Home আঞ্চলিক খুলনায় করোনায় যুবদল নেতার মৃত্যু

খুলনায় করোনায় যুবদল নেতার মৃত্যু

11

স্টাফ রিপোর্টার

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত মাসুম (৩৪) মারা গেছেন।

রোববার (১২ জুলাই) ভোর ৪টায় মহানগরের করোনা ডেডিকেটেড হাসপাতালে তিনি মারা যান।

মাসুম মহানগরের আইজারমোড় এলাকার শামসুল বারী লালুর ছেলে। তিনি খুলনা সিটি করপোরেশনের স্বাস্থ্যকর্মী ছিলেন। 

খুলনা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর বলেন, মাসুম করোনায় আক্রান্ত হওয়ার পর শনিবার (১১ জুলাই) সন্ধ্যা ৭টায় হাসপাতালে ভর্তি হন। রোববার ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা।