Home আঞ্চলিক খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সভা

খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সভা

35

খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেন, নেতৃত্বে একদল যোগ্য মানুষ আমাদের আজ বড় বেশি প্রয়োজন। সংগঠন সম্প্রসারণ ও নেতৃত্ব তৈরির জন্য ব্যাপক দাওয়াতী কাজ অব্যাহত রাখতে হবে। চেইন অব কমান্ড বজায় রেখে পরিকল্পনা অনুযায়ী সংগঠনের পরিধি বৃদ্ধি ও মজবুতি অর্জনে দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সাধারণ মানুষের কল্যাণে জামায়াতে ইসলামীর প্রত্যেক দায়িত্বশীলকে সবার আগে এগিয়ে যেতে হবে। শুক্রবার (১২ জানুয়ারি) বেলা ৩টায় নগরীর একটি মিলনায়তনে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালের পরিচালনায় বক্তব্য রাখেন নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, আবু মনির প্রমুখ।
প্রধান অতিথি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর জমিনে আলাøহর আইন প্রতিষ্ঠার মাধ্যমে শান্তি ও কল্যাণময় রাষ্ট্র গড়ে তুলতে চায়। তবে কোনো সশস্ত্র সংগ্রাম বা সন্ত্রাসী কর্মকান্ডের মধ্য দিয়ে নয়। বরং সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ও নিয়মতান্ত্রিকভাবে। জামায়াত জনসেবামূলক কার্যক্রম ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করে জনমত গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে সফলতা আনতে ব্যক্তি ও সমাজ জীবনে ইসলামী শিক্ষা বাস্তবায়নের মাধ্যমেই এই কাজ আঞ্জাম দেয়া সম্ভব। জামায়াতের সর্বস্তরের জনশক্তিকে প্রকৃত মোমিন মুসলমান তথা আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। নিয়মিত নামাজ আদায়ের পাশাপাশি কুরআন বুঝে পড়া, সাপ্তাহিক বৈঠক ও অন্যান্য কর্মসূচিতে যোগ দেয়া, দাওয়াতি কাজ করা, বেশি বেশি দান-সদকা এবং সমাজসেবার কাজে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে এই লক্ষ্য অর্জন করে জাতিকে নেতৃত্ব দিতে হবে। তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। স্বৈরাচার আওয়ামী লীগের শাসনামলে আমরা জামায়াতের শীর্ষ ১১ জন নেতাকে হারিয়েছি। ফ্যাসিস্ট সরকার আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে লাখ লাখ মিথ্যা মামলা দিয়েছে। হাজার হাজার নেতাকর্মী আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছে। মিথ্যা রাজনৈতিক ও হয়রানিমূলক মামলায় আদালত রাতে কোট বসিয়ে ফরমায়েশি সাজা দিচ্ছে। তিনি বলেন, একটি আদর্শবাদী দল হিসাবে দেশকে জুলুমতন্ত্র ও স্বৈরতন্ত্র মুক্ত করা এবং সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা ফিরিয়ে এনে জনগণের ভোটাধিকার আদায়ের জন্য স্বৈরাচার বিরোধী নিয়মাতান্ত্রিক আন্দোলনে রাজপথে ভুমিকা পালন করা অত্যাবশ্যক। তাই নির্বাচন ও রাজনীতির মাঠে সংগঠনের প্রতি গণমানুষের আস্থা ও সমর্থন বৃদ্ধির লক্ষ্যে চলমান আন্দোলনে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি এবং কেন্দ্র ঘোষিত কর্মসূচী যথাযথভাবে পালন করার জন্য জনগণ ও জনশক্তিকে সংগঠিত করার আহবান জানান।
সভাপতির বক্তব্যে অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, আল্লাহ আমাদের মনিব আর আমরা আল্লাহর দাস। দাসের একমাত্র কাজই হচ্ছে তার মনিবের হুকুম তালিম করা। তাই আমাদেরকে আখিরাতে মুক্তির জন্য আল্লাহর দাসত্ব ও রাসূল (সা.) এর আনুগত্য করতে হবে। আল্লাহর দাসত্ব করতে হলে আমাদেরকে তাঁর আইন অনুযায়ী চলতে হবে। সমাজে আল্লাহর আইন চালু না থাকলে আল্লাহর বিধান মেনে চলা সম্ভব নয়। তাই নারী-পুরুষ সকলে মিলে সমাজে আল্লাহর আইন প্রতিষ্ঠার লক্ষ্যে বেশি বেশি দাওয়াতি কাজ করতে হবে।