Home আঞ্চলিক ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে আজ থেকে নলতার ওরছ শুরু

ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে আজ থেকে নলতার ওরছ শুরু

120

 

তরিকুল ইসলাম, নলতা (কালিগঞ্জ) থেকে।।

অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ শিক্ষা ও সমাজ সংস্কারক, সাহিত্যিক, দার্শনিক, মুসলিম রেনেসাঁর অগ্রদূত, ‘স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা’ এ মহান ব্রতকে সামনে রেখে চলা নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন সহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নেপথ্যের কারিগর, সুফি-সাধক,পীরে কামেল হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর তিন দিন ব্যাপি ৬০তম বার্ষিক ওরছ শরীফ আজ শুক্রবার (৯ ফেব্রæয়ারি) সকাল থেকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় পাক রওজা শরীফ প্রাঙ্গণে যথাযোগ্য ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে।

উক্ত ওরছ শরীফকে কেন্দ্র করে পাক রওজা শরীফ, মসজিদ তথা নলতা শরীফ ও আশে-পাশের এলাকা নতুন সাজে সেজেছে। অস্থায়ী আবাসন নির্মাণ, মিশন অফিসের সামনে অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি’র সৌজন্যে বিগত সময়ের ন্যায় লক্ষাধিক টাকা ব্যয়ে প্রধান তোরণ সহ এলাকার বিভিন্ন পয়েন্টে অসংখ্য গেট, প্যান্ডেল, লাইটিং, রন্ধনশালা, খানা মাঠ, বিভিন্ন স্টল, হৃদয়ে আহ্ছান, তথ্য অনুসন্ধান ও প্রচার কেন্দ্র, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কন্ট্রোল রুম, সিসি ক্যামেরা, প্রেস বক্স ও স্কাউট-রোভার স্কাউট কন্ট্রোল রুম, রাস্তা-ঘাট সহ নানা ধরনের প্রস্তুতি রয়েছে এখানে।

নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপি এই পবিত্র ওরছ শরিফে কোরআন হাদিসের আলোকে নবী রাসুল (স.) ও ওলি-আউলিয়াগণের জীবনাদর্শ সম্পর্কে প্রথম দিনে আলোচনা করবেন- শাইখ মুহাম্মদ সাইফুল আজম আল আজহারী (খতিব ও পরিচালক, নর্থ ব্রকর্স ইসলামিক সেন্টার, নিউওয়ার্ক), মুফতি মাওলানা মুহাম্মদ ওসমান গণি সালেহী (প্রধান মুফতি, দারুন নাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসা ও খতিব শহীদ পার্ক কেন্দ্রীয় জামে মসজিদ, ঢাকা), আলহাজ্জ হযরত মাওলানা মুফতি শাঈখ মুহাম্মাদ উছমান গনী (সহকারী অধ্যাপক, আহ্ছানিয়া ইনস্টিটিউট অফ সুফীজম, ঢাকা আহ্ছানিয়া মিশন, ঢাকা) ও আলহাজ্জ হযরত মাওলানা মো: আবু সাঈদ (খতিব, নলতা শরিফ শাহী জামে মসজিদ)।

দ্বিতীয় দিন আলোচানা করবেন অধ্যক্ষ হযরত মাওলানা ড. কাফীলুদ্দীন সরকার সালেহী নেছারিয়া কামেল মাদ্রাসা, ঢাকা ও গভর্নর, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ), আলহাজ্জ হাফেজ মাওলানা মোখলেছুর রহমান বাঙালি (আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, কুষ্টিয়া), আলহাজ্জ হাফেজ মাওলানা ওয়ালীউল্লাহ আশেকী (প্রাক্তন ইমাম, পোলায়ু পেনাং, মালেশিয়া, খতিব আশকোনা জামে মসজিদ, উত্তরা, ঢাকা) ও আলহাজ্জ অধ্যাপক হযরত মাওলানা হাফিজুর রহমান (খতিব, গুলশান-১, জামে মসজিদ, ঢাকা) এবং তৃতীয় দিন সকাল ৯টায় আখেরি মোনাজাত ও পরে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

এছাড়াও পবিত্র ওরস শরিফ উপলক্ষ্যে পাক রওজা শরিফে প্রতিদিন খতমে কোরআন মজিদ কলেমাখানি, মিলাদ শরিফ, চাদর পেশ, ছওয়াবরেছানী ও আলোচনা অনুষ্ঠিত হবে।

পীর কেবলার ৫৯ তম বার্ষিক ওরছ শরীফ সফল করতে মিশনের পক্ষ থেকে সকলকে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখা সহ সংশ্লিষ্টদের উপস্থিত থাকতে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি আলহাজ্জ অধ্যাপক ডা: আ.ফ.ম রুহুল হক এমপি বিশেষভাবে আহ্বান জানিয়েছেন।