Home খেলাধুলা ঢাকার ব্যাটার গুনাথিলাকার থুতনিতে ২২ সেলাই

ঢাকার ব্যাটার গুনাথিলাকার থুতনিতে ২২ সেলাই

30

ক্রীড়া প্রতিবেদক।।

পেসার আল-আমিনের বল বুঝে উঠার আগেই মারতে চেয়েছিলেন দুর্দান্ত ঢাকার লঙ্কান ওপেনার দানুশকা গুনাথিলাকা। ইনসাইড এজ হয়ে আঘাত হানে তার হেলেমেটে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে পড়ে যান। যদিও পরে তিনি উঠে দাঁড়ান। এ সময় তার গাল থেকে রক্ত ঝরছিল। এরপর তার কনকাশন সাব হিসেবে ক্রুসপুল্লেকে মাঠে নামায় আসরের নতুন দলটি।

খেলার মাঝপথেই ঢাকার লঙ্কান এই ওপেনারকে নিয়ে যাওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। সেখানে চিকিৎসা শেষে গুনাথিলাকা ফিরে এসেছেন ম্যাচ শেষ হওয়ার আগে। ততক্ষণে অবশ্য চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে ৬ উইকেটে হেরে গেছে তার দল।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে গুনাথিলাকার থুতনিতে সেলাইয়ের কথা নিশ্চিত করেছেন ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন। তিনি বলেন, ‘তার ২০/২২টি সেলাই লেগেছে। হাসপাতাল থেকে মাঠে এসেছে। কথা বলছে। আশা করি পরের ম্যাচ খেলতে পারবে।’

ঢাকা দুই ম্যাচ খেলে ১টিতে জিতেছে আরেকটিতে হেরেছে। পরবর্তী ম্যাচ সিলেটে, ২৭ জানুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে। প্রায় ৫ দিন পর হওয়াতে গুনাথিলাকার খেলায় কোনো সমস্যা হওয়ার কথা না।