সুষ্ঠু হয়নি, নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন দিন: উইলিয়াম বি মাইলাম
খুলনাঞ্চল ডেস্ক
বাংলাদেশে সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দেশের নাগরিকদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। তাদের বেশির ভাগই নির্বাচনের দিন ঘরে থাকার অপশন বেছে নিয়েছেন। তবে এর উল্টো দাবি করেছে বাংলাদেশের নির্বাচন কমিশন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে মূল্যায়ন করতে গিয়ে এক বিবৃতিতে এ কথা বলেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ও বর্তমানে রাইট টু ফ্রিডমের প্রেসিডেন্ট উইলিয়াম বি মাইলাম। বিবৃতিতে তিনি বলেছেন, ২৯শে ডিসেম্বর নির্বাচন নিয়ে আমরা যে উদ্বেগ প্রকাশ করেছিলাম তাই সত্য হয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অন্যরা বাংলাদেশে অনুষ্ঠিত ৭ই জানুয়ারির নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু নয় বলে মূল্যায়ন করেছে। উইলিয়াম বি মাইলাম এই বিবৃতি দিয়েছেন ৯ই জানুয়ারি। এতে তিনি আরও বলেছেন, নির্বাচন অংশগ্রহণমূলক না হওয়ায় তা বাংলাদেশের চলমান রাজনৈতিক সঙ্কটের সমাধান করতে পারবে না। এ বিষয়টি মাথায় রেখে নির্দলীয় একটি সরকারের অধীনে নতুন নির্বাচন দেয়ার আহ্বান জানাই আমরা। একই সঙ্গে যেসব দেশ এই নির্বাচনকে ‘অবাধ নয়’ হিসেবে দেখে তাদেরকেও একই আহ্বান জানানোর অনুরোধ জানান তিনি।
বলেন, এমন নির্বাচনের অনুপস্থিতিতে আমরা এসব সরকারগুলোর প্রতি আহ্বান জানাই এই শাসকগোষ্ঠীর ওপর কূটনৈতিক ও বস্তুগত সমর্থন বন্ধ করতে। উইলিয়াম বি মাইলাম আরও বলেন, আমাদের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি অব্যাহত সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ রাইট টু ফ্রিডম। যারা এই অধিকারকে লঙ্ঘন করে তাদেরকে জবাবদিহিতায় আনতে নিরপেক্ষ কণ্ঠস্বরকে একটি প্লাটফরম দিতে সমর্থন করবো।
খুলনা প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা বুধবার সকালে ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের নবনির্বাচিত সভাপতি এস এম নজরুল ইসলাম। সভা পরিচালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মামুন রেজা।
সভার শুরুতে বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধা, নিহত ও মৃত্যুবরণকারী সকল সাংবাদিকের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদেরকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান। তারা মান-মর্যাদা অক্ষুণ্ন রেখে ক্লাবের সকল কার্যক্রমকে এগিয়ে নেয়ার জন্য কার্যনির্বাহী পরিষদ সদস্যদের সহযোগিতা কামনা করেন এবং আশা প্রকাশ করেন সকলের সহযোগিতায় আগামী দুইটি বছর ক্লাবের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে ও সকল কার্যক্রমে গতিশীলতা বজায় থাকবে।
সভায় খুলনা প্রেস ক্লাবের বার্ষিক কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয় এবং সর্বসম্মতভাবে তা গৃহীত হয়।
সভায় সভাপতি এস এম নজরুল ইসলাম ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু ও সাবেক সভাপতি এস এস জাহিদ হোসেনকে মনোনয়ন দিয়ে ক্লাবের কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেন।
সভায় ক্লাবের সহ-সভাপতিদের পেশার জ্যেষ্ঠতা অনুযায়ী ক্রম নির্ধারণ করা হয়। জ্যেষ্ঠ সহ-সভাপতি হন এস এম সাহিদ হোসেন। এছাড়া মোঃ জাহিদুল ইসলাম ও মোজাম্মেল হক হাওলাদারকে সহ-সভাপতি হিসেবে ক্রম নির্ধারণ করা হয়। সহকারী সম্পাদকদের মধ্যে আনোয়ারুল ইসলাম কাজলকে ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক, এ এইচ এম শামিমুজ্জামানকে সাংস্কৃতিক সম্পাদক, শেখ তৌহিদুল ইসলাম তুহিনকে পাঠাগার ও প্রকাশনা সম্পাদক এবং শেখ মোঃ সেলিমকে তথ্য প্রযুক্তি সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।
সভায় নবনির্বাচিত যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, নির্বাহী সদস্য শেখ আবু হাসান, মল্লিক সুধাংশু, হাসান আহমেদ মোল্লা, মো: শাহ আলম, আসিফ কবির, মো: তরিকুল ইসলাম, রকিব উদ্দিন পান্নুু, মোঃ মিজানুর রহমান মিলটন, বিমল সাহা, শেখ মাহমুদ হাসান সোহেল উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রত্যাবর্তন দিবস : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ বুধবার সকালে প্রেসক্লাব চত্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন। শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাবেক সভাপতি শেখ আবু হাসান, ফারুক আহমেদ ও এস এম জাহিদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এস এম সাহিদ হোসেন, সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম ও মোঃ মোজাম্মেল হক হাওলাদার, কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, শেখ তৌহিদুল ইসলাম তুহিন, এ এইচ এম শামিমুজ্জামান ও শেখ মো: সেলিম, কার্যনির্বাহী সদস্য মো: শাহ আলম, আসিফ কবির, মো: তরিকুল ইসলাম, রকিব উদ্দিন পান্নুু, বিমল সাহা, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, ক্লাব সদস্য দেবব্রত রায়, বাপ্পী খান, একরামুল হোসেন লিপু, ক্লাবের অস্থায়ী সদস্য শশাংক স্বর্ণকার, মো: রায়হান মোল্লা, মোঃ সোহেল রানা, পলাশ চন্দ্র ঢালীসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে খুলনা সরকারি মহিলা কলেজে আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
খুলনা সরকারি মহিলা কলেজের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা বুধবার দুপুরে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম তৌহিদুর রহমান।
বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর খান আহমেদুল কবীর চাইনিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. সমীর রঞ্জন সরকার, ছাত্রী সংসদের ভারপ্রাপ্ত অধ্যাপক আব্দুল জব্বার, শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ রবিউল ইসলাম ও প্রফেসর আব্দুল গফ্ফার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কলেজের শিক্ষক মোস্তফা ফরিদ আহমেদ, নাজমা খাতুন, এম এম ওয়াসিউজ্জামান, মোঃ ফয়সাল মোল্লা প্রমুখ বক্তৃতা করেন।
অতিথিরা বলেন, বাঙালির স্বাধীনতা সংগ্রামে জাতির পিতার অবদান অতুলনীয় ও অনস্বীকার্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ত্যাগ-তিতিক্ষা ও সাহসী নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাঙালি বীরের জাতি, নিজেদের অধিকার আদায়ে তারা সদা জাগ্রত ও সোচ্চার। বাংলার মানুষের অস্তিত্ব ও ভালোবাসায় মিশে আছে বঙ্গবন্ধু। তাই বাংলার মানুষের হৃদয় থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলা সম্ভব নয়। বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক এবং অভিন্ন সত্তা। যতদিন বাংলাদেশ ও বাঙালি থাকবে ততদিন বঙ্গবন্ধু সবার অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন।
দিবসটি উপলক্ষ্যে কলেজ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, প্রামান্যচিত্র ও স্থিরচিত্র প্রদর্শন করা হয়।
পাইকগাছায় স্কুল কর্মচারীদের স্থান পায়ের জুতোর নিচে সভাপতি ‘র মন্তব্যে ক্ষুব্ধ কর্মচারীরা
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় বিদ্যালয়ে সভা চলাকালে চতুর্থ শ্রোনীর কর্মচারীর জুতোর নীচে স্থান বলে সভাপতির এমন মন্তব্য ক্ষুব্ধ হয়েছেন কর্মচারীরা। গত মঙ্গলবার সকালে উপজেলার গড়ইখালী’র বগুড়ার চক মাধ্যমিক বিদ্যালয় এমন অভিযোগের প্রেক্ষিতে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তবে অনেক সময় কর্মচারীরা বিদঢালয়ের নিয়মকানুন মানে না এমন কথা বলে বিদ্যালয় প্রধান শিক্ষক বিষয়টি এড়িয়ে ভিন্ন কথা বললেও সহকারী প্রধান শিক্ষক স্বীকার করেছেন।
বুধবার সরেজমিনে গেলে একে পিকেএমএম মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর কর্মচারী ইউসুফ আলী জানান, মঙ্গলবার সভার পুর্বে প্রধান শিক্ষক স্যার বিভিন্ন প্রয়োজনে আমাদের আশ-পাশে থাকতে বলেন। সভা চলাকালে বিদ্যালয় সভাপতি প্রসঙ্গক্রমে চতুর্থ শ্রেনীর কর্মচারীদের পায়ের জুতোর নীচের সমান স্থান বলে মন্তব্য করেন। ইউসুফের অভিযোগ এক পর্যায়ে আমি প্রতিবাদ করলে বিদ্যালয় সভাপতি উচ্চস্বরে অফিস থেকে বের করে দেওয়ার হুমকি দেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে বিদ্যালয় প্রধান শিক্ষক বঙ্কিম চন্দ্র সরদার বলেন,অনেক সময় চতুর্থ শ্রেনীর কর্মচারীরা আমাদের কথা উপেক্ষা করে চলেন। তাই সভায় উঠলে সভাপতি কর্মচারীদের অর্পিত দ্বায়ীত্ব প্রসঙ্গ তুলে বলেন, চতুর্থ শ্রোনীর কর্মচারীদের স্থান স্যারদের পায়ের নীচের সমান। তারা কথা শুনতে বাধ্য।
তবে বিদ্যালয সহকারী প্রধান শিক্ষক সুজন কুমার ঢালী কর্মচারী ইউসুফের অভিযোগটি স্বীকার করে বলেন,এ নিয়ে সভাপতির সাথে ইউসুফ তর্কে জড়িয়ে পড়েন। এটা কারোর জন্য কাম্য ছিলনা।
এ বিষয়ে বিদ্যালয় সভাপতি আঃ রব বলেন,আমি দায়িত্ব গ্রহনের স্কুলের যথেষ্ট উন্নয়ন করেছি,এটা অনেকের সহ্য হচ্ছে না। সংসদ নির্বাচনের পর স্কুলের সভায গিয়ে দেখি ছেড়া-কাগজপত্র ও ময়লা। বিষয়টি সভায় তুললে প্রধান শিক্ষক জানান, চতুর্থ শ্রেনীর কর্মচারীরা অনেক সময় কথা শুনতে চায় না। তাই এ টুকু বলেছি,কর্মচারীদের স্থান স্যারদের পায়ের নীচে।
স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে পাইকগাছায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে খুলনার পাইকগাছা উপজেলা আওয়ামীলীগ এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি সমীরন সাধু, বিজন বিহারী সরকার, পৌর কমিটির সদস্য সচিব হেমেশ চন্দ্র মন্ডল, আ’লীগ নেতা জি এম ইকরামুল ইসলাম, বিভুতি ভুষণ সানা, নির্মল ঢালী, উপজেলা কৃষকলীগের আহবায়ক এড. শেখ আব্দুর রশিদ, সদস্য সচিব সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, মোঃ রফিকুল ইসলাম, আশুতোষ মন্ডল, মলয় মন্ডল, পরেশ মন্ডল, উপজেলা শ্রমিকলীগের সভাপতি শেখ হারুনর রশিদ হিরু, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান মিজান, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতীম চক্রবর্তী, মুক্ত অধিকারী, রিপন রায়।
কুয়েটে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদ্্যাপিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ যথাযোগ্য মর্যাদায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদ্্যাপন করা হয়েছে। ১০ জানুয়ারি বুধবার বিকাল সাড়ে ৩টায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া এবং সভাপতিত্ব করেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন। জনসংযোগ ও তথ্য শাখার সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ভারপ্রাপ্ত ডীন প্রফেসর ড. মোহাম্মদ আরিফুল ইসলাম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. শেখ মোঃ রবিউল ইসলাম, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, সিএসই বিভাগের প্রফেসর ড. পিন্টু চন্দ্র শীল, অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ রুহুল আমিন, কর্মকর্তা সমিতির (আপগ্রেডেশন) সাধারণ সম্পাদক আহসান হাবিব ও কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাসিব সরদার।
সকাল সাড়ে ১০টায় ক্যাম্পাসস্থ বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিশ^বিদ্যালয়ের পক্ষে পুস্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া, ডীনবৃন্দ ও বিভাগীয় প্রধানগণ। অতঃপর শিক্ষক সমিতি, পরিচালক (ছাত্র কল্যাণ), অফিসার্স এসোসিয়েশন, ফজলুল হক হল, লালন শাহ্্ হল, খানজাহান আলী হল, ড. এম. এ. রশীদ হল, রোকেয়া হল, অমর একুশে হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, বাংলাদেশ ছাত্রলীগ, কর্মকর্তা সমিতি (আপগ্রেডেশন) ও কর্মচারী সমিতির পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণের মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
খুলনায় জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও খুলনা মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেন, জনগণ সরকারের পাতানো, সাজানো ও ডামি নির্বাচনকে ‘না’ বলেছে। স্বতঃস্ফূর্তভাবে ভোটদানে বিরত থেকে স্বৈরাচারী ও বাকশালী সরকারকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তিনি ভোট বর্জনের গণরায়কে সম্মান দেখিয়ে অবিলম্বে আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে পদত্যাগ, কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরসহ নতুন নির্বাচনি তফসিল ঘোষণার দাবি জানান। অন্যথায় দেশে গণতন্ত্র ও জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জনগণ রাজপথ ছাড়বে না। বুধবার (১০ জানুয়ারি) কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রসহন ও ডামি নির্বাচন বাতিল করে অবিলম্বে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের নতুন তারিখ ঘোষণার দাবিতে নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এ কথা বলেন।
এ সময় জামায়াত নেতা মুজাহিদুল ইসলাম, এরফান উদ্দীন, মো. চালু, করিম মোল্লা, আলম শেখ, আবু রায়হান, কাজল খান, মঈনুদ্দীন শেখ, এস কে বারি, খান রবিউল ইসলাম, গোলাম রাব্বানী, কাজী মোরতুজা, এস এম হাবিবুর রহমানসহ প্রমূখ নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।
তিনি আরও বলেন, গত ৭ জানুয়ারি দেশে কোনো নির্বাচন হয়নি বরং হয়েছে মাফিয়া সরকারের চর দখলের মহড়া। কথিত এ নির্বাচনে সরকারি দলের কোনো প্রতিপক্ষ ছিল না। এ নির্বাচনের ফলাফল ছিল পূর্বনির্ধারিত। নৌকা প্রতীকের প্রার্থীদের পরাজয়ও ছিল রীতিমতো আইওয়াশ। তিনি বলেন, নিরপেক্ষ পর্যবেক্ষণ সংস্থা এ নির্বাচনে ২ শতাংশ ভোটার উপস্থিতির কথা উল্লেখ করলে কথিত নির্বাচন কমিশনের নামে ‘ইন্তিকাল কমিশন’ ৪১ শতাংশ ভোটার উপস্থিতির কথা উল্লেখ করে সাংবিধানিক এ প্রতিষ্ঠানকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। খুলনার ভোটকেন্দ্রগুলো ছিল সারাদিনই ভোটারশূন্য, সারাদেশেই ছিল একই চিত্র।
রামপালে ৪ ঘন্টার ব্যবধানে পৃথকভাবে কলেজ ছাত্রীসহ যুবকের আত্মহত্যা
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
রামপালে মাত্র ৪ ঘন্টার ব্যবধানে পৃথকভাবে এক যুবক ও এক কলেজ ছাত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। এ ঘটনায় রামপাল থানায় পৃথকভাবে দুইটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ভিকটিমেরা হলো উপজেলার পেড়িখালী ইউনিয়নের সিংগড়বুনিয়া গ্রামের ইজিবাইক চালক সাইফুল ফকিরের মেয়ে মোংলা সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্রী আফিয়া মাহমুদা (১৮) ও উজলকুড় ইউনিয়নের বড় নবাবপুর গ্রামের মৃত সুরেন্দ্র নাথ বালার ছেলে সৌমজিৎ বালা (৩৪)।
রামপাল থানা পুলিশ ভিকটিমদের অভিভাবকদের অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পেড়িখালী ইউনিয়নের সিংগড়বুনিয়া গ্রামের ইজিবাইক চালক সাইফুল ফকিরের মেয়ে আফিয়া মাহমুদা এ্যান্ড্রয়েড ফোন কিনতে ৯ হাজার টাকা চায়। দরিদ্র পিতা সাইফুল বলেন, কাছে টাকা নেই, টাকা পরে দিবো। এরপর সে অভিমান করে মঙ্গলবার (৯ জানুয়ারী) রাত অনুমান ৯ টার সময় সিংগড়বুনিয়া গ্রামের নিজ বাড়ীর ঘরের আড়ার সাথে চাদর পেচিয়ে আত্মহত্যা করে।
অপরদিকে ওই একই তারিখ বিকেল সাড়ে ৫ টায় ভিকটিম সৌমজিৎ বালা বড় নবাবপুর গ্রামের নিজ বাড়ির ঘরের আড়ার সাথে সাদা নাইলনের রশি পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তার ভাইপো লিখিত অভিযোগে জানান, মঙ্গলবার (৯ জানুয়ারী) বেলা ২ টার সময় তার কাকা ভিকটিম সৌমজিৎ তার কাকি পূর্ণিমা অধিকারী ও তার ছেলে প্রত্তুষকে শ্বশুর বাড়িতে রেখে বাড়িতে চলে আসে। ওইদিন বিকাল অনুমান ৫ টায় তার স্ত্রী ও সন্তান বাড়িতে ফিরে এসে দরজা বন্ধ দেখতে পান। তখন ডাক চিৎকার করে কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ভিকটিমকে ঘরের আড়ায় ঝুলে থাকতে দেখেন। পরে প্রতিবেশীদের সহায়তায় তাঁকে নামিয়ে সৌমজিৎকে মৃত্যু দেখতে পান। প্রাথমিকভাবে জানা গেছে, ভিকটিম সৌমজিৎ বালা মাদকাসক্ত ছিলেন। কয়েকদিন পূর্বে তাকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সে মানসিকভাবে সুস্থ ছিল না বলে জানান তার ভাইপো বিজন কুমার বালা।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ এর কাছে জানতে চাইলে তিনি জানান, ভিকটিম সৌমজিৎ বালার মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করে বুধবার (১০ জানুয়ারী) সকল ১০ টায় বাগেরহাটের মর্গে প্রেরণ করা হয়েছে। অপর ভিকটিম আফিয়ার পরিবারের কোন অভিযোগ না থাকায় আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।
