Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

75
পাইকগাছায় চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ গড়ুইখালী ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে!

রিজার্ভ কমে ২০ বিলিয়নের ঘরে
ঢাকা অফিস
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) নভেম্বর ও ডিসেম্বর মাসের আমদানি বিল বাবদ ১২৭ কোটি ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও কমে ২৫ দশমিক ৭৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আর বিপিএম-৬ ম্যানুয়াল অনুযায়ী, রিজার্ভ ২০ দশমিক ৫ বিলিয়ন ডলারে নেমে এসেছে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আকুর বিল ১ দশমিক ২৭ বিলিয়ন (১২৭ কোটি) ডলার পরিশোধ করা হয়েছে। এখন মোট রিজার্ভ দাঁড়িয়েছে ২৫ দশমিক ৭৫ বিলিয়ন ডলারে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্টরা বলছেন, বিদায়ী বছরজুড়ে ডলার সংকটের সঙ্গে রপ্তানি আয় ও রেমিট্যান্স প্রবাহ কম ছিল। ফলে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধারাবাহিকভাবে কমেছে। তবে বছরের শেষ সময় আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ (আইএমএফ) বিভিন্ন আর্থিক সহযোগী সংস্থার ঋণ পাওয়ায় রিজার্ভ কিছুটা বেড়েছিল। নতুন বছরের শুরুতে আকুর বিল পরিশোধের কারণে আবারও রিজার্ভ কমেছে।

আকু হলো- একটি আন্তঃদেশীয় লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার লেনদেনের দায় পরিশোধ করা হয়। ইরানের রাজধানী তেহরানে আকুর সদর দপ্তর। এ ব্যবস্থায় সংশ্লিষ্ট দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক প্রতি দুই মাস অন্তর আমদানির অর্থ পরিশোধ করে। তবে এখন আকুর সদস্য পদ নেই শ্রীলংকার। অর্থনৈতিক সঙ্কটের কারণে দীর্ঘদিন যাবত আমদানি ব্যয় পরিশোধের বিভিন্ন শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় দেশটির আকু সদস্য পদ সাময়িক স্থগিত করা হয়েছে। জাতিসংঘের এশিয়া অঞ্চলের অর্থনীতি ও সামাজিক কমিশনের (এসক্যাপ) ভৌগলিক সীমারেখায় অবস্থিত সব দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর জন্য আকুর সদস্য পদ উন্মুক্ত।

জানা গেছে, গত বছর (২০২৩) শেষে মোট রিজার্ভ বেড়ে ২ হাজার ৭০০ কোটি ডলার হয়েছিল। আকুর বিল পরিশোধের পর রিজার্ভ কমে ২৫ দশমিক ৭৫ বিলিয়ন ডলারে নেমেছে। সারা বিশ্বে প্রচলিত ও বহুল ব্যবহৃত আইএমএফের ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম ৬) অনুযায়ী, রিজার্ভ ছিল ২১ দশমিক ৭৪ বিলিয়ন ডলার; এটি কমে হয়েছে ২০ দশমিক ৫০ বিলিয়ন ডলার।

এদিকে আমদানি নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও বিভিন্ন পণ্যের দাম বেশি থাকায় আমদানি ব্যয় কমেনি। এছাড়া করোনা পর বৈশ্বিক বাণিজ্য আগের অবস্থায় ঘুরে দাঁড়াতে পারেনি। পরবর্তী রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর ২০২২ সালের মার্চ থেকে দেশে ডলার-সংকট প্রকট আকার ধারণ করে, যা এখনো অব্যাহত। এ সংকট দিন দিন বাড়ছে। বাজারে স্থিতিশীলতা আনতে রিজার্ভ থেকে নিয়মিত ডলার বিক্রি করে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এ সূচকটির ধারাবাহিকতা কমছে। তবে সরকার ও বাংলাদেশ ব্যাংকের নানা উদ্যোগের কারণে দ্রুত সময়ের মধ্যে ডলার সংকট কেটে যাবে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, গত ২০১৩-১৪ অর্থবছরে রিজার্ভ ছিল ২১ দশমিক ৫০ বিলিয়ন ডলার। ২০১৪-১৫ অর্থবছরে ছিল ২৫ দশমিক ০২ বিলিয়ন ডলার। ২০১৫-১৬ তে ৩০ দশমিক ৩৫ বিলিয়ন ডলার। ২০১৬-১৭ অর্থবছরে ৩৩ দশমিক ৬৭ বিলিয়ন ডলার। ২০১৭-১৮ অর্থবছরে রিজার্ভ ছিল ৩২ দশমিক ৯৪ বিলিয়ন ডলার। ২০১৮-১৯ অর্থবছরে ছিল ৩২ দশমিক ৭১ বিলিয়ন ডলার। ২০১৯-২০ অর্থবছরে ছিল ৩৬ দশমিক ৩ বিলিয়ন। ২০২০-২১ অর্থবছরে রিজার্ভ ছিল ৪৬ দশমিক ৩৯ বিলিয়ন ডলার। ২০২১-২২ অর্থবছরে ৪১ দশমিক ৮২ বিলিয়ন ডলার এবং সব শেষ ২০২২-২৩ অর্থবছরে রিজার্ভ কমে দাঁড়ায় ৩১ বিলিয়ন ডলার।

 

 

 

ঝিনাইদহে আ.লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় বরুন ঘোষ (৪৫) নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে হামদহ এলাকার ঘোষপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। বরুন ঘোষ ওই এলাকার নরেন ঘোষের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় শহরের ঘোষপাড়া মোড়ে দিয়ে যাচ্ছিলেন বরুণ ঘোষ। এ সময় ওক পেতে থাকা দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক ডা. সুলতানা মেফতাহুল জান্নাত জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

ঝিনাদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন জানান, শহরের ঘোষপাড়া এলাকায় বরুন নামে একজনকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তদন্ত ছাড়া বলা সম্ভব হচ্ছে না।

 

জয়ী নৌকার প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা জানাতে গিয়ে সংঘর্ষ, আহত ১৮
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জয়ী নৌকার প্রার্থী আতাউল হক দোলনকে ফুলেল শুভেচ্ছা জানাতে গিয়ে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় প্রতিপক্ষের ৫-৬টি বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। এতে উভয় পক্ষের ১৮ জন আহত হয়েছেন।
সোমবার রাতে গাবুরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান ও সদ্য আওয়ামী লীগে যোগ দেওয়া ইউপি সদস্য আব্দুর রহিম মাস্টারের কর্মী সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।

এর আগে দুপুরের দিকে উপজেলা সদরের বঙ্গবন্ধু মার্কেটে নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ের সামনে মিজানের উপর হামলা করেন আব্দুর রহিমের সমর্থকরা। