Home আঞ্চলিক পাইকগাছায় প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরণ

পাইকগাছায় প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরণ

38

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় প্রতিবন্ধীদের হুইল চেয়ার, পানির ট্রাংকি, ও শীতবস্ত্র প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে কাগজী প্রতিবন্ধী ট্রাস্ট ও উপজেলা অভিভাবক প্রতিবন্ধী ফোরামের উদ্যোগে লক্ষীখোলা কলেজিয়েট মাঠে ওই সামগ্রী বিতরণ করা হয়। কলেজিয়েটের অধ্যক্ষ মেছবাহুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বস। স্বাগত বক্তব্য রাখেন লস্কর ইউনিয়ন অক্সিজেন ব্যাংক ও কাগজী প্রতিবন্ধী উন্নয়ন ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, প্রতিবন্ধী অভিভাবক উন্নয়ন ফোরামের সভাপতি প্রজিৎ কুমার রায়, অবসরপ্রাপ্ত চিকিৎসক কে এম শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমিরণ সাধু, যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, সহকারী শিক্ষক সুভাষ চন্দ্র মন্ডল, শিক্ষক আশরাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, প্রভাষক আব্দুল ওহাব বাবলু,। আলোচনা সভা শেষে ৩৫ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার, ৫০ টি শীত বস্ত্র(কম্বল) ২ টি পানির জলাধার, ১ টি টিউবওয়েল ২০ টি, পানির পট ও এক সেট বই দেয়া হয়।