Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

48
২৬ মার্চ সামনে রেখে বাংলাদেশের জাতীয় পতাকা বানাচ্ছেন দরজি আবদুল মান্নান। বড় বাজারের তুলাপট্টি, খুলনা-সংগৃহীত

জীবননগরে বাসের ধাক্কায় ভ্যানের যাত্রীর মৃত্যু
মাহমুদ হাসান রনি দামুড়হুদা( চুয়াডাঙ্গা) প্রতিনিধি
জীবননগর বাঁকা ব্রিকফিল্ডের সামনে সড়ক দূঘর্টনায় ১ ব্যক্তির মৃত্যু হয়েছে। অপরজন মারাত্নক জখম হয়েছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ব্রিকফিল্ডের সামনে একটি চলন্ত বাসের সাথে পাখি ভ্যানের সংঘর্ষ বাধে।এসময় ভ্যানের যাত্রী ঝিনাইদহের মহেশপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের ফকির চাদের ছেলে ইসমাইল হোসেন(৭০) ছিটকে পড়ে ও মাথায় প্রচন্দ আঘাত পায়।পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এসময় অপর যাত্রী আশরাফুল (৪৮) মারাত্মক জখম হয়।

ঐতিহাসিক ৭ মার্চে নগর আ’লীগের কর্মসূচি
খবর বিজ্ঞপ্তি
ঐতিহাসিক ৭ মার্চ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে কর্মসূচি গ্রহণ করেছে খুলনা মহানগর আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে সকাল ৮টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান এরপরই সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসন কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, সন্ধ্যা সাড়ে ৬টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উল্লেখিত কর্মসূচিতে মহানগর, থানা, ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সকল সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী এবং নির্বাচিত দলীয় সকল কাউন্সিলরকে যথাসময়ে কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বিশেষ আহবান জানিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক এবং খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।

কুয়েটের সিএসই বিভাগের শিক্ষার্থীদের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০১৮ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ২০২২ ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ ০৫ মার্চ মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। সিএসই এসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ শেখ সাদী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএসই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. এম. এম. এ. হাসেম ও পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন। অনুষ্ঠানে নবীন ও বিদায়ী শিক্ষার্থীসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা বক্তৃতা করে। এসময় অতিথিবৃন্দ নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেন এবং বিদায়ী নবীন প্রকৌশলীদের বিশ্ববিদ্যালয়ের স্মারক ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানে সিএসই বিভাগের শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কুয়েটের ইইই বিভাগের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০১৮ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ০৫ মার্চ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। ইইই এসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. মোঃ নুরুন্নবী মোল্লা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইইই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ সালাহ উদ্দীন ইউসুফ, ইইই বিভাগের প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম, পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন, সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন ইইই এসোসিয়েশনের ট্রেজারার সহযোগী অধ্যাপক ড. প্রতিক চন্দ্র বিশ^াস। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা বক্তৃতা করে। এসময় অতিথিবৃন্দ বিদায়ী নবীন প্রকৌশলীদের বিশ্ববিদ্যালয়ের স্মারক ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানে ইইই বিভাগের শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৪ এর উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
খুলনা মেট্রোপলিটন কৃষি অফিস প্রাঙ্গণে কাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, নগরায়নের ফলে বাংলাদেশে প্রতিনিয়ত কৃষিজমি কমছে। জনসংখ্যা বৃদ্ধিসহ জলবায়ু পরিবর্তনের ফলে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে খাদ্যশস্য উৎপাদন নানাভাবে ব্যাহত হচ্ছে। তারপরও কৃষিতে ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার।

সিটি মেয়র মঙ্গলবার বেলা ১১ টায় নগরীর রূপসায় খুলনা মেট্রোপলিটন কৃষি অফিস প্রাঙ্গণে কাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৪ এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। তিনি ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন এবং মেলার স্টলসমূহ পরিদর্শন করেন। মেট্রোপলিটন কৃষি অফিস এ মেলার আয়োজন করে।

সিটি মেয়র আরো বলেন, এক সময় লাঙল-জোয়াল আর হালের বলদই ছিল চাষাবাদের মূল উপকরণ। কিন্তু সেই জায়গা এখন দখল করেছে বিভিন্ন আধুনিক প্রযুক্তি। জমি চাষ, বীজ বপন, নিড়ানি, কাটা, মাড়াই সবকিছুই করা হচ্ছে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। ফলে কৃষিতে উৎপাদন বাড়ছে এবং কৃষকরাও আধুনিক প্রযুক্তি ব্যবহারে আগ্রহী হচ্ছেন। সিটি মেয়র শুধু গ্রাম নয়, শহরেও বিদ্যমান ফাঁকা জমিসহ বাড়ির আঙিনায় ও ছাদ বাগানে দেশীয় ফল ও সবজি উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-খুলনার অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খামারবাড়ী খুলনার পরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন ও কেসিসি’র কাউন্সিলর এস.এম মোজাফ্ফর রশীদি রেজা। প্রকল্পের বিষয়বস্তু তুলে ধরেন ‘কাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তির মাধ্যমে খুলনা অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন’ প্রকল্পের পরিচালক কৃষিবিদ শেখ ফজলুল হক মনি এবং স্বাগত বক্তৃতা করেন মেট্রোপলিটন কৃষি অফিসার কৃষিবিদ ফরহদিবা শামস। অনুষ্ঠানে কৃষিবিদসহ অফিসের কর্মকর্তা, কর্মচারী ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে কাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার বিষয়ে সচেতনতামূলক একটি বর্ণাঢ্য র্যালী সিটি মেয়রের নেতৃত্বে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো প্রধান আব্দুর রাজ্জাক রানার চাচা ক্বারী মোকছেদুর রহমানের ইন্তিকাল
খবর বিজ্ঞপ্তি
মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার কোষাধ্যক্ষ ও দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো প্রধান আব্দুর রাজ্জাক রানার চাচা বিশিষ্ট ক্বারী মো. মোকছেদুর রহমান (৬৬) ইন্তিকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার (৫ মার্চ) সকাল ৭টার দিকে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের দেওল গ্রামের নিজ বাড়িতে শেষ নি:শ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তার দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাততি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রয়েছেন। তিনি মোহাম্মদনগর দারুস সুন্নাত দাখিল মাদরাসার এবতেদায়ী ক্বারী হিসাবে ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি অবসর গ্রহণ করেন।
যোহরবাদ শংকরকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের বড় ছেলে হাফেজ আল মামুন এর ইমামতিতে জানাজায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ২ নং কাশিমাড়ি ইউনিয়নের চেয়ারম্যান গাজী আনিচুজ্জামান আনিচ, দারুল উলুম চৌমুহনী ফাযিল (ডিগ্রি) মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মো. মনিরুজ্জামান, মোহাম্মদনগর দারুস সুন্নাত দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. এরশাদুল্লাহ, কালিকাপুর সিদ্দিকীয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা ইদ্রীস আলী, শংকরকাঠি সুন্নিয়া দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মুহা. আশরাফুজ্জামান, নবযুগ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, সরকারি মাহবুব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হক, ৭৪ নং গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইয়াসিন হোসেন, শ্যামনগর উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আব্দুর রশীদ ঢালী, কাশিমাড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মফিজুর রহমান, আব্দুল মাজেদ সরদার, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা নুরুজ্জামান, মাওলানা আনসার উদ্দিন, মাওলানা আব্দুর রউফ, মাওলানা শহিদুল্লাহ, মোবারক হোসেন, ক্বারী সোহরাব হোসেন, জি এম কামাল হোসেন, মাওলানা মাহমুদ মোস্তফা, মাস্টার আব্দুল গনি, আবু হেলাল, ইয়াসিন কবীর, আজিম উদ্দিন আহমেদ, হাফেজ নুরুল ইসলাম, মাওলানা আব্দুস সবুর, মো. মহিউদ্দিন, স্থানীয় ইউপি সদস্য মো. হামিদুল কবীর বাবু, ক্বারী মোতালেব হোসেন, বিশিষ্ট সমাজ সেবক জিএম নবাব আলী, জিএম আবুল কাশেম, আব্দুল গফুর, আবুল হাশেম, সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম, জিএম বাদশা, জিএম আব্দুল কাদের, আব্দুল করিম, সাইফুল ইসলাম বাচ্চুসহ আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সঙগঠনের নেতৃবৃন্দসহ শত শত মুসল্লী অংশ গ্রহণ করেন। পরে দেওলস্থ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে সাংবাদিক নেতা আব্দুর রাজ্জাক রানার চাচার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সভাপতি রুহুল আমীন গাজী ও মহাসচিব কাদের গনি চৌধুরী, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. আনিসুজ্জামান, সহ-সভাপতি ও বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয়, বিএফইউজের সাবেক সহ-সভাপতি ড. জাকির হোসেন ও মো. রাশিদুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচএম আলাউদ্দিন। অনুরূপ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, সহকারী পরিচালক ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান ও সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান। #

