মোরেলগঞ্জে যুবলীগ নেতার নেতৃত্বে বসত বাড়ী দখল-লুটপাট
বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটে মিথ্য মামলায় জড়িয়ে বাড়ী ছাড়া করে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে শারীরিক প্রতিবন্দী মজিবর রহমান মোল্লার বসত ঘর-বাড়ী লুটপাট ও জায়গা দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছে। আহতকে মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উক্ত ৭১ সালের তান্ডবকেও হার মানায় বলছে প্রতক্ষদশীরা।
শনিবার(৩ জানুয়ারী)সকালে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার ভাটখালী গ্রামের মজিবর রহমান মোল্লার বাড়ীতে এ ঘটনা ঘটে। ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পুটিখালী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নিরব মোল্লা নেতৃত্বে ৫০/৬০ জনের একটি সন্ত্রাসী বাহিনী বসৎ ঘর-বাড়ী লুটপাট ও জায়গা দখলের তান্ডব চালায়।
বসৎ ঘর-বাড়ী লুটপাট ও জায়গা দথলের সময় শারীরিক প্রতিবন্দী মজিবর রহমান মোল্লার জামাতা মাসুদ শেখ বাধা দিতে আসলে সন্তাসীরা তার উপর হামলা চালায়। সন্ত্রাসীদের হামলায় গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহত অবস্থায় তিনি মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় প্রতক্ষদশীরা বলেছে,মজিবর রহমান মোল্লার সাথে প্রতিবেশী ইছমাইল মোল্লার সাথে দীর্ঘ কয়েক বছর ধরে বাড়ীর জায়গা নিয়ে বিরোধ চলে আসছে।এ ঘটনা নিয়ে আদালতেও মামলা চলছে। কয়েক দিন আগে মজিবর রহমান মোল্লার পরিবারের সবার নামে ইছমাইল মোল্লা ছেলে একটি মিথ্যা মামলা দেয়। এই মামলার ভয়ে বাড়ীর সবাই পলাতক অবস্থায় আছে। এ সুযোগে নিরব মোল্লা ও ইছমাইল মোল্লার দুই ছেলে আলমগীর ও ডালিম মোল্লা সহ ৫০/৬০ জনের একটি সন্ত্রাসী বাহিনী অস্ত্রশস্ত্র নিয়া বাড়ি-ঘর লুটপাটসহ বাড়ীর জায়গা দখলের চেষ্টা চালায়। পুলিশ আসার খবর পেয়েই সন্ত্রাসীরা পালিয়ে যায়।
প্রতিবেশী বকুল বেগম বলেন, ইছমাইল মোল্লার ছেলে আলমগীর, ডালিম মোল্লা লোকজন নিয়ে বেড়া ঘর ভেঙ্গে ফেলে আর নিরব মোল্লা ঘরের জিনিসপত্র ভাংচুর করে মালামালা নিয়ে যায়।
প্রতিবেশী আনছার মোল্লা ও ইউনুছ আলী বলেন,ইছমাইল মোল্লার ছেলে আলমগীর,ডালিম মোল্লা তাদের অন্যতম সহযোগী নিরব মোল্লাসহ ৫০/৬০ জন লোকজন নিয়া এই তান্ডব চালায়। কেউ বেড়া ভাঙ্গে, কেউ ঘরের মালামাল ভাঙ্গচুর ও লুটপাট করে। এমন ঘটনা ৭১ সালের তান্ডবকেও হার মানায়। পুলিশ আসার খবর পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
শারীরিক প্রতিবন্দী মজিবর রহমান মোল্লার স্ত্রী সনিয়া আক্তার লুচি বলেন,আমাদের বাড়ীর জায়গা নিয়ে প্রতিবেশী ইছমাইল মোল্লার সাথে দীর্ঘদিন বিবাদ চলে আসছে। এ ঘটনায় আদালতে মামলাও রয়েছে। গত দুই দিন আগে গ্রাম পুলিশ শামিমের মাধ্যমে খবর পাই আমার পরিবারের সবাইকে আসামী করে ইছমাইল মোল্লার স্ত্রী অথবা ছেলে যে কেউ একটা মিথ্যা মামলা করেছে।পুলিশের ভয়ে আমার প্রতিবন্দী স্বামীকে বাড়িতে রেখে আমরা অন্যত্র আশ্রয় নেই। আমরা বাড়ীতে না থাকার সুযোগে,এ সুযোগে নিরব মোল্লা ও ইছমাইল মোল্লার দুই ছেলে আলমগীর ও ডালিম মোল্লা সহ ৫০/৬০ জনের একটি সন্ত্রাসী বাহিনী অস্ত্রশস্র নিয়া বাড়ি-ঘর লুটপাটসহ বাড়ীর জায়গা দখলের চেষ্টা চালায়।
ঘটনার সত্যেতা স্বীকার করে ঘটনাস্থল থেকে এস আই মিজান বলেন, ৯৯৯ খবর পেয়ে সঙ্গিয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলে এসে দেখি বিরোদী পক্ষ এখানে তারা জবর দখল করে বেড়া দিয়েছে এবং ঘরে ভাংচুর চালিয়েছে।পুলিশের আসার খবর পেয়ে বিরোধী পক্ষরা পালিয়ে গিয়েছে।ভুক্তভোগিরা এজাহার দিলে আমরা পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহন করবো।
কালিগঞ্জে ধষর্ণ মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ
কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জে বিশেষ অভিযানে ধর্ষন মামলার পলাতক আসামি সজিব হোসেন (১৭) কে আটক করেছে থানা পুলিশ। সে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের নিজদেব পুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। থানা ও স্থানীয় জনপ্রতিনিধি সুত্রে জানা গেছে, কালিগঞ্জ থান’র অফিসার ইনচার্জ মোঃ শাহিন এর নেতৃত্বে থানার এস আই (নি.) শেখ বুলবুল কবিরসহ সঙ্গীয় ফোর্স শনিবার (৩ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় নিজ এলাকা থেকে আটক করেন। তাকে দুপুরে আদাৱতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেয়া হয়েছে। লম্পট শফিকুল ৩০ জানুয়ারী বিকালে প্রতিবন্ধী এক কিশোরীকে নির্জন বাগানে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষনের স্বীকার কিশোরীর পিতা মোস্তফা হাসনাতুজ্জামান বাদী হয়ে দায়ের করা মামলায় তাকে আটক করা হয়। মামলা নম্বর ০১।
প্রধানমন্ত্রী অসহায় ছিন্নমুল গরীব দুঃখি মানুষের মুখে হাসি ফোটাতে বদ্ধপরিকর- ননী গোপাল মন্ডল
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় ছিন্নমুল গরীব দুঃখি মানুষের মুখে হাসি ফোটাতে বদ্ধপরিকর এ কথা উল্লেখ করে খুলনা-১ আসনের সংসদ সদস্য ননী গোপাল মন্ডল বলছেন, শেখ হাসিনার সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে দেশের অসহায় গরীব দুঃখি মানুষ গুলি শীত জনিত কারণে কষ্ট পায় না। প্রতিবছর এ সরকার ছিন্নমুল অসহায় মানুষের মাঝে পর্যাপ্ত শীতবস্ত্র বিতরণের পাশাপাশি তাদেরকে প্রণোদনা হিসেবে শুকনা খাবার বিতরণ অব্যহত রেখেছেন। এ সরকার অসহায় গরীব দুঃখি মানুষের সরকার। তিনি শনিবার সকাল সাড়ে ১০ টায় দাকোপের চালনা পৌরসভায় অসহায় ছিন্নমুল মানুষের মাঝে এসডাব টিটি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও খুলনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ ইমরান হোসেন যুবরাজ কর্তৃক শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা এ কথা বলেন। উপজেলা সদর চালনা ডাকবাংলো মোড় সংসদ সদস্যর নিজস্ব কার্যালয়ের চত্বরে দাকোপ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অসিত বরণ সাহার সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম এ্যাডঃ জি এম কামরুজ্জামান, এসডাব টিটি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও খুলনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ ইমরান হোসেন যুবরাজ, অধ্যক্ষ দিবাকর মন্ডল, সাবেক জেলা পরিষদ সদস্য কে এম কবীর হোসেন, ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহম্মেদ, দাকোপ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জি এম রেজা, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সুভদ্রা সরকার, সুবোল ঘোষ, যুবলীগনেতা দীপ্ত মন্ডল, গাজী সরোয়ার হোসেন প্রমুখ।
আশাশুনিতে বে-আইনীভাবে গৃহ নির্মাণের অভিযোগ!
