Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

43

রামপালে নারী মাদক কারবারি শাহীনা আটক
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে শাহীনা বেগম (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে। এ ঘটনায় রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। আটকে শাহীনাকে রবিবার (০৩ মার্চ) বেলা ১১ টায় বাগেরহাটের আদালতে প্রেরন করা হয়েছে।
রামপাল থানার ওসি (তদন্ত) বিধান কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. জাহাঙ্গীর আলম সঙ্গীয় নারী ফোর্স সারমিন আক্তার লিমাসহ অন্যদের সাথে নিয়ে শনিবার রাত পৌনে ১১ টায় ইসলামাবাদ আলী আজমের স-মিলের সামনে অভিযান পরিচালনা করেন। ওই সময় সিংগড়বুনিয়া গ্রামের গাঁজার ডিলার বহু মাদক মামলার আসামি দেলোয়ার মোল্লার স্ত্রী শাহীনা বেগম কে ১২৫ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ৫ হাজার টাকাসহ হাতেনাতে আটক করেন।
এ বিষয়ে সিংগাড়বুনিয়া এলাকার বাসিন্দারা অভিযোগ করে বলেন মাদক কারবারি দেলোয়ার দীর্ঘ দিন ধরে মাদক বিক্রি করে সামাজিক পরিবেশ নষ্ট করছে। তার স্ত্রী শাহীনা পুলিশের হাতে আটক হলেও অপর বিক্রেতা বকুল রানী ঢালী পালিয়ে যেতে সক্ষম হয়।

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বিধান কুমার বিশ্বাস নারী মাদক কারবারি আটক ও আদালতে প্রেরনের বিষয়টি নিশ্চিত করেছেন।

কালিগঞ্জ কৃষ্ণনগর বর্জ্য ব্যবস্থাপনা প্লাস্টিক সংগ্রহের মডেল তৈরি
খবর বিজ্ঞপ্তি
সাতক্ষীরা কালিগজ্জ উপজেলা কৃষ্ণনগর ইউনিয়নে বিল্ডিং এজেন্সি অব ইয়ুথ ইন ক্লাইমেট একশন প্রকল্পের আওতায় ব্রিটিশ কাউন্সিলএর অর্থায়নে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের সহযোগিতায় মৃত্তিকা সমাজ উন্নয়ন মূলক প্রতিষ্ঠানের বাস্তবায়নে বর্জ্য ব্যবস্থাপনা প্লাস্টিক সংগ্রহ ও বিক্রয়ের মাধ্যমে প্রাপ্ত অর্থ দিয়ে বিদ্যালয়ের আঙ্গিনায় বৃক্ষ রোপন কার্জক্রম অনুষ্ঠিত হয়েছে। ৩ মার্চ রবিবার সকাল ১১ টার সময় কালিগঞ্জ ৬৩ নং বেনাদনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উক্ত কার্জক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৃত্তিকা সমাজ উন্নয়ন মূলক সেবাদানকারী বেসরকারি সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আব্দুস সালাম, উপস্থিত ছিলেন বিশষ্ট এনজিও কর্মী সরদার গিয়াসউদ্দিন, আহম্মেদ, মৃত্তিকা সংস্থার ম্যানেজার আম্বিয়া খাতুন, প্রমুখ।বর্জ্য উপস্থাপনা প্লাস্টিক সংগ্রহে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা শতভাগ অংশগ্রহণ করেন। এ ছাড়া উপস্থিত ছিলেন মৃত্তিকা পাচ জন ইয়ুথ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মৃত্তিকা সংস্থার ইয়ুথ লেডার উমাইয়া খাতুন।

৫মার্চ মোংলার কবরস্থান জামে মসজিদে তাফসীরুল কুরআন মাহফিল
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলার কবরস্থান জামে মসজিদে দিনব্যাপী দোয়া ও তাফসিরুল কোরআন মাহফিল শুরু হবে ৫মার্চ । মঙ্গলবার (৫মার্চ) আসরের পর থেকে মোংলার কেন্দ্রীয় প্রধান কবরস্থানের কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও তাফসীরুল কোরাআন মাহফিল কবরস্থান জামে মসজিদ চত্বরে অনুিষ্ঠত হবে। দোয়া ও তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন কবরস্থান জামে মসজিদের মাহফিল পরিচালনা কমিটি।
এ তাফসীরুল কুরআন মাহফিলে সভাপতিত্ব করবেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র ও করবস্থান জামে মসজিদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান।
প্রধান অতিথি থাকবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামি আলোচক জাতীয় ক্বিরাত প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্ত হযরত মাওলানা ক্বারী এম আব্দুল্লাহ আল মামুন।
প্রধান বক্তা থাকবেন মোংলা উপজেলা ইমাম পরিষদ’র সাধারণ সম্পাদক ও কবরস্থান জামে মসজিদের খতিব এবং মোংলা দারুল কোরআন ফাউন্ডেশন’র পরিচালক হযরত মাওলানা আব্দুর রহমান। বিশেষ বক্তা থাকবেন মোংলা বন্দর কেন্দ্রীয় জামে মসজিদ’র ইমাম ও খতিব হযরত হাফেজ মাওলানা বনি আমিন।
মোংলা পৌর কেন্দ্রীয় কবরস্থানে চির নিদ্রায়শায়ীত আছেন প্রায় ১লাখ ৫০ হাজার মানুষ বলে জানান কবরস্থানের প্রধান খাদেম মোঃ মজিবুর রহমান। করবস্থান ও কবরস্থান জামে মসজিদের প্রতিষ্ঠাতা ছিলেন মরহুম দরবেশ মোঃ মোতাহার আলী।

সাগরদাঁড়ীতে ৩ তলা বিশিষ্ট আধুনিক ডাকবাংলো নির্মাণের কাজের উদ্বোধন
কেশবপুর (যশোর) প্রতিনিধি,
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি যশোর কেশবপুর উপজেলার সাগরদাঁড়ীতে ৩ তলা বিশিষ্ট আধুনিক ডাকবাংলো ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন। ৪কোটি ১৯ লক্ষ ৯৯ হাজার ৩ শত ৩১ টাকা ব্যয়ে নির্মাণ করা হবে এই আধুনিক ভবনটি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, যশোর জেলা পরিষদের সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ ওয়াহিদুজ্জামান,যশোর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ লুৎফর রহমান,জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য তাসরিন সুলতানা শোভা,ভবদাহ ডিগ্রী কলেজে সরকারি অধ্যাপক হাসান আলী প্রমুখ। জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল বলেন উন্নয়নের রূপকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে যে উন্নত রাষ্ট্রে পরিণত করার শপথ গ্রহণ করেছিলেন তারই ধারাবাহিকতায় এই আধুনিক ডাকবাংলো নির্মিত হচ্ছে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থানে সাগরদাঁড়ীতে, এবং পরবর্তীতে এই সাগরদাঁড়ীতে আরো উন্নয়নমূলক কাজ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

পাইকগাছায় পুলিশের অভিযানে দুই চোর আটক
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছা থানাপুলিশ গত দুই দিনে অভিযান চালিয়ে দুই চোরকে গ্রেফতার করেছে। গদাইপুর ও হরিঢালী ইউনিয়ন থেকে শনি ও রোববার তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের রোববার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান, গত ৮ ও ১০ ফেব্রয়ারী উপজেলার কপিলমুনি ইউনিয়নে নাবা ও হাউলী দুটি প্রাথমিক বিদ্যালয়ে ৪৪ টি ফ্যান সহ প্রায় দুই লক্ষ টাকা মালামাল চুরি হয়। এ ঘটনায় থানায় মামলা হয়। মামলায় উপ-পুলিশ পরিদর্শক শাহাজুল উন্নত প্রযুক্তি ব্যবহার করে উপজেলার মটবাটি থেকে আশাশুনী থানার বল্লবপুর গ্রামের দাউদ গাজীর ছেলে সেলিম হোসেন(২৭) ও হরিঢালী ইউনিয়ন থেকে তালা থানার মরকুলিয়া জাহান আলী সরদারের ছেলে কওছার সরদা(৫০) কে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিকে রোববার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, চোর মাদক, জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।