খুলনার ন্যায়সঙ্গত দাবি আদায়ে আজ উন্নয়ন কমিটির মানববন্ধন
খবর বিজ্ঞপ্তি
খুলনায় পাইপ লাইনে গ্যাস সরবরাহ, বিমান বন্দর নির্মাণের স্থগিতাদেশ প্রত্যাহার করে অবিলম্বে নির্মাণ কাজ শুরু, অর্থনৈতিক জোন প্রতিষ্ঠাসহ আসন্ন বর্ষা মৌসুমের পূর্বে নগরীর ড্রেনেজ, পয়ঃ নিষ্কাশন ও ওয়াসার কার্যক্রম সম্পন্ন করা এবং মশক নিধনে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে আজ ৬ মার্চ নগরীর পিকচার প্যালেস মোড়ে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মানব বন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল ৫মার্চ মঙ্গলবার উন্নয়ন কমিটির এক সভা সংগঠনের সভাপতি শেখ আশরাফ-উজ-জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় খুলনা উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ খুলনার আপামর জনগণকে আজকের মানববন্ধন কর্মসূচীতে অংশ গ্রহণ করার আহবান জানান। সভায় অপর এক প্রস্তাবে উদ্বেগ প্রকাশ করে গ্যাস-বিদ্যুৎসহ নিত্য প্রয়োজীয় দ্রব্যমূল্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। আসন্ন রমজানে দ্রব্যমূল্য যাতে নিয়ন্ত্রণে থাকে এজন্য সরকারকে আরো কঠোর হওয়ার আহবান জানানো হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহ-সভাপতি নিজাম উর রহমান লালু, সাবেক সভাপতি শেখ মোশাররফ হোসেন, শাহীন জামাল পণ, অধ্যাপক মোঃ আবুল বাসার, মামুনুরা জাকির খুকুমনি, কোষাধ্যক্ষ মিনা আজিজুর রহমান, যুগ্ম মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ, মিজানুর রহমান জিয়া, সরদার রবিউল ইসলাম রবি, রকিব উদ্দিন ফারাজী, মোঃ খলিলুর রহমান, বিশ্বাস জাফর আহমেদ, বীরমুক্তিযোদ্ধা মোঃ ইদ্রিস আলী, আব্দুল হান্নান ও প্রমিতি দফাদার প্রমূখ। এছাড়া মানববন্ধন কর্মসূচী সফল করার জন্য গতকাল মঙ্গলবার উন্নয়ন কমিটির পক্ষ থেকে নগরীর বিভিন্ন স্থানে গণ-সংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

পাইকগাছায় নদীর চর ভরাট জায়গার মাটি কাটার অপরাধে ৪ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে দন্ড
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

পাইকগাছায় শিবসা নদীর চর ভরাট জায়গা দখল করে মাটি কাটার অপরাধে ৪ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে দন্ড দিয়েছে ভ্রম্যমান আদালত। সোমবার রাত ১০ টায় উপজেলার দেলুটি ইউনিয়নের জিরবুনিয়ায় শিবসা নদীর চর ভরাটি জায়গা দখল করে মাটি কাটার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্রেট ওই দন্ড দেন। দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার দেলুটি ইউনিয়নের জিরবুনিয়া গ্রামের রঞ্জন কুমার মন্ডলের ছেলে ইলাবন্ত মন্ডল(৩৬) কে ৬ মাস ও মিজানুর রহমান শেখ (২৫) ইনামুল শিকদার(২২), আরাফাত শিকদার (২৫) কে ১ মাস করে দন্ড দেয়া হয়। পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্রে মোঃ আল-আমীন জানান, উপজেলার দেলুটি ইউনিয়নে নদীর চর ভরাট জমি দখল করে মাটি কাটছে এমন সংবাদ পাই। এ সময় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারা আইনে দন্ড দেয়া হয়। মঙ্গলবার দুপুরে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস উপলক্ষ্যে খুবিতে কর্মসূচি গ্রহণ
খবর বিজ্ঞপ্তি
আগামী ৭ই মার্চ জাতীয় ঐতিহাসিক দিবস। এ উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৯টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন, ৯টা ১০ মিনিটে র্যালি সহকারে বঙ্গবন্ধুর ম্যুরাল কালজয়ী মুজিব এ পুষ্পস্তবক অর্পণ এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রদীপ প্রজ্বালন। রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