জি.এম সাগর হোসেন, স্টাফ রিপোর্টার
সাতক্ষীরার আশাশুনিতে ব-আইনীভাবে গৃহ নির্মাণের অভিযোগ উঠেছে! সরেজমিনে দেখা যায়, শুক্রবার ০২ই ফেব্রুয়ারি দুপুর ৩টায় সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার দরগাপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের মৃত আমির আলী গাজীর ছেলে মাসুম বিল্লাহ’র পৈতৃক সূত্রে প্রাপ্ত শ্রীধরপুর মৌজার বি.আর.এস ১০৫ নম্বর খতিয়ানের ৯৭১ দাগে ১৩ শতক জমিতে দীর্ঘদিন যাবত বসতঘর নির্মাণ করে বসবাস করছে। কিন্তু একই গ্রামের মৃত খোদাবক্স গাজীর ছেলে আবু বক্কার গাজী ও মুনছুর গোলদারের স্ত্রী মেহেরুন নেছা এবং মৃত তাহের গোলদারের ছেলে মুনছুর গোলদার কতৃক মাসুম বিল্লাহ এর ৩ শতক জমি দীর্ঘদিন যাবত জোর দখলের পায়তারা চালিয়ে আসছিল। মাসুম বিল্লাহ তার জমি বে- দখলের খবর জানতে পেরে নিজে বাদী হয়ে সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধরায় শ্রীধরপুর গ্রামের আবু বকর গাজী, মেহেরুন নেছা, মুনছুর গোলদারকে বিবাদী করে একটি মামলা করেন। যার পিটিশন মামলা নাম্বার ১৯/২৪ তারিখ ০৩/০১/২৪। উক্ত মামলার বিষয় জানতে পেরে বিবাদী আবু বকর গাজী বাদী হয়ে সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারায় শ্রীধরপুর গ্রামের মৃত আমির আলী গাজীর ছেলে মাসুম বিল্লাহ ও ফজলু গাজী, মাসুম বিল্লাহ এর স্ত্রী আফিয়া বেগম এবং রামনগর গ্রামের শাহাবুদ্দিন সরদারের ছেলে মজিদ সরদারকে বিবাদী করে মামলা দায়ের করেন। যার পিটিশন মামলা নম্বর ১১৮/২৪ তারিখ ২৮/০১/২৪। আবু বকর গাজী পিটিশন মামলা করেই মাসুম বিল্লাহ এর ১৩ শতকের মধ্যে থেকে ৩ শতক জমি জোর পূর্বক দখল নিতে গৃহ নির্মাণ কাজ শুরু করেন। এ বিষয় ভুক্তভোগী মাসুম বিল্লাহ বলেন, আবু বকর গাজীর আমার ৩ শতক পৈতৃক সম্পত্তিতে ঘর নির্মাণ করে দখল করে নিচ্ছে। আমি সাতক্ষীরা জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের কাছে বিচার দাবি জানাচ্ছি।
এ ঘটনায় আবু বকর গাজীর সাথে আলাপকালে আদালতে মামলাকৃত জমিতে গৃহ নির্মাণ কাজ করার কোন অনুমতি আছে কি-না জানতে চাইলে তিনি বলেন আদালতের অর্ডার নিয়েই আমি ঘর নির্মাণ করছি। এ বিষয় আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, উভয়পক্ষ আদালতে ১৪৫ করছে আমি পেয়েছি। আমার অফিসার দিয়ে নোটিস করেছি। মাসুম বিল্লাহ এর জমি দখল করে আবু বক্কর গৃহ নির্মাণ করছে এ বিষয়ে জানালে তিনি বলেন, বাদীপক্ষ ৮৮ ধারায় আদালত কে জানালে আদালত পরবর্তীতে যে নির্দেশনা দিবে সে মোতাবেক আমরা কাজ করব। এ বিষয় আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নুর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, আদালত প্রতিবেদন চাইছে আমরা সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দিবো।
বাংলাদেশ মানবাধিকার ব্যুরো’র কয়রা উপজেলা কমিটি ঘোষণা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ মানবাধিকার ব্যুরো’র কয়রা উপজেলা কমিটির অনুমোদন দেয়া হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) কেন্দ্রিয় কমিটির অনুমোদিত ও খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ দিদারুল আলম প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তরিকুল ইসলামকে আহবায়ক ও কামাল হোসেনকে সদস্য সচিব মনোনিত করে সাত সদস্য বিশিষ্ট্য আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মোঃ শরিফুল আলম, এড. আবু বকর সিদ্দীক, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ তরিকুল ইসলাম ও মোছাঃ রাজিয়া সুলতানা। পরে তরিকুল ইসলামের হাতে কয়রা উপজেলা কমিটির সদস্যদের পরিচয়পত্র তুলে দেন খুলনা জেলা সভাপতি বিশিষ্ট্য শিল্পপতি আলহাজ্ব আব্দুজ জব্বার মোল্লা ও সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ দিদারুল আলম।
রূপসায় কাজদিয়া বাজারের ব্যবসায়ীর ইন্তেকাল, জানাজা সম্পন্ন
রূপসা প্রতিনিধি
রূপসায় কাজদিয়া বাজারের কাঁচামাল ব্যবসায়ী,ছাত্রলীগ নেতা আল মামুন এলিচের বড় চাচা মোঃ মোসলেম মুন্সী (৮৫) গত রাত ৩ টায় বার্ধক্যজনিত কারনে নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি ২ পুত্র ও ৬ কন্যা সন্তান রেখে গেছেন। মরহুমের জানাজ নামাজ ৩ ফেব্রুয়ারী যোহরবাদ কাজদিয়া বাজার জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে অংশগ্রহণ করেন খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খান শাহাজাহান প্যারিস,রূপসা হাট বাজার সমন্বিত বনিক সমিতির সভাপতি জুলফিকার আলী,কাজদিয়া বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক ইসলাম শেখ,ব্যবসায়ী ওবায়েদ ফারাজী,সমাজসেবক মোঃ নজরুল ইসলাম, ওমর ফারুক,আওয়ামীলীগ নেতা আনিসুজ্জামান টুকু, মাওলানাঃ গোলাম মোস্তফা,শামসুর রহমান,আঃ রশিদ শেখ,শাহাজাহান শেখ,আবু তাহের,আনিসুজ্জামান, খুলনা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মুক্তাজুল ইসলাম সোহাগ,রূপসা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নাজমুল হুদা অঞ্জন প্রমূখ,সেলিম বাবু, কেরামত আলী প্রমূখ। জানাজা নামাজ পরিচালনা করেন মাওলানা নুরুল ইসলাম। জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
কুয়েটে ন্যাশনাল মেকাট্রনিক্স ফেস্ট “ক্যালিব্রেশন ১.০” অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে দুই দিনব্যাপী ন্যাশনাল মেকাট্রনিক্স ফেস্ট “ক্যালিব্রেশন ১.০” অনুষ্ঠিত হয়েছে। ০৩ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে “ক্যালিব্রেশন ১.০” এর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সৌরভ রায় ও ইনভোলুত টেক এর সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক নওয়াব মোঃ আমিনুল হক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফেস্টের আহ্বায়ক ও মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ হেলাল-আন-নাহিয়ান।
মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে “ক্যালিব্রেশন ১.০” বিভিন্ন প্রতিযোগিতামূলক ইভেন্টে সাজানো হয়েছিলো। দেশের ১৭টি বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী এ ফেস্টে অংশগ্রহণ করেন। মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে শিক্ষার্থীদের উদ্ভাবনীমূলক চিন্তাধারা ও কাজের বেশি বেশি সুযোগ করে দেয়া এই ফেস্টের প্রধান উদ্দেশ্য। প্রতিযোগিতামূলক ইভেন্টগুলো হলো রোবটিক্স এন্ড আইটি অলিম্পিয়াড, প্রোজেক্ট শোকেসিং, ক্যাড কনটেস্ট, রুবিকস্্ কিউবস, পোস্টার প্রেজেন্টেশন, শসার বুট শোডাউন, এলএফআর কনটেস্ট, আরসি স্পীড ব্যাটেল।
উল্লেখ্য, ০২ ফেব্রুয়ারি শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে “ক্যালিব্রেশন ১.০” এর শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ সাহিদুল ইসলাম, বিএইউএসটি, খুলনার ভাইস-চ্যান্সেলর ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হুমায়ুন কবির ভূইয়া এবং সিনকোস এর ব্যবস্থাপনা পরিচালক তাসনিম সরোয়ার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফেস্টের আহ্বায়ক ও মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ হেলাল-আন-নাহিয়ান।