কেশবপুর প্রেসক্লাবের উদ্যোগে মিনি সুন্দরবনে আনন্দ ভ্রমণ
কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুর প্রেসক্লাবের উদ্যোগে আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সাতক্ষীরার দেবহাটা উপজেলার ‘রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে’ ওই আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়। এ বিনোদোনকেন্দ্রটি ‘মিনি সুন্দরবন’ নামে পরিচিত।
আনন্দ ভ্রমণে অংশ নেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সহসভাপতি আব্দুল হাই সিদ্দিকী, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, কোষাধ্যক্ষ শামসুর রহমান, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, ক্রীড়া সম্পাদক শেখ শাহীন, নির্বাহী সদস্য মেহেদী হাসান জাহিদ, মোল্যা আব্দুস সাত্তার, শাহীনুর ইসলাম, আব্দুর রাজ্জাক, আব্দুল করিম, সদস্য নূরুল ইসলাম খান, আব্দুস সালাম, সিদ্দিকুর রহমান, তন্ময় মিত্র বাপী, রুহুল আমীন খান, আব্দুল মোমিন, রাবেয়া ইকবাল, এহসানুল হোসেন তাইফুর, আয়ুব খান, রমেশ দত্ত, কামরুজ্জামান রাজু, অলিয়ার রহমান, সুশান্ত মল্লিক, আলমগীর হোসেন, বিল্লাল হোসেন, মাসুম বিল্লাহ প্রমুখ।
সাতক্ষীরা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে ইছামতি নদীর তীরে শিবনগর মৌজায় প্রায় ১৫০ একর জমি জুড়ে এ বিনোদনকেন্দ্রটি অবস্থিত। সুন্দরবনের আদলে বিভিন্ন প্রজাতির বনজ বৃক্ষের চারা এনে রোপণ করে এখানে ব্যাপক বনের সৃষ্টি করা হয়েছে। বনের পাশে ১০ একর জমির বুকে রয়েছে ‘অনামিকা লেক’। বিনোদন প্রিয়াসীদের জন্য বসার দৃষ্টিনন্দন ছবি তোলার স্থান রয়েছে। শিশুদের আনন্দ দেওয়ার জন্য রয়েছে জীবন্ত ও কৃত্রিম বিভিন্ন প্রজাতির পশুপাখি। রয়েছে ঘোড়ার পিঠে ওঠা ও ইঞ্জিনচালিত বোটে চড়ার সুযোগ। সাতক্ষীরা জেলা প্রশাসন এ বিনোকেন্দ্রটি পরিচালনা করে থাকেন।

 

মানববন্ধন কর্মসুটি সফল করতে উন্নয়ন কমিটির প্রচারপত্র বিলি
খবর বিজ্ঞপ্তি
খুলনায় পাইপ লাইনে গ্যাস সরবরাহ, বিমান বন্দর নির্মাণের স্থগিতাদেশ প্রত্যাহার করে অবিলম্বে নির্মাণ কাজ শুরু, অর্থনৈতিক জোন প্রতিষ্ঠাসহ আসন্ন বর্ষার মৌসুমের পূর্বে নগরীর ড্রেনেজ, পয়ঃ নিষ্কাশন ও ওয়াসার কার্যক্রম সম্পন্ন করা এবং মশক নিধনে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবীতে আগামী ৬ মার্চ নগরীতে মানব বন্ধন কর্মসূচী সফল করার লক্ষ্যে ৩ মার্চ রবিবার বেলা ১১টায় নগরীর নিউ মার্কেট, ডাকবাংলো মোড় ও পিকচার প্যালেস মোড়সহ নগরীর বিভিন্ন জায়গায় গণ সংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। গণ সংযোগ ও লিফলেট বিতরণ কালে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির ডাকে আপামর জনগণকে আগামী ৬ মার্চ নগরীতে মানব বন্ধন কর্মসূচীতে অংশগ্রহন করার আহবান জানানো হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, সহ-সভাপতি অধ্যাপক মোঃ আবুল বাসার, শেখ আবিদ উল্লাহ, মতলেবুর রহমান মিতুল, মিজানুর রহমান জিয়া, সরদার রবিউল ইসলাম রবি, রকিব উদ্দিন ফারাজী, মোঃ হায়দার আলী, আব্দুল হান্নান ও প্রমিতি দফাদার প্রমূখ।

উন্নয়নের গুণগত মান নিশ্চিতে প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ: ইউজিসি চেয়ারম্যান
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর বলেছেন, বাংলাদেশে উন্নয়নের গুণগত মান নিশ্চিত করার জন্য প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পরিবেশগত স্থায়িত্ব নিশ্চিত করতে না পারলে নাগরিক ও সমাজের জন্য উন্নয়ন ভালো ফল বয়ে আনতে পারবে না। এক্ষেত্রে শুধুমাত্র শিক্ষাগত উদ্ভাবনই পারে পরিবেশের স্থায়িত্ব নিশ্চিত করতে। সুতরাং যে কোনো উন্নয়নের জন্য পরিবেশগত সমস্যা ও সম্পদ ব্যবস্থাপনা প্রধান দিক হওয়া উচিত।
০৩ মার্চ (রবিবার) বেলা ১১টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিন আয়োজিত পরিবেশের ওপর ‘টাইম ফর ন্যাচার এন্ড ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট’ শীর্ষক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এক অডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে গবেষণার মান সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের জন্য একটি বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ প্রেক্ষাপটে উচ্চশিক্ষায় মানসম্পন্ন গবেষণাকে উৎসাহিত করার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এই ধরনের উদ্যোগ গবেষণার গুণগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ইউজিসি চেয়ারম্যান বলেন, নতুন ধারণা, উদ্ভাবন এবং মূল গবেষণার ফলাফল প্রকাশের মাধ্যমে গবেষণার মান বাড়ানোর জন্য এই সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে তরুণ গবেষকরা অন্যান্য গবেষকদের সাথে, বিশেষ করে একই ক্ষেত্রে কাজ করা সিনিয়রদের সাথে মতামত বিনিময় করার সুযোগ পান। এটি গবেষণার মান উন্নত করতে সহায়তা করে। তাই এ ধরনের সম্মেলন পরপর দু’বার আয়োজনের জন্য তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনকে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে চিফ প্যাট্রন হিসেবে বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি বলেন, জাতীয় পর্যায়ে আমাদের জীববৈচিত্র্যের একীকরণ ও জলবায়ু পরিবর্তনের প্রশমনের জন্য বিভিন্ন নীতি, পরিকল্পনা এবং কর্মসূচি রয়েছে। এই ধরনের সম্মেলন গবেষক-বিজ্ঞানীদের একত্রিত করার পাশাপাশি নতুন নতুন ধারণা ও পরিকল্পনা কর্মসূচি গ্রহণে সহায়তা করবে। তিনি আরও বলেন, এই সম্মেলন থেকে ৭ দফা সুপারিশ করা হয়েছে। যার মধ্যে জলবায়ু পরিবর্তন এবং জীববৈচিত্র্যের ক্ষতির ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এর পাশাপাশি ইকোসিস্টেম পরিষেবা, সামাজিক সুবিধা এবং জৈবিক সম্পদ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিন আয়োজিত এই সম্মেলন নতুন প্রজন্মের বিজ্ঞানী তথা নবীন শিক্ষক, ছাত্র-ছাত্রীদের নানামুখী উপকারে আসবে এবং তারা গবেষণায় অনুপ্রাণিত হবেন। তিনি এই আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণকারী দেশি-বিদেশি গবেষক ও বিজ্ঞানী এবং আয়োজক কমিটিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান।
প্যাট্রন হিসেবে বক্তৃতা করেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ। সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন বায়োডাইভারসিটি-সেক্টর ডয়েচে গেসেলশ্যাফ্ট ফর ইন্টারন্যাশনাল জুসামেনারবিট (জিআইজেড) জিএমবিএইচ এর কো-অর্ডিনেটর এবং এসওএনজি’র চিফ এডভাইজার ড. স্টেফান আলফ্রেড গ্রোইনওল্ড। সম্মেলনে গৃহীত ৭ দফা সুপারিশ তুলে ধরেন সম্মেলনের অরগানাইজিং সেক্রেটারি ও সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আব্দুল্লাহ হারুন চৌধুরী।
সম্মেলনে অংশগ্রহণকারী ডেলিগেটদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের ড. মো. খায়রুল আলম, দ্য স্পেস রিসার্চ সেন্টার অব দ্য পোলিশ এর একাডেমি অব সায়েন্স ড. ম্যালগোরজাটা জেনরোভিচ-সানিকোস্ক, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল স্ট্যাডিজ বিভাগের ড. শ্রীনিবাসন বালাচন্দ্রন, কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ড. জগৎপতি তাহ, নেপালের ত্রিভূবন বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ডিপার্টমেনট অব এনভায়রনমেন্টাল সায়েন্স ড. গোবিন্দ প্রসাদ শর্মা। বিদেশি অতিথিবৃন্দ সম্মেলন সফল ও আতিথেয়তা চমৎকার বলে আখ্যায়িত করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক রাবেয়া সুলতানা।
এই সম্মেলনে বাংলাদেশ, ভারত, ভূটান, নেপাল, সংযুক্ত আরব আমিরাত, পোল্যান্ড, ইতালি এবং জার্মানি থেকে থেকে ২৪৫ জন দেশি-বিদেশি বিশেষজ্ঞ, বিজ্ঞানী সশরীরে এবং ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। সম্মেলনে ১২৮টি ওরাল প্রেজেন্টেশন, ৪৮টি পোস্টার প্রেজেন্টেশন, ৬টি কি-নোট পেপারসহ ১৮৩টি গবেষণা নিবন্ধ উপস্থাপন করা হয়। সম্মেলনে টেকনিক্যাল সেশনের বেস্ট স্পিকার অ্যাওয়ার্ড, বেস্ট পোস্টার অ্যাওয়ার্ড এবং আউটস্ট্যান্ডানিং রেজাল্টস এর পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অংশগ্রহণকারী গবেষক-বিজ্ঞানীরা দুপুরে জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিপূর্ণ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সুন্দরবন সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন।