খুবিতে কোভিড-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলা
শীর্ষক জাতীয় সেমিনার আজ
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান স্কুলের আয়োজনে ‘ঘধারমধঃরহম চড়ংঃ-ঈড়ারফ ঈযধষষবহমবং ধহফ ডধু ঋড়ৎধিৎফ রহ ইধহমষধফবংয: অফাধহপরহম ঝড়পরধষ ঔঁংঃরপব ঞযৎড়ঁময ঐবধষঃয, ঊয়ঁধষরঃু ধহফ উবাবষড়ঢ়সবহঃ’ (বাংলাদেশে কোভিড-পরবর্তী চ্যালেঞ্জ এবং সামনের দিকে এগিয়ে যাওয়া: স্বাস্থ্য, সমতা এবং উন্নয়নের মাধ্যমে সামাজিক ন্যায়বিচারের অগ্রগতি) শীর্ষক জাতীয় সেমিনার আজ ০৬ মার্চ (বুধবার) অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে সকাল ৯টায় এ সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

খুবির সাথে নেপালের ত্রিভূবন বিশ্ববিদ্যালয়ের
কোলাবরেশনের লক্ষ্যে মতবিনিময় অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে নেপালের ত্রিভূবন বিশ্ববিদ্যালয়ের কোলাবরেশনের লক্ষ্যে গতকাল এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্য অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর সেহরীশ খানের সাথে ত্রিভূবন বিশ্ববিদ্যালয়ের বোটানি ডিপার্টমেন্টের শিক্ষক ও গবেষক ড. সুশীলা শ্রেষ্ঠা এ মতবিনিময়ে অংশ নেন।
এ সময় তারা দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে এমওইউ এবং কোলাবরেশন করতে আগ্রহ প্রকাশ করেন। এছাড়া নেপালের এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, ফরেস্ট্রি ইউনিভার্সিটি এবং নেপাল একাডেমি অব সায়েন্স এন্ড টেকনোলজির সাথেও খুলনা বিশ্ববিদ্যালয়ের কোলাবরেশনের বিষয়টি আলোচনায় স্থান পায়। সভায় জানানো হয়, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এবং ত্রিভূবন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। পরে ড. সুশীলা শ্রেষ্ঠা খুলনা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎ করে তাদের খোঁজ-খবর নেন।

অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নের জন্য স্মার্ট সিটি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
তথ্য বিবরণী
‘অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নের জন্য স্মার্ট সিটি: নগর পরিকল্পনার ভূমিকা’ শীর্ষক এক সেমিনার মঙ্গলবার সকালে খুলনা আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন। নগর উন্নয়ন অধিদপ্তরের খুলনা আঞ্চলিক কার্যালয় এই সেমিনারের আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, স্মার্ট বাংলাদেশ আজকের স্বপ্ন, কিন্তু এটি আগামীর বাস্তবতা। আমরা উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছি। এই উন্নয়ন প্রক্রিয়া আরো পরিকল্পিত ও সমন্বিত হওয়া প্রয়োজন। স্মার্ট বাংলাদেশের স্মার্ট নগর গড়তে স্মার্ট পরিকল্পনার ভূমিকা অনেক। সঠিক পরিকল্পনা অনুযায়ী ভূমির ব্যবহার নিশ্চিত করা এবং আবাসিক এলাকার স্বকীয়তা বজায় রাখতে হবে। টেকসই উন্নয়নের জন্য স্মার্ট শহর গড়তে কার্যকর পরিকল্পনা ও নাগরিক সচেতনতা যেমন জরুরি, তেমনি নগর পরিকল্পনা ও বাস্তবায়নে বিদ্যমান নীতির প্রয়োগ ও মনিটরিং বৃদ্ধি করা দরকার। একই সাথে নগর পরিকল্পনা ও বিভিন্ন নাগরিক সেবা নিশ্চিতে কাজ করা দপ্তরগুলোর কাজের সমন্বয় থাকতে হবে।

সেমিনারে মুক্ত আলোচনাকালে অংশগ্রহণকারীরা জানান, স্মার্ট শহর গড়তে সরকার, অর্থনীতি, পরিবেশ, পরিবহন ব্যবস্থা, নাগরিক ও নাগরিকের জীবনমান স্মার্ট হতে হবে। নগর উন্নয়নে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে এবং কার্বন নিঃসরন কমাতে হবে। আধুনিক শহরের জন্য অনেক পূর্ত কাজ করতে হয়। কিন্তু নির্মানকাজের সময় যাতে পরিবেশ দূষণ না হয় সে জন্যও কাজ করতে হবে। ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে। নগরের উন্নয়ন কাজের সাথে যুক্ত বিভিন্ন দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি করতে হবে।

নগর উন্নয়ন অধিদপ্তরের খুলনা আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্ল্যানার প্রভাষ চন্দ্র কুন্ডু এর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীন পরিকল্পনা ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. মোঃ জাকির হোসেন ও নগর উন্নয়ন দপ্তরের উপপরিচালক (ভৌত পরিকল্পনা) মোঃ জাহাঙ্গীর আলি। নগর বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স এর খুলনা চ্যাপ্টারের সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীন পরিকল্পনা ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মোঃ সালাহউদ্দীন। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ও নগর পরিকল্পনার সাথে যুক্ত ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।

কৃষকদল নেতার মায়ের ইন্তেকালে শোক
।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ মনিরুজ্জামান রিংকুর মাতা আকলিমা বেগম মঙ্গলবার (৫ মার্চ) ইন্তেকাল করেছেন ( ইন্না…রাজিউন)। খুলনা মহানগর কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ মনিরুজ্জামান রিংকুর মায়ের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্ ুতায়ালার নিকট তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপি’র আহ্বায়ক এ্যাড. শফিকুল আলম মনা, খুলনা জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীসহ মহানগর ও জেলা বিএনপি নেতৃবৃন্দ। অনুরুপ বিবৃতি দিয়েছেন মহানগর কৃষকদলের আহবায়ক আক্তারুজ্জামান সজীব তালুকদার, সদস্য সচিব আদনান ইসলাম দ্বীপ।

রূপসায় এমপি সালাম মূর্শেদীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
রূপসা প্রতিনিধি
রূপসা উপজেলার টিএসবি ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামীলীগ সদস্য ফ,ম আঃ সালাম।

বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু।

টিএসবি ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মঈন উদ্দীন শেখের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ হালদারের পরিচালনায় বক্তৃতা করেন সাবেক জেলা আওয়ামীলীগ সদস্য আঃ মজিদ ফকির, রূপসা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আরিফুর রহমান মোল্যা, সৈয়দ মোর্শেদুল আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক শ্যামল কুমার দাস, ইমদাদুল ইসলাম, খুলনা জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক গাজী মোঃ আলী জিন্নাহ, আওয়ামীলীগ নেতা শেখ জমির হোসেন, আলমগীর মল্লিক, আসাদ বাবু, মনিরুজ্জামান পিলু, টিএসবি ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান সৈয়দ আওরঙ্গজেব স্বর্ন, রূপসা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুহুল আমিন রবি, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক শেখ মোঃ আবু তাহের, জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী ফাতেমা ইয়াসমিন বুলু, ইউপি সদস্য ইন্তাজ মোল্যা, কামাল শেখ, উৎপল কুমার দত্ত, আয়ূব আলী খান, নজরুল ভূইয়া, আমজাদ হোসেন, জুলফিকার আলী, রূপসা উপজেলা যুবলীগ নেতা কামরুজ্জামান সোহেল, সফিকুর রহমান ইমন, মোস্তাফিজুর রহমান হেলাল, জ্যাকি ইসলাম সজল, টিএসবি ইউনিয়ন যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, সাধারন সম্পাদক খায়রুজ্জামান সজল, রূপসা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম কাজল, নাজমুল হুদা অঞ্জন, কৃষকলীগ নেতা রহমত আলী শেখ, আজিজুল মোল্যা, অরুপ কুন্ডু, ইমরাজ হোসেন, মিরাজুল ইসলাম, সৈয়দ সজল, আসমানি বেগম, জাকির খান, উর্মিলা রায়, তৌহিদ কাজি, নাহিদ হাসান, রিপন শেখ, তোতন, মমতাজ, সনিয়া, ফাতেমা বেগম, লাইজু বেগম, মারুফ খান, সেলিম শেখ, ইউসুফ শেখ, দীপ খান, হাসান মল্লিক, আয়ূব খান প্রমূখ।

গোপালগঞ্জে নসিমনে ট্রাকের ধাক্কা, চালক রেজাউল ফকির নিহত
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনকে ধাক্কা দিয়েছে দ্রুত গতির ট্রাক। এতে নসিমনের চালক রিজাউল ফকির (৩০) নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে উপজেলার নিশাতলা-বলনারায়ন রোডের শিমুলতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত রিজাউল ফকির পাশ্বাবর্তী নগরকান্দা থানার গজারিয়া গ্রামের ইছা ফকিরের ছেলে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আশরাফুল আলম বলেন, খান্দারপাড়া থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৫৬১০) বিপরীত দিক আসা নসিমনটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নসিমন চালক রিজাউল ফকির মারা যান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক এবং হেলপার পলাতক।

 

যুবককে পিটিয়ে মারল বাবা-মা-ছোট ভাই
যশোর ব্যুরো
যশোরের চৌগাছায় পারিবারিক তুচ্ছ ঘটনায় ছোট ভাই, মা ও বাবার মারপিটে রেজাউল ইসলাম ওরফে সাইমন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৭টায় নিজ বাড়িতে মারপিটের ঘটনা ঘটে।

পরে বিকালে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে মঙ্গলবার রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

নিহত রেজাউল উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বড়খানপুর ঢাকাপাড়া গ্রামের আয়তাল হকের ছেলে। নিহতের দেড় বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে। এ ঘটনায় পুলিশ নিহতের বাবা আয়তাল হক, মা সালেহা বেগম ও ছোট ভাই ইসরাফিলকে আটক করেছে।

নিহতের স্ত্রী সুমি খাতুন এবং রেজাউলের চাচা আয়নাল হক জানান, সোমবার সকাল ৭টার দিকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হলে খোলা জায়গা থেকে লাকড়ি তোলা নিয়ে নিহত রেজাউলের স্ত্রী সুমি খাতুন ও শাশুড়ি সালেহা বেগমের মধ্যে ঝগড়া হয়। পরে রেজাউল ওরফে সাইমন (২৩) ও তার ছোট ভাই ইসরাফিল ওরফে মনির (১৭) সঙ্গে হাতাহাতি শুরু হয়।

একপর্যায়ে ছোট ভাই ইসরাফিল ওরফে মনি, মা সালেহা বেগম (৪৫) ও বাবা আয়তাল হক (৫০) একত্রে রেজাউলকে লাঠি দিয়ে মারধর করেন। এতে রেজাউল অসুস্থ হয়ে পড়লে বড়খানপুর বাজারের গ্রাম্য চিকিৎসক আব্দুস সালামকে ডেকে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে রেজাউলের শারীরিক অবস্থার অবনতি হলে বিকাল ৫টার দিকে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৩টার দিকে তার মৃত্যু হয়।

চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, নিহতের বাবা, মা ও ভাইকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

অভয়নগরে উন্নয়ন প্রকল্পের টাকা হরিলুট
নওয়াপাড়া (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে উন্নয়ন প্রকল্পের টাকা হরিলুট করার অভিযোগ উঠেছে। উপজেলা প্রকৌশল অধিদপ্তর মনগড়া প্রকল্প তৈরি করে প্রায় ৮০ লক্ষ টাকা তুলে নিয়েছেন। এদিকে ইউপি চেয়ারম্যানরা বলেছেন তারা টাকা উত্তোলনের ঘটনা জানেন না। অতীতেও কাজ না করে টাকা উত্তোলনের অভিযোগ আছে এই অধিদপ্তরের।

জানা গেছে, যশোরের অভয়নগর উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (রাজস্ব) তহবিলে বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও সংস্কারের জন্য চলতি বছরের দুই কোটি দশ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়। ওই টাকা প্রতি ইউনিয়নে বণ্টনের জন্য উপজেলা প্রকৌশলীকে দায়িত্ব দেয়া হয়। উপজেলা প্রকৌশলী এক কোটি টাকা বিভিন্ন ইউনিয়নে বণ্টন করে বাকি এক কোটি দশ লক্ষ টাকা রেখে দেন। এ টাকা থেকে ৮০ লক্ষ টাকার ভুয়া প্রকল্প দেখিয়ে গোপনে কোটেশন করে ঠিকাদারের মাধ্যমে তা উত্তোলন করে পকেটস্থ করেন বলে অভিযোগ রয়েছে।

উপজেলার ডুমুরতলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এক বছর আগে ছাদ তৈরি করে দেওয়া হয়েছে। ওই প্রকল্পের নামে মেসার্স মনির এন্টার প্রাইজের নামে ১০ লক্ষ টাকা দেখিয়ে তা উত্তোলন করা হয়েছে। তবে ডুমুরতলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সমরেশ চন্দ্র বৈরাগী জানান, উপজেলা থেকে ছাদ তৈরি করার জন্য কোনো টাকা বরাদ্দ করা হয়নি। বরং এক বছরেরও আগে সহযোগিতা হিসেবে পাওয়া কিছু টাকা দিয়ে এই ছাদ তৈরি করা হয়।