চুয়াডাঙ্গায় নৌকার নির্বাচিত দুই এমপির বাড়িতে মিষ্টিমুখ করলেন নিকটতম পরাজিত দু’ প্রার্থী
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গা সংসদীয় ১ও২ নির্বাচনী আসনে বিভিন্ন অনিয়ম, সাংবাদিক সম্মেলন, মামলা পাল্টা মামলা করা নিকটতম পরাজিত দু নেতা অবশেষে মান ভেঙ্গে নির্বাচিত প্রার্থীদের পাশে থেকে উন্নয়নের অংশীদার হয়ে একসাথে কাজ করবেন বলে জয়ী প্রার্থীদের সাথে দেখা করলেন। উল্লেখ্য চুয়াডাঙ্গা১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ৯৬ হাজার ২৬৬ টি ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা দিলীপ কুমার আগারওয়ালা পেয়েছেন ৭২ হাজার ৭৬৮টি ভোট।
অন্যদিকে
চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের মোঃ আলী আজগার টগর ১ লাখ ৭ হাজার ৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা আবু হাসেম রেজা পেয়েছেন ৫৮ হাজার ৮৯৫টি ভোট। নির্বাচনের আগে একে অপরের বিরুদ্ধে কাদা ছুরাছুরি করলেও অবশেষে পরাজয় মেনে নিয়ে পরাজিত প্রাথীদের স্ব স্ব আসনের নির্বাচিত নৌকার প্রার্থীদের সাথে দেখা করে মিষ্টিমুখ করে সকল উন্নয়নে একসঙ্গে কাজ করবেন বলে জানালেন।
খুলনা প্রেসক্লাব আয়োজিত পিঠা মেলার উদ্বোধন আজ
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাব আয়োজিত ৩ দিনব্যাপী পিঠা মেলার উদ্বোধন আজ ১১ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খুলনা প্রেসক্লাব চত্বরে মেলার উদ্বোধন করবেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম এবং সঞ্চালনা করবেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা।
ব্যস্ত নাগরিক জীবনে পিঠা-পুলির স্বাদ ছড়িয়ে দিতে খুলনা প্রেসক্লাবের আয়োজনে প্রতি বছরের মতো এবারও এই মেলা আয়োজন করা হয়েছে। ১১ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১৩ জানুয়ারি রাত ৯ টা পর্যন্ত প্রতিদিন এই মেলা খুলনা প্রেসক্লাব চত্বর চলবে। এবারের পিঠা মেলায় স্থানীয় ও জাতীয় পর্যায়ে স্বনামধন্য ১৩টি স্টল অংশ নিচ্ছে। মেলার স্টলগুলোতে চিতই, মালপোয়া, দুধ পুলি, ভাপা, নকশি পিঠা, মুগ পাকন, পাটিসাপটা, লবঙ্গ লতিকা, হৃদয় হরণ, ডিম সুন্দরী, বিবি খানা, চালতা পাতা, জামাই পিঠা, গোলাপসহ বাহারী নামের মজার মজার সব পিঠা পাওয়া যাবে।
রূপসায় স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
রূপসা প্রতিনিধি
রূপসায় উপজেলা আওয়ামীলীগ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ১০ জানুয়ারি বিকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জুম কনফারেন্সিং এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৪ আসনে নব নির্বাচিত সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।
খুলনা জেলা আওয়ামীলীগ সদস্য ফ.ম আঃ সালামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগ সদস্য জাহাঙ্গীর হোসেন মুকুল,সাবেক খুলনা জেলা আওয়ামীলীগ সদস্য আঃ মজিদ ফকির,
রূপসা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলুর পরিচালনায় বক্তৃতা করেন রূপসা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আরিফুর রহমান মোল্যা, সহ-সভাপতি খান শাহাজাহান কবীর প্যারিস,যুগ্ম সাধারন সম্পাদক অধ্যাপক ডাঃ শ্যামল দাস, ইমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব,মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা,দপ্তর সম্পাদক আকতার ফারুক,শ্রম বিষয়ক সম্পাদক গাজী মোঃ আলী জিন্নাহ,
আওয়ামীলীগ নেতা অধ্যাপক আল মামুন সরকার, প্রভাষক ওয়াহিদুজ্জামান,মঈন উদ্দীন শেখ, আলমগীর হোসেন,আঃ গফফার শেখ,শ্রীফলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার, ঘাটভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্যা ওয়াহিদুজ্জামান মিজান, আওয়ামীলীগ নেতা বিনয় কৃষ্ণ হালদার, রবীন্দ্রনাথ বিশ্বাস,শক্তিপদ বসু,রবিউল ইসলাম বিশ্বাস,সরদার মিজানুর রহমান,মুনীর হোসেন মোল্যা, জমির শেখ, আসাদ শেখ,ফরিদ শেখ, আজমল ফকির, মনিরুজ্জামান পিলু,জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী আজিজা সুলতানা, কৃষকলীগ নেতা আঃ মান্নান শেখ,উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি রুহুল আমিন রবি, শ্রমিকলীগ নেতা আশরাফ আলী রাজ, যুবলীগ নেতা হারুন মোল্যা,আমজাদ হোসেন, আওয়ামী লীগ নেতা বাকির হোসেন, সরদার কামরুল ইসলাম,বাসুদেব রায় চৌধূরী,মোল্যা কামরুল ইসলাম, ফ,ম,অহিদুল ইসলাম, সাঈদুর রহমান ছগির, শরিফুল ইসলাম বাবু, মজনু মিনা, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফ,ম,আইয়ুব আলী, সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন,নাজির শেখ, মোঃ ইলিয়াছ শেখ, মনোয়ার হোসেন মোল্যা,ফরিদ শিকদার,মহসিন পাইক, খলিল খান, স্বপ্না রানী পাল,সরদার জসীম উদ্দীন, মোস্তাফিজুর রহমান হেলাল,জ্যাকি ইসলাম সজল,মুসা লস্কর,খায়রুজ্জামান সজল,আরিফুর ইসলাম কাজল,আজিজুল মোল্যা,মোকাররম হোসেন, জাফর সরদার,আবু হানিফ,রিয়াদ শেখ,রবিউল ইসলাম, মামুন নীরব,আরিফ তালুদার, আঃ জব্বার, সোহেল পারভেজ,আলামিন,নাজিম মোড়ল,হারুন শেখ,সোহেল রানা,শেখ সজীব,বিল্লাল শেখ,দীপ খান,জনি ফকির, নাজিম মুন্না,বাকু শেখ,লিখন প্রমূখ।
ভূমি সংক্রান্ত সেবায় এসিল্যান্ডের প্রশংসনীয় উদ্যোগ
কুষ্টিয়া প্রতিনিধি
ভূমি সংক্রান্ত সেবা সহজলভ্য, গতিশীল ও দালালমুক্ত রাখতে বেশকিছু উদ্যোগ গ্রহণ করেছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত।
২০২২ সালের ৮ ডিসেম্বর কুমারখালীতে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন মো. আমিরুল আরাফাত। যোগদানের পরে তিনি সেবা, স্বচ্ছতা ও জবাবদিহিতার লক্ষ্যে ‘আপনার জমি আপনার সম্পদ, নিশ্চিন্তে থাকুক নিরাপদ’ এই শ্লোগানে জমি ক্রয়, নামজারি আবেদন, মুসলিম ফারায়েজ ও হিন্দু উত্তরাধিকার বিষয়ে ৪৫টি গুরুত্বপূর্ণ নিয়ম সংবলিত দিনপঞ্জিকা বিতরণ করেন। দালালমুক্ত করতে কার্যালয়ের বাইরে সেবার জন্য সরকার নির্ধারিত ফি ও বিভিন্ন নির্দেশনা লেখা সাইনবোর্ড টাঙানো ও লিফলেট বিতরণ করেন এবং হেল্পডেস্ক বসান।
এছাড়াও শুনানিতে অভিযোগকারী ব্যতীত অন্যান্যদের প্রবেশ নিষেধ ও অপেক্ষারত ব্যক্তিদের জন্য কার্যালয়ের বাইরে বসার স্থান ও ফ্যানের ব্যবস্থা করেছেন তিনি। তার কক্ষে ঢুকতে নিতে হয় না অনুমতি। হয়রানি ও ঘুষ লেনদেন মুক্ত করতে ইউনিয়ন কার্যালয়ে নামজারিসহ বিভিন্ন আবেদন বন্ধ করা হয়েছে। ভুক্তভোগীরা ইচ্ছেমতো স্থানে করতে পারবেন আবেদন। এসব নানামুখী উদ্যোগে খুশি সেবা প্রত্যাশীরা।
বুধবার (১০ জানুয়ারি) দুপুরে সরেজমিনে দেখা যায়, কার্যালয়ের সামনে বিভিন্ন সাইনবোর্ড টাঙানো। কয়েকজন সেবা প্রত্যাশী চেয়ারে বসে আছেন। আর কক্ষের ভিতরে শুনানি করছেন এসিল্যান্ড।
এসময় তিনি জানান, ভূমি কার্যালয়ে দালালের উৎপাত ছিল। সেজন্য অভিযোগকারী ব্যতীত অন্যদের প্রবেশ নিষেধ করা হয়েছে। সেবা, স্বচ্ছতা ও জবাবদিহিতায় ’আপনার জমি আপনার সম্পদ, নিশ্চিন্তে থাকুক নিরাপদ’ এই শ্লোগানে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়
নিজস্ব প্রতিনিধি
দেশের দক্ষিণ-পশ্চিমের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। ঘন কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় শীতে কাঁপছে এ জেলার মানুষরা। সকালের সূর্যের দেখা মিলছে দুপুরে। প্রচণ্ড শীত আর কুয়াশায় বিপাকে পড়েছে জেলার খেটে খাওয়া মানুষ। পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগ। বুধবার সকালে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলার আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল হাসান।
তিনি জানান, গত কয়েকদিন ধরে জেলায় তাপমাত্রা ১২ ডিগ্রির আশপাশে থাকলেও হঠাৎ বুধবার নেমে যায়। সকাল ৯টায় এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া নওগাঁর বদলগাছীতেও একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এদিকে তাপমাত্রা কমে যাওয়ায় ঠান্ডায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। সড়কে কমেছে মানুষের চলাচল। শীতকে উপেক্ষা করে কাজের সন্ধানে ছুটছে নিম্ন আয়ের মানুষ।