 

যৌথ শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে খুবির সাথে ভারতের তাঁতিয়া বিশ্ববিদ্যালয়ের এমওইউ
খবর বিজ্ঞপ্তি
যৌথ শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে ভারতের তাঁতিয়া বিশ্ববিদ্যালয়ের এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। ০৩ মার্চ (রবিবার) সকাল ৯.৩০ মিনিটে উপাচার্যের কার্যালয়ে এ এমওইউ স্বাক্ষরিত হয়। ভারতের তাঁতিয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রেসিডেন্ট (ভাইস-চ্যান্সেলর) প্রফেসর ড. এম. এম. সাক্সেনা ও খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী এমওইউতে স্বাক্ষর করেন। এমওইউ স্বাক্ষর শেষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মাহমুদ হোসেন এর উপস্থিতিতে তা উভয়পক্ষের নিকট হস্তান্তর করা হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মাহমুদ হোসেন। বক্তব্যের শুরুতে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়কে রিসার্চ ফোকাসড ইউনিভার্সিটি হিসেবে উল্লেখ করে এর পরিচিতি বিদেশি অতিথিদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে সকলের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। যার ফলে এ বছর এপিএ মূল্যায়নে আমরা চতুর্থ স্থান অর্জন করেছি। উপাচার্য বলেন, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের ফ্রেমওয়ার্ক অনুসরণ করে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামগুলোর অ্যাক্রেডিটেশন অর্জনের লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। এছাড়া সকল ডিসিপ্লিন ওবিই কারিকুলামের আওতায় রয়েছে। স্বাক্ষরিত এই সমঝোতা স্মারক ইতিবাচক ফলাফলের একটি উজ্জ্বল উদাহরণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তাঁতিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. এম. সাক্সেনা বলেন, শিক্ষাক্ষেত্রে উৎকর্ষ সাধন ও উদ্ভাবনের জন্য কাজ করার প্রতিশ্রুতি এই এমওইউ। এর মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয় ও তাঁতিয়া বিশ্ববিদ্যালয় বৈশ্বিক দৃষ্টিভঙ্গিতে নতুন ধারণার সৃষ্টি হবে। অতিশীঘ্রই এই এমওইউ’র আওতায় অনলাইন কার্যক্রম শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বর্তমান ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাসহ সার্বিক অগ্রগতির প্রশংসা করেন। এ সময় তিনি খুলনা বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলরসহ সংশ্লিষ্টদের তাঁতিয়া বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানান। এর আগে ভাইস-চ্যান্সেলর খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফুল ও বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন।
এ সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, দ্য অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর সেহরীশ খান, তাঁতিয়া বিশ্ববিদ্যালয়ের পরিচালক (একাডেমিক এন্ড রিসার্চ) ড. প্রাভিন কুমার শর্মা, উপাচার্যের সচিব সঞ্জয় সাহা ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বাক্ষরিত এমওইউতে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর বা ডক্টরেট প্রোগ্রামে ছাত্রদের অগ্রগতি, শিক্ষার্থীদের জন্য সুযোগ অন্বেষণ করা যেমন স্বল্পমেয়াদি/দীর্ঘমেয়াদি গতিশীলতা তথা গ্রীষ্মকালীন স্কুল, বিদেশে সেমিস্টার, অভিব্যক্তি প্রকাশ এবং বিনিময়, শিক্ষক, গবেষণা কর্মী ও প্রশাসনিক কর্মীদের বিনিময়ের সুযোগ চিহ্নিত করা, মাস্টার্স এবং পিএইচডি (প্রোগ্রাম) ছাত্রদের যৌথ তত্ত্বাবধান, শিক্ষক ও ছাত্রদের একে অপরের প্রতিষ্ঠানের একাডেমিক প্রোগ্রাম, গবেষণা প্রতিষ্ঠান ও এডুকেশনাল রিসোর্স সম্পর্কে সচেতন করা, যৌথ কর্মশালা, সম্মেলন ও সহ-প্রকাশনা, সাংস্কৃতিক বিনিময়, একাডেমিক এক্সচেঞ্জ তথা স্টাডি/কোর্স, রিসার্চসহ একাডেমিক এবং গবেষণা সহযোগিতা বিনিময়ের প্রয়োজনীয়তার উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। এর মাধ্যমে দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার সুযোগ সৃষ্টি হলো।

দর্শনা সীমান্তে ১কোটি ৩০ লাখ টাকার স্বর্ণসহ মহিলা গ্রেফতার
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ছয়ঘড়িয়া গ্রাম থেকে ১১টি স্বর্ণেরবার সহ ১ মহিলাকে সুলতানপুর বর্ডার গার্ড বিজিবি গ্রেফতার করেছে।
বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সুলতানপুর বিওপি কমান্ডারের নেতৃত্বে বিজিবির একটি দল রবিবার বেলা ১১টায় দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন ছয়ঘরিয়া গ্রামে অভিযান চালায়। এসময় কামাড়পাড়ার রেজাউল করিমের মেয়ে তাছলিমা খাতুন(২৫) সহ ৪/৫ জন ব্যাটারিচালিত একটি ইজিবাইকযোগে ছয়ঘড়িয়া গ্রামের মধ্য দিয়ে সীমান্ত অভিমুখে যেতে থাকে। পথে বিজিবি সদস্যরা ইজিবাইক তল্লাশী করেন। তল্লাশী কার্যক্রম চলাকালে ইজিবাইকে অবস্থানরত তাছলিমা খাতুন নামের এক নারী সন্দেহজনক আচরণ করেন।পরে ওই নারীকে আটক করে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার শরীরের কোমরের ভিতরে লুকায়িত অবস্থায় এক কেজি ৩শ২০ গ্রাম (১১৩.১৬ ভরি) ওজনের ১১টি স্বর্ণের বার বিজিবি সদস্যদের সামনে ফেলে দেয়।
চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান আরও বলেন, জব্দকৃত স্বর্ণের বারগুলোর আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৩০ লক্ষ টাকা। আটক নারী চোরাকারবারিকে দর্শনা থানায় হস্তান্তরসহ বিজিবির পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। এছাড়া জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

