Home আঞ্চলিক কালিগঞ্জে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নীলু কাজীর গণসংযোগ অব্যাহত

কালিগঞ্জে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নীলু কাজীর গণসংযোগ অব্যাহত

18

 

কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কৃষ্ণনগর বাজারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী মোফাখ্খারুল ইসলাম নীলু। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় উপজেলার কৃষ্ণনগরের বেলেডাঙ্গা কাঁচা বাজার, মাছ বাজারে মুদি ব্যবসায়ী সহ শতশত সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করে দোয়া চেয়েছেন। এসময়ে তিনি বলেন আমি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কাজী মোফাখ্খারুল ইসলাম নীলু। কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের ১০৮ ওয়ার্ডের জনগন কে সাথে নিয়ে জনকল্যাণে কাজ করে যাবো। শুধুমাত্র জনসেবার লক্ষেই আমি আপনাদের দোয়া সমর্থন ও মূল্যবান ভোট আশা করি। উপজেলার কুশুলিয়া ইউপিতে বারবার নির্বাচিত হয়ে মানবসেবা করেছি, উন্নয়নের মানষে ছিলাম বলেই জনগন মূল্যায়ন করেছিলেন। আসন্ন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে সকলের ভালোবাসা পাবো এই আশাকরি । তাছাড়া আমি কালিগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠনে থেকে নিরবে নির্ভৃতে কাজ করেছি জনসার্থে। আসন্ন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচন করতে ইচ্ছা পোষণ করেছি, সেহেতু শ্রেনীভেদে সকলের দোয়া ও সমর্থন চাই।

কালিগঞ্জ প্রেসক্লাবের সিনিঃ সদস্য অধ্যাপক রাজিবের মৃত্যুতে শোক

জি এম জাহিদুর রহমান কালিগঞ্জঃ
কালিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য, শ্যামনগর আতরজান মহিলা কলেজের আইসিটি বিষয়ের সহকারী অধ্যাপক ও উপজেলা পূজা উদযাপন কমিটির নেতা বাবু নারায়ণ চন্দ্র চক্রবর্তী বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) আনুমানিক রাত সাড়ে ৩টায় নিজ বাড়িতে ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেছেন। পরম করুনাময়ের কাছে উনার বিদেহী আত্মার চির শান্তি কামনা করে এবং শোকাহত পরিবারের প্রতি গভীর ভাবে সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন কালিগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ সহকর্মীরা। বিবৃতি দাতাগন হলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহ সভাপতি বাবলা আহমেদ, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সাংগঠনিক সম্পাদক সাজেদুল হক, কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুন, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মদ উল্লাহ বাচ্ছু, নির্বাহী সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, এসএম গোলাম ফারুক, প্রভাষক সেলিম শাহারিয়ার ও ফারুক আহমেদসহ শেখ আব্দুল করিম মামুন হাসান, কাজী আল মামুন, আলমগীর হোসেন, জাহাঙ্গীর হোসেন, শেখ নাজমুল হোসেন, ইমরান আলী, শেখ আতিকুর রহমান, শিমুল হোসেন, শাহাদৎ হোসেন, তাপস কুমার ঘোষ, জিএম সাগর হোসেন, জিএম জাহিদুর রহমান প্রমুখ।

 

কালিগঞ্জের দেয়া প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটিতে সভাপতি হলেন বাবলা আহমেদ

কালিগঞ্জ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১৭ নং দেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় প্রধান শিক্ষকের কক্ষে সরকারী শিক্ষা অফিসার কে. এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুন নেছার সঞ্চালনায় নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্ব সম্মতিক্রমে বাবলা আহমেদকে সভাপতি ও মোঃ রেজাউল হক (ডাবলু)কে সহ-সভাপতি নির্বাচিত করা হয়। বাবলা আহমেদ বর্তমানে কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও ঐতিহ্যবাহী ডিএমসি ক্লাবের সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। এছাড়া কমিটির অন্যান্যরা হলেন প্রধান শিক্ষক রফিকুন নেছা সদস্য সচিব।মাধ্যমিক বিদ্যালয় প্রতিনিধি রমেশ চন্দ্র, মনিরুল ইসলাম -সদস্য , রুমানা পারভীন সদস্য, শিল্পী রানী সদস্য, কলিম গাজী সদস্য, সোনিয়া পারভীন- সদস্য, আজগর আলী-দাতা সদস্য , মীর আবু সালেহ আল মেহেদী-বিদ্যালয় প্রতিনিধি।