Home আঞ্চলিক পাইকগাছায় সাজাপ্রাপ্ত আসামী আটক

পাইকগাছায় সাজাপ্রাপ্ত আসামী আটক

44

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে। জানা গেছে, উপজেলার রামনগর গ্রামের আফতাব গাজীর ছেলে কহিনুর গাজী পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নারী শিশু মামলার ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামী। শনিবার রাতে পাইকগাছা থানা পুলিশের এএসআই গোপাল সাহা ও এএসআই আশরাফ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে রামনগর গ্রামের কহিনুর ইসলামকে গ্রেফতার করে। রবিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে ওসি এজাজ শফী জানান।