দর্শনার বড়শলুয়ায় সবজির জমিতে গাঁজা চাষ, গ্রেফতার ১
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দর্শনা থানার বড়শলুয়া গ্রামে চিত্রা নদীর পাশে নিজ জমিতে সবজির জমিতে দু’টি গাঁজা গাছসহ ১ জনকে পুলিশ গ্রেফতার করেছে।
শনিবার বিকাল সাড়ে ৩ টায় দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে এস আই তারেক হাসান সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার বড়শলুয়া চিত্রা নদীর ধারে নজির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান হাবুল (২৮)’র জমিতে অভিযান চালায়। জমির মধ্যে অন্যান্য ফসলের সাথে ৪৪ হাজার টাকা মূল্যের তরতাজা দুইটি গাঁজা গাছ দেখতে পেয়ে তা উদ্ধার করে।এসময় বসে থাকা অবস্থায় হাবুল কে গ্রেফতার করে।পুলিশ তাকে মাদক আইনে মামলাসহ চুয়াডাঙ্গা কোর্ট হাজতে সোপর্দ করেছে।
পাইকগাছায় চিংড়ি ঘের জবর দখলে ব্যার্থ হয়ে খুন জখমের হুমকি
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় চিংড়ি ঘের জবর দখলে ব্যার্থ হয়ে খুন জখমের হুমকি। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগে জানাগেছে, উপজেলার লতা ইউনিয়নের হানিমুন কিয়ায় মৃত্যু ছালাম হাওলাদারের ছেলে শওকত হাওলাদার ইজারা নিয়ে ৭০ বিঘা জমিতে ৩ বছর ধরে মৎস্য চাষ করে আসছে। তিনি মালিকনা ২৪ বিঘা, সোনারতরী সমিতির নিকট হতে ১৮ বিঘা ও পানিউন্নয়ন বোর্ডের এফসিডিআরের ২৭ বিঘা জমি নিয়ে মৎস্য চাষ করছে। গত শুক্রবার সকল ১১ টায় একই এলাকার কুমারেশ মন্ডল(৪৫), রথিন মন্ডল(৪৮)মানষ মন্ডল(৪২), বিধান মন্ডল(৫০), বিদ্যুৎ মন্ডল (৪৮), তারক মালী (৫০) আমার মৎস্য ঘেরে ঠুকে দখল করতে থাকলে আমার লোকজন বাঁধা দেয়। সে সময় তারা আমাকে সহ আমার লোকজনকে মারপিট করতে উদ্ধত হয়। আমার ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে জীবন নাশের হুমকি দেয়। বর্তমানে তারা জবর দখলের কার্য্যক্রম অব্যাহত রেখেছে। এ বিষয় কুমারেশ মন্ডল, ও রথিন মন্ডল জানান, সোনারতরী সমিতি এফসিআর ও কিছু মালিকনা জমি আমরা ইজারা নিয়েছি। সে জমি আমরা বাঁধ দিয়েছি।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, অভিযোগ পেয়েছি তদন্তকরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পাইকগাছায় মাদক কারবারি গ্রেফতার
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছা থানাপুলিশের অভিযানে ৫শ গ্রাম (গাঁজা) মাদক সহ জসিম গাইন(২৭) নামে মাদক কারবারিকে গ্রেফতার করেছে। শুক্রবার সকাল সাড়ে ১১ টায় পৌর সদরের সরল দীঘি পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিকে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক আজগর আলী জানান, শুকবার সকাল সাড়ে ১১ টার দিকে পৌর সদরের সরল দিঘি পাড় এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে এমন সংবাদ পাই। এ সময় ওই স্থানে সহকারী উপ-পুলিশ পরিদর্শক পলাশকে সাথে নিয়ে অভিযান চালিয়ে পৌর সভার ৫ নম্বর ওয়ার্ডে মৃত্যু জাফর গাইনের ছেলে জসিম গাইন(২৭)কে আটক করা হয়। তার স্বীকারোক্তিতে ৫শ গ্রাম (গাঁজা) মাদক বাজর করা ব্যাগ থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, আটক ব্যক্তি পৌরসভার বিভিন্ন এলাকায় খাবার পানি সরবরাহের অন্তরালে মাদক ব্যবসা করতো। তার নামে থানায় মাদক মামলা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
রামপালে ওয়ান শুটারগানসহ সন্ত্রাসী সোলাইমান গ্রেফতার
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
খুলনার র্যাব -৬ এর সদস্যরা অভিযান চালিয়ে রামপালের ভাগা বাজারের কামাল ফিলিং স্টেশনের সামনে থেকে সোলাইমান মোল্লা (৪৪) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। এ ঘটনায় রামপাল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়েছে। মামলাটি করেছেন র্যাব -৬ এর হাবিলদার মো. আ. মান্নান হাওলাদার।
রামপাল থানায় দাখিল করা এজাহার সূত্রে জানা গেছে, গত ইংরেজি ২ ফেব্রুয়ারী শুক্রবার রাত সোয়া ৯ টায় উপজেলার ভাগা বাজার এলাকার কামাল ফিলিং স্টেশন ও রেষ্টুরেন্টের কাছে অভিযান পরিচালনা করেন র্যাবের একটি আভিযানিক দল। এ সময় উপজেলার চিত্রা গ্রামের দাউদ মোল্লার ছেলে সোলাইমান মোল্লাকে একটি ওয়ান শুটারগানসহ হাতেনাতে আটক করেন। ওই সময় তার কাছ থেকে দুইটি মোবাইল ফোনও জব্দ করা হয়। আটক সোলাইমানকে শনিবার (৩ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টায় বাগেরহাটের আদালতে প্রেরন করা হয়েছে।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ আসামী আটক, মামলা দায়ের ও বাগেরহাটের আদালতে প্রেরনের বিষয়টি নিশ্চিত করেছেন।
বসতবাড়ি ভেঙ্গে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন
মো: তাহের, নড়াইল প্রতিনিধি:
নড়াইল সদর উপজেলার আগদিয়ার চর গ্রামে ভাড়াটিয়া মাস্তান দিয়ে বসতভিটা জমিতে নির্মাণাধীন ঘর ভেঙ্গে দেয়া এবং টাকা ও স্বর্ণ লুটে নেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইল জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিধান সান্ন্যাল। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিধান সান্ন্যাল বলেন, নড়াইল সদর উপজেলার আগদিয়ার চর গ্রামে গত শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৫টার দিকে স্থানীয় ও প্রভাবশালী বিদ্যুৎ সান্ন্যালের নেতৃত্বে আমার আর.এস খতিয়ান নং-৩৪৪২ ও ৩৭০৭, আর.এস দাগ নং-৫৯২৪ বাস্তুভিটা জমিতে নির্মাণাধীন ঘর জোরপূর্বক ভেকু দিয়ে বিদ্যুতের ভাড়াটিয়া মাস্তানরা ভেঙ্গে দেয় এবং বসবাসকৃত আরও দুইটি সেমিপাকা ঘরও ভেঙ্গে দেয়। এসময় ঘর নির্মাণের জন্য আমার ঘরে রক্ষিত নগদ ১২ লক্ষ টাকাসহ পাঁচ ভরি স্বর্ণালঙ্কার তারা নিয়ে যায়। তাদেরকে প্রতিহত করতে গেলে আমার ও আমার পরিবারের জীবন নাশের হুমকি দেয়। ফলে প্রাণের ভয়ে আমি উক্ত স্থান পরিত্যাগ করি। আইনশৃঙ্খলা ও প্রশাসনের সুবিচার চাই। এসময় ভুক্তভোগী বিধান সান্ন্যাল এর স্ত্রী ও পুত্র, নড়াইল জেলা প্রেসক্লাবের সদস্যসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিকস ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জয়টিভি’র তৃতীয় বর্ষ উদযাপন
কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জ প্রেসক্লাবে জয়টিভি’র ৩য় বর্ষপূর্তিতে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারী) বেলা ১২ টায় জয়টিভি’র কালিগঞ্জ উপজেলা সংবাদদাতা আলমগীর হোসেন এর সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এবং জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি ও সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহ সভাপতি বাবলা আহমেদ, কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মদ উল্লাহ বাচ্ছু, কৃষি ব্যাংকের সাবেক ব্যাবস্থাপক শেখ হাবিবুল্লাহ ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার ব্যুরো প্রধান ডাঃ শেখ শরিফুল ইসলাম। এসময়ে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, সদস্য শেখ আমজাদ হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক শিমুল হোসেন, কোষাধ্যক্ষ শাহাদৎ হোসেন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক তাপস কুমার ঘোষ, সাংবাদিক আল নুর আহমেদ ঈমন প্রমুখ। আলোচনা সভাশেষে জয়টিভি’র প্রতিষ্ঠা বার্ষিকির কেককাটা ও দোয়া মোনাজাত করা হয়।
