Home আঞ্চলিক যশোর কেন্দ্রীয় কারাগারে হাসির আসামির মৃত্যু

যশোর কেন্দ্রীয় কারাগারে হাসির আসামির মৃত্যু

38

শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোর কেন্দ্রীয় কারাগারে থাকা হাবিবুর রহমান (৭০)নামে এক ফাঁসির আসামি মৃত্যু হয়েছে। আজ ২ ফেব্রুয়ারি শনিবার সকাল ৮টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলা শরিফুল আলম জানান, হাবিবুর রহমান একটি হত্যা মামলায় হাসির দণ্ডপ্রাপ্ত কয়েদি আসামী (৬২২৩/এ)।সে মাগুরা জেলার শালি খাওয়া উপজেলার গোট বার গ্রামের গহর মুন্সির ছেলে। হাবিবুর মাগুরা জেলা কারাগারে ছিল। গত বছর ২০২৩ সালের জুন মাসের ২০ তারিখে যশোর কেন্দ্রীয় কারাগারে আসে। আজ শনিবার সকাল ৭টা ৪০মিনিটে বুকে ব্যথার অনুভব করে। এ সময় তাকে চিকিৎসার জন্য কারাগার পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাবিবুর মারা যায়।

যশোর জেনারেল হাসপাতালের আর এম ও পার্থ প্রতিম চক্রবর্তী বলেন, হাসপাতলে আসার আগেই যশোর কেন্দ্রীয় কারাগার থেকে আসা হাবিবুর এর মৃত্যু হয়েছে।হার্ট বুকের সমস্যায় তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে । ময়না তদন্ত শেষে রিপোর্ট আসার পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।