Home আঞ্চলিক মোরেলগঞ্জে ব্যবসায়ীকে মারধর করে ১০০ ভরি স্বর্ণালংকারসহ ব্যাগ ছিনতাই

মোরেলগঞ্জে ব্যবসায়ীকে মারধর করে ১০০ ভরি স্বর্ণালংকারসহ ব্যাগ ছিনতাই

59

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি।।

বাগেরহাটের মোরেলগঞ্জে জুয়েলার্স ব্যবসায়ীকে মারধর করে সঙ্গে থাকা ১০০ ভরি স্বর্ণালংকার, নগদ আড়াইলাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে মোরেলগঞ্জ পৌরসভার ৫ ওয়ার্ডের সেরেস্তাদারবাড়ি এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

মোরেলগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. শাহজাহান আহমেদ বলেন, খবর পাওয়ামাত্র পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। বিভিন্ন সড়কে তল্লাশি বসানো হয়েছে।

ঘটনার শিকার নিলয় জুয়েলার্সের মালিক মিলন কর্মকারকে অজ্ঞাত ছিনতাইকারীরা মোটরসাইকেল থেকে ফেলে মারপিট করে স্বর্ণালংকারের ব্যাগ ও মোটরসাইকেল নিয়ে যায়।

জুয়েলার্স ব্যবসায়ী মিলন কর্মকার বলেন, দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে বাসায় পৌঁছার মাত্র ২০০ গজ আগে রাস্তার ওপরে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। তিনজনের ছিনতাইকারী দল ১০০ ভরি স্বর্ণালংকার, নগদ আড়াই লাখ টাকা ও স্কুটি মোটরসাইকেলটি নিয়ে যায়।