কয়রা প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার অনিমেশ বিশ্বাস ১০ জুলাই কর্মস্থল কয়রায় যোগদান করেন এবং ১২ জুলাই দায়িত্ব গ্রহন করবেন। যশোর জেলার এ কৃতি সন্তান ইতিমধ্যে ঝিনাইদহ জেলার হরিনাকুন্ড উপজেলায় সহকারী কমিশনার (ভুমি) হিসাবে কর্মরত ছিলেন। ৩৩ তম বিসিএস প্রশাসনের এ কর্মকর্তা পদোন্নতি পেয়ে গত ২ জুলাই কয়রা উপজেলা নির্বাহী অফিসার হিসাবে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। এর আগে তিনি সাতক্ষীরা জেলার তালা উপজেলায় সহকারী কমিশনার (ভুমি) হিসাবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। নবাগত উপজেলা নির্বাহী অফিসার অনিমেশ বিশ্বাস সরকারি দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে তার জন্য তিনি কয়রার সকল শ্রেনী পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন।
সুন্দরবনে অবৈধ ভাবে মাছ ধরার অভিযোগে ৭ জেলে আটক
কয়রা প্রতিনিধি
সুন্দরবনের পাটকোষ্টা টহল ফাঁড়ির অধিনস্থ মোরগখালী এলাকায় অবৈধভাবে কাঁকড়া ও মাছ ধরার অপরাধে ১ টি ইঞ্জিন চালিত ট্রলার, ৫ টি ডিঙ্গি নৌকা সহ ৭ জেলেকে আটক করেছে বন বিভাগ। জানা গেছে গত শুক্রবার রাত ১০ টার দিকে খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মোঃ আবু সালেহ এর নির্দেশে নলিয়ান স্টেশন কর্মকর্তা শেখ মোঃ আনিছুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে মোরগখালী খাল এলাকা থেকে কাঁকড়া ও মাছ ধরার সরঞ্জাম ট্রলার,নৌকা সহ তাদেরকে আটক করা হয়। এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। এদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশশিয়াল ম্যাজিস্ট্রট আদালতে প্রেরন করা হয়েছে।











