আরও জানা যায়, চাপাতলা চেঙ্গুটিয়া আলিম মাদ্রাসা সংস্কার না করে মেসার্স মিতু এন্টার প্রাইজের নামে ১০ লক্ষ টাকা তুলে নেয়া হয়েছে। ওই মাদ্রাসার সুপার জানান, মাদ্রাসার কোনো সংস্কার কাজের জন্য উপজেলা থেকে টাকা বরাদ্দ করা হয়নি। মাদ্রাসার নামে ১০ লক্ষ টাকার বরাদ্দ ছিল জানালে বিস্ময় প্রকাশ করেন তিনি।

এছাড়াও মিতু এন্টার প্রাইজের নামে চেঙ্গুটিয়া সান পুকুরে ৫ লক্ষ টাকা তুলে নেয়া হয়। সান পুকুরের মালিক আব্দুল গনি মোড়ল জানান, ওই পুকুর তার ৪ শরিকের। পুকুর লিজ নেওয়ার পর তিনি এক বছর আগে নিজের খরচে দেওয়াল তোলেন। সেখানে সরকারি টাকায় কোনো কাজ করা হয়নি বলে তিনি জানান।

এর পাশাপাশি সেলাই মেশিন ক্রয় না করে মেসার্স ওমর এন্ড ব্রাদার্সের নামে ৫ লক্ষ করে দুইটি প্রকল্প দেখিয়ে ১০ লক্ষ টাকা উত্তোলন করা হয়। মেসার্স মতিয়া এন্টার প্রাইজের নামে ১০ লক্ষ টাকার ঢেউটিন এবং তুর ট্রেডার্সের নামে ১০ লক্ষ টাকার সিলিং ফ্যান ক্রয় দেখিয়ে টাকা তুলে আত্মসাৎ করা হয়েছে।

এর আগে জুলাই মাসে তিনটি ভুয়া প্রকল্প করে সাড়ে ৫ লক্ষ টাকা তুলে আত্মসাৎ করা হয়। প্রকল্প তিনটি হলো উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যানের বাসভবন এবং উপজেলা আবাসিক কোয়ার্টার (পদ্মা) মেরামতের কাজ।

এ বিষয়ে জানতে চাইলে মেসার্স মনির এন্টার প্রাইজের মালিক মনির হোসেন বলেন, আমি যে কাজ করেছি তার বিল তুলেছি। তবে মেসার্স মতিয়া এন্টার প্রাইজের মালিক মনিরুজ্জামান মনি বলেন, আমি বলতে পারবো না কি কাজ হয়েছে। ফোনে যোগাযোগ করা হলে মেসার্স মিতু এন্টার প্রাইজের মালিক ওলিয়ার রহমান বলেন, এ ব্যাপারে আমার কিছু বলার নেই। তিনি অফিসে যেতে বলেন। অফিসে গিয়ে তাকে পাওয়া যায়নি।

মেসার্স ওমর এন্ড ব্রাদার্সের মালিক মো: ওমর আলী বলেন, কী কাজ করা হয়েছে আমি জানিনা। আমার ম্যানেজার বলতে পারবে। মেসার্স তুর ট্রেডার্সের মালিক মো: দেলোয়ার হোসেন বলেন আমি বলতে পারবো না কী কাজ করা হয়েছে।

এদিকে প্রকল্প সভাপতি চেয়ারম্যান হাফিজুর রহমান জানান, আমাকে একদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা একটি প্রকল্পের বিলে স্বাক্ষর করতে বলেছেন তাই করেছি। কাজ হয়েছে কিনা জানিনা। এর থেকে আর কিছু জানা নেই।

অপর প্রকল্পের সভাপতি প্রেমবাগ ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমানের কাছে ফোনে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি এখন ব্যস্ত আছি পরে কথা বলবো।

চলিশিয়া ইউনিয়নের চেয়ারম্যান সানা আব্দুল মান্নান বলেন, আমার ইউনিয়নে ১০ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে তা আমি জানি না।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক চেয়ারম্যান বলেন, উপজেলা পরিষদের অনিয়মের কথা বলে কোনো লাভ হয় না।

উপজেলা প্রকৌশলী (বর্তমানে বদলি হয়ে মাদারীপুর এলজিইডি অফিসে কর্মরত) এস এম ইয়াফি বলেন, আমি এখন বদলি হয়ে এসেছি। ফাইল না দেখে কিছু বলতে পারবো না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম আবু নওশাদ বলেন, কাজ না করে বিল উত্তোলনের বিষয়টি আমার জানা নেই। বিষয়টি তদন্ত করে দেখবো।

ঠিকাদার আব্দুল্যা আল মামুন বলেন, প্রতি বছর গোপনে কোটেশন করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়। আমরা ঠিকাদাররা বিষয়টি জানতে পারি না। তদন্ত করলে বড় ঘটনা বেরিয়ে আসবে।

মাটি খুঁড়তেই মিলল ১৫ কোরআন!
নিজস্ব প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় মাটির নিচ থেকে ১৫টি পবিত্র কোরআন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার উপজেলার দুধসর ইউনিয়নের দুধসর গ্রামের আবাসনে পবিত্র কোরআনগুলো পাওয়া যায়।

স্থানীয়রা জানান, কিছু দিন আগে আবাসন প্রকল্পের নতুন ঘর নির্মাণের কাজ শুরু হয়েছে। সেই নতুন ঘর নির্মাণের জন্য ভেকুর মধ্যেমে পুরাতন ঘরগুলো ভেঙে ও মাটি সড়িয়ে দেওয়া হচ্ছে। হঠাৎ দেখা যায় মাটির মধ্যে কয়েকটি কাপড়ে মোড়ানো ব্যাগ, যা খুলে দেখা যায় পবিত্র কোরআন। পরে তারা স্থানীয় মসজিদের ইমামকে খবর দিলে তিনি এসে কোরআনগুলো মসজিদে রেখে দেন।

স্থানীয় মসজিদের ইমাম জানান, উদ্ধার করা পবিত্র কোরআনগুলো অনেক পুরাতন। তবে ১৫টি কোরআনের মধ্যে ১৪টি ভালো রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকুপা ইউএনও শেখ মেহেদী ইসলাম জানান, ১৫টি কোরআন উদ্ধারের খবর শুনে ঐ এলাকায় যান তিনি। এ সময় কোরআনগুলো স্থানীয় মসজিদেসহ আশপাশের মসজিদে পড়ার জন্য বলা হয়।