নৌকার পক্ষে কাজ করায় কান ধরে ওঠবস, অভিযুক্ত কারাগারে
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া-৪ (কুমারখালী ও খোকসা) আসনে নৌকার পক্ষে কাজ করার অভিযোগ তুলে কলেজের লাইব্রেরিয়ানকে প্রকাশ্যে কান ধরে ওঠবস করানোর অভিযোগ উঠেছে বিজয়ী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থকের বিরুদ্ধে।
মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের ধোকড়াকোল কলেজ মোড়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় লাঞ্ছনার শিকার ধোকড়াকোল ডিগ্রি কলেজের লাইব্রেরিয়ান জাহাঙ্গীর আলম আলাল বাদী হয়ে খোকসা থানায় মামলা করেছেন। অভিযুক্ত রবিউল ইসলামকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। রবিউল উপজেলার গোসাইডাঙ্গী গ্রামের কাজেম আলীর ছেলে।
বুধবার (১০ জানুয়ারি) সকালে মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আন নূর জায়েদ।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক রবিউল ইসলাম কলেজ থেকে ফোনে জাহাঙ্গীর আলমকে স্থানীয় ধোকড়াকোল বাজার সংলগ্ন কলেজ মোড়ে ডেকে নেন। এসময় তার বিরুদ্ধে নৌকার পক্ষে কাজ করার অভিযোগ তুলে গালমন্দ করতে থাকেন। একপর্যায়ে জাহাঙ্গীর আলমকে সাতবার কান ধরে ওঠবস করান।
মামলার বাদী জাহাঙ্গীর আলম আলাল বলেন, নিরাপত্তা ও সম্মানের বিষয়টি বিবেচনা করে এ নিয়ে প্রথমে মুখ খুলতে চাইনি। পরে বাধ্য হয়ে থানায় মামলা করেছি।
এ বিষয়ে নৌকার প্রার্থীর সমর্থক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবুল আক্তার বলেন, এমন ঘটনা ঘটেছে। বিষয়টি সবাই জানেন।
খোকসা থানার ওসি আন নূর জায়েদ বলেন, রাতেই অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়। তাকে কারাগারে পাঠানো হয়েছে।
কুষ্টিয়া-৪ আসনে ট্রাক প্রতীকে ৯৮ হাজার ৪১ ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত বর্তমান এমপি সেলিম আলতাফ জর্জ পেয়েছেন ৮০ হাজার ১১১ ভোট।
হানিফের আসনে পুনরায় নির্বাচনের দাবিতে মানববন্ধন
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া-৩ (সদর) আসনে সংসদ নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ এনে সহিংসতার প্রতিবাদ ও পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মেয়রপুত্র পারভেজ আনোয়ার তনুর সমর্থকরা।
বুধবার (১০ জানুয়ারি) দুপুরে শহরের কালেক্টরেট চত্বরের সামনে মানববন্ধনের আয়োজন করেন তনুর সমর্থকরা। এসময় বক্তব্য রাখেন তণুর বাবা কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক পাঁচবারের নির্বাচিত পৌর মেয়র আনোয়ার আলীসহ অন্যরা। প্রায় এক কিলোমিটার দীর্ঘ এ মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা এহেতেশাম রেজার কাছে স্মারকলিপি দেওয়া হয়।
এ আসনে এক লাখ ২৭ হাজার ৮০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তনু ঈগল প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ১৮১ ভোট।
মানববন্ধনে প্রবীণ রাজনীতিবিদ আনোয়ার আলী বলেন, কুষ্টিয়ায় নির্বাচনের নামে প্রহসন হয়েছে। এখানে প্রশাসনকে ব্যবহার করে ভোট ডাকাতি করা হয়েছে।
কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা এহেতেশাম রেজা বলেন, এ সংক্রান্ত একটি স্মারকলিপি হাতে পেয়েছি। তবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন হয়েছে।
যশোর-৪: নিয়োগবাণিজ্য-চাঁদাবাজি বন্ধ ঘোষণা নবনির্বাচিত এমপি বাবুলের
যশোর প্রতিনিধি
যশোর-৪ আসনে সব ধরনের নিয়োগবাণিজ্য ও চাঁদাবাজি বন্ধের ঘোষণা দিয়েছেন সদ্য নির্বাচিত সংসদ সদস্য এনামুল হক বাবুল। একই সঙ্গে তিনি তার ভুলত্রুটি ধরিয়ে দেওয়ারও আহ্বান জানান।
মঙ্গলবার (৯ জানুয়ারি) এক সংবর্ধনা অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। অভয়নগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান গাজী নজরুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব।
এতে বক্তব্য দেন- নবনির্বাচিত সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল, সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী বিশ্বাস, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত।
অনুষ্ঠানে নবনির্বাচিত এমপি এনামুল হক বাবুল বলেন, ‘যশোর-৪ আসনে সব ধরনের নিয়োগবাণিজ্য ও চাঁদাবাজি বন্ধ। এর সঙ্গে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি বলেন, ‘চলার পথে কাজ করার সময় অনেক ভুলত্রুটি হতে পারে। আপনারা আমার ভুলগুলো ধরিয়ে দিবেন। জনগণের সঙ্গে ছিলাম, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।’
ডামি নির্বাচনে নির্বাচিতদের শপথ সরকারের নৈতিক পরাজয়: ইসলামী আন্দোলন
ঢাকা অফিস
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পির সাহেব চরমোনাই বলেছেন, ডামি নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ করানোর মাধ্যমে সরকারের নৈতিক পরাজয় হয়েছে।
বিরোধী দলবিহীন প্রহসনের নির্বাচনের নামে প্রকাশ্যে ব্যালট পেপারে সিল মারাসহ দ্বাদশ সংসদ নির্বাচনে অতি স্বল্পসংখ্যক ভোটারের অংশগ্রহণকে দেউলিয়াত্ব প্রকাশ বলে অভিহিত করেন তিনি। এতে সরকারের নৈতিক পরাজয় হয়েছে।বুধবার (১০ জানুয়ারি) এক বিবৃতিতে এসব কথা বলেন চরমোনাই পির।
মুহাম্মদ রেজাউল করীম বলেন, ভোটাধিকার হরণ করে খেল-তামাশার নির্বাচনের মাধ্যমে ক্ষমতাকে কুক্ষিগত করতেই মরিয়া হয়ে উঠছে সরকার। দ্বাদশ সংসদ নির্বাচন ছিল সরকারের ক্ষমতা নবায়নের জন্যে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতাহীন তামাশাপূর্ণ আনুষ্ঠানিকতা মাত্র। একতরফা নির্বাচনে সারাদিনব্যাপী ভোটকেন্দ্রগুলো ভোটারের চরম অভাব লক্ষ্য করা গেছে। শিশু ভোটার দিয়ে ভোটদান এবং একাধিক ভোট দেওয়া সরকার দলের দেউলিয়াত্বের প্রমাণ।
তিনি বলেন, শত ভয়ভীতি, প্রলোভন ও সরকারের আহ্বান উপেক্ষা করে ভোট না দেওয়ার মাধ্যমে জনগণ নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। তিনি সরকারকে তামাশা বাদ দিয়ে জনগণের ভাষা বুঝে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানান। নগণ্য সংখ্যক ভোটকে কারসাজি করে পার্সেন্ট বাড়িয়ে দলবাজ সিইসি অত্যন্ত খারাপ দৃষ্টান্ত স্থাপন করেছে। দলকানা সিইসি তামাশার নির্বাচন করে ইতিহাসে ঘৃণিত হয়ে থাকবেন।
প্রহসনমূলক এ নির্বাচন দেশকে অভ্যন্তরীণ ও বৈশ্বিক রাজনীতিতে দীর্ঘস্থায়ী সংকটে ফেলবে। ডামি নির্বাচনের মাধ্যমে ‘ডামি সরকার’ গঠনের পথে না গিয়ে সরকারের পদত্যাগ করাই হবে আশু সংকট সমাধানের একমাত্র পথ। তিনি প্রহসনের নির্বাচন বাতিল করে জাতীয় সরকারের অধীনে নতুন তফসিল ঘোষণার দাবি জানান।
দেশে বিপদ ধেয়ে আসছে: রিজভী
ঢাকা অফিস
দেশে বিপদ ধেয়ে আসছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সরকারের উদ্দেশ্যে বলেছেন, ‘দেশের জনগণকে বারবার ধোঁকা দিয়ে, জনগণকে জনগণ না মনে করে বন্দি করে নির্বাচন করে, একই দলের বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী করে নির্বাচন করে আপনারা মনে করছেন জনগণ এটা বুঝবে না। জনগণ সবই বোঝে। বিএনপি ও সমমনা দলগুলো যে আন্দোলনে রয়েছে সেই আন্দোলনে দেশের জনগণের সমর্থন রয়েছে। সুতরাং দেশে কিন্তু বিপদ ধেয়ে আসছে।’
বুধবার (১০ জানুয়ারি) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘এ দুর্ভাগা জাতির রাজনীতির করুণ মৃত্যুর কথা আপনাদের বলতে চাই। সেই করুণ মৃত্যু হচ্ছে গণতন্ত্রের, ব্যক্তি স্বাধীনতার। দেশে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে যে আওয়ামী লীগ ও তার কর্মী-সমর্থকরা হচ্ছে নাগরিক, আর যারা অন্যায়ের প্রতিবাদ করবে বিরোধিতা করবে তারা হচ্ছে প্রজা। ৭ জানুয়ারির নির্বাচনে মানুষের মৌলিক অধিকার নিয়ে যে ছিনিমিনি খেলা হয়েছে এটা শুধু নজিরবিহীন বললেই শেষ হবে না এর মধ্যে যে নির্দয়তা, নির্মমতা নিষ্ঠুরতা এ রকম অনাচার পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না। যেমন খুশি তেমনভাবে তামাশার নির্বাচন করা হয়েছে।’