কালিগঞ্জ প্রেসক্লাবে হয়রানি ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জ প্রেসক্লাবে ঘের সংক্রান্ত হয়রানি ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেণ কালিগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে আলহাজ্ব শফিউল আযম। তিনি বলেন মৎস্য ঘেরের ডিডকে কেন্দ্র করে নিজের স্ত্রীকে পরিকল্পিত ভাবে এসিড নিক্ষেপ করে মূল ঘের মালিক আব্দুল্লাহ আল মামুনকে ফাঁসানোর চেষ্টা করছে। ঘটনাটি ২৯/০১/২০২৪ তারিখে রাত অনুমানিক ৭টা ২০ মিনিটের। প্রকৃত ঘের মালিক আব্দুল্লাহ আল মামুন জেলার তালা উপজেলার শাহাপুর গোরালী বিলে ৬০ বিঘা আয়তনের একটি মৎস্য ঘের আছে। ঐ ঘেরের কর্মচারী আলি মুরাদ আহমেদ ও তার স্ত্রী সাকিলা আক্তার দীর্ঘদিন ঘেরটির কর্মচারী হয়ে দেখাশোনা করত। তবে সে এবং তার স্ত্রী কয়েক বছর আব্দুল্লাহ আল মামুনের ঘেরের হিসাব ঠিকমত দিতনা। এ নিয়ে মালিক ও কর্মচারী মুরাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। তুচ্ছ এই বিরোধকে পূজি করে মুরাদ উক্ত ঘের তার নিজের বলে দাবী করে নানান ষড়যন্ত্র করতে থাকে। এই বিরোধ নিয়ে গত সোমবার সন্ধ্যায় শাহাপুর বাজারে শালিশ বৈঠক হওয়ার কথা ছিল। ঐ শালিস বৈঠকে খেশরা ইউনিয়ন পুলিশ ফাঁড়ির কর্মকর্তা, স্থানীয় আওয়ামীলীগ নেতা আমিনুর রহমান, আব্দুল গফফার, আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। কিন্তু ঐ বৈঠকে পরসম্পদ লোভী আলী মুরাদ আহমেদ উপস্থিত না থাকায় আব্দুল্লাহ আল মামুনের ঘের নিয়ে বিরোধের বিষয়টি মিমাংসা হয়নি। এরই মধ্যে পরিকল্পিতভাবে ঘের কর্মচারী মুরাদ তার স্ত্রী সাকিলা আক্তার যোগসাজসে ঘের মালিক আব্দুল্লাহ আল মামুনকে ফাঁসানোর জন্য নিজের স্ত্রীর গায়ে এসিড লাগিয়ে দগ্ধ করে হাসপাতালে ভর্তি করায় এবং ঘের মালিক আব্দুল্লাহ আল মামুনকে দোষারোপ করার পরিকল্পনা করে। এ নিয়ে পরবর্তীতে ঘের কর্মচারী আলী মুরাদ বাদী হয়ে তালা খানায় অজ্ঞাত নামা একটি ষড়যন্ত্রমূলক, সাজানো ও সম্পুর্ণ মিথ্যা এজাহার দায়ের করেন। আলী মুরাদ একজন দুষ্টু প্রকৃতির ধুরন্দর ব্যক্তি ও মামলাবাজ। সে তার দোসরদের দিয়ে বিভিন্ন অপ-প্রচারে লিপ্ত হয়ে সামাজিকভাবে ঘের মালিক আল মামুনসহ তার পরিবারের সদস্যদের হেয় করে আসছে। এছাড়া তারা সরকার বিরোধী বিভিন্ন কুটকৌশল ও পরিকল্পনা করে থাকে। ফলে এলাকায় অশান্তি বিরাজ করে। তাদের ভয়ে এলাকার সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পায় না। আমরা উক্ত ঘটনাটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবিষয়ে পুলিশ প্রশাসন ও উদ্ধর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও সুদৃষ্টি কামনা করছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মুজিবুর রহমান সরদার প্রমুখ।
কপিলমুনি প্রেসক্লাবের প্রথম কার্যকরী কমিটির প্রথম সভা
কপিলমুনি প্রতিনিধি
কপিলমুনি প্রেসক্লাবের প্রথম কার্যকরী কমিটির প্রথম সভা গতকাল সন্ধ্যায় নিজস্ব মিলনায় তনে অনুষ্ঠিত হয়। কপিল মুনি প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জিএম হেদায়েত আলী টুকুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মিলন দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ সম্পাদক জিম আসলাম হোসেন, ক্রীড়াও সাংস্কৃতিক সম্পাদক এইচএম শফিউল ইসলাম,জি, এম হাসান ইমাম ও লোক মান হেকিম।এবংদ্বৈত সাঃ সম্পাদক শেখ আব্দুস সালাম।
সভায় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক শেখ সেফারুল ইসলাম, প্রতিষ্ঠাতা সম্পাদক মহাদেব চন্দ্র সাধু, দাতা সদস্য যুগলকিশোর দে, অন্যান্যদের মৃত্যুতে শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করা হয়, আগামী ২৩ ফেব্রুয়ারি শুক্রবার পিকনিক করার সিদ্ধান্ত, ,প্রেসক্লাবের উপদেষ্টা ও পৃষ্ঠপোষক পদাধিকার বলে মাননীয় জাতীয় সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী অফিসার কে ফুলেল শুভেচ্ছা দেওয়া, বিগত কমিটি হিসাব নিকাশ বুঝে না দেওয়া বিষয়,আগামী ৩০ শে মার্চ নতুন সদস্য নিয়োগ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
বিসিডিএস রূপসা উপজেলা কেমিস্টদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতি রূপসা উপজেলা শাখার উদ্যোগে কেমিস্টদের নিয়ে বেলা ১২ টায় রূপসা বিসিডিএস অফিসে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি রূপসা উপজেলা শাখার সভাপতি আবু সালেহ বাবুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো: মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় আলোচনা করেন নাজমুল হাসান সাগর,এ এইচ এম রাজু,জোনায়েদ হোসেন,মো:আসলাম হোসেন,রবিউল ইসলাম মিনা,মো: রবিউল ইসলাম প্রমূখ।
সভায় বাৎসরিক পিকনিক,নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রয়, মেয়াদোত্তীর্ণ ঔষধ কোম্পানিতে পরিবর্তন ও অন্যান্য সাংগঠনিক মতামত ও আলোচনা করা হয়।
এসময় মো: জাবেদ হোসেন,মো:আব্দুল্লাহ,মাহমুদ হাসান,পাভেল সেখ,রফিকুল ইসলাম মিঠু উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ১৯-২১ ফেব্রুয়ারী ২০২৪ বিসিডিএস রূপসা উপজেলা শাখার বাৎসরিক পিকনিক ও কেমিস্ট মিলন মেলা সাগর কন্যা কুয়াকাটায় অনুষ্ঠিত হবে।
চুয়াডাঙ্গার জীবননগরের পুলিশ ৬ মাসের সাজাপ্রাপ্ত গ্রেফতার
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরের পুলিশ ৬ মাসের সাজাপ্রাপ্ত ১ বছরের পলাতক আসামিকে গ্রেফতার করেছে।
শনিবার ভোরে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম জাবীদ হাসান সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের শাখারিয়া গ্রামে অভিযান চালায়।এসময় তার বাড়ি থেকে ৬ মাসের সাজাপ্রাপ্ত ১ বছর পলাতক আসামি মসলেম মন্ডলের ছেলে ফরজ আলি (৩৭) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ফরজকে সকালে চীফ জুডিশিয়াল ম্যাাজিস্টেট আদালতে সোপর্দ করা হয়েছে।
যশোর কেন্দ্রীয় কারাগারে হাসির আসামির মৃত্যু
শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোর কেন্দ্রীয় কারাগারে থাকা হাবিবুর রহমান (৭০)নামে এক ফাঁসির আসামি মৃত্যু হয়েছে। ২ ফেব্রুয়ারি শনিবার সকাল ৮টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলা শরিফুল আলম জানান, হাবিবুর রহমান একটি হত্যা মামলায় হাসির দণ্ডপ্রাপ্ত কয়েদি আসামী (৬২২৩/এ)।সে মাগুরা জেলার শালি খাওয়া উপজেলার গোট বার গ্রামের গহর মুন্সির ছেলে। হাবিবুর মাগুরা জেলা কারাগারে ছিল। গত বছর ২০২৩ সালের জুন মাসের ২০ তারিখে যশোর কেন্দ্রীয় কারাগারে আসে। শনিবার সকাল ৭টা ৪০মিনিটে বুকে ব্যথার অনুভব করে। এ সময় তাকে চিকিৎসার জন্য কারাগার পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাবিবুর মারা যায়।
