Home খেলাধুলা আইরিশদের হারাতে বাংলাদেশের লক্ষ্য ২৩৬

আইরিশদের হারাতে বাংলাদেশের লক্ষ্য ২৩৬

40

স্পোর্টস ডেস্ক।।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২৩৬ রানের টার্গেট দিয়েছে আয়ারল্যান্ড। সোমবার মানগাউং ওভালে টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশের যুবারা। প্রথমে ব্যাট করে ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৩৫ রান সংগ্রহ করেছে আইরিশ যুবারা।

দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে আগে ব্যাটিংয়ে নেমে জর্ডান নেইল ও রায়ান হান্টারের ব্যাটে ভালো শুরু করে আয়ারল্যান্ড। দলীয় ২৬ রানে হান্টারকে(৯) ফেরান মারুফ মৃধা। এরপর গ্যাভিন রৌলসটনকে নিয়ে ফের জুটি গড়েন নেইল। রৌলসটনকে ফিরিয়ে এই জুটি ভাঙেন পারভেজ জীবন। ১২ বলে ৫ রান করেন তিনি। দ্রুত দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে আইরিশরা।

এরপর জর্ডান নেইল এবং কিয়ান হিল্টন ছোট একটি জুটি গড়েন। ৩১ রান করে আউট হন জর্ডান নেইল। এরপরও নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। কিন্তু একপ্রান্ত আগলে রাখেন কিয়ান হিল্টন। ফিলিপাস রক্স ১৩, স্টক ম্যাকবেথ ২৭, জন ম্যাকন্যালি ২৩ রান করে আউট হন। কিয়ান হিল্টন করেন ৯০ রান। তাতেই আইরিশদের লড়াকু স্কোর দাঁড়িয়ে যান।

বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন মারুফ মৃধা এবং পারভেজ জীবন। ১টি করে উইকেট নেন রোহানাত দৌলা বর্ষণ, রাফি উজ্জামান রাফি এবং মাহফুজুর রহমান রাব্বি।