Home আঞ্চলিক যশোরে কলেজছাত্রকে ছুরিকাঘাত

যশোরে কলেজছাত্রকে ছুরিকাঘাত

71

শহিদুল ইসলাম দইচ যশোর।
যশোরে নাবিল আহমেদ (২৪) নামে কলেজ ছাত্রকে এলোপাথারি ছুরি আঘাত করে গুরুতর আহত করেছে সাব্বির ও ইয়াসিন নামে দুই ব্যক্তি। ৪ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা ৭ দিকে যশোর শহরতলীর ঝুমঝুমপুর মান্দারতলা নামক স্থানে। আহত নাবিল মান্দারতলা এলাকার মোহাম্মদ জাহিদের ছেলে।
ভুক্তভোগী নাবিল আহমেদ অভিযোগ করে জানায়,আমি আলহেরা ডিগ্রী কলেজ থেকে এবার এইচএসসি পাস করেছি। সন্ধ্যা সাতটার দিকে বাড়ির পাশে মাঠে ক্রিকেট খেলে বাড়ি ফিরছিলা। এ সময় পূর্ব শত্রুতায় একই এলাকার সাব্বির ও ইয়াসিন আমাকে এলো পাতারি ছবি কাকাত করে গুরুতর আহত করেছে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
জানতে চাইলে যশোর জেনারেল হাসপাতালের আর এম ও (আবাসিক মেডিকেল অফিসার )ডাক্তার পার্থপ্রতিম চক্রবর্তী বলেন, বুকের বাম পাশে নাবিলের ঘাড়ে ও বুকের বাম পাশে ধারালো অস্ত্রের তিনটি আঘাত রয়েছে। তার অবস্থা খুবই আশঙ্কাজনক। তাই তাকে উন্নত চিকিৎসা দিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আর করা হয়েছে। জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযানে আছে।