কুয়েটে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চুয়েট, কুয়েট ও রুয়েট এর সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর ২০২৩-২০২৪ইং শিক্ষাবর্ষের ১ম বর্ষ/লেভেল-১ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের সমন্বিত ভর্তি পরীক্ষা ০৩ মার্চ রবিবার সকাল ১০টা থেকে দুপুর ০১:৪৫ পর্যন্ত চুয়েট, কুয়েট ও রুয়েট ক্যাম্পাসে একসাথে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। চুয়েট, কুয়েট ও রুয়েটে মোট ২২৮৭০ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮৩৭৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে যার শতকরা হার ৮০.৩৫। কুয়েট ক্যাম্পাসে ভর্তি পরীক্ষায় ৭৬১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৬১৮৯ জন উপ¯ি’ত ছিল যার শতকরা হার ৮১.২৪, চুয়েট ক্যাম্পাসে ভর্তি পরীক্ষায় ৭৬৩০ জন পরীক্ষার্থীর মধ্যে ৬১৪৩ জন উপ¯ি’ত ছিল যার শতকরা হার ৮০.৫১, রুয়েট ক্যাম্পাসে ভর্তি পরীক্ষায় ৭৬২২ জন পরীক্ষার্থীর মধ্যে ৬০৪৬ জন উপ¯ি’ত ছিল যার শতকরা হার ৭৯.৩২।
কুয়েটে ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া ভর্তি পরীক্ষার বিভিন্ন কক্ষসমূহ পরিদর্শন করেন। এ সময় ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদসহ ভর্তি পরীক্ষা সংশ্লিষ্টগণ উপ¯ি’ত ছিলেন। কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করে সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটির সদস্যবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, গণমাধ্যম কর্মী, ভর্তি”ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে সমন্বিত ভর্তি পরীক্ষার মাধ্যমে কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগে ১২০ জন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে ১২০ জন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই) বিভাগে ১২০ জন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ১২০ জন, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগে ৬০ জন, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট (আইইএম) বিভাগে ৬০ জন, লেদার ইঞ্জিনিয়ারিং (এলই) বিভাগে ৬০ জন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টিই) বিভাগে ৬০ জন, আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং (ইউআরপি) বিভাগে ৬০ জন, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগে ৬০ জন, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগে ৩০ জন, আর্কিটেকচার (আর্ক) বিভাগে ৪০ জন, ম্যাটেরিয়ালস্ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগে ৬০ জন, এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই) বিভাগে ৩০ জন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (সিএইচই) বিভাগে ৩০ জন, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (এমটিই) বিভাগে ৩০ জন এবং সংরক্ষিত (ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীদের এবং চট্রগ্রাম বিভাগের পার্বত্য জেলার অধিবাসীদের জন্য) ৫টি আসনসহ ৩টি অনুষদের অন্তর্গত ১৬টি বিভাগে সর্বমোট ১০৬৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। চুয়েট ও রুয়েটে আসনসংখ্যা যথাক্রমে ১২৩৫ ও ৯৩১টি।

এ্যাড. কামাল হোসেনের নির্বাচনের প্রচার প্রচারনা
মাগুরা প্রতিনিধিঃ

মাগুরার শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. কামাল হোসেনের আগামী উপজেলা পরিষদ

নির্বাচননের ব্যাপক প্রচার প্রচারনা চালাচ্ছেন। তিনি সকাল থেকে গভীর রাত পর্যন্ত নেতা কর্মী ও সুভানুধায়ীদের সাথে সংযোগ রক্ষাকরে চলেছেন।

যেহেতু তিনি উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান তাই এ যোগাযোগ তার জন্য অনেকটা সহজ হয়েছে।তিনি

চেয়ারম্যান হিসাবে ৫ বছর দায়িত্ব পালন করেছেন।এ সময় তিনি উপজেলার সত ইউনিয়নের ব্যপক উন্নয়ন করেছেন।সেগুলো তুলেধরে সহজেই ভোটার দের কাছে ভোট প্রার্থনা করতে পারছেন।গত ৫ বছরে তিনি স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ মাঠ, কবর স্থান, মন্দির, শ্মশান, রাস্তা, কালভর্ট, ড্রেন, শৌচাগার, গভীর অগভীর নলকুপ, গৃহহীনের ঘর সহ অনেক উন্নয়ন করেছেন।বেকার যুবক ও যুব মহিলাদের আয়বর্ধক প্রশিক্ষণ, ঋণ ও সিলাই মেসিন বিতরণ,কৃষি ও মৎস্য খাতে সহযোগিতা সহ সমাজের সকল ক্ষেত্রে তিনি সহযোগিতা করেছেন।শালিশ মীমাংসার মাধ্যমেও এলাকার অনেকের উপকার করেছেন।এ সবই তার নির্বাচনী হাতিয়ারের অংশ। চেয়ারম্যান এ্যাড. কামাল হোসেন বলেন গত ৫ বছর চেয়ারম্যান থাকাকালীন আমি উপজেলাবাসীর সম্ভাব্য সকল উন্নয়ন ও সহযোগিতার চেষ্টা করেছি।কিছুকাজ অসম্পূর্ণ আছে আগামীতে নির্বাচিত হলে সেগুলো সম্পূর্ণ করবো।জনগন আমাকে ভালোবাসে,মাগুরা ২ আসনের এমপি ড.শ্রী বিরেন শিকদারের আশির্বাদ ও ভালোবাসা আমার উপর আছে।আসাকরি আগামী নির্বাচনে আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান পুনরায় নির্বাচিত হবো।

 

 

 

ঝিনাইদহে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলার লাউদিয়া গ্রামের মাছ ব্যবসায়ী শরিফুল ইসলাম টুলু (৪২) হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

রোববার দুপুর ১২টার দিকে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. বাহাউদ্দিন আহমেদ এ রায় ঘোষণা করেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমাইল হোসেন জানান, ২০০৯ সালের ৭ সেপ্টেম্বর বিকালে সদর উপজেলার লাউদিয়া গ্রামের একটি পুকুরে মাছের খাবার দিয়ে বাড়ি ফিরছিলেন একই গ্রামের শফিকুল ইসলাম টুলু। ওই সময় পূর্বশত্রুতার জের ধরে একই গ্রামের জাহিদুল ইসলাম, জসিম, খোকনসহ কয়েকজন তাকে রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও পরে খুলনা মেডিকেলে ভর্তি করা হয়। পরদিন সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পরে ৯ সেপ্টেম্বর নিহতের ভাই সরফুদ্দিন বাদী হয়ে ৯ জনের নামে হত্যা মামলা দায়ের করেন। মামলার বিচারিক প্রক্রিয়া শেষে দোষী প্রমাণ হওয়ায় জাহিদুল ইসলাম, খোকন হোসেন, ইলিয়াস আলী, জসিম উদ্দিন ও সেলিম হোসেনকে এ সাজা দেন আদালত।

বাড়িতে গিয়ে যে ধর্ম পালন করতেন বৃষ্টি
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
বৃষ্টি খাতুন নাকি অভিশ্রুতি শাস্ত্রী— এ দুই নামের জটিলতায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের মর্গে পড়ে আছে মরদেহ। হস্তান্তর নিয়ে তৈরি হয়েছে জটিলতা। পরিবারের অগোচরেই নাকি ধর্ম পরিবর্তন করেন মেয়ে। তাই লাশ নিতে এসে বিপাকে পড়েছেন তার বাবা।
কুষ্টিয়ার বৃষ্টি খাতুন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এবং তার চাকরি ক্ষেত্রে অভিশ্রুতি শাস্ত্রী নামে পরিচিত ছিলেন। তবে তার জন্ম নিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্র এবং চাকরির জন্মবৃত্তান্তে নামের ক্ষেত্রে কোনোটিতে বৃষ্টি খাতুন আবার কোনোটিতে অভিশ্রুতি শাস্ত্রী দেওয়া আছে। এসব নথিতে বাবার নামের জায়গায় শাবলুল আলম এবং মায়ের নাম বিউটি বেগম লেখা। তবে চাকরির জন্মবৃত্তান্তে মায়ের নাম অপর্ণা শাস্ত্রী লেখা।

আবার অনেকে জানাচ্ছেন, মৃত্যুর আগে বৃষ্টি নিজেকে শাবলুল আলম ও বিউটি বেগমের পালিত সন্তান বলে জানিয়েছেন। এসব নিয়ে ধোঁয়াশা থাকায় সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি। তার ডিএনএ পরীক্ষা ছাড়া লাশ হস্তান্তর করা হবে না।

তবে বৃষ্টির খালাতো বোন জানান, চার মাস আগে বৃষ্টির সঙ্গে তার শেষ কথা হয়। নাম পরিবর্তন করে ফেসবুক চালানো বা ধর্ম পরিবর্তনের বিষয়ে কিছু জানেন না। তবে চার মাস আগে বৃষ্টি বাড়িতে আসলে নামাজ পড়াসহ সব কিছু স্বাভাবিক ছিল।