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এবার রাজনৈতিক খেলা, নির্বাচনী খেলা তো আপনারা দেখালেন। এক দলকে বিভিন্ন দল করে আমি-ঢামি মামুদের দিয়ে যে নির্বাচন করালেন এ নির্বাচনে গোটা বিশ্ববাসী হাততালি দেয়নি মুচকি হেসেছে যে এরা মানুষ হিসেবে কথা বলেছে নাকি তাদের ভেতর অন্য কিছু আছে, অন্য কোনো সত্তা আছে তাদের। এখন রাজনীতির খেলা নাকি দেখাবে। তারা দুর্নীতির সাগরে ভাসছে, তারা নাকি দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করবে। দুর্নীতি তো আপনাদের অঙ্গের ভূষণ, লক্ষ-কোটি টাকা পাচার করে এখন নাকি দুর্নীতির বিরুদ্ধে রাজনীতির খেলা হবে।’
রিজভী অভিযোগ করে আরও বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের মোট গ্রেফতার: ৪০ জনের অধীক নেতাকর্মী। মোট মামলা ২টি মোট আসামি ১৩৫ জনের অধীক নেতাকর্মী।
আটরা পশ্চিমপাড়ায় শ^াসরোধে হত্যা ইজিবাইক ছিনতাই ঘটনায়
তথ্য প্রযুক্তির মাধ্যমে জড়িত সন্দেহে ডুমুরিয়া থেকে আজিজুল গ্রেফতার
ফুলবাড়ীগট প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানাধিন মশিয়ালী আটরা পশ্চিমপাড়ায় সরিষা ক্ষেতে শ^াসরোধে ইজিবাইক চালক আবুল কালাম আজাদকে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় খানজাহান আলী থানা পুলিশ ডুমুরিয়ার মিকাশমিল এলাকা থেকে আজিজুল ইসলাম গাজী(৩৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে। তথ্য প্রযুক্তির মাধ্যমে হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে ডুমুরিয়া থানা পুলিশের সহায়তায় বুধবার রাতে তাকে গ্রেফতার করে খানজাহান আলী থানা পুলিশ। আটককৃত আজিজুল ইসলাম গাজী ডুমুরিয়ার মিকাশমিল এলাকার মোঃ মোহসিন গাজীর পুত্র। ইজিবাইক চালক কালাম হত্যার রহস্য উন্মোচন, হত্যার সাথে জড়িতদের গ্রেফতার এবং ইজিবাইক উদ্ধারে গ্রেফতারকৃত আজিজুলকে ১০ দিনের রিমান্ড আবেদন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলার এজাহার সুত্রে জানাগেছে, খুলনার রুপসা মাস্টারপাড়ার ডাক্তার খেয়ালউদ্দিনের বাড়ীর ভাড়াটিয়া মৃত ইসহাক মোল্যার পুত্র আবুল কালাম আজাদ(৫৬)। প্রতিদিনের ন্যায় ৫ জানুয়ারী বিকাল ৫টায় ভাড়ায় চালিত ইজিবাইক নিয়ে বাড়ী থেকে বেরিয়ে যায়। অন্য দিনে রাত ১২টা থেকে ১টার মধ্যে বাসায় ফিরে আসলেও ঐ দিন আবুল কালাম আজাদ বাসায় না ফিরে আসায় ইজিবাইকের মালিক সহ স্বজনরা তাকে সম্ভাব্য সকল স্থানে খোজাখুজি করতে থাকে। এক পর্যায়ে ৬ জানুয়ারী দুপুর ১২টার দিকে জানতে পারে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে একজন অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে আছে। খবর পেয়ে হাসপাতালে গিয়ে স্বজনরা আবুল কালাম আজাদের লাশ বলে সনাক্ত করে। কিন্তু তার ভাড়ায়চালিত যে ইজিবাইক নিয়ে বের হয়েছিল সেই ইজিবাইকটি এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি পাওয়া যায়নি। এই ঘটনায় নিহতের স্ত্রী মোসাঃ রানী বেগম(৪৫) বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদেরকে আসামী করে খানজাহান আলী থানায় মামলা করেন(মামলা নং -২, তাং – ৮/১/২৪)। মামলার সুত্র ধরে হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার, হত্যার রহস্য উন্মোচন এবং ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধারে মাঠে নামে খানজাহান আলী থানা পুুুুুুুুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও খানজাহান আলী থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) পলাশ কুমার দাশ জানায়, মামলা রুজু হওয়ার পর হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার এবং ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধারে মাঠে নামে পুলিশ। প্রযুক্তির সহযোগিতা জানতে পারি হত্যার স্বিকার আবুল কালাম আজাদের লাশটি যেখানে আটরা পশ্চিমপাড়ার সরিষা ক্ষেতে পাওয়া যায় সেখানে তার মোবাইল ফোনটি প্রথম বন্ধ হয়। তথ্য প্রযুক্তির ব্যবহার করে ঘটনার সাথে জড়িত সন্দেহে ডুমুরিয়ার মিকাশমিল এলাকা থেকে মোঃ মোহসিন গাজীর পুত্র আজিজুল ইসলাম গাজীকে আটক করা হয়। ডুমুরিয়া থানা পুলিশের সহায়তায় তাকে ১০ জানুয়ারী রাতে আটক করা হয়। তিনি জানায় হত্যার রহস্য উন্মোচন এবং ইজিবাইক উদ্ধারে গ্রেফতারকৃত আজিজুলকে ১০ দিনের রিমান্ড আবেদন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য ৫ জানুয়ারী শুক্রবার রাতে খানজাহান আলী থানার মশিয়ালীর আটরা পশ্চিমপাড়ার একটি শষ্যে ক্ষেতের মধ্যে হাত-পা এবং গলায় ফাস দেওয়া একটি অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার করে পুলিশ। গত ৬ জানুয়ারী অজ্ঞাত ব্যক্তির পরিচয় সনাক্ত করে তার স্বজনরা। জানাযায় নিহত ব্যক্তি রুপসার মাস্টারপাড়া এলাকার ইজিবাইক চালক আবুল কালাম আজাদের।
কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জাকিরের মাতা শিরিয়া বেগমের ইন্তেকাল
ফুলবাড়ীগট প্রতিনিধি
কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এফ এম জাহিদ হাসান জাকিরের মাতা শিরিয়া বেগম(৭৫) ইন্তেকাল করেছেন(ইন্নানিল্লাহি .. রাজিউন)। তিনি মঙ্গলবার দিবাগত রাত ৩টায় ঢাকা বারডেম হাসপাতালে লাইফ সার্পোটে থেকে শেষ নিশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি তিন পুত্র ও ৫ কন্যাসহ অসংখ্য গুনোগ্রাহী রেখেগেছে।
স্বজনরা জানিয়েছেন, শিরিয়া বেগম সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার আরো অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বারডেম হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তিনি লাইফ সার্পোটে থেকে মঙ্গলবার দিবাগত রাত ৩টায় শেষ নিশ^াস ত্যাগ করে। গতকাল বুধবার যোহরবাদ ২নং ওয়ার্ডের মীরেরডাঙ্গা চৌধরীপাড়াস্থ আল আকসা জামে মসজিদ সংলগ্ন তেতুলতলা মাঠ প্রাঙ্গনে মরহুমার জানাযা শেষে তাকে গোয়ালখালি দাফন করা হয়। জানাযায় খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান, কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ মোঃ সাহাবুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর এস এম মনিরুজ্জামান মুকুল, সাবেক কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, থানা আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল হাওলাদার, মনির শিকদার, শেখ কামাল আহমেদ, মোঃ সেলিম রেজা, মাষ্টার শাহজাহান হাওলাদার, ৩৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি কাজী জাকারিয়া রিপন, ওয়ার্ড আ’লীগ নেতা মোঃ শাকিল আহমেদ, আবু হেনা বাবলু, আব্দুল ওহাব, বীর মুক্তিযোদ্ধা আজাহার মাতুব্বর, মোস্তাফিজুর রহমান মানিক, মোঃ আলামিন, সেকেন্দার আলী, নাসির উদ্দিন, কামাল মুন্সিসহ বিভিন্ন রাজনৈতিক, সামািজক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাযার ইমামতি করেন ফুলবাড়ীগেট বাজার মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা হাফিজুর রহমান হাফিজী।
দাকোপে কৃষক প্রশিক্ষণ ও পার্টনার প্রকল্পের কৃষি উপকরণ বিতরণ
দাকোপ প্রতিনিধি
দাকোপে দুই দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ ও পার্টনার প্রকল্পের আওতায় কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার সকাল ১০ টায় কৃষি প্রশিক্ষণ হল রুমে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শফিকুল ইমলামের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ, খুলনা, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ২দিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামার বাড়ীর (পিপি) অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ এস, এম মিজান মাহামুদ। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামার বাড়ীর (শস্য) অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ সুবীর কুমার বিশ^াস,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ কামরুল হাসান প্রমুখ। সভার প্রধান অতিথি পার্টনার প্রকল্পের আওতায় কৃষি উপকরণ বিতরণ করেন। কৃষকের তরমুজ চাষ ও রোগ বালাই দমন ব্যবস্থাপনা এবং জেব কৃষি ও জৈবিক বালাই ব্যবস্থাপনার উপরে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
ফকিরহাটে পিলজংগ ইউপির সাবেক চেয়ারম্যান পলাশ আর নেই
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার ৩নং পিলজংগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সাবেক আহবায়ক খাঁন শামীম জামান পলাশ (৫৬) আর নেই। তিনি বুধবার (১০ জানুয়ারি) দুপুর পৌনে দুইটার দিকে নিজ বাসভবন বালিয়াডাঙ্গায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহী ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি মৃত্যুকালে এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শামীম জামান পলাশ উপজেলা বালিয়াডাঙ্গা গ্রামের মৃত খাঁন শামসুর রহমানের ছেলে। মৃতের পরিবার জানান, বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বেলা ১১টায় শাহ্ আউলিয়াবাগ ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। এদিকে তার মৃত্যুর খবর পেয়ে তাকে শেষ বারের মত একনজর দেখার জন্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, এ্যাড. হিটলার হোলদার, নলধা-মৌভোগ ইউপি সাবেক চেয়ারম্যান কাজী মো. মহসিন ও বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মরহুমের বাড়িতে উপস্থিত হন। এসময় তারা গভীর শোক প্রকাশ ও শোকার্থ পরিবারের প্রতি সমবেদনা জানান। উল্লেখ্য খান শামীম জামান পলাশ পিলজংগ ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। ##
ফকিরহাট উপজেলা আ’লীগের বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বুধবার (১০ জানুয়ারী) সকাল সাড়ে ১১টায় উপজেলা আওয়ামী লীগের ডাকবাংলাস্থ নিজস্ব কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় এক মিনিট নিরবতা পালন করেন দলীয় নেতা-কর্মীরা। পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ এর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ (সাহেব), সহ-সভাপতি শেখ আব্দুর রাজ্জাক, যুগ্ম-সাধারন সম্পাদক ফকির কওসার আলী ও সাংগঠনিক সম্পাদক শেখ আসলাম আলী প্রমূখ। এসময় উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যাক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। #
মৎস্যশিল্পে ই-ট্রেসিবিলিটি বিষয়ক পাইলটিং প্রকল্পের
স্টেক হোল্ডার মতবিনিময় সভা
খবর বিজ্ঞপ্তি
স্মার্ট ফিশারিজ বাস্তবায়নে মৎস্যশিল্পে ই-ট্রেসিবিলিটি বিষয়ক পাইলটিং প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন শীর্ষক স্টেক হোল্ডার মতবিনিময় সভা ফিশারী প্রোডাক্টস বিজনেজ প্রোমশন কাউন্সিল (্এফপি-বিপিসি) বাণিজ্য মন্ত্রণালয় ও ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ, (ফোয়াব)-এর যৌথ অর্থায়নে খুলনা জেলা মৎস্য অফিস ও আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিঃ-এর সহযোগিতায় এবং টেক-অ্যানালাইটিকা লিমিটেড-এর কারিগরি সহযোগিতায় ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ, (ফোয়াব)-এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১০টায় ডুমুরিয়া উপজেলার রুদঘরা ইউনিয়নের বিশ্বাসপাড়ার রুদঘরা মৎস্য খামারীর স্কুলে অনুষ্ঠিত মতবিমিয় সভায় শোলগাতী আধুনিক স্মার্ট মৎস্য আড়ৎ মালিক সমিতির সভাপতি শেখ আতিয়ার রহমানের সভাপতিত্বে স্টেক হোল্ডার মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোয়াব সভাপতি মোল্লা সামছুর রহমান শাহীন। বিশেষ অতিথি ছিলেন সিনিয়ির উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুবক্কর সিদ্দিক। সভায় টেকসই কর্মসংস্থান ও রপ্তানি বৃদ্ধিতে ‘স্মার্ট ফিশারিজ বাস্তবায়নে মৎস্যশিল্পে ই-ট্রেসিবিলিটি বিষয়ক পাইলটিং প্রকল্প’ কার্যক্রমের উদ্দেশ্য সম্পর্কে উপস্থাপনা করেন পাইলটিং প্রকল্পের কো-অর্ডিনেটর মৎস্যবিদ মোঃ মনিরুজ্জামান। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফোয়াবের খুলনা আঞ্চলিক কমিটির সদস্য সচিব শেখ শাকিল হোসেন, ফোয়াব ডুমুরিয়া উপজেলা আঞ্চলিক কমিটির সদস্য সচিব আব্দুর সালাম বিশ্বাস, খুলনা কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির সহ-সভাপতি বিকাশ সরকার, মহিতোষ মণ্ডল, গাজী রমজান, তুষার মণ্ডল, মধুসূদন বৈরাগী, কেওরাতলা ক্লাস্টার চিংড়ি চাষী সমিতি-২’র সভাপতি আব্দুল গফফর, কেওরাতলা ক্লাস্টার চিংড়ি চাষী সমিতি-১’র সভাপতি সুব্রত গাইন, রুদঘরা ক্লাস্টার চিংড়ি চাষী সমিতি-২’র সভাপতি সাইদুল গাজী, রুদঘরা-বিলমধুগ্রাম ক্লাস্টার চিংড়ি চাষী সমিতি’র সভাপতি ফারুক গাজী, ভায়না ক্লাস্টার চিংড়ি চাষী সমিতির সভাপতি মোঃ গনি বিশ্বাস, মহসীন শেখ, মোঃ ইয়াসিন হাওলাদার মানিক, ফোয়াবে অর্থ সম্পাদক সাফায়েত হোসেন শাওন, মনিমোহন মণ্ডল, পাপ্পু রায়, ঐশী মণ্ডল, অনামিকা রায় প্রমুখ।
কুয়েটে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদ্্যাপিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ যথাযোগ্য মর্যাদায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদ্্যাপন করা হয়েছে। ১০ জানুয়ারি বুধবার বিকাল সাড়ে ৩টায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া এবং সভাপতিত্ব করেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন। জনসংযোগ ও তথ্য শাখার সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ভারপ্রাপ্ত ডীন প্রফেসর ড. মোহাম্মদ আরিফুল ইসলাম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. শেখ মোঃ রবিউল ইসলাম, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, সিএসই বিভাগের প্রফেসর ড. পিন্টু চন্দ্র শীল, অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ রুহুল আমিন, কর্মকর্তা সমিতির (আপগ্রেডেশন) সাধারণ সম্পাদক আহসান হাবিব ও কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাসিব সরদার।
সকাল সাড়ে ১০টায় ক্যাম্পাসস্থ বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিশ^বিদ্যালয়ের পক্ষে পুস্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া, ডীনবৃন্দ ও বিভাগীয় প্রধানগণ। অতঃপর শিক্ষক সমিতি, পরিচালক (ছাত্র কল্যাণ), অফিসার্স এসোসিয়েশন, ফজলুল হক হল, লালন শাহ্্ হল, খানজাহান আলী হল, ড. এম. এ. রশীদ হল, রোকেয়া হল, অমর একুশে হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, বাংলাদেশ ছাত্রলীগ, কর্মকর্তা সমিতি (আপগ্রেডেশন) ও কর্মচারী সমিতির পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণের মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
মহেশপুরে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে সরিষার চাষ
শামীম খান জনী,মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধি,
একসময় লাভ না হওয়া ও অব্যাহত লোকসান গুনতে থাকায় ঝিনাইদহের মহেশপুরে সরিষা চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিলেন চাষিরা। তবে এখন কৃষি বিভাগের উদ্যোগে এখানকার কৃষকরা আবারও সরিষা চাষে মনোযোগী হয়েছেন। এতে গত কয়েক বছরের তুলনায় এ বছর উপজেলাটিতে লক্ষ্যমাত্রার চেয়ে ৩ হেক্টর জমিতে চাষ বেড়েছে সরিষার। উচ্চফলন আর লাভের আশায় কৃষকদের মনে এখন আনন্দের জোয়ার। বিনা মূল্যে পাওয়া উচ্চফলনশীল জাতের সরিষা ফলনে কৃষকের মুখে প্রশান্তির হাসি।
উপজেলা কৃষি অফিস থেকে জানা গেছে, মহেশপুর উপজেলায় গত বছর ৮০০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছিল। এ বছর কৃষি বিভাগের উদ্যোগে সরিষা চাষে কৃষকরা দারুণ অনুপ্রাণিত হয়েছেন। ফলে এ বছর উপজেলায় সরিষার চাষ বেড়েছে। মহেশপুর উপজেলায় এ বছর ৯৬০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। কৃষকদের উৎসাহিত করতে এবার উপজেলা কৃষি অফিস থেকে সরকারিভাবে কৃষককে বারি জাতের সরিষা বীজ বিনা মূল্যে দেয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর সরিষার বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা।
মোন্তাজ মন্ডল জানান, সরিষা চাষে খরচ কম লাভ বেশি। তাই প্রতি বছর তিনি দুই-তিন বিঘা জমিতে চাষ করেন। এবছর তিন একর জমিতে সরিষা চাষ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর সরিষার ভালো ফলনের আশা করছেন তিনি।
কৃষক বকুল হোসেন ওআবু বকর জানান, সরিষা চাষে তেমন খরচ নেই। শুধু জমি চাষের পর বীজ ছিটিয়ে দিতে হয়। তারপর গাছ বড় হলে দিতে হয় সেচ। সার বা কীটনাশক তেমন একটা দিতে হয় না। এ কারণে সরিষা চাষে অনেক লাভ। এ ছাড়া এলাকার অনেক চাষি উচ্চফলনশীল জাতের সরিষা বীজ বিনা মূল্যে পেয়েছেন।
মহেশপুর উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান জানান, উপজেলায় এ বছর ৯৬০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। লক্ষমাত্রা ছিলো ৯৫৭ হেক্টর। গত বছরের তুলনায় এ বছর ১৬০ হেক্টর জমিতে বেশি সরিষার চাষ হয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বিক পরামর্শ দেয়া হচ্ছে। তাই কৃষকরা উৎসাহিত হয়ে সরিষার ব্যাপক চাষাবাদ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর সরিষার ভালো আবাদের সম্ভাবনা রয়েছে।
সাবেক প্রতিমন্ত্রী ডা. মোজাম্মেল হোসেনের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে খুবিসহ বিভিন্ন স্থানে দোয়া অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও বাগেরহাট জেলা আওয়ামা লীগের সাবেক সভাপতি ডা. মো. মোজাম্মেল হোসেনের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তাঁর আত্মার মাগফিরাত কামনায় বুধবার (১০ জানুয়ারি) খুলনা বিশ্ববিদ্যালয় এবং বাগেরহাটে কুরআন খানি, দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বাদ আসর বাগেরহাটের মোড়েলগঞ্জের উপজেলার মধ্য কচুবুনিয়া গ্রামে হাজী রহমত আলী জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে মরহুমের একমাত্র পুত্র, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে উপাচার্য তাঁর পিতা-মাতার কবর জিয়ারত করেন।
এর আগে বুধবার বাদ জোহর খুলনা বিশ্ববিদ্যালয় জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ার প্রাক্কালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের মসজিদ পরিচালনা কমিটির সভাপতি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। দোয়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ডা. মো. মোজাম্মেল হোসেন ২০২০ সালের এদিনে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি ৫ বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং ১৯৯৬ সালে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। শরণখোলা-মোড়েলগঞ্জ এলাকাসহ বাগেরহাটের বিভিন্ন রাস্তাঘাট-কালভার্ট, ব্রিজ, নলকূপ, মসজিদ-মন্দিরসহ অসংখ্য জনহিতকর কাজে তিনি অবদান রাখেন। তিনি চিকিৎসক হিসেবে দীর্ঘকাল জনসেবা করেন।
স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে
বঙ্গবন্ধু পরিষদ, খুবি শাখার শ্রদ্ধা নিবেদন
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ১০ জানুয়ারি (বুধবার) দুপুর ১২টায় বঙ্গবন্ধু পরিষদ, খুলনা বিশ্ববিদ্যালয় শাখা খুলনা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত কালজয়ী মুজিব প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে। এ সময় বঙ্গবন্ধু পরিষদ, খুলনা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে এক অনানুষ্ঠানিক আলোচনা বৈঠকে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে স্বাধীনতাযুদ্ধে বিজয় পূর্ণতা পায়। যে স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে জাতির পিতা পাকিস্তানের শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সংগ্রাম করে ‘স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ প্রতিষ্ঠা করেন, দীর্ঘ পথ-পরিক্রমায় তারই সুযোগ্য উত্তরসূরী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে আজ স্বাধীন বাংলাদেশ পাকিস্তান থেকে অর্থনৈতিক সর্বসূচকে এগিয়ে।
সাংবাদিক ইউনিয়নের উদ্দ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
খবর বিজ্ঞপ্তি
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) নেতৃবৃন্দ বুধবার সকালে প্রেসক্লাব চত্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, এস এম জাহিদ হোসেন, মো. মামুন রেজা, আনোয়ারুল ইসলাম কাজল, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, মোজাম্মেল হক হাওলাদার, মো. শাহ আলম, ইউনিয়নের নির্বাহী পরিষদের সহ সভাপতি মো. জাহিদুল ইসলাম, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এস এম মনিরুজ্জামান, দেবব্রত রায়, বাপ্পি খান, শেখ তৌহিদুল ইসলাম তুহিন, রকিব উদ্দিন পান্নু, এস এম কামাল, শামীম আশরাফ শেলী, খন্দকার মো. কবিরুজ্জামান বাপ্পি, মো. হাসানুর রহমান তানজির, সাগর সরকার, সোহেল মাহমুদ, মো. সোহেল রানা, তুফান গাইন, শেখ মো. সেলিম, দিলরুবা ইয়াসমিন, ইকরামুল হোসেন লিপু, পলাশ চন্দ্র ঢালী, তরুণ চক্রবর্তী বিষ্ণু, মো. মেহেদী হাসান, রায়হান মোল্লা, এলিন হুসাইন অন্তর, সাংবাদিক আব্দুল আজিজ প্রমুখ।
এরপর সিডনি প্রবাসী সাংবাদিক অষ্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস এন্ড মিডিয়া ক্লাবের জেনারেল সেক্রেটারি ইকবাল ইউসুফকে খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মামুন রেজাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাতক্ষীরায় শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পমাল্য অর্পণ
খান নাজমুল হুসাাইন, সাতক্ষীরা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাতক্ষীরায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের আয়োজনে বুধবার সকালে শহরের খুলনা মোড় এলাকায় বঙ্গবন্ধুর ম্যূরালে উক্ত পুষ্পমাল্য অর্পন করা হয়।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্রান আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, আওয়মালীগ নেতা শেখ হারুনার রশিদ, এসএম শওকত হোসেন, আ.হ.ম তারেক উদ্দীন, ডাঃ সুব্রত ঘোষ, লায়লা পারভিন সেঁজুতিসহ দলীয় নেতাকর্মীরা।
ইন্দুরকানীতে ৩ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি
ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতাঃ
ইন্দুরকানীতে ৩ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। চোরাই চক্র নগদ অর্থ সহ ৩টি দোকান থেকে প্রায় দেড় লক্ষাধিক টাকার মামলামাল নিয়ে গেছে। জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলার সেউতিবাড়ীয়া কলেজ মোড় ব্রিজ সংলগ্ন এলমা ভ্যারাইটজ স্টোর, মল্লিক স্টোর ও হোসাইন টেলিকম নামে ৩টি দোকানের তালা ভেঙ্গে নগদ অর্থ ও মালামাল চুরি করে নিয়ে যায়। চোরাই চক্রটি এলমা স্টোর থেকে নগদ ১৫ হাজার টাকা, সয়াবিন তেলের ২৫টি জার, ডিপ্লোমা দুধ, সাবান, বিস্কুট, কোমল পানীয় সহ প্রায় অর্ধলক্ষাধিক টাকার মালামাল, মল্লিক স্টোর থেকে নগদ টাকা, সাবান, বিস্কুট, তেল, বিভিন্ন প্রকার মসলা সহ প্রায় অর্ধলক্ষ টাকার মালামাল এবং হোসাইন টেলিকম থেকে নগদ টাকা, বিভিন্ন ব্রান্ডের সিগারেট, বিভিন্ন খাদ্যদ্রব্য সহ প্রায় ২০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
এলমা স্টোরের প্রোপাইটর মোঃ মামুন হাওলাদার জানান, রাত ১০টার সময় আমি দোকান বন্ধ করে বাসায় যাই। পরে সকালে স্থানীয়রা খবর দিলে এসে দেখি আমার দোকানের সাটারের লক ভেঙ্গে দোকানে ঢুকে নগদ টাকা, তেল, সাবান, বিস্কুট, দুধ সহ অর্ধলক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
ইন্দুরকানী থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, রাত আড়াইটা পর্যন্ত ওই এলাকায় পুলিশ টহলে ছিল। চুরির বিষয়টি শুনে আমরা তদন্ত করেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
ঝিনাইদহের বরুন ঘোষ হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন
খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহ –
ঝিনাইদহে আওয়ামী লীগ কর্মী বরুন ঘোষ হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
বুধবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে এসএসসি ৯৪ ব্যাচ ঝিনাইদহ’র শিক্ষার্থীরা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে তার সহপাঠি, বন্ধু, স্বজন ও এলাকাবাসী অংশ নেয়।
ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে বন্ধু নিহত বরুনের বন্ধু এম এ লতিফ শাহরিয়ার প্রজ্জল, মীর ফজলে এলাহী শিমুল, এনামুল হক এনাম, কাজল চক্রবর্তী, নিমাই চক্রবর্তী, রবিন অধিকারী, শামীম আহম্মেদ, সোহেল রানা, ফিরোজ হোসেন, মোহাম্মদ আলীসহ অন্যান্যনা বক্তব্য রাখেন।
সেসময়, বক্তারা বরুন ঘোষ হত্যার মুল ঘটনা উদঘাটনসহ জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
বুধবার সন্ধ্যায় শহরের হামদহ এলাকার নিজ বাড়ী থেকে চা খেতে মাঝিপাড়ায় যায় ওই এলাকার বরুন ঘোষ। মহাসড়কে পৌঁছালে একদল দুবৃত্ত তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জের ইটভাটায় কাজে এসে চিরতরে হারালো একমাত্র কণ্যাকে
বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহ কালীগঞ্জের তত্ত্বিপুর গ্রামের সাদিয়া খাতুন নামের ৮ বছরের এক শিশুর বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু হয়েছে। সে বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে ওই গ্রামের নিউ মডার্ন ইটভাটায় স্পৃষ্ট হয়। ভাটাটিতে শিশুটির বাবা শ্রমিকের কাজ করে। নিহত শিশু সাদিয়া সাতক্ষীরা জেলার তালা উপজেলার শালিখা গ্রামের জিল্লুর রহমানের মেয়ে।
স্থানীয়রা জানায়, বুধবার সকালে শিশু সাদিয়া ইটভাটার নিকটবর্তী তাদের বসবাসের স্থানের পাশে খেলা করছিল। এ সময় পাশের বৈদ্যুতিক তারে তার পা জড়িয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া পথে সে মারা যায়।
তারা জানান, বাবা একজন ইটভাটার শ্রমিক। অনেক দুর থেকে ভাটাতে কাজ করতে এসে বুকের ধনকে চিরতরে হারিয়ে ফেললো। ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক।
তত্ত্বিপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সম্রাট হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি দুঃখজনক।
তামাশার ভোট বর্জন করায় ধন্যবাদ জানিয়ে কালীগঞ্জের জনগনের মাঝে বিএনপি’র লিফলেট বিতরণ
বিশেষ প্রতিনিধি ॥
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাস্যকর তামাশার ভোট বর্জন করায় ঝিনাইদহের কালীগঞ্জে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বিএনপির নেতৃবৃন্দ।
বুধবার বিকেলে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর ও আশপাশের বাজারে এ লিফলেট বিতরণ করা হয়।
নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির উপজেলা যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, জাবেদ আলী, উপজেলা তাঁতীদলের আহবায়ক আজিজুল ইসলাম বাটুল, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মোকছুদুল মোমিন, উপজেলা যুবদলের আহবায়ক সুজা উদ্দিন পিয়াল, যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল টিটো, মনজুরুল হক খোকা, পৌর যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সহসভাপতি শুভ আহমেদ জনি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তারেকুর রহমান টিপু, মেহেদী হাসান হিরন, পৌর ছাত্র দলের সদস্য সচিব তরিকুল ইসলাম প্রমূখ।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বলেন, দেশের মানুষ একতরফা সাজানো নির্বাচন মানেনি। জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করে লালকার্ড দেখিয়েছে। অচিরেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্ত করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি প্রতিষ্ঠিতের মাধ্যমে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।
মহেশপুর ৫৮ বিজিবির অভিযান, ৮রাউন্ড গুলিসহ ৪ পিস্তল উদ্ধার
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির বিশেষ অভিযানে ৮ রাউন্ন এ্যমোনিশনসহ ৪টি পিস্তল উদ্ধার করা হয়েছে।
বুধবার(১০জানুয়ারি) বিকালে উপজেলার যাদবপুর ইউপির সীমান্তবতী মকরধসপুর এলাকা থেকে ৮ রাউন্ড এ্যমোনিশনসহ ১টি অত্যাধুনিক বিদেশী পিস্তল, ৩টি স্থানীয়ভাবে তৈরী পিস্তল ও ৩টি কম্বল উদ্ধার করা হয়।
মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান,কয়েকজন চোরাকারবাী প্লাস্টিকের বস্তায় করে ভারত হতে বিশেষ কিছু নিয়ে আসবে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার যাদবপুর ইউপির মকরধসপুর সীমান্ত এলাকায় বিকালে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল অবস্থান করেন। ৩ জন চোরাকারবারী বিজিবির অবস্থান টের পেয়ে একটি প্লাস্টিকের বস্তা রেখে পালিয়ে যায়।
পরে উদ্ধারকৃত বস্তাটি খুলে কম্বলের ভাজেঁর মধ্যে অভিনব কায়দায় ৮ রাউন্ড এ্যামোনিশন এবং ৪টি পিস্তল (১টি অত্যাধুনিক বিদেশী পিস্তল, ৩টি স্থানীয়ভাবে তৈরী পিস্তল) ও ৩টি কম্বল জব্দ করে। পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা এ্যামোনিশন ও পিস্তলগুলো আইনি প্রক্রিয়া সম্পন্ন করতঃ মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
নৌকা জিতিয়ে কর্মীদের গরু কেটে খাওয়ালেন কাউন্সিলর শরিফ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
চতুর্থবারের মতো বাগেরহাট-০৩ (মোংলা-রামপাল) আসনে হাবিবুন নাহার এমপি নির্বাচিত হওয়ায় নেতা- কর্মীদের মাঝে যেন আনন্দের শেষ নেই। কর্মীদের বাঁধভাঙ্গা উল্লাস মিলে যাচ্ছে আবেগঘন পরিবেশে।
নির্বাচনে জয়ী হওয়ায় প্রিয় নেতার প্রতি এমনই আনন্দ-উল্লাস প্রকাশ করতে গরু কেটে শত শত লোককে খাওয়ালেন পৌর কাউন্সিলর। মোংলা পোর্ট পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের কাউন্সিল মোঃ শরিফুল ইসলাম শরীফ বুধবার (১০জানুয়ারী) বিকেলে পৌর শহরের শ্রমকল্যাণ সড়কে একটি গরু কেটে/জবাই কয়েক’শ কর্মী-ভোটারদেরকে বিরিয়ানি খাওয়ান।
মোংলা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শরিফুল ইসলাম শরীফ বলেন, আমার প্রিয় নেতা খুলনা সিটি করপোরেশন মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। তার জন্য যে কোন ত্যাগ স্বীকার করে সবকিছু করতে পারি। রাজনৈতিক যেকোন চ্যালেঞ্জও নিতে পারি। তাইতো মেয়র তালুকদার আব্দুল খালেকের স্ত্রী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহারকে জয়ী করতে স্থানীয় কর্মীদের নির্বাচনের শুরু থেকেই চাঙ্গা রেখেছি। তাকে নির্বাচিত করেই মাঠ ছেড়েছি। তাই নিজেই আনন্দ অনুভব করে এবং কর্মী-ভোটারদের আনন্দ-উল্লাসের কারণেই তাদেরকে একটি গরু জবাই করে বিরিয়ানি খাওয়ানোর ব্যবস্থা করি, এতে কর্মী ও সাধারণ ভোটারেরা ভীষণ খুশি হয়েছেন।
শ্রম কল্যান রোডের বাসিন্দা নুর আলম, ফারুক বয়াতি ও লাইলি বেগম বলেন, কাউন্সিলর শরিফ একজন কর্মীবান্ধব ও খুব ভাল মনের একজন মানুষ। সে ডাকলে গভীর রাতেও ঘর থেকে আমরা বের হয়ে আসি। সে মানুষের নিঃস্বার্থ উপকার করে মানুষের ভালবাসা অর্জন করেছে। এজন্যই তার ডাকে সবাই নেমে পড়ে নৌকার জন্য কাজ করেছি। এছাড়া হাবিবুন নাহারও এই এলাকার অনেক উন্নয়ন করেছে, তার কোন বিকল্প নেই। তাই তাকে ভোট দিয়ে তার প্রতিদান দিয়েছি।
উল্লেখ্য, হাবিবুন নাহার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চতুর্থবারের মতো সাংসদ নির্বাচিত হয়ে বুধবার (১০জানুয়ারী) শপথ নিয়েছেন। এছাড়া তিনি সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্বে রয়েছেন।
দাকোপে আ’লীগের উদ্যোগে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
দাকোপ প্রতিনিধি
১০ জানুয়ারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিন স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দাকোপে উপজেলা ও চালনা পৌরসভা আওয়ামী লীগ, অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৪টায় চালনা বৌমার গাছতলা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে চালনা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম আক্কেলের সভাপতিত্বে ও যুবলীগনেতা রতন মন্ডলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়। বিশেষ অতিথির বক্তৃতা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, সাবেক জেলা পরিষদ সদস্য কে এম কবির হোসেন, উপজেলা শ্রমিক লীগ সভাপতি গোবিন্দ বিশ^াস, আওয়ামী লীগনেতা আজগর হোসেন ছাব্বির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক জি এম রেজা, সদস্য সচিব উত্তম রায়। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আওয়ামী লীগনেতা মোহন লাল সাহা, সুব্রত মন্ডল, শিবপদ মন্ডল, বিথিকা রায়, শুভংকর রায়, মতিয়ার রহমান, বিকাশ মন্ডল, গোবিন্দ রায়, বাসুদেব মিস্ত্রী, রিয়াদ শেখ, প্রশান্ত মন্ডল, দিলীপ রায়, স্বপ নবর্মন, শেখ ইকরামুল, বাবু বাছাড়, রাসেল কাজি, মামুন শেখ প্রমুখ।











