যশোর জেনারেল হাসপাতালের আর এম ও পার্থ প্রতিম চক্রবর্তী বলেন, হাসপাতলে আসার আগেই যশোর কেন্দ্রীয় কারাগার থেকে আসা হাবিবুর এর মৃত্যু হয়েছে।হার্ট বুকের সমস্যায় তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে । ময়না তদন্ত শেষে রিপোর্ট আসার পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
দেশ সংযোগ পত্রিকার প্রতিনিধি সম্মিলনে সিটি মেয়র
ভুল সংবাদ পরিবেশনের কারণে একজন মানুষের সারাজীবনের অর্জন শেষ হয়ে যেতে পারে
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও দৈনিক দেশ সংযোগ পত্রিকার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক বলেছেন, সাংবাদিকতা পেশা খুবই গুরুত্বপূর্ণ। একজন ভালো সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হলে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করতে হবে। সাংবাদিকতার নীতিমালা বর্হিভূত কাজ করলে এ মহান পেশায় টিকে থাকা কঠিন। কোন ব্যক্তির বিরুদ্ধে সংবাদ পরিবেশেনের ক্ষেত্রে অবশ্যই তার সম্পর্কে জানতে হবে। কারণ, একজন মানুষ তার ব্যক্তিত্ব ও সামাজিক মর্যাদা গড়ে তুলতে সারাজীবন ব্যয় করে। অথচ শুধুমাত্র একজন সাংবাদিকের ভুল সংবাদ পরিবেশনের কারণে একজন মানুষের সারাজীবনের অর্জন শেষ হয়ে যেতে পারে। তিনি এহেন সাংবাদিকতা পরিহার করার আহবান জানান।
শনিবার সকালে খুলনা প্রেসক্লাবে আয়োজিত দৈনিক দেশ সংযোগ পত্রিকার প্রতিনিধি সম্মিলন-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। পত্রিকার উত্তারোত্তর সাফল্য কামনা করে সিটি মেয়র আরো বলেন, সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হতে হবে। শুধুমাত্র কার্ড (পরিচয়পত্র) পেলেই সাংবাদিক হওয়া যায় না। কার্ডধারী সাংবাদিক পরিচয় দানকারীরা এ পেশায় বেশীদিন টিকে থাকতে পারেনা। একজন প্রকৃত সাংবাদিক হতে হলে তার বিশেষ গুণাবলীর অধিকারী হতে হয়। লোভ লালসার উর্ধ্বে থেকে সঠিক তথ্য সংগ্রহ করে সংবাদ পরিবেশনের মাধ্যমে একজন প্রকৃত সাংবাদিক জাতির বিবেকে পরিণত হয় এবং পেশাগত জীবনের চলার পথে উৎকর্ষতা অর্জন করতে পারে।
পত্রিকার সম্পাদক মো. মুন্সী মাহবুব আলম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও স্বাধীনতা সাংবাদিক ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, খুলনা সংবাদপত্র পরিষদের সভাপতি মোহাম্মদ আলী সনি, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. ফারুক আহমেদ, স্বাধীনতা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেন, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মামুন রেজা, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান রিয়াজ ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের খুলনা জেলা সভাপতি মোঃ জাহিদুল ইসলাম। অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন দেশ সংযোগ পত্রিকার সাংবাদিক মাওলানা মো. ফজলুর রহমান। এছাড়া অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পত্রিকার নিজস্ব পলিসি, সংবাদ সংগ্রহ, পরিবেশন, সার্কুলেশন, বিজ্ঞাপনের বিষয় নিয়ে প্রতিনিধিদের সাথে খোলামেলা আলোচনা করেন পত্রিকার সম্পাদক মো. মুন্সী মাহবুব আলম সোহাগ। উপস্থিত ছিলেন পত্রিকার নির্বাহী সম্পাদক আবু নুরাইন খন্দকার, যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক হাওলাদার, দৈনিক দেশ পত্রিকার চিফ রিপোর্টার সুনীল দাস, ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার আমিরুল ইসলামসহ দেশ সংযোগ পত্রিকার খুলনা বিভাগের ১০ জেলা ও উপজেলার প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন পত্রিকার বিশেষ প্রতিবেদক কাজী শামিম আহমেদ।
বিসিডিএস রূপসা উপজেলা কেমিস্টদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতি রূপসা উপজেলা শাখার উদ্যোগে কেমিস্টদের নিয়ে বেলা ১২ টায় রূপসা বিসিডিএস অফিসে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি রূপসা উপজেলা শাখার সভাপতি আবু সালেহ বাবুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো: মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় আলোচনা করেন নাজমুল হাসান সাগর,এ এইচ এম রাজু,জোনায়েদ হোসেন,মো:আসলাম হোসেন,রবিউল ইসলাম মিনা,মো: রবিউল ইসলাম প্রমূখ।
সভায় বাৎসরিক পিকনিক,নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রয়, মেয়াদোত্তীর্ণ ঔষধ কোম্পানিতে পরিবর্তন ও অন্যান্য সাংগঠনিক মতামত ও আলোচনা করা হয়।
এসময় মো: জাবেদ হোসেন,মো:আব্দুল্লাহ,মাহমুদ হাসান,পাভেল সেখ,রফিকুল ইসলাম মিঠু উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ১৯-২১ ফেব্রুয়ারী ২০২৪ বিসিডিএস রূপসা উপজেলা শাখার বাৎসরিক পিকনিক ও কেমিস্ট মিলন মেলা সাগর কন্যা কুয়াকাটায় অনুষ্ঠিত হবে।
‘বুকের ধনকে বাঁচাতে গিয়ে ওরা তিনজনই ট্রেনে কাটা পড়ল’
নাটোর প্রতিনিধি
নাটোরে বড়াইগ্রাম উপজেলার রতন প্রামাণিক স্ত্রী ও সন্তানকে নিয়ে বাস করে যাচ্ছিলেন ঢাকায়। পথে বাস বিকল হলে চার বছরের সানিকে প্রসাব করাতে সড়কের পাশের রেললাইনের দিকে যান রতন।বাসের ভেতর থেকে জানালা দিয়ে সেদিকেই তাকিয়েছিলেন ঊর্মি খাতুন। হঠাৎ লাইনে ট্রেন চলে এলে তাতে কাটা পড়ে মারা যান রতন-সানিসহ তিনজন। এই দৃশ্য কিছুতেই ভুলতে পারছেন না নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের আদগ্রামের বাসিন্দা উর্মি খাতুন।
আহাজারি করতে করতে উর্মি খাতুন শুধুই বলছিলেন, ‘চোখের সামনেই আমার বুকের ধনকে (শিশুসন্তান) বাঁচাতে গিয়ে ওরা তিনজনই ট্রেনে কাটা পড়ল। আমি এ দৃশ্য ভুলতে পারছি না। আমি এখন কী নিয়ে বাঁচব?’ ঊর্মির এমন আর্তনাদে চোখ ভিজে উঠছে আশপাশের মানুষেরও।
টাঙ্গাইলের আনালিয়াবাড়ি এলাকায় গতকাল শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ট্রেনে কাটা পড়ে রতন প্রামাণিক (২৮), তার ছেলে মো. সানি (৪) ও সহযাত্রী শরিফ মণ্ডল (৪০) মারা যান। নিহত শরিফ মণ্ডল রাজশাহীর বেলপুকুর থানার মাহিন্দ্রা গ্রামের আলম মণ্ডলের ছেলে। যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকাগামী বাসটি আনালিয়াবাড়ি এলাকায় থেমে ছিল।
শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে আদগ্রামে রতন প্রামাণিকের বাড়িতে লাশ দেখতে ভিড় করেন শত শত মানুষ। ট্রেনে কেটে বিকৃত হওয়ায় আগত কাউকেই বাবা-ছেলের লাশ দেখানো হচ্ছিল না। কাফনের কাপড়ে ঢেকে পাশাপাশি রাখা ছিল লাশ দুটি। অসময়ে বাবা–ছেলের মর্মান্তিক মৃত্যুতে শুধু পরিবারই নয়, আশপাশের মানুষের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে। সকাল ১১টার দিকে জানাজা শেষে মরদেহ দুটি দাফন করা হয়।
নিহত রতন প্রমাণিকের পারিবার সূত্রে জানা গেছে, উচ্চমাধ্যমিক পড়া শেষ করে রতন কিছুদিন ছাত্রলীগের রাজনীতি করেন। একই সঙ্গে চাকরির জন্যও চেষ্টা করছিলেন। কয়েকদিন আগে ঢাকার একটা পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চাকরির ব্যবস্থা হয়। গত বৃহস্পতিবার রতন বাড়িতে এসেছিলেন স্ত্রী-ছেলেকে ঢাকায় নিয়ে যেতে।