বঙ্গবন্ধু সৈনিকলীগ খুলনা সদর থানার
সভাপতি মিন্টুকে দেখতে নেতৃবৃন্দ
খবর বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধু সৈনিকলীগ খুলনা মহানগর যুগ্ম আহবায়ক ও সদর থানার সভাপতি মোঃ মনিরুজ্জামান মিন্টু অসুস্থ অবস্থায় নিজ বাস ভবন চিকিৎসাধীন থাকায় তার আশু রোগ মুক্তি কামনা ও তার সাথে সাক্ষাৎ করতে যান এবং তার উন্নত চিকিৎসার ব্যাপারে সার্বিক খোজ খবর নেন বঙ্গবন্ধু সৈনিকলীগ খুলনা সদর থানার নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিকলীগ খুলনা মহানগর আহবায়ক মোঃ মোস্তফা কামাল, সিনিয়র যুগ্ম আহবায়ক এম আসাদুজ্জামান মুন্না, খুলনা সদর থানার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ সজিব হোসেন সুরুজ, সাংগঠনিক সম্পাদক শেখ জোবায়ের রহমান, মোঃ আশিকুর রহমান, মাইনুর রহমান সিয়াম, পাভেল হাসান ইমন, মোঃ রফিকুল ইসলাম লিটন, রুমা খাতুন, মিনা বেগম, ইরানী বেগম, শেখ মোঃ মিলন, মোঃ জোবায়ের রহমান আকাশ, আদনান ইসলাম অনিকসহ অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত ২৩শে ডিসেম্বর ঢাকা থেকে খুলনা আসার পথে মোকসেদপুর এলাকায় সড়ক দূর্ঘটনায় মারাত্মক ভাবে আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসা শেষে বর্তমানে তিনি তার নিজ বাস ভবনে চিকিৎসাধীন রয়েছেন।

বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে
আমরা বৃহত্তর খুলনাবাসীর সভা অনুষ্ঠিত 
খবর বিজ্ঞপ্তি
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ¦ গতিতে যখন মানুষের নাভিশ্বাস ঠিক সেই মূহুর্তে বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের দূর্ভোগ আরো বাড়বে। নেতৃবৃন্দ বলেন, রমজান মাসকে সমনে রেখে অসাধু ব্যবসায়ী পণ্য মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে জনগণকে জিম্মি করে রেখেছে। তার মধ্যে বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধি মানুষের উপর নতুন করে কষ্টের বোঝা চাপিয়ে দিচ্ছে। দেশের মানুষের ভোগান্তির কথা চিন্তা করে অবিলম্বে বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে নিয়ন্ত্রনের জন্য প্রচলিত আইন কঠোরভাবে বাস্তবায়নে, দ্রুত পদক্ষেপ গ্রহনের জন্য জোর দাবী জানানো হয়।

বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার সন্ধায় আমরা বৃহত্তর খুলনাবাসীর সভাপতি মোহাম্মদ আরিফ-এর সভাপতিত্বে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সাধারন সম্পাদক সরদার আবু তাহের এর পরিচালনায় প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলে সহ-সভাপতি সৈয়দ আলী হাকিম, ওমর ফারুক কচি, হাসান মোল্লা, শাহজামান জমাদ্দার মোহাম্মদ আতিয়ার রহমান, এস এম মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, শেখ আছাদুজ্জামান, প্রকৌ: সফিকুর রহমান, প্রকৌ: মোঃ সেলিমুল আজাদ, অর্থ সম্পাদক ফিরোজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মীর কাওসার মিজু, রুহুল আমিন মিঠু, মুজাহিদ রহমান ফাইয়াদ, স ম হাফিজুল ইসলাম, এম এম হাসান, এ্যাডঃ জেনারুল ইসলাম, কামরুল ইসলাম কচি, মোঃ সাইফুল মল্লিক, মনির উজ জামান লাভলু, আরিব আল আহমেদ, জি এম ফারুক কচি, রিয়াজুল কবির, মাসুদুল হক, মাসুদ পারভেজ, আশরাফুল ইসলাম মানিক প্রমুখ।

 

বেতাগা ইউপি’র সাবেক
চেয়ারম্যান সুভাষ চন্দ্র দাশ’র
পরলোক গমন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ’র চাচাত ভাই, বেতাগা ইউনিয়ন পরিষদের সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ও শিক্ষানুরাগী শ্রী সুভাষ চন্দ্র দাশ (৭৪) পরলোক গমন করেছেন। সোমবার (৪ঠা র্মাচ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকাস্থ একটি বেসরকারী হাসপাতালে তিনি পরলোক গমন করেন। তিনি বেতাগা ৫নং ওর্য়াডের স্বার্গীয় কালিপদ দাশ’র পুত্র। মুত্যূকালে তিনি একপুত্র এককন্যা সন্তান সহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন। মঙ্গলবার (৫ র্মাচ) দুপুরে তাঁর শেষকৃত্য অনুষ্ঠান পারিবারিক শাশ^ানে অনুষ্ঠিত হয়েছে। তিনি ২৮/১২/১৯৯৪সাল থেকে ১৫/০৩/১৯৯৮সাল পর্যন্ত বেতাগা ইউনিয়ন পরিষদের অস্থায়ী (ভারপ্রাপ্ত) চেয়ারম্যানের দায়িত্ব পালন সহ মাসকাটা মাধ্যমিক বিদ্যালয় এবং পূর্ব বেতাগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করেন। তার মুত্যূ খবর শুণে ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, বেতাগা ইউপি চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ, শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাশ সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা তাঁর বাড়ি ও শ^শানে ছুটে যান এবং শোকাহত পরিবারদেরকে সন্তনা প্রদান করেন। #

