Home আঞ্চলিক মোংলার উপকূলে শীতে জুবুথুবু অবস্থা, আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা দরিদ্রদের

মোংলার উপকূলে শীতে জুবুথুবু অবস্থা, আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা দরিদ্রদের

24

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
হঠাৎ করে যেন শীত জেঁকে বসে মোংলাসহ সংলগ্ন সাগর ও সুন্দরবন উপকূলে। শীতের প্রকোপ বেড়েছে, তারমধ্যে বইছে বাতাসও। তাই প্রচন্ড শীতে এখানকার জনজীবনে জুবুথুবু অবস্থার সৃষ্টি হয়েছে। গত দুই তিনদিন ধরে শীতের প্রকোপ আগের তুলনায় বেড়েছে।

এতে শীতে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন বস্তিতে বসবাসকারী নিতান্ত দরিদ্র শ্রেণী পেশার লোকজন। শীতে গরম কাপড় কেনার সামর্থ্য না থাকলেও তারা চেয়ে থাকেন ত্রাণের (কম্বল সহায়তা) দিকে। অথচ এখনও পর্যন্ত তারা পাননি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোন কম্বল সহায়তাও।

তা নিয়ে ক্ষুদ্ধ এসব শীতার্ত মানুষেরা। শুক্রবার সন্ধ্যার পর পৌর শহরের ট্রেডার্স রোড, শ্রমকল্যাণ রোড, বালুরমাঠসহ বস্তির লোকজনে দেখা গেছে আগুন জ্বালীয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।