Home আঞ্চলিক আশাশুনিতে বে- আইনীভাবে গৃহ নির্মাণের অভিযোগ!

আশাশুনিতে বে- আইনীভাবে গৃহ নির্মাণের অভিযোগ!

11

জি.এম সাগর হোসেন, স্টাফ রিপোর্টার।।
সাতক্ষীরার আশাশুনিতে ব-আইনীভাবে গৃহ নির্মাণের অভিযোগ উঠেছে!
সরেজমিনে দেখা যায়, শুক্রবার ০২ই ফেব্রুয়ারি দুপুর ৩টায় সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার দরগাপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের মৃত আমির আলী গাজীর ছেলে মাসুম বিল্লাহ’র পৈতৃক সূত্রে প্রাপ্ত শ্রীধরপুর মৌজার বি.আর.এস ১০৫ নম্বর খতিয়ানের ৯৭১ দাগে ১৩ শতক জমিতে দীর্ঘদিন যাবত বসতঘর নির্মাণ করে বসবাস করছে। কিন্তু একই গ্রামের মৃত খোদাবক্স গাজীর ছেলে আবু বক্কার গাজী ও মুনছুর গোলদারের স্ত্রী মেহেরুন নেছা এবং মৃত তাহের গোলদারের ছেলে মুনছুর গোলদার কতৃক মাসুম বিল্লাহ এর ৩ শতক জমি দীর্ঘদিন যাবত জোর দখলের পায়তারা চালিয়ে আসছিল। মাসুম বিল্লাহ তার জমি বে- দখলের খবর জানতে পেরে নিজে বাদী হয়ে সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধরায় শ্রীধরপুর গ্রামের আবু বকর গাজী, মেহেরুন নেছা, মুনছুর গোলদারকে বিবাদী করে একটি মামলা করেন। যার পিটিশন মামলা নাম্বার ১৯/২৪ তারিখ ০৩/০১/২৪। উক্ত মামলার বিষয় জানতে পেরে বিবাদী আবু বকর গাজী বাদী হয়ে সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারায় শ্রীধরপুর গ্রামের মৃত আমির আলী গাজীর ছেলে মাসুম বিল্লাহ ও ফজলু গাজী, মাসুম বিল্লাহ এর স্ত্রী আফিয়া বেগম এবং রামনগর গ্রামের শাহাবুদ্দিন সরদারের ছেলে মজিদ সরদারকে বিবাদী করে মামলা দায়ের করেন। যার পিটিশন মামলা নম্বর ১১৮/২৪ তারিখ ২৮/০১/২৪। আবু বকর গাজী পিটিশন মামলা করেই মাসুম বিল্লাহ এর ১৩ শতকের মধ্যে থেকে ৩ শতক জমি জোর পূর্বক দখল নিতে গৃহ নির্মাণ কাজ শুরু করেন। এ বিষয় ভুক্তভোগী মাসুম বিল্লাহ বলেন, আবু বকর গাজীর আমার ৩ শতক পৈতৃক সম্পত্তিতে ঘর নির্মাণ করে দখল করে নিচ্ছে। আমি সাতক্ষীরা জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের কাছে বিচার দাবি জানাচ্ছি।

এ ঘটনায় আবু বকর গাজীর সাথে আলাপকালে আদালতে মামলাকৃত জমিতে গৃহ নির্মাণ কাজ করার কোন অনুমতি আছে কি-না জানতে চাইলে তিনি বলেন আদালতের অর্ডার নিয়েই আমি ঘর নির্মাণ করছি। এ বিষয় আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, উভয়পক্ষ আদালতে ১৪৫ করছে আমি পেয়েছি। আমার অফিসার দিয়ে নোটিস করেছি। মাসুম বিল্লাহ এর জমি দখল করে আবু বক্কর গৃহ নির্মাণ করছে এ বিষয়ে জানালে তিনি বলেন, বাদীপক্ষ ৮৮ ধারায় আদালত কে জানালে আদালত পরবর্তীতে যে নির্দেশনা দিবে সে মোতাবেক আমরা কাজ করব। এ বিষয় আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নুর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, আদালত প্রতিবেদন চাইছে আমরা সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দিবো।