ফকিরহাটে নিষিদ্ধ ১৭ মণ
পলিথিন ব্যাগ জব্দ
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট বিশ্বরোড মোড় এলাকায় একটি পরিবহন থেকে পরিবেশ দুষণকারী নিষিদ্ধ ৬৮৩ কেজি (১৭ মণ) পলিথিন ব্যাগ জব্দ করেছেন মডেল থানা পুলিশ। মঙ্গলবার (৫ মার্চ) বিকেল ৩টায় বিএম লাইন পরিবহনের টুল বক্স থেকে ওই পলিথিন ব্যাগ জব্দ করা হয়। পরিবহনটি ঢাকা থেকে বাগেরহাটের রায়েন্দার দিকে যাচ্ছিল। পলিথিন ব্যাগগুলো মোড়েলগঞ্জ ও শরণখোলার রায়েন্দা বাজার যাচ্ছিল। ঢাকা থেকে নিষিদ্ধ পলিব্যাগ তুলে দেওয়া হলেও সাথে কোন মালিক বা লোকজন ছিলেন না বলে পরিবহনের চালক মো. কবির জানান। মডেল থানা পুলিশ জানায়, গোপন সংবাদের উপর ভিত্তি করে থানা পুলিশের একটি দল বিশ্বরোড মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে বিএম লাইন পরিবহনের টুলবক্স তল্লাশী করে ৬৮৩ কেজি পলিথিন ব্যাগ উদ্ধার করেন। যার আনুমানিক বাজার মুল্য প্রায় দেড় লক্ষ টাকা। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহম্মেদ, খুলনা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রাজিব গাইন এবং বাগেরহাট পরিবেশ অধিদপ্তরের হিসাব রক্ষক মো. সোহাগ তালুকদার সহ অন্যান্যরা ঘটনাস্থলে এসে উপস্থিত হয়ে পলিথিন ব্যাগ গুলি জব্দ করে পরিবহনটি ছেড়ে দেওয়া হয়। #

ফকিরহাটে পাঁচ কেজি গাঁজা
সহ মাদক কারবারি
আটক
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে ৫ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার রাত ৮টায় ফকিরহাট সদর ইউনিয়নের বিশ্বরোড মোড় থেকে মো. ওমর হাওলাদারকে আটক করা হয়। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেন। আটককৃত মো. ওমর হাওলাদার (২৩) পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার ধানীসাফা গ্রামের কবির হাওলাদারের ছেলে। সে বর্তমানে বাগেরহাট জেলার মোংলা প্রেসক্লাবের পাশে মোংলা আবাসনে বাসাভাড়া করে থাকেন। তাকে ফকিরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. আব্দুর রউফ বাদী হয়ে ওমর হাওলাদারের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৮টার দিকে বাগেরহাট ডিবি পুলিশের পরিদর্শক আহাদুজ্জামানের নেতৃত্বে এস আই মো. আব্দুর রউফ, এএসআই আজিজুর রহমান, এএসআই হাসানুজ্জামানসহ গোয়েন্দা পুলিশ সদস্যরা অভিযান চালান। এ সময় ফকিরহাট থানাধীন ঢাকা-খুলনা মহাসড়কে হোটেল রুপাসী বাংলার সামনে থেকে ওমর হাওলাদারকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা ট্রলি ব্যাগ তল্লাসী করে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ফকিরহাট মডেল থানার ওসি মো. আশরাফুল আলম বলেন, আটককৃত আসামীর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। #

মহেশপুরে মানসিক ভারসাম্যহীন নারীকে নির্যাতন আটক ৫
মহেশপুর(ঝিনাইদদহ)প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুরে এক মানসিক ভারসাম্যহীন(পাগলী)নারীকে মারপিটের ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (৪মার্চ)পাগলী নারীকে মারপিটের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে রাতেই এ ঘটনার সাথে জরিত ৫ জনকে আটক করে মহেশপুর থানা পুলিশ। আটককৃতরা হলেন জলিল তরফদারের ছেলে মহির তরফদার(৪৫), খাইরুল ইসলামের ছেলে নাজমুল হোসেন(৩৫),মহির উদ্দিনের ছেলে রাব্বি তরফদার(১৬), নুরুল-আমিনের ছেলে তারিক মনোয়ার(১৬), সানোয়ারের ছেলে ওসমান(১৬)। উপজেলার নেপা ইউপির খোশালপুর বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,সোমবার দুপুর ৩টার দিকে খোশালপুর বাজারে দোকানের সামনে শুয়ে ছিলো মানসিক ভারসাম্যহীন ঐ নারী। দোকান খোলার সময় দোকানদার পাগলীকে চলে যেতে বললে পাগলী দোকান মালিকের উপর ঢিল ছোড়ে। এতে ক্ষিপ্ত হয়ে মহির তরফদার ও নাজমুল হোসেনের নেতৃত্বে কয়েক জন মিলে লাটিসোটা দিয়ে পাগলীকে ব্যাপক ভাবে নির্যাতন করে। মানসিক ভারসাম্যহীন নারী বিলু খাতুন (৪০) পলিয়ানপুর গ্রামের মৃতঃ হজো আলীর মেয়ে ।
এবিষয়ে মহেশপুর থানার ওসি মাহাবুবুর রহমান জানায়,মানসিক ভারসাম্যহীন বিলু খাতুনকে নির্যাতনের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে রাতেই ৫ জনকে আটক করেছে পুলিশ।

লাইসেন্স না থাকায় সাতক্ষীরায় দুটি ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৯ হাজার টাকা জরিমানাসহ বন্ধের নির্দেশ
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

লাইসেন্স না থাকায় সাতক্ষীরায় দুটি ক্লিনিককে ৯ হাজার টাকা জরিমানাসহ বন্ধের নির্দেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। একই সাথে শহরের ঢাকা বিরিয়ানী হাউজে খাবারের মধ্যে মুরগির পাখনা থাকায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার দুপুরে শহরের খুলনা রোড মোড় সংলগ্ন ডিজিটাল হরমন ল্যাব, স্বপ্ন ক্লিনিক ও ঢাকা বিরিয়ানী হাউজে এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত।
এ সময় ডিজিটাল হরমন সেন্টারের কোন অনুমোদন না থাকায় ৪ হাজার টাকা জরিমানাসহ অনুমোদন না পাওয়া পর্যন্ত বন্ধের নির্দেশ দেওয়া হয় এবং স্বপ্ন ক্লিনিকের ডায়াগনস্টিকের অনুমোদন (লাইসেন্স) না থাকায় সেটিও বন্ধসহ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া শহরের খুলনারোড মোড়ের ঢাকা বিরিয়ানি হাউজের খাবারে মুরগির পাখনা থাকায় ৬ হাজার জরিমানা করা হয়।
তবে, ডিজিটাল হরমন ল্যাবের মালিক জাকির হোসেন বলেন, তিনি লাইসেন্সের জন্য আবেদন করেছেন। কিন্তু এখনো সেটি পাননি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আকাশের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: জয়ন্ত সরকারসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আকাশ বলেন, অনুমোদন না পাওয়া পর্যন্ত কেউ প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবে না। যারা অবৈধভাবে ক্লিনিক পরিচালনা করবেন তাদের বিরুদ্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

ঝিনাইদহে ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ আল আমিন (৪৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে তাকে আটক করা হয়।
আটককৃত আল আমিন খাগড়াছড়ি সদর উপজেলার মুসলিমপাড়া গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন জানান, ভোরে হাটগোপালপুর এলাকার ছয়াইল রোডে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা। সেসময় অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে আটক করা হয় খাগড়াছড়ির মুসিলমপাড়া গ্রামের আল আমিনকে। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় ১২ কেজি গাঁজা। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।