বৃষ্টির বান্ধবী শারমিন আক্তার জানান, তিনি বৃষ্টির সঙ্গে ১০ বছর পড়ালেখা করেছেন। ইতিপূর্বে নামাজ-রোজা উভয়ই একসঙ্গে করেছেন। বৃষ্টির ধর্ম পরিবর্তনের কোনো কিছু তিনি জানেন না।

বেতবাড়িয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য আব্দুল মজিদ জানান, বৃষ্টি এই গ্রামেরই মেয়ে এবং মুসলিম পরিবারেই তার জন্ম। সে হিন্দু হয়েছে বা নাম পরিবর্তন করেছে এ ব্যাপারে তিনি কিছু জানেন না। তবে তিনি ধারণা করছেন, পেশাগত কাজের ক্ষেত্রে বৃষ্টি নাম পরিবর্তন করতে পারে।

ঢাকার রমনা কালীমন্দিরের সভাপতি জানান, অভিশ্রুতি শাস্ত্রী ৮ থেকে ৯ মাস ধরে মন্দিরে যাতায়াত করতেন, পূজা করতেন। সে সূত্রেই তার সঙ্গে পরিচয়। অভিশ্রুতি শাস্ত্রী জানিয়েছিলেন, তার মা-বাবা বেনারসে থাকতেন। তারা মারা যাওয়ায় দাদুর হাত ধরে ঘটনাচক্রে তিনি কুষ্টিয়ায় এসেছিলেন ছোটবেলায়। অভিশ্রুতির দাদু মারা গেলে একটি পরিবার তাকে দত্তক নিয়েছিল। তবে এ পরিবার মুসলিম না হিন্দু ছিল, তা তিনি বলেননি। তাই অধিকতর তদন্ত করে অভিশ্রুতি শাস্ত্রীর আসল পরিচয় সামনে আনা জরুরি।

ঢাকার রমনা কালীমন্দিরের সভাপতির পক্ষ থেকে রমনা থানার ওসি এবং জেলা প্রশাসক বরাবর অভিশ্রুতি শাস্ত্রীর পরিচয় নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে— এমন কথা জানিয়ে তা সমাধানে ডিএনএ পরীক্ষার আবেদন করা হয়। ডিএনএ পরীক্ষার পর মরদেহ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যায়।

কালীগঞ্জে ৪ তলা ভবনে আগুন, স্কুল শিক্ষক দগ্ধ
ঝিনাইদহ সংবাদদাতা
ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মধুগঞ্জ বাজার এলাকার একটি চার তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সোমা চৌধুরি নামের এক স্কুল শিক্ষক দগ্ধ হয়েছেন। রোববার (৩ মার্চ) বিকেল ৪টার দিকে ঘটনাটি ঘটে।
দগ্ধ সোমা উপজেলার গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। ওই ভবনে বাংলাদেশ কৃষি ব্যাংকের একটি শাখা রয়েছে। পাশাপাশি কয়েকটি পরিবারও সেখানে বসবাস করেন বলে জানা গেছে।

কালিগঞ্জ ফায়ার ও সিভিল ডিফেন্স সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ বলেন, কৃষি ব্যাংকের কালীগঞ্জ শাখার জেনারেটর থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। মুহূর্তেই কালো ধোয়া ও আগুন ছড়িয়ে পড়ে। দগ্ধ এক নারীকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ২০
নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার (৩ মার্চ) দুপুরে ২টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া গ্রামে সংঘর্ষ হয়। আহতদের লোহাগড়া, নড়াইল এবং খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রামবাসী জানায়, তেলকাড়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লিয়াকত শেখ সমর্থিত লোকদের সঙ্গে একই গ্রামের ইউপি সদস্য নান্টু সমর্থিত লোকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বোরবার বিবাদমান দুটি পক্ষ দুপুর ২টার দিকে দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় তামিম, শামীম, জিহাদ, মরিয়ম বেগমসহ ২০ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের লোহাগড়া, নড়াইল এবং খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন রায় বলেন, গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মরা গরুর মাংস বিক্রি করায় দুজনকে জরিমানা
বেনাপোল (যশোর) প্রতিনিধি
যশোরের শার্শায় মরা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইসহ দুজনকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩ মার্চ) দুপুরে উপজেলার বাগআঁচড়া সাতমাইল বাজারে মাংস বিক্রি করার সময় তাদের আটক করে এ জরিমানা করা হয়।
জরিমানা বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের ঝিকরগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ঝিকরগাছা উপজেলার রাজবাড়িয়া গ্রামের কামাল হোসেন নামের এক ব্যক্তি বাগআঁচড়া বাজারে কসাই নাজমুল ইসলামের কাছে মরা গরুর মাংস বিক্রি করতে আসেন। কসাই নাজমুল কম দামে ৬-৭ মণ ওজনের ওই মরা গরুর মাংস কিনে বিক্রির চেষ্টা করেন। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা ঝিকরগাছা বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রে ফোন করে জানান।
বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের নির্দেশে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামীম ফোর্স নিয়ে বাগআঁচড়া সাতমাইল বাজারে অভিযান চালিয়ে মরা গরুর মাংস জব্দ করেন। পরে কসাই ও গরুর মালিককে আটক করে ঝিকরগাছা থানায় নিয়ে যান। সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কসাই নাজমুলকে ১৫ হাজার ও গরুর মালিক কামাল হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ জানান, জব্দ করা মরা গরুর মাংস মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেওয়া হয়। তারা এ ধরনের কাজ ভবিষ্যতে আর করবেন না বলে মুচলেকা দিলে ছেড়ে দেওয়া হয়েছে।

সাতক্ষীরায় কেজিতে ৬০০ টাকা পর্যন্ত বেড়েছে মসলার দাম
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় হঠাৎ বেড়েছে মসলার দাম। দুই সপ্তাহের ব্যবধানে প্রতিকেজি মসলাতে দাম বেড়েছে ৭০-৬০০ টাকা। কেজিতে ৬০০ টাকা পর্যন্ত বেড়েছে লবঙ্গর দাম। ব্যবসায়ীরা বলছেন, ডলারের বিনিময় হার বাড়ার পাশাপাশি চাহিদা অনুযায়ী আমদানি না হওয়ায় মসলার দাম বেড়েছে।

রোববার (৩ মার্চ) সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড় বাজারের কয়েকটি মসলার দোকান ঘুরে এতথ্য জানা গেছে।
সুলতানপুর বড় বাজারের খুচরা মসলা বিক্রির প্রতিষ্ঠান মেসার্স আমিনিয়া স্টোরে রোববার মার্কিন ছোট এলাচ বিক্রি হয়েছে তিন হাজার ৫০০ টাকা কেজি দরে। ভারতীয় ছোট এলাচ দুই হাজার ৪০০ টাকা, লবঙ্গ প্রতিকেজি এক হাজার ৮০০ টাকা এবং দারুচিনি বিক্রি হয়েছে ৪০০ টাকা কেজি। যদিও দুই সপ্তাহ আগেও একই প্রতিষ্ঠানে মার্কিন ছোট এলাচ বিক্রি হয়েছে তিন হাজার ২০০ টাকা, ভারতীয় ছোট এলাচ দুই হাজার ২০০ টাকা, লবঙ্গ এক হাজার ২০০ টাকা ও দারুচিনি বিক্রি হয়েছে ৩৩০ টাকা কেজি দরে।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ফখরুল হোসেন জানান, পাইকারিতে দাম বাড়ার পাশাপাশি সরবরাহ অপ্রতুল হওয়ায় মসলার দাম বেড়েছে। তিনি বলেন, ‘সবচেয়ে ভালো জাতের এলাচ ও লবঙ্গ মূলত যুক্তরাষ্ট্র থেকে আমদানি হয়। প্রতিবেশী দেশ ভারত থেকেও পণ্যটি আমদানি হয়। তবে সম্প্রতি সবধরনের মসলার দাম কিছুটা বেড়েছে।’
পাইকারি মসলার আড়ত মেসার্স আব্দুর রউফ স্টোরে শনিবার (২ মার্চ) ভালো জাতের ছোট এলাচ প্রতিকেজি পাইকারি বিক্রি হয়েছে তিন হাজার টাকা দরে। পাশাপাশি লবঙ্গ এক হাজার ৭০০ ও দারুচিনি বিক্রি হয়েছে ৩৮০ টাকা কেজি দরে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আব্দুর রউফ জানান, আন্তর্জাতিক বাজারে ডলারের মূল্যবৃদ্ধির কারণে মসলার দাম বেড়েছে।
ভোমরা বন্দরের মসলাজাত পণ্য আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রাফসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবু হাসান বলেন, ‘এ বন্দরে কোনো মসলা আমদানির অনুমোদন নেই। দেশের অন্যান্য বন্দর দিয়েই মূলত ভারত থেকে মসলা আমদানি হয়ে থাকে। ফলে সাতক্ষীরায় পণ্যটির দাম একটু চড়া থাকে। জিরার পাশাপাশি ভোমরা বন্দর দিয়ে মসলা আমদানি করতে পারলে সরকারের যেমন রাজস্ব আদায় বাড়বে, তেমনি ব্যবসায়ীরাও লাভবান হবেন। এতে সাতক্ষীরায় দামও কমে আসবে।’
সাতক্ষীরা কৃষি বিপণন কর্মকর্তা আবু সাঈদ মোহাম্মাদ আব্দুল্লাহ বলেন, ‘দেশের চাহিদা অনুযায়ী শতভাগ মসলা আমদানির ওপর নির্ভরশীল। আন্তর্জাতিক বাজারে ডলারের বিনিময় হার বাড়ার কারণে এসব উচ্চমূল্যের মসলার দাম সম্প্রতি কিছুটা বেড়েছে। তবে কোনো ব্যবসায়ী যাতে অতিরিক্ত মুনাফা করতে না পারেন সেজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক বাজার মনিটরিং করা হয়।

