খবর বিজ্ঞপ্তি
খুলনা, ১৪ জুলাই ২০২০ মঙ্গলবার করোনা সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা দায়িত্বপূর্ণ এলাকাসমূহে টহল, জীবাণুনাশক ছিটানো, অসহায় ও দরিদ্রের ঘরে ঘরে ত্রাণ পৌছানোসহ জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে। মহামারি আকারে ছড়িয়ে পড়া ভাইরাসের সংক্রমণরোধে উপকূলীয় অঞ্চলের উপজেলাসমূহে স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান, করোনা ভাইরাস প্রতিরোধ সর্ম্পকিত বিভিন্ন ব্যানার স্থাপন, সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ এবং জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে নৌ সদস্যরা।
কোভিড-১৯ সংক্রমণ রোধকল্পে চলমান কার্যক্রমের অংশ হিসেবে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ও বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে মোতায়েনকৃত নৌ কন্টিনজেন্ট বরগুনা জেলা সদর, বামনা ও বেতাগী ইউনিয়নে সচেতনতামূলক টহল পরিচালনা করে। উপজেলাসমূহের বিভিন্ন এলাকায় করোনা প্রতিরোধ সর্ম্পকিত ১৮০টি লিফলেট বিতরণ করে। অপরদিকে নৌবাহিনী কন্টিনজেন্ট মোংলা উপজেলার সোনাইতলা, দিগরাজ বাজার, বুড়িরডাঙ্গা, আপাবাড়ি, হাসপাতাল চত্ত্বর, ফেরিঘাট এলাকায় নিয়মিত সচেতনতামূলক টহল প্রদান করে। উপজেলাসমূহের বিভিন্ন স্থানে কোভিড-১৯ প্রতিরোধমূলক লিফলেট বিতরণ করে।
সোনাইতলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ১৮৩টি দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণে স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান করে। পাশাপাশি সাধারণ জনগণকে কমপক্ষে ৩ ফুট সামাজিক দূরত্ব নিশ্চতকরণ, গণপরিবহন ব্যবহারের ক্ষেত্রে সরকারী নীতিমালা অনুসরণ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়ে মাস্ক ব্যবহার করতে বলা হয়।











