মহেশপুরে মানসিক প্রতিবন্ধী নারীকে নির্যাতনের ঘটনায় ৫ জন আটক

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের মহেশপুরে মানসিক প্রতিবন্ধী নারীকে অমানসিক নির্যাতন করার ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার খোশালপুর গ্রাম থেকে নির্যাতনকারী ওই ৫ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলো-খোশালপুর গ্রামের জলিল তরফদারের ছেলে মুহিত তরফদার, তার ছেলে রাব্বি তরফদার, নুরুল আমিনের ছেলে তারিখ মনোয়ার, সানোয়ার হোসেনের ছেলে উসমান আলী ও নেপা গ্রামের খায়রুল ইসলামের ছেলে নাজমুল হোসেন।
মহেশপুর থানার ওসি মাহাব্বুর রহমান জানান, সোমবার বিকেলে ওই এলাকার কাপড় ব্যবসায়ী মহির উদ্দিনের দোকানের সামনে শুয়ে ছিলো ৪৫ বছর বয়সী এক নারী প্রতিবন্ধী। দুপুর ৩ টার দিকে মহির উদ্দিনের ছেলে রাব্বি হোসেন ওই নারীকে দোকানের সামনে থেকে চলে যেতে বলে। ওই নারী চলে না গেলে তাকে লাঠি দিয়ে গুতা দেয় রাব্বি হোসেন। সেসময় ওই নারী রাব্বীর দিকে ছুটে যায়। পরে দোকান খোলার পর মানসিক প্রতিবন্ধী ওই নারী দোকানে ঝোলানো তালা খুলে ফেলে। এতেই ক্ষিপ্ত মহির উদ্দিন, তার ছেলে রাব্বি, পাশের দোকানি নাজমুলক ৫ওই নারীকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। দোকানের সামনে ফেলে মাথায় আঘাত করা হয়। এ ঘটনায় একটি ভিডিও স্থানীয় এক যুবক ধারণ করের। বিষয়টি জানাজানি হলে রাতেই পুলিশ অভিযান চালিয়ে ওই ৫ জনকে আটক করা হয়। মানসিক প্রতিবন্ধীর নারীর পরিচয় না পাওয়ায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করে আসামীদের আদালতে পাঠানো হয়।

ঝিনাইদহে দিনব্যাপী কৃষি উদ্যোক্তা মেলা ও সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি-
মধ্যস্বত্তভোগীদের দৌরাত্ব দুর করে প্রত্যন্ত অঞ্চলের কৃষি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য দেশের বিভিন্ন স্থানের ভোক্তাদের কাছে পৌঁছে দিতে ঝিনাইদহে কৃষি উদ্যোক্তা মেলা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয় চত্বরে এ মেলা ও সম্মেলন অনুষ্ঠিত হয়।
উইম্যান এন্ড ই-কমার্স (উই)’র সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও স্মার্ট এগ্রিকালচার ফর ফারমার্স এ্যান্ড এন্টারপ্রেনিয়রস(সেইফ)।
ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেইফ’র প্রতিষ্ঠাতা প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ’র সহধর্মীনি আরিফা জেসমিন কনিকা, ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদ, ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, উই’র প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা, উপদেষ্টা মেজর অব: কবির সাকিব, নির্বাহী পরিচালক আইরিন পারভীনসহ উপজেলা কৃষি কর্মকর্তা বৃন্দ।
বক্তারা, কৃষি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরাসরি পাঠাতে সেইফ, উই’র সহযোগীতা নেওয়ার আহ্বান জানান। সেই সাথে নিরাপদ খাদ্য উৎপাদনে আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান। দিনব্যাপী এই উদ্যোক্তা সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলার ৩’শ ৫০ জন নারী-পুরুষ কৃষি উদ্যোক্তা অংশ নেয়। এছাড়াও প্রদর্শণ করা স্টল।

শার্শায় চোরাই মোবাইল ফোনসহ আটক ২
বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শার নাভারণে পৃথক অভিযান চালিয়ে ৩৪ টি চোরাই মোবাইল ফোনসহ দুই চোরা কারবারিকে আটক করেছে জেলা গোযেন্দা (ডিবি) পুলিশ সদস্যরা।
মঙ্গলবার (৫ মার্চ) বিকালে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, শার্শার নাভারণ উত্তর বুরুজবাগান গ্রামের শফিকুল ইসলামের ছেলে রাহাত আল মুবিন সিয়াম (২০)ও ঝিকরগাছার করিমালি গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে ইমরান হোসেন (৩৭) ।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শার নাভারণ বাজারের কাজিরবেড় মোড়ে আফজাল সুপার মার্কেটের ইমরান টেলিকম নামক মোবাইলের দোকান থেকে ৮ টি এবং অপর এক অভিযানে একই এলাকার নাভারণ ব্যাংক মার্কেটের প্রাইম টেলিকম এন্ড ইলেকট্রনিক্স নামক মোবাইলের দোকান থেকে ২৬ টি চোরাই মোবাইলসহ তাদের দুজনকে আটক করা হয়।
যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপম কুমার সরকার জানান, আটক দুই চোরাকারবারির বিরুদ্ধে শার্শা থানায় মামলা হয়েছে।

খুলনায় চোখের সর্বাধুনিক বিশেষায়িত সেবা নিয়ে নগরীতে ফোকাস আই হসপিটালের উদ্বোধন:
খবর বিজ্ঞপ্তি
মঙ্গলবার, বিকাল ৫টায় ৪৩, কেডিএ এভিনিউ ময়লাপোতা মোড়স্থ সাথী কমপ্লেক্সের খুলনায় চোখের সর্বাধুনিক বিশেষায়িত সেবা নিয়ে নগরীতে ফোকাস আই হসপিটালের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিএমএ সাধারণ সম্পাদক ও খুমেকের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো: মেহেদী নেওয়াজ, এসময় তিনি কেক কেটে হাসপাতালের শুভ উদ্ধোধন করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আদ্ব-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের চক্ষু বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মো: আরিফ হায়াত খান পাঠান, খুমেকের সহকারী অধ্যাপক ডা. মো: এমরান ইসলাম আবির, লায়ন্স আই ইনস্টিটিউট এন্ড হসপিটালের গ্লুকোমা বিশেষজ্ঞ এন্ড ফ্যাকো সার্জন অধ্যাপক ডা. এস এম রেজওয়ান রাজু, খুমেকের কনসালটেন্ট ডা. মো: মাকসুদে মাওলা। উদ্ধোধনী অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন ডা. শিমুল চক্রবর্তী সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর ডা. শেখ হাসিবুল ইসলাম।