ক্রীড়া প্রতিবেদক
দশম বিপিএলের সিলেট পর্বে রংপুর রাইডার্সের মুখোমুখি দুর্দান্ত ঢাকা। এবারের আসরে দুই ম্যাচের একটিতে জিতেছে ঢাকা। অপরদিকে তিন ম্যাচে একটি জয় পেয়েছে তারকায় ঠাসা রংপুর। স্বাভাবিকভাবেই আজকের ম্যাচটি দুদলের জন্যই গুরুত্বপূর্ণ।
শনিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন। এতে ম্যাচটিতে আগে ব্যাটিং করবে রংপুর।
ঘুরে দাঁড়ানোর ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে রংপুর। অন্যদিকে, দুই পরিবর্তন নিয়ে মাঠে নামবে ঢাকা। উসমান কাদিরের পরিবর্তে ঢাকার একাদশে যুক্ত হয়েছেন আরেক পাকিস্তানি সাইম আইয়ুব। আর সাইফ হাসানের জায়গা নিয়েছে আলাউদ্দিন বাবু।
রংপুর রাইডার্স একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক), শেখ মাহেদী হাসান, হাসান মাহমুদ, আজমতউল্লাহ ওমরজাই, সাকিব আল হাসান, বাবর আজম, ব্রেন্ডন কিং, মোহাম্মদ নবী, রনি তালুকদার, শামীম হোসেন পাটোয়ারি ও রিপন মণ্ডল।
দুর্দান্ত ঢাকা একাদশ: তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরিফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), সাইম আইয়ুব, ইরফান শুক্কুর, নাঈম শেখ, ধানুস্কা গুনাথিলাকা, আলেকজেন্ডার রস, লাসিথ ক্রসপুল্লে ও আলাউদ্দিন বাবু।











































