স্পোর্টস ডেস্ক
সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। আজ শনিবার বিকেলে নেপালের কাঠমান্ডুতে চেসাল স্টেডিয়ামে বাংলাদেশ ২-০ গোলে স্বাগতিক নেপালকে হারিয়েছে তারা।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল বাংলাদেশের মেয়েদের। বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল তারা। ম্যাচের ২৪ মিনিটে সাথী মুন্ডা বল পাঠান ডি বক্সের ভেতরে। নেপালের গোলরক্ষক তা ঠেকাতে এলেও নাগাল পায়নি। পরে বাংলাদেশের ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতি দ্রুতগতিতে বক্সে প্রবেশ করে বল জালে জড়ায়।
এর পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে প্রীতি। এবার নেপালেল ডি বক্সে বল পাঠায় বাংলাদেশের আলফি। নেপালের গোলরক্ষক তাকে বাধা দিতে গিয়ে ফেলে দেয়। এ অপরাধে পেনান্টির সিদ্ধান্ত দেন রেফারি। বাংলাদেশের হয়ে স্পট কিক নিতে যায় প্রীতি। বলকে জালে জড়াতে ভুল করেনি সে। ফলে বাংলাদেশ এগিয়ে যায় ২-০ গোলে।
বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করে প্রীতি। তবে বাংলাদেশের রক্ষণভাগ ভাঙতে পারেনি। অন্যদিকে, বাংলাদেশের সামনে সুযোগ ছিল গোল ব্যবধান আরও বাড়ানোর। ম্যাচের ৬২ মিনিটে আরিফার ক্রসে প্রীতির প্লেসিং করা বল জালের পাশে লেগে গোল বঞ্চিত হয়।
সাফ অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে চার দল অংশগ্রহণ করছে। এক ম্যাচ শেষে সমান তিন পয়েন্ট করে অর্জন করেছে ভারত ও বাংলাদেশ। আগামী মঙ্গলবার বাংলাদেশের পরবর্তী ম্যাচ ভারতের বিপক্ষে। চার দল তিন ম্যাচ করে খেলার পর শীর্ষ দুই দল ফাইনাল খেলবে।











































