Home আঞ্চলিক কোদালের আঘাতে কৃষক নিহত, নারী আটক

কোদালের আঘাতে কৃষক নিহত, নারী আটক

43

কাজী আতিক।।

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে খুলনার বটিয়াঘাটা উপজেলায় নারীর কোদালের আঘাতে কৃষক কবীর মোল্লা নিহত হয়েছেন। শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় উপজেলার নোয়াইলতলা গ্রামে এই ঘটনা ঘটে।

বটিয়াঘাটা থানার ওসি রিপন কুমার সরকার জানান, শনিবার দুপুরে জমি নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে সুফিয়া বেগম কোদাল দিয়ে কবীর মোল্লার মাথায় আঘাত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় সুফিয়া বেগমকে আটক করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।