Home জাতীয় বাবার পর এমপি হয়েই প্রতিমন্ত্রী হলেন রোমানা আলী

বাবার পর এমপি হয়েই প্রতিমন্ত্রী হলেন রোমানা আলী

35

ঢাকা অফিস।।
বাবার পর কলেজের অধ্যাপিকা থেকে প্রতিমন্ত্রী হয়েছেন গাজীপুর তিন আসনের সংসদ সদস্য রোমানা আলী। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। তার পরপরই প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে তার নাম প্রকাশ পায়। এদিকে রোমানা আলী প্রতিমন্ত্রী হওয়ায় তার নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল বের করেন নেতাকর্মীরা।

রোমানা আলী প্রবীন আওয়ামী লীগ নেতা, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য সাবেক প্রতিমন্ত্রী গাজীপুর-৩ আসনের পাঁচ বারের নির্বাচিত সংসদ সদস্য প্রয়াত মো. রহমত আলীর কনিষ্ঠ কন্যা।

প্রতিমন্ত্রীর তালিকায় রোমান আলীর নামটি দেশবাসীর কাছে এতো পরিচিত ছিল না। একজন বরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্বের কন্যা তিনি। রোমানা আলী গাজীপুর তিন আসনের প্রয়াত সংসদ সদস্য অ্যাড. মো. রহমত আলীর কন্যা। রহমত আলী ৬ বার নির্বাচিত সংসদ সদস্য। ছাত্র জীবন থেকেই খুব কাছ থেকে বাবার কর্মজীবন প্রত্যক্ষ করেন রোমানা। তবে রাজনীতিতে তেমন স্বক্রিয় ছিলেন না। দশম জাতীয় সংসদ নির্বাচনের পর বাবার পাশে রাজনীতির মাঠে নামতে শুরু করেন। রোগাক্রান্ত হয়ে রহমত আলী অনেকটাই দুর্বল হয়ে পরেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রহমত আলী প্রার্থী হননি। দলীয় মনোনয়ন চেয়ে ছিলেন এমপি পুত্র অ্যাড. মো. জামিল হাসান দূর্জয় ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। জামিল হাসান দূর্জয় মনোনয়ন বঞ্চিত হন। দলীয় মনোনয়ন নিয়ে এমপি নির্বাচিত হন ইকবাল হোসেন সবুজ। একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত ১৪ নম্বর নারী আসনের এমপি নির্বাচিত হন রোমানা আলী।

বাবার পথেই হেঁটেছেন রুমানা আলী। প্রয়াত বাবার বর্ণাঢ্য রাজনৈতিক অর্জনই তার পাথেয়। যা তাকে পাইয়ে দিল নৌকা। এর আগে রাজনৈতিক পদ পদবী না থাকলেও রুমানা আলী বর্তমানে বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির মহিলা বষয়ক সম্পাদিকা। একাদশ সংসদের সংরক্ষিত আসনের এমপি একই সঙ্গে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে জিতেই তিনি প্রতিমন্ত্রীর তালিকায় নাম লিখাতে সক্ষম হন। প্রথমবারেই ভোটে নির্বাচিত হয়ে প্রতিমন্ত্রীর পতাকা নিয়ে সংসদে যাবেন রোমানা।

এদিকে রোমানা আলী প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর গাজীপুর তিন আসনের নেতাকর্মীদের মাঝে বাঁধভাঙা উচ্ছাস সৃষ্টি হয়। কোথাও কোথাও নেতাকর্মীরা মিছিলে মিছিলে মুখরিত করে তোলে।

কর্মজীবনে রোমান আলী ঢাকাস্থ নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজের ইংজেী সাহিত্যের অধ্যাপক।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রোমানা আলী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে ১ লাখ ২৬ হাজার ১৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ ট্রাক প্রতীক নিয়ে পান ১ লাখ ১ হাজার ৬৭৪ ভোট।