Home আঞ্চলিক দুই শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

দুই শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

28

স্টাফ রিপোর্টার
খুলনা নগরীর খালিশপুরে দুই শিশুকে ধর্ষণ মামলায় হিরু মিয়া নামে মাহিন্দ্রচালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
রোববার (৩ মার্চ) বিকেলে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আব্দুস সালাম খান এই রায় ঘোষণা করেন। আসামি হিরু মিয়া পলাতক রয়েছে।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদ আহমেদ জানান, ২০২০ সালের ২৭ অক্টোবর লুডু খেলার কথা বলে ডেকে নিয়ে প্রতিবেশী হিরু মিয়া ১০ বছর বয়সী শ্রবণ প্রতিবন্ধী শিশু মেয়ে ও তার বান্ধবীকে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় এক শিশুর বাবা বাদী হয়ে ঘটনার দিন খালিশপুর থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন। ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় ঘোষণা করেন।