কুলে জমে উঠেছে বেলতলা বাজার
বেনাপোল (যশোর) প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলার বেলতলা বাজারে বাণিজ্যিকভাবে জমে উঠেছে মৌসুমী ফল কুলের (বরই) বাজার। আম ও কুল মৌসুমে মুখরিত হয়ে ওঠে এখানকার সব আড়তগুলো। প্রতিদিন এখান থেকে রাজধানীসহ বিভিন্ন বিভাগীয় শহরে রপ্তানি হচ্ছে এই মৌসুমী ফল কুল। বতর্মানে এই অঞ্চলের অর্থকারী ফসল হিসেবে পরিচিতি লাভ করেছে কুল। কোথাও কোথাও এই ফলটি বরই নামে পরিচিত।

যশোর ও সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী উপজেলা শার্শা ও কলারোয়ার মাঠসহ আশপাশে মাঠজুড়ে চাষ হচ্ছে এই ফল। দিনে দিনে অন্য কৃষকরাও ঝুঁকছেন এই কুল চাষে।
বাজারে সুন্দরী বল কুল এখন ৭০, থাই কুল ৬০, টক কুল ৬০, চায়না কুল ৪০ এবং কাশ্মিরি কুল ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
স্থানীয় কুলচাষি আতাউর রহমান বলেন, আমি দশ বছর ধরে কুলচাষ করছি। এ বছর আমি দশ বিঘা জমিতে কুল চাষ করেছি। গত বছরও আট বিঘা কুল চাষ করেছিলাম। গত বছরের থেকে এ বছর আমার অনেক কুল হয়েছে এবং অনেক দামে কুল বিক্রি করছি। এভাবে যদি শেষ পর্যন্ত বিক্রি করতে পারি তাহলে এ বছর অনেক লাভবান হতে পারবো।

তিনি বলেন, এর আগে অন্যান্য বাজারেও কুল বিক্রি করেছি। কিন্তু বেলতলা বাজারে কুল বিক্রি করে যে লাভ করেছি অন্য কোথাও পাইনি। কারণ এখানকার আড়তদাররা সঠিক দামে এবং সঠিক ওজনে কুল বিক্রি করে এবং টাকা নিয়ে কোনো নয়-ছয় করে না।

জামালপুর থেকে আসা বেপারী পরেশ চন্দ্র সরকার ও তহিদুর রহমান বলেন, আমি ১৫ বছর যাবত আম, কুল, তরমুজ, আনারসসহ বিভিন্ন ফলের ব্যবসার সঙ্গে জড়িত আছি। সেই কারণে প্রতিবছরই বেলতলার এ ফলের মোকামে আসা হয়। এ বছর দেশে কুলের ফলন আশানুরূপভাবে অনেক বেশি। তারপরও কুলের দাম অনেক বেশি। আমরা যেমন বেশি দামে কিনছি ঠিক তেমন বেশি দামি বিক্রিও করছি। চাহিদা বেশি থাকায় আমরা কুল কিনে ভালো দামে বিক্রি করতে পারছি।
বাজারের স্থানীয় আড়তদার আল-উজায়ের (সুজন), আব্দুর রাজ্জাক ও আবুল কালাম (আজাদ) জানান, গত বছরের তুলনায় এ বছর কুলের ফলন অনেক বেশি। সেইসঙ্গে কুলের চাহিদা ও দাম বেশি থাকায় আমাদের ব্যবসা এবছর ভালো এবং চাষিরাও অনেক খুশি। আমাদের এ বাজারে চাষিরা নিঃসন্দেহে সঠিক ওজনে এবং সঠিক মূল্যে ফল বিক্রি করতে পারেন। তাই চাষিরা এ বাজারে কুল বিক্রি করতে আসেন। এই বাজারে দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কুল কেনাবেচা হয়ে থাকে।

বেলতলা বাজারের ফল ব্যবসায়ী সমিতির সভাপতি লোকমান হোসেন জানান, চাষি ও ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে ব্যবসা করতে পারে এজন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা কামনা করছি। গত বছরের তুলনায় এ বছর যেমন অনেক কুল চাষ হয়েছে তেমনি চাষিরা অনেক বেশি লাভবানও হয়েছে। ঠিক এভাবে যদি আরও ২-১ বছর যায় আমি আশাবাদী বেলতলা বাজার বাংলাদেশের দক্ষিণবঙ্গের মধ্যে বিখ্যাত (আম বাজার) হিসেবে যে একটা খ্যাতি অর্জন করেছে ঠিক তেমনি কুল বাজার হিসেবেও একটা পরিচিতি লাভ করবে।

এ বিষয়ে শার্শা উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা জানান, এ বছর মোট ৭০ হেক্টর জমিতে ৩০০ জন চাষি কুল চাষ করেছেন। বেলতলা বাজার পরিদর্শন করে আমি যেটা দেখলাম হাতেগোনা কিছু জাত যেমন বল সুন্দরী, থাই, আপেল, চায়না, টক কুলগুলোই এ বছর চাষিরা বেশি চাষ করেছেন এবং তারা লাভবানও হয়েছেন। তাই তারা আগামী বছরেও এই লাভজনক ফল কুল চাষ করবেন।

নাগরদোলা বিকল হয়ে আটকে ছিল নারী ও শিশু, ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার
স্টাফ রিপোর্টার
নাগরদোলা বিকল হয়ে আটকে ছিল প্রায় ১৫ থেকে ২০ জন নারী ও শিশু। পরে ‘জাতীয় জরুরি সেবা’ ৯৯৯-এ ফোন পেয়ে তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিস। শনিবার (২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় খুলনার রূপসা সেতুর কাছে ‘রিভারভিউ কোস্টাল পার্ক অ্যান্ড ক্যাফে’ এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানান, ওই পার্ক থেকে রাজীব নামে একজন ব্যক্তি ৯৯৯’ নম্বরে ফোন করে বলেন, ‘রিভারভিউ কোস্টাল পার্ক অ্যান্ড ক্যাফে’ একটি নাগরদোলার কিছু অংশ ভেঙ্গে প্রায় ঘণ্টাখানেক ধরে বিকল হয়ে থেমে আছে। নাগরদোলায় প্রায় ১৫ থেকে ২০ জন নারী ও শিশু ৪০ থেকে ৫০ ফিট উঁচুতে আটকে আছে। তারা ভয় ও আতঙ্কে কান্নাকাটি করছে।

কল পেয়ে কনস্টেবল জাইজা তাৎক্ষণিকভাবে খুলনার টুটপাড়া ফায়ার সার্ভিস স্টেশনে ঘটনাটি দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য জানায়। পরবর্তীতে ৯৯৯ ফায়ার ডেসপাচার ফায়ার ফাইটার মো. মেহেদি হাসান সুমন, রাজীব এবং সংশ্লিষ্ট ফায়ার সার্ভিস স্টেশনের সঙ্গে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার খোঁজখবর নিতে থাকেন।