রতন প্রামাণিকের চাচাতো ভাই মিনারুল প্রামাণিক বলেন, গতকাল বিকেল ৫টার দিকে বাসে করে ঢাকায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন রতন। বড়াইগ্রাম থেকে বাসে পাশাপাশি আসনে বসে সন্তানকে নিয়ে ঢাকায় রওনা হন স্বামী–স্ত্রী। বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর টাঈাইলের আনালিয়াবাড়ি এলাকায় পৌঁছালে বাসটি বিকল হয়ে যায়। স্ত্রীকে বাসে বসিয়ে শিশুসন্তানকে প্রসাব করানোর জন্য পাশের রেললাইনের কাছে যান তিনি। সেখানে সন্তানের পর তিনিও প্রসাব করছিলেন। এ সময় শিশুটি রেললাইনে উঠে পড়ে। তখনই ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস ট্রেন চলে আসে। শিশুটিকে রক্ষা করতে রতন ও তাঁর সহযাত্রী শরিফ মণ্ডল রেললাইনে উঠলে তিনজনই ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
দীর্ঘ ৮ মাস জেল খেটে মুক্তি পেল কবুতর
খুলনাঞ্চল ডেস্ক
মুম্বাইয়ে ভারতীয় নিরাপত্তারক্ষীদের হাতে দীর্ঘ ৮ মাস আগে ধরা পড়েছিল একটি কবুতর। পরে ওই কবুতরটিকে চীনা গুপ্তচর হিসেবে অভিযুক্ত করে বন্দি করে রাখে ভারত।
এক প্রতিবেদনে টাইমস নাউ জানিয়েছে, দীর্ঘ ৮ মাস পর বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ‘পিপল ফর দি ইথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিমেলস’ (পিইটিএ) নামে একটি ভারতীয় সংগঠনের হস্তক্ষেপে কবুতরটিকে মুক্তি দেওয়া হয়।
প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের মে মাসে মুম্বাইয়ের চেম্বুরে পির পাউ জেটির কাছে কবুতরটিকে আটক করেছিল স্থানীয় পুলিশ। পরে তারা ঐ কবুতরের ডানায় সাংকেতিক অক্ষরে লেখা একটি বার্তা দেখতে পায়। সন্দেহ করা হয়, চীনের ভাষায় লেখা হয়েছে সেই বার্তাটি।
এ অবস্থায় পায়ে তামা ও অ্যালুমিনিয়ামের দুটি রিংসহ কবুতরটিকে ‘গুপ্তচর’ হিসেবে বিবেচনা করা হয় এবং তদন্তের জন্য মুম্বাইয়ের প্যারেলে অবস্থিত একটি পশু হাসপাতালের অধীনে এটিকে রাখা হয়।
স্বাস্থ্য পরীক্ষার পর কবুতরটিকে ওই হাসপাতালেই একটি খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়েছিল এবং এটির বিরুদ্ধে মামলা চলমান ছিল।
বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, কবুতরটিকে নিয়ে তদন্ত চলার সময় পুলিশের ধারণা হয়-এটি সম্ভবত তাইওয়ানের একটি রেসিং কবুতর। রেস করতে গিয়েই পথ হারিয়ে এটি মুম্বাইয়ে চলে এসেছে।
পরে সন্দেহজনক গুপ্তচর হিসেবে মামলাটির কার্যক্রম বন্ধ হলেও কবুতরটি সেই হাসপাতালেই বন্দি ছিল। বিষয়টি জানতে পেরে কবুতরটির মুক্তির জন্য এগিয়ে আসে পিইটিএ কর্তৃপক্ষ। সংগঠনটির নেতা সালোনি সাকারিয়া কবুতরটিকে আটক করা থানার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন এবং এটিকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন।
২ পক্ষের আলোচনার পর কবুতরটিকে ছেড়ে দিতে রাজি হন পুলিশ কর্মকর্তারা। তারা ঐ পশু হাসপাতালকে একটি অনাপত্তি সনদ (এনওসি) প্রদান করে। এরই ধারাবাহিকতায় হাসপাতাল চত্বর থেকে পশুপ্রেমীদের একটি ছোট সমাবেশ ও উল্লাসের মধ্য দিয়ে কবুতরটিকে ছেড়ে দেওয়া হয়।
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন ব্যবস্থাপনা পরিচালক সঙ্গীতা কৌশিক
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশীপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেডের (বিআইএফপিসিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী সঙ্গীতা কৌশিক।
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উপ ব্যবস্থাপক আনোয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (৩১ জানুয়ারি) তিনি এই পদে যোগ দেন। এর আগে প্রকৌশলী সঙ্গীতা কৌশিক ভারতের এনটিপিসি লিমিটেডের নির্বাহী পরিচালক (ব্যবসা উন্নয়ন, আন্তর্জাতিক ব্যবসা উন্নয়ন ও পরামর্শক) ছিলেন।
১৯৬৬ সালে ভারতে দিল্লিতে জন্মগ্রহণ করা প্রকৌশলী সঙ্গীতা দেশটির গোবিন্দ বল্লভ পন্ত ইউনিভারর্সিটি অব এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি থেকে ইলেট্রিক্যাল স্ট্রিম বিষয়ে স্মাতক ডিগ্রী অর্জন করেন।
১৯৮৬ সালে এনটিপিসিতে ইঞ্জিনিয়ার ট্রেইনি হিসেবে যোগদানের মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ভারতে গুরগাওয়ের এমডিআই থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট ডিগ্রী অর্জন করেন।
প্রকৌশলী সঙ্গীতা এনটিপিসির নির্বাহী পরিচালক ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
বীরঙ্গনা গুরুদাসীর স্মৃতি সংরক্ষণ করা হবে: সিনিয়র সচিব
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
বীরঙ্গনা গুরুদাসীর স্মৃতি সংরক্ষণ করা হবে উল্লেখ করে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, বিপুল আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের দুঃশাসন থেকে বাঙালি জাতিকে মুক্ত করতে স্বসস্ত্র সংগ্রামের আহ্বান করে। এ আহবানে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এ দেশের কৃষক, শ্রমিক সহ সর্বস্তরের মানুষ। ৯ মাসের স্বসস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন হলেও যাদের আত্মত্যাগের বিনিময়ে মহান স্বাধীনতা জাতি তাদের কখনো ভুলবে না। সচিব তপন কান্তি বলেন, মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানের সেনা ও দোষরা এদেশের নিরিহ নারীদের ওপর যে অমানসিক নির্যাতন করেছে তা পৃথিবীর সকল অমানবিকতাকে হারমানিয়ে দিয়েছে। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে বীরঙ্গনাদের আত্মত্যাগ অনেকটাই অবহেলিত ও উপেক্ষিত ছিল। বর্তমান সরকার দেশের সকল বীরঙ্গনাদের যথাযথ মর্যাদা ও সম্মান দিয়েছে। গুরুদাসী তাদের মধ্যে একজন ছিলেন। স্বাধীনতা পরবর্তী দীর্ঘ সময় গুরুদাসীর আত্মত্যাগ উপেক্ষা করা হয়েছে। ২০২০ সালে তাকে বীরঙ্গনার স্বীকৃতি প্রদান করা হয়েছে। গুরুদাসী সহ সকল বীরঙ্গনাদের আত্মত্যাগ মহান স্বাধীনতার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। গুরুদাসীর স্মৃতি বিজড়িত স্থান সংরক্ষণ করে তার আত্মত্যাগের যথাযথ সম্মান প্রদর্শন করা হবে। শুক্রবার বিকালে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের ফুলবাড়ী গ্রামে গুরুদাসীর স্মৃতি বিজড়িত জন্মস্থান পরিদর্শনকালে এসব কথা বলেন সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। এ সময় তিনি গুরুদাসীর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানান এবং গুরুদাসীর বোনের দুই ছেলে সত্যেন সরদার ও মিলন সরদার সহ তাদের পরিবার পরিজনের সাথে দেখা করে তাদের সার্বিক খোঁজ খবর নেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পুলক কুমার মন্ডল, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন, ওসি ওবাইদুর রহমান, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাস, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, প্রভাষক স্বপন