রূপসা প্রতিনিধি।।
খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ গত ৭ মার্চ রাতে রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের কাজদিয়া সাহাপাড়া গোবিন্দ মন্দির আয়োজিত মহানামযজ্ঞ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সরকারি বয়রা মহিলা কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ, রূপসা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোর্শেদুল আলম বাবু, আওয়ামীলীগ নেতা মনিশংকর নাগ, উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা,মন্দির কমিটির সভাপতি প্রশান্ত কুমার সাহা, বিষ্ণুপদ সাহা, সমাজসেবক গৌতম সাহা, উপজেলা যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান হেলাল, তালতলা ওয়ার্ড ইউপি সদস্য রঞ্জু হালদার, আবদুল্লাহ আল মামুন এলিচ, তাহমিদ বাশার তিশাদ, দীপ খান, গৌতম সাহা, জীবন কৃষ্ণ সাহা, বাপ্পি সাহা, সজীব সাহা, সুপন সাহা প্রমূখ। এরপর তিনি টিএসবি ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক খায়রুজ্জামান সজলের দাদি ইন্তেকাল করায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করতে সজলের বাড়ীতে যান।
রূপসায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
রূপসায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা গতকাল ৮ মার্চ সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয় মঞ্চে আলোচনা সভার মধ্যে দিয়ে শেষ হয়। অনুষ্ঠানে জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। রূপসা উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহানের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, মেডিকেল অফিসার ডাঃ উৎপলা বিশ্বাস। রূপসা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেনের সঞ্চালনায় বক্তৃতা করেন সমাজসেবা কর্মকতা জেসিয়া জামান, পল্লী বিদ্যুৎ এজিএম এম এ হালিম, এএসআই লিপি খানম, নারী উদ্যোক্তা জেসমিন আক্তার। আলোচনা সভা শেষে মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ এবং কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের মাঝে ইউনিফর্ম বিতরণ করা হয়।
রূপসায় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শেখের মাতার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
রূপসা উপজেলার টিএসবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর শেখের মাতা কোহিনুর বেগমের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল গতকাল ৮ মার্চ দুপুরে খাজাডাঙ্গাস্থ নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু, রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাাক আঃ গফুর খান, উপ-প্রচার সম্পাদক সোহেল জুনায়েদ, আওয়ামীলীগ নেতা আজিজুল হক কাজল, রবিউল ইসলাম ফকির, মোল্যা তাহিদুল ইসলাম, শাহনিয়াজ কবীর মাগদুম, ইউপি সদস্য জাকির মোড়ল, সাবেক ইউপি সদস্য এইচ এম কামরুল ইসলাম কচি, সমাজসেবক বাবলু কুমার আঁশ, নজরুল ইসলাম পাইক, তাফসিরুল ইসলাম, কয়রা উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহানুর আলম, যুবলীগ নেতা জিএম নাসিরউদ্দিন, যুবলীগ নেতা কামরুজ্জামান পাপলু, সাদ্দাম হোসেন, আবুল কালাম আজাদ, আনিসুর রহমান টুকু, রফিকুল ইসলাম, সেলিম বাবু, সালাম শেখ, আরশাদ আলী হাওলাদার প্রমূখ।











