খবর পেয়ে টুটপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে টার্ন ট্যাবল হাইড্রলিক ল্যাডারের সাহায্যে ১০ জন শিশু, ৩ জন নারী ও ২ জন পুরুষকে নিরাপদে উদ্ধার করেন। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রধান সম্পাদকের মায়ের সুস্থতা কামনায় দৈনিক খুলনা টাইমস’র দোয়া অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
দৈনিক খুলনা টাইমস পত্রিকার প্রধান সম্পাদক ও খুলনা মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজনের মাতা এবং প্রখ্যাত শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা শেখ শহিদুল হকের সহধর্মিনী বেগম রিজিয়া শহীদ অসুস্থ্য। তিনি বর্তমানে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে শনিবার বাদ এশা পত্রিকাটির প্রধান কার্যালয়ে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক খুলনা টাইমস সম্পাদক সুমন আহমেদ, যুগ্ম-সম্পাদক ও সিইও ইয়াছিন আরাফাত রাকিব, বার্তা সম্পাদক এস এম নূর হাসান জনি, আইন উপদেষ্টা এডভোকেট মেহেদী হাসান, প্রতিবেদক সোহেল আহমেদ, ফটো সাংবাদিক রাজু খান, অফিস সহকারী মো: শামীম প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন ঊষার আলো সম্পাদক বিমল সাহা, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, গ্রামের কাগজ খুলনা ব্যুরো প্রধান রাজু আহমেদ। দোয়া পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা এসএম নুর হাসান জনি।

বেনাপোলে কিশোরী ধর্ষনের মামলায় দুই যুবক আটক
বেনাপোল প্রতিনিধি:
যশোরের বেনাপোল পোর্ট থানাধীন খড়িডাঙ্গা গ্রাম থেকে বেড়ানোর কথা বলে রাজাপুর গ্রামে নিয়ে ধর্ষণের ঘটনায় আসাদ ও আশানুর নামে দুই যুবককে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
আটককৃত প্রধান আসামী- বেনাপোল পোর্ট থানাধীন রাজাপুর গ্রামের মোঃ হানেফ আলীর ছেলে মোঃ আসাদ (২০) ও দ্বিতীয় আসামী একই এলাকার হাসানুর রহমানের ছেলে মোঃ আশানুর রহমান আশা (২৪)।

 

এবিষয়ে বেনাপোল পোর্ট থানায় একটি এজহার দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। এজহার দায়েরের মাত্র দুই ঘন্টার মধ্যে প্রধান আসামি ধর্ষক আসাদ ও দ্বিতীয় আসামি ধর্ষকের সহযোগী আশানুরকে গ্রেফতার করে বেনাপোল পোর্ট থানার এসআই শংকর।
ভুক্তভোগীর বোন জানায়, গত শুক্রবার (১ মার্চ) সকালে ধর্ষিত মুন্নী (১৬) (ছদ্মনাম) বেনাপোল পোর্ট থানাধীন খড়িডাঙ্গা মাহফিল উপলক্ষে বোনের বাড়িতে বেড়াতে যায়। একই দিন সভা চলাকালীন সময় রাত সাড়ে ৮টার সে এলাকার চুড়িমালার দোকানে গেলে সেখানে দূরসম্পর্কের আত্মীয় প্রধান আসামি আসাদ ও তার বন্ধু আশানুরের সাথে দেখা হয়। এসময় তারা মাহফিল চত্বরে ফুসকা খায় এবং ঘুরাঘুরি করে। একসময় রাত সাড়ে ৯টার দিকে আসাদ মুন্নীকে (ছদ্মনাম) বেড়াতে যাওয়ার কথা বলে আসাদের বন্ধু দ্বিতীয় আসামি আশানুর রহমান আশার চালিত মোটরসাইকেলে আসাদ ও মুন্নীকে (ছদ্মনাম) উঠিয়ে তার বাড়ি বেনাপোল পোর্ট থানাধীন রাজপুর গ্রামে নিয়ে আসে। এসময় বাড়িতে কেন লোকজন না থাকায় ভয় পেয়ে মুন্নী চলে আসতে চাইলে আসামীদ্বয় জোর করে শয়ন কক্ষে নিয়ে যায়। এরপর দ্বিতীয় আসামি আশানুর তাদেরকে ঘরের ভেতর রেখে বাহির থেকে উক্ত ঘরের দরজা আটকিয়ে দেয়। এসুযোগে আসামী আসাদ জোর করে তাকে ধর্ষণ করে।
পরবর্তীতে রাত ৩টার সময় ২য় আসামি আশানুর মোটরসাইকেল করে ভুক্তভোগীকে তার বোনের বাড়ির পাশে রেখে পালিয়ে যায়। বোনের কাতর অবস্থায় দেখে তাকে জিজ্ঞাসা করলে সে ঘটনা খুলে বলে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, ঘটনা পুলিশি নজরে আসার ঘন্টা দু’য়ের মধ্যে আসামীদের আটক করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এবং ভুক্তভোগীকে মেডিকেল রিপোর্টের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

  • সংবাদ সম্মেলনে অভিযোগ: বয়রা হাসানবাগ এলাকার চয়ন কাজির অত্যাচারে একটি পরিবার অতিষ্ঠ
    স্টাফ রিপোর্টার
    নগরীর বয়রা হাসানবাগ এলাকার চয়ন কাজির অত্যাচারে একটি পরিবার অতিষ্ঠ হয়ে উঠেছে। গতকাল রোববার বিশ^াসপাড়া এলাকার বাসিন্দা খাদিজা আক্তার খুলনা প্রেসক্লাবে চয়ন কাজির বিরুদ্ধে সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, আমার বাবা মোঃ আলাউদ্দিন গাজী ছোট বয়রা হাসানবাগ এলাকায় দীর্ঘদিন ধরে চা, সিগারেট ব্যবসা করে কোন রকমে জীবনযাপন আসছে। এ অবস্থায় ছোট বয়রা হাসানবাগ এলাকার চয়ন কাজি প্রায় সময় দোকান থেকে বাকী খেয়ে টাকা না দিয়ে চলে যায়। এবং টাকা চাইলে হুমকি ধামকি ও গালিগালাজ করে। এভাবে তার নিকট ১ হাজার ৯৫০ টাকা পাওনা টাকা চাইলে ২৩-০২-২০২৪ তারিখে রাতে সাড়ে সাতটায় আমার মা শিল্পী বেগমকে বেধড়ক মারপিট করে এবং দোকান ভাংচুর করে এবং দোকানের খাবার এবং পিঠা তৈরির গুড়ি ফেলে দেয়। পিঠা তৈরির চুলায় লাথি মারলে চুলার গরম হাড়ি আমার আম্মুর হাতে লেগে ঝলসে যায় এবং এরপর চয়ন একটি ইট দিয়া আমার মায়ের মুখে আঘাত করে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা থাকাকালিন ২৪-০২-২০২৪ ইং তারিখে। সকাল সাড়ে নয়টায় আমার ভাই ছোট শিশু সিফাত গাজীকে রাস্তার উপর ফেলে কিল ঘুসি ও লাথি মেরে আহত করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করাই। তারপর সোনাডাঙ্গা মডেল থানায় বিচারের আশায় গিয়ে অভিযোগ করি। কিন্তু বিকালে এস আই সোহেল রানা ঘটনাস্থলে এসে সব তদন্ত করে চলে যায় কিন্তু কোন কার্যকরী পদক্ষেপ নেয়না এবং আমাদের সাথে কোন যোগাযোগ করেনা।
    পরে আমরা সোনাডাঙ্গা সহকারী কমিশনার নাসিরের নিকট যাই, তিনি তদন্ত অফিসার আমিরুল ইসলামকে বিষয়টি দেখতে বলেন। এস আই আমিরুল ২৭ তারিখ রাত ৮টায় আমাদের থানায় ডেকে নেয় এবং আসামির চয়নের দুই বন্ধু চান্দু এবং টিটু থানায় উপস্থিত হয়। ওই কর্মকর্তা সবকিছু শুনে মামল দায়ের করার কথা বলেন। ওই দিন রাতে মামলা নেয়ার কথা বলে রাত ২টা পর্যন্ত আমাকে বসিয়ে রাখে। কিন্তু অদৃশ্য কারণে মামলা না করে শুধুমাত্র একটি অভিযোগ গ্রহন করেন। এরপরও থানা থেকে কোন ব্যবস্থা না পাওয়ায় চয়ন একের পর এক হুমকি দিতে থাকে। এ অবস্থায় আমরা দিশেহারা হয়ে ২৯-০২-২০২৪ইং তারিখে সাংবাদিকদের দ্বারস্থ হই। তখন জনৈক সাংবাদিক ওসি সাহেবকে ফোন দিলে ওসি থানায় ডেকে নিয়ে লিখিত অভিযোগ গ্রহণ করেন। ওই দিন বিকালে ১৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হাফিজুর রহমান এসে আমাদের অভিযোগ তুলে নেওয়ার কথা বলে এবং আমরা রাজি না হওয়ায় আমাদের বলেন অবৈধ জায়গায় দোকান দেওয়া যাবেনা। দোকান ওখান থেকে তুলে ফেলো এই কথা বলে সে চলে যায়। ঘটনার পর থেকে আমাদের দোকান বন্ধ রয়েছে। দশদিন ধরে আমাদের ইনকাম না থাকায় পরিবারের সবাই অনাহারে দিনযাপন করছি। ঘটনার সাথে জড়িত চয়ন কাজির সহযোগী চান্দু, টিটু, হিমেল ও এনায়েত কাজি প্রতিনিয়ত হুমকি দিচ্ছে।

 

শিক্ষার্থীদের লেখা পড়ার পাশাপাশি ক্রীড়া শিক্ষা ও স্বাস্থ্য শিক্ষার প্রয়োজনীয়তা অনস্বীকার্য: মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, শিক্ষার্থীদের লেখা পড়ার পাশাপাশি ক্রীড়া শিক্ষা ও স্বাস্থ্য শিক্ষার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার যেমন প্রয়োজন তেমনি স্বাস্থ্য শিক্ষা প্রদানও জরুরী। তিনি বলেন, খুলনাকে আমরা সুন্দর ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে চাই। এ কাজে নগরবাসীর সার্বিক সহযোগিতা প্রয়োজন। সিটি মেয়র শিক্ষার্থীদের যেখানে সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার অভ্যাস গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহবান জানান।

সিটি মেয়র রবিবার সকাল ১০টায় কেসিসি পরিচালিত খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ জাহিদুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কাউন্সিলর মোঃ শফিকুল আলম, মো: নাইমুল ইসলাম খালেদ, সংরক্ষিত আসনের কাউন্সিলর খাদিজা সুলতানা, প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার ফারহানা নাজ, থানা শিক্ষা অফিসার মোছাম্মাৎ রুমানাই ইয়াসমিন ও সংরক্ষিত আসনের সাবেক কাউন্সিলর পারভীন আক্তার। স্কুলের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে সিটি মেয়র ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এর আগে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। ইনস্টিটিউটের অধ্যক্ষ অনিমেশ পাল-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন চীফ একাডেমিক ইনচার্জ শাখাওয়াত হোসেন। শিক্ষক, শিক্ষার্থী ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিকাল ৪ টায় সিটি মেযর তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেসিসি পরিচালিত নয়াবাটী হাজী শরিয়ত উল্লাহ বিদ্যাপীঠ-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। স্কুলের প্রতিষ্ঠাতা ও কেসিসি’র সবেক কাউন্সিলর শেখ খায়রুজ্জামান খোকা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর শেখ মিস্টার খালিদ আহম্মেদ, মো: শরিফুল ইসলাম প্রিন্স, সাবেক কাউন্সিলর কাজী তালাত হোসেন (কাউট), সংরক্ষিত আসনের কাউন্সিলর রাফিজা খানম মিরা, প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনার পরিচালক শেখ হারুনর রশীদ, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ শহীদুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম। স্বাগত বক্তৃতা করেন স্কুলের প্রধান শিক্ষক শেখ জাহিদুজ্জামান। স্কুলের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিকাল ৫ টায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত খেকে নগরীর ঢাকা ম্যাচ ইন্ডাস্ট্রিজ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ্যাড. মোঃ ফারুক হোসেন শেখ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি’র সংরক্ষিত আসনের কাউন্সিলর এ্যাড. জেসমিন পারভিন জলি, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবায়ের আহমেদ খান জবা ও ৩০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন জোয়ার্দার। স্বাগত বক্তৃতা করেন স্কুলের প্রধান শিক্ষক কৌশিক কুমার বর্মন। শিক্ষক, অভিভবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামূল্যে পাটবীজ ও রাসায়নিক সার বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি-
‘উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্প’ এর আওতায় ঝিনাইদহ সদর উপজেলার তালিকাভুক্ত তিন হাজার কৃষকের মাঝে বিনামূল্যে পাটবীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা ১২ টার দিকে সদর উপজেলা পরিষদ চত্ত্বরে এ আয়োজন করে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর ঝিনাইদহ সদর। ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরি এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার মোহাঃ জুনাইদ হাবীব, ঝিনাইদহ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান এবং উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা লিংকন মন্ডল প্রমুখ। এসময় ঝিনাইদহ পৌর এলাকার চাষীদের মাঝে ১ কেজি পাট বীজ ৬ কেজি ইউরিয়া ৩ কেজি টিএসপি এবং ৩ কেজি এমওপি বিনামূল্যে প্রদান করা হয়।

নগর আ’লীগের কার্যনির্বাহী কমিটির সভা আজ
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা আজ সোমবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সভায় মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সকল সদস্য এবং সংসদ সদস্যবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক এবং খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।

সাবেক শিক্ষামন্ত্রী আমজাদ হোসেনের জন্মবার্ষিকীতে দোয়া
খবর বিজ্ঞপ্তি
গতকাল রবিবার ছিলো সাবেক শিক্ষামন্ত্রী মরহুম এ্যাডভোকেট এস. এম. আমজাদ হোসেনের ৯৪তম জন্মবার্ষিকী। দিনটি উপলক্ষ্যে গতকাল আইচগাতী দেয়াড়া নিজ গ্রামের বাইতুল মামুন হাফিজীয়া মাদ্রাসায়, নগরীর মতি মসজিদ, আলিয়া মাদ্রাসা মসজিদসহ বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ১৯২৯ সালের এই দিনে তিনি খুলনার রূপসা থানার আইচগাতী ইউনিয়নের দেয়াড়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম শহিদ এস এম ইসমাইল হোসেন, মাতা মরহুমা মেহেরুন নেছা। বক্তিগত জীবনে তিনি চার ছেলে ও চার মেয়ে সন্তানের জনক ছিলেন।
উল্লেখ্য ১৯৫৭ সালে আমজাদ হোসেন জাহানাবাদ ইউনিয়ন পরিষদের কমিশনার নির্বাচিত হন। ১৯৬২ সালে প্রদেশিক আইনসভার সদস্য নির্বাচিত হন। ১৯৬৪ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার সময় তিনি সারা দেশসহ এ অঞ্চলের শিক্ষা প্রসারে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছিলেন। জাতীয়করণও করেন অনেক স্কুল-কলেজ। আইনজীবী ছাড়াও তিনি একাধারে সমাজসেবক, শিক্ষানুরাগী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও ভাষা সৈনিক ছিলেন। মরহুমের কনিষ্ঠ পুত্র আমেরিকা প্রবাসী এস এম সোহেল রানাসহ পারিবারের সকল সদস্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

রূপসায় আগুনে পুড়ে বিধবার বসত ঘর সম্পুর্ণ ভষ্মীভূত
রূপসা প্রতিনিধি
রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ডোবা চর পাড়া গ্রামের মৃত বিকাশ সরদারের বিধবা স্ত্রী পুরোবী সরদারের বাড়িতে আগুন লেগে বসত ঘরসহ সকল ব্যবহারিক মালামাল পুড়ে প্রায় ৭/৮ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সুত্রে জানাযায় গতকাল ২ মার্চ আনুমানিক সন্ধা ৭ টার দিকে বিদ্যুৎের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। পরবর্তীতে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও সম্পূর্ণ ঘরটি ও ব্যবহারিক মালামাল পুড়ে ভষ্মীভূত হয়ে যায়। ফায়ারসার্ভিসের দুটি ইউনিট সংবাদ পেয়ে ঘটোনা স্থলে পৌছালে ও কোন কিছু রক্ষা করতে সক্ষম হয় নাই। বিধবা পুরোবী সরদারের তিনটি ছেলে দিনমজুরি করলে ও লেখা পড়া অব্যহত রেখেছে। এখন তাদের মাথা গুজার জন্য মায়ের আঁচল ব্যতিত অবশিষ্ট রইলো না।