ঘোষ, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, বি সরকার, সত্যেন সরদার, মিলন সরদার, পুষ্পেন্দু সরদার ও ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ। উল্লেখ্য, গুরুদাসীর জন্মস্থান পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের ফুলবাড়ী গ্রামে। পাশের কালিনগর গ্রামে গুরুপদ মন্ডলের সাথে গুরুদাসীর বিয়ে হয়। স্বামী গুরুপদ মন্ডল পেশায় দর্জি ছিলেন। দাম্পত্ত জীবনে গুরুদাসী দম্পত্তির দুই ছেলে ও দুই মেয়ে ছিল। কালিনগর বিয়ে হলেও গুরুদাসী স্বামী সন্তান নিয়ে ফুলবাড়ী পিতৃলয়ে থাকতো। মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী সেনারা গুরুদাসীর বাড়ীতে হামলা চালায়। পরিবারের সদস্যদের বাড়ির উঠনে জড়ো করে গুরুদাসীর উপর লোলুপ দৃষ্টি দেয় পাক সেনারা। স্ত্রীর সম্ভ্রম রক্ষা করার চেষ্টা করলে গুরুদাসীর সামনেই স্বামী গুরুপদ মন্ডল, দুই ছেলে ও এক মেয়েকে হত্যা করা হয়। বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তাদের মৃতদেহ বীভৎস করে দেওয়া হয়। এরপর গুরুদাসীর কোলে থাকা দুধের শিশুকে মাতৃক্রোড় থেকে কেড়ে দিয়ে হত্যা করা হয়। মায়ের সামনেই তাকে পুতে ফেলা হয় বাড়ীর পাশের কাদা পানির ভিতরে। তারপর গুরুদাসীর উপর পাকসেনারা পাশবিক নির্যাতন করে। স্বাধীনতা পরবর্তী সময়ে গুরুদাসী মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। সবার কাছে পরিচিত হয়ে ওঠে গুরুদাসী মাসি হিসেবে। হাতে একটি লাঠি নিয়ে পাগলীর বেশে ঘুরে বেড়াতো বিভিন্ন প্রান্তে। মৃত্যুর আগে কপিলমুনি বাজার সংলগ্ন এলাকায় বাসকরতো গুরুদাসী। তার বসতবাড়ী সহ জন্মস্থানের স্মৃতি এখনো অরক্ষিত রয়েছে। সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব থাকাকালীন সময়ে ২০২০ সালের ১৪ ডিসেম্বর গুরুদাসীকে বীরঙ্গনার স্বীকৃতি প্রদান করে গেজেট প্রকাশ করা হয়।
প্রধানমন্ত্রী অসহায় ছিন্নমুল গরীব দুঃখি মানুষের মুখে হাসি ফোটাতে বদ্ধপরিকর: ননী গোপাল মন্ডল
দাকোপ প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় ছিন্নমুল গরীব দুঃখি মানুষের মুখে হাসি ফোটাতে বদ্ধপরিকর এ কথা উল্লেখ করে খুলনা-১ আসনের সংসদ সদস্য ননী গোপাল মন্ডল বলছেন, শেখ হাসিনার সরকার রাষ্ট্রিয় ক্ষমতায় থাকলে দেশের অসহায় গরীব দুঃখি মানুষ গুলি শীত জনিত কারণে কষ্ট পায় না। প্রতিবছর এ সরকার ছিন্নমুল অসহায় মানুষের মাঝে পর্যাপ্ত শীতবস্ত্র বিতরণের পাশাপাশি তাদেরকে প্রণোদনা হিসেবে শুকনা খাবার বিতরণ অব্যহত রেখেছেন। এ সরকার অসহায় গরীব দুঃখি মানুষের সরকার। তিনি শনিবার সকাল সাড়ে ১০ টায় দাকোপের চালনা পৌরসভায় অসহায় ছিন্নমুল মানুষের মাঝে এসডাব্লুটিটি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও খুলনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ ইমরান হোসেন যুবরাজ কর্তৃক শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা এ কথা বলেন।
উপজেলা সদর চালনা ডাকবাংলো মোড় সংসদ সদস্যর নিজস্ব কার্যালয়ের চত্বরে দাকোপ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অসিত বরণ সাহার সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ শেখ আবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম এ্যাডঃ জি এম কামরুজ্জামান, এসডাব্লুটিটি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও খুলনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ ইমরান হোসেন যুবরাজ, অধ্যক্ষ দিবাকর মন্ডল, সাবেক জেলা পরিষদ সদস্য কে এম কবীর হোসেন, ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহম্মেদ, দাকোপ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জি এম রেজা, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সুভদ্রা সরকার, সুবোল ঘোষ,যুবলীগনেতা দীপ্ত মন্ডল, গাজী সরোয়ার হোসেন প্রমুখ।
দাকোপে শিল্পকলা একাডেমিতে মিউজিক্যাল সরঞ্জাম হস্তান্তর
দাকোপ প্রতিনিধি
দাকোপ উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীকে উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে সংবর্ধনা প্রদান এবং শিল্পকলা একাডেমি মাঝে নানা প্রকার মিউজিক্যাল সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১ টায় উপজেলা শিল্পকলা একাডেমি ভবনে চালনা চিল্ডেন প্রি-ক্যাডেট স্কুলের প্রিন্সিপাল ও শিল্পকলা একাডেমির সদস্য সাগর সেনের সভাপতিত্বে এ সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি জয়দেব চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন বাজুয়া এস এন ডিগ্রী কলেজের অধ্যাপক অনিমেশ মন্ডল, শিল্পকলা একাডেমির সদস্য নিত্যানন্দ সাহা, শিক্ষক পল্লব কুমার বিশ^াস, চালনা এম এম কলেজের অধ্যাপক বাপন কুমার বসু, শিক্ষক শংকর কুমার মন্ডল, বৃত্তি রায়, গৌরব সরকার, পার্থে রায়, গৌরব বিশ^াস প্রমুখ। সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার ও শিল্পকলা একাডেমির সভাপতি তিনি এলাকার শিল্পীদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য তাদের মাঝে হারমোনিয়াম, গিটার, তবলাসহ ১১ প্রকারের সরঞ্জাম হস্তান্তর করেন।
মানসম্মত শিক্ষাই শিক্ষার্থীদের জনসম্পদে পরিণত করতে পারে
-ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ
তথ্য বিবরণী
ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। মানসম্মত শিক্ষাই শিক্ষার্থীদের জনসম্পদে পরিণত করতে পারে। প্রতিটি শিশু তার নিজস্ব প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করে। এই প্রতিভাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। তিনি বলেন, বহু ত্যাগ ও রক্তের বিনিময় অর্জিত আমাদের স্বাধীনতা। স্বাধীনতাকে অর্থবহ করতে হলে একটি সুশিক্ষিত জাতি গঠন করা দরকার। যে জাতি আধুনিক ধ্যানধারণা নিয়ে কর্মমুখী হবে। তাই আমাদের শিক্ষা ব্যবস্থাকে সেই পর্যায়ে নিয়ে যেতে হবে।
তিনি শনিবার দুপুরে খুলনার ডুমুরিয়া সরকারি শাহপুর মধুগ্রাম কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের সুস্থ ক্রীড়ার চর্চার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে। এক্ষেত্রে নিয়মিত অনুশীল অব্যাহত রাখতে হবে। নতুন প্রজন্মকে বিশ্বমানের শিক্ষা, জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুচিন্তিত পরিকল্পনা নিয়ে বাংলাদেশকে সামনে এগিয়ে নিচ্ছেন। সকল সেক্টরের দিকে তাঁর নজর রয়েছে। আওয়ামী লীগ সরকার গঠন করার পর থেকেই শিক্ষা, কৃষি, ক্রীড়া, মানবসম্পদ উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, যোগাযোগ খাত, বিদ্যুৎ ও অবকাঠামোগত উন্নয়নসহ সকল ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন হয়েছে।
সরকারি শাহপুর মধুগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর জীবন কুমার কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ। কলেজের উপাধ্যক্ষ মোঃ ফারুক আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার রুমা, সহকারী কমিশনার (ভূমি) এস, এম আশিস মোমতাজ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির, কলেজের সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জিএম আশরাফুল ইসলাম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কলেজের পরিচালনা পরিষদের সাবেক সদস্য ডাঃ দীন মোহাম্মদ খোকা প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মন্ত্রী ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
মন্ত্রী বিকেলে রোস্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জনসাধারণের সাথে মতবিনিময় সভায় এবং সকালে ডুমুরিয়ার সাজিয়াড়া কওমী মাদ্রাসার শিক্ষক-কর্মচারী ও ছাত্রদের সাথে মতবিনিময় সভায় যোগদান করেন।
ফকিরহাটের লখপুর ইউনিয়ন আ’লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
ফকিরহাট প্রতিনিধি।
বাংলাদেশ আওয়ামী লীগ ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর পর্যালোচনা সংক্রান্ত বিষয়ে বিশেষ বর্ধিত সভা শনিবার (৩রা ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৫টায় জলছত্র বটতলাস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এই নিয়ে মোট ৮টি ইউনিয়নে ইউনিয়ন আ’লীগের বিশেষ বর্ধিত সভা সমাপ্ত হলো। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এম,ডি সেলিম রেজা’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ কওসার আলী ফকির ও শেখর রঞ্জন দেবনাথ। ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আসপিয়ার হোসেন মোড়ল এর সঞ্চালনায় সভায় আরো বক্তৃতা করেন, উপজেলা আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য শেখ খলিলুর রহমান, সহ-সভাপতি আবু হুরাইয়রা বিশ^াস ও সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ ভজন সহ বিভিন্ন ভোট কেন্দ্র কমিটির আহবায়ক ও সদস্য সচিবরা স্বঃ স্বঃ মতামত ব্যক্ত করেন। যা খসড়া আকারে একটি রেজুলেশন করা হয়। ##
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে জেলেদের মাঝে শীত বস্ত্র বিতরণ
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে শনিবার দুপুরে জেলে বাওয়ালিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বন বিভাগ।
বন বিভাগ সূত্রে জানা যায়, প্রচন্ড ঠান্ডায় জেলে বাওয়ালিরা সুন্দরবনের নদী ও খালে মাছ ধরা বন্ধ রেখে বাড়িতে চলে আসে। এ অবস্থায় বনবিভাগ তাদের জন্য শীতবস্ত্রের ব্যবস্থা করে। শীত নিবারনের কম্বল পেয়ে জেলেরা উচ্ছসিত প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। উপজেলার পানিরঘাট গ্রামের জেলে খলিল ও সোবাহান বলেন, প্রচন্ড শীতে সুন্দরবনের মাছ ধরতে পারছিলাম না কম্বল পেয়ে আমাদের শীত কিছুটা নিবারণ হবে।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হাসান বলেন, জেলেদের কষ্ট দেখে রেঞ্জ অফিসের পক্ষ থেকে শীত বস্ত্রের ব্যবস্থা করা হয়েছে। শনিবার ( ৩ ফেব্রুয়ারী) দুপুরে ১২৫ জন জেলেকে কম্বল প্রদান করা হয়েছে বলে এসিএফ জানিয়েছেন ##
প্রত্যেক সংগঠনের একটি লক্ষ্য ও উদ্দেশ্য থাকে : খালেক
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল সেক্টরে কর্মরত শ্রমিকদের ভাগ্য উন্নয়নে কাজ করছেন। দেশের উন্নয়ন ও অগ্রগতি ত্বরান্বিত করতে তিনি শ্রমিকদের যে কোন সমস্যা দ্রুত সমাধানে সকল শ্রম সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিদের আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।
সিটি মেয়র শনিবার বেলা ১১টায় নগরীর খান জাহান আলী থানাধীন হাউজিং এস্টেট আবাসিক প্রকল্প প্রাঙ্গণে খুলনা বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। সিটি মেয়র আরো বলেন, প্রত্যেক সংগঠনের একটি লক্ষ্য ও উদ্দেশ্য থাকে। খুলনা বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের লক্ষ্য ও উদ্দেশ্য সফল করতে গৃহীত সিদ্ধান্তসমূহ সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে।
সংগঠনের সভাপতি মীর মোকছেদ আলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন সংসদ সদস্য এস এম কামাল হোসেন ও বাংলাদেশ কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এ্যাসোসিয়েশনের মহাসচিব ও মোংলা কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এ্যাসোসিয়েশনের সভাপতি মো: সুলতান হোসেন খান। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ জ¦ালানী তেল পরিবেশক সমিতি-খুলনা বিভাগীয় কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ¦ আব্দুল গফফার বিশ^াস, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটরস এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও ট্যাংক-লরি ওনার্স এ্যাসোসিয়েশন-খুলনা বিভাগীয় কমিটির সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল, বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স এ্যাসোসিয়েশনের মহাসচিব শেখ ফরহাদ হোসেন, বাংলাদেশ জ¦ালানী তেল পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক শেখ মুরাদ হোসেন ও পদ্মা-মেঘনা-যমুনা ট্যাংক-লরি শ্রমিক কল্যাণ সমিতি-খুলনা বিভাগীয় কমিটির সভাপতি সাবেক কাউন্সিলর মো: সুলতান মাহমুদ পিন্টু। সভায় অন্যান্যের মধ্যে কেসিসি’র কাউন্সিলর শেখ শামসুদ্দিন আহমেদ প্রিন্স, শেখ খালিদ আহমেদ, মো: শরিফুল ইসলাম, সংরক্ষিত আসনের কাউন্সিলর রাফিজা, খুলনা বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: আলী আজিম, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মিজুসহ সংগঠনের নেতাকর্মী ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।
রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ্, খুলন জেলা শাখার আয়োজনে সংগঠনের কেন্দ্রীয় প্রতিযোগিতার অংশ হিসেবে ০২ ফেব্রুয়ারী ’২৪ সকাল ১০টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে কিশোর ও সাধারণ বিভাগের রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা কর্মসূচি জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয়। স্বাগত বক্তব্য দেন প্রফেসর সাধন ঘোষ। প্রতিযোগীদের উদ্দেশ্যে কথা বলেন সম্মানিত বিচারক শিল্পী লিলি ইসলাম ও শিল্পী আজিজুর রহমান তুহিন। প্রতিযোগিতার উদ্দেশ্য ও কর্মসূচির নানা দিক নিয়ে কথা বলেন মিনা মিজানুর রহমান, নিরঞ্জন রায়, গোপাল মসিদ, কবি ইমদাদ আলি, সাব্বির কাদের, সৈয়দা সামিয়া সানম, চন্দ্রশেখর অধিকারী, নুরুন্নাহার হীরা, অরবিন্দ মৃধা, শুভ্রা সিনহা, বনানী ঘোষ প্রমুখ।
কিশোর বিভাগের প্রথমমান প্রথম স্থান পেয়েছে ঐন্দ্রিলা রায়, প্রথমমান দ্বিতীয় স্থান পেয়েছে সাদিয়া ইসলাম তিতলী ও অভ্রজিত দাস অংকন। সাধারণ বিভাগে প্রথমমান প্রথম স্থান পেয়েছে শ্যামা দে, প্রথমমান দ্বিতীয় হয়েছে নিশাত তামান্না মুমু ও সংযুক্তা রায়। উল্লেখ্য, খুলনা জেলা শাখা থেকে নির্বাচিত এই প্রতিযোগীরা সংগঠনের জাতীয় রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতার বাছাইপর্বে আগামী ৭ মার্চ ’২৪ বাংলাদেশ শিল্পকলা একাডেমি, শেগুন বাগিচাতে অংশগ্রহণ করতে পারবে।











































