Home আঞ্চলিক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইতিহাসবিদ রাবির প্রথম ইমেরিটাস অধ্যাপক এবিএম হোসেনের ইন্তেকাল

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইতিহাসবিদ রাবির প্রথম ইমেরিটাস অধ্যাপক এবিএম হোসেনের ইন্তেকাল

13

খুবি উপাচার্যের গভীর শোক প্রকাশ

খুবি প্রতিনিধি:

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইতিহাসবিদ, বিদগ্ধ প-িত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম ইমেরিটাস অধ্যাপক ড. এ বি এম হোসেন শুক্রবার দিবাগত রাত ২ টায় রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মুত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক প্রফেসর এমিরেটাস ও ইসলামী শিল্পকলা বিষয়ের বিশেষজ্ঞ। ইসলামী শিল্পকলাসহ ইসলামের ইতিহাসে তাঁকে বলা হয় শিক্ষকদের শিক্ষক, গবেষকদের গবেষক। অগাধ পা-িত্য ও সম্মোহনী ব্যক্তিত্বের অধিকারী ইমেরিটাস প্রফেসর এ বি এম হোসেন সর্বজনশ্রদ্ধেয় হিসেবে ছিলেন শিক্ষক-শিক্ষার্থীদের অভিভাবক তূল্য। তাঁর শিক্ষাদান শৈলী ও গবেষণার গভীরতা সকলকে মুগ্ধ করতো। তাঁর নিবিড় গবেষণার বিষয়বস্তু ইসলামী শিল্পকলা হলেও তিনি তাঁর মূলধারার বিষয় মধ্যপ্রাচ্যের ইতিহাস বিষয়েও ছিলো অসামান্য লব্ধজ্ঞান। তাঁর লিখিত গবেষণা গ্রন্থের সংখ্যা ১১। এছাড়া তাঁর বহুসংখ্যক নিবন্ধ আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। ১৯৭৭ সালে নরওয়েজিয়ান পার্লামেন্ট তাঁকে নোবেল শান্তি পুরস্কারের জন্য গঠিত বোর্ডে তাদের মনোনীত সদস্য নির্বাচিত করেন। তিনি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি ও বাংলা একাডেমির সম্মানিত আজীবন ফেলো। আজ শনিবার বাদ আসর ঢাকার বাবর মসজিদে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান তাঁর পরম শ্রদ্ধেয় শিক্ষক ইমেরিটাস অধ্যাপক এ বি এম হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। গভীর শোকাচ্ছন্ন উপাচার্য বলেন প্রফেসর এ বি এম হোসেন কেবলমাত্র আমার পরমশ্রদ্ধেয় শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন একজন অভিভাবক। তাঁর ¯েœহ, তাঁর আদর্শ, তাঁর গভীর অনুপ্রেরণা আমার জীবনের পাথেয় হয়ে রয়েছে। তাঁর মৃত্যুতে জাতি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইতিহাসবিদকে হারালো। উল্লেখ্য, ঐরংঃড়ৎু ঝড়পরবঃু ঈঁষঃঁৎব: অ.ই.গ. ঐঁংধরহ ঋবংঃংপযৎরভঃ শীর্ষক সম্মাননা গ্রন্থটি তাঁর সাথে তিনি যৌথভাবে সম্পাদনা করেন। তিনি তাঁর মরহুম পরমশ্রদ্ধেয় শিক্ষকের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এদিকে আজ বাদ যোহোর খুলনা বিশ্ববিদ্যালয় মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

ইমেরিটাস অধ্যাপক এবিএম হোসেনর পুরো নাম আবুল বাশার মোশারফ হোসেন। তাঁর জন্ম ১৯৩৪ সালে কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলায় ধামতী গ্রামে। দেবীদ্বার হাই স্কুল, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে স্নাতক সম্মান ও মাস্টার্স ডিগ্রি অর্জনের সাফল্যে তৎকালীন পাকিস্তান কেন্দ্রীয় সরকার উচ্চশিক্ষার নিমিত্তে তাঁকে মেধাবৃত্তি দিয়ে লন্ডন বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করেন। সেখানে তিনি ১৯৫৮ ও ১৯৬০ সালে ইতিহাস ও ইসলামিক আর্কিওলজিতে যথাক্রমে বিএ অনার্স ও পিএইচ.ডি লাভ করে মেধার স্বাক্ষর রাখেন। ১৯৬০ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা আরম্ভ করেন এবং ১৯৭২ সালে পূর্ণ প্রফেসর পদে উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি বিভাগীয় প্রধান, চেয়ারম্যান, কলা অনুষদের ডীন ও প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছিলেন। তিনি ২০০১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম প্রফেসর এমিরিটাস হিসাবে সম্মাননা প্রাপ্ত হন।

খুবির কর্মকর্তা বিমান সাহা এবং সাগর বিশ্বাসের পিতার মৃত্যুতে উপাচার্যের শোক

খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের সহকারী রেজিস্ট্রার (বাজেট) বিমান সাহার পিতা বিষ্ণুপদ সাহা গত রাত ১০ টায় কালিয়া উপজেলার বড়দিয়ায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে পরলোকগমণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ১ পুত্র ও ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ সকালে স্থানীয় শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। অপরদিকে, খুলনা বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার সাগর বিশ্বাসের পিতা প্রশান্ত কুমার বিশ্বাস গত ৭ জুলাই রাত সাড়ে নয় টায় গোপালগঞ্জ সদর হাসপাতালে মস্তিস্কে রক্তরক্ষণজনিত কারণে পরলোকগমণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী ও ২ পুত্রসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গোপালগঞ্জ সদরে স্থানীয় শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান অর্থ ও হিসাব বিভাগের সহকারী রেজিস্ট্রার (বাজেট) বিমান সাহা এবং আইসিটি সেলের সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার সাগর বিশ্বাসের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি উভয়ের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

অনুরুপভাবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) শেখ মোস্তাক আলীসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।