মোঃ রেজাউর রহমান তনু,ভেড়ামারা ।।
কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর গ্রামের মোঃ জনি ইসলাম এর শিশু কন্যা মোছাঃ সুমাইয়া (৭) বাড়ির পাশের বাঁশ ঝাড় এ খেলতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছে। স্থানীয়রা জানান দুপুর আনুমানিক ১১ টার দিকে বাড়ির পাশের বাঁশ ঝাড়ে গ্যাস লাইট দিয়ে খেলতে ছিল। শিশু সুমাইয়া এ সময় সুমাইয়া তার হাতে থাকা গ্যাস লাইট দিয়ে বাঁশের পাতায় আগুন ধরিয়ে দেয় । কিছু বুঝে ওঠার আগেই তার শরীরে কাপড়ে আগুন লেগে যায়।
পরে তার আত্মীয়-স্বজন উদ্ধার করে তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করা হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরি বিভাগ থেকে জানানো হয় শিশু সুমাইয়াকে নিয়ে বেলা বারোটার দিকে হসপিটালে আসে তারা অভিভাবকরা এ সময় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়। ডাক্তারের কাছে তার শারীরিক অবস্থা জানতে চাইলে তিনি বলেন শিশু টি ৭০% অগ্নিদগ্ধ হয়েছে। তার পরিবারের ব্যক্তিকে ফোন দিয়ে তার কথা জানতে চাইলে রাত ৯ টার দিকে এই প্রতিবেদককে জানান শিশু সুমাইয়া খেলতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছে। বর্তমানে শিশুটিকে ঢাকাতে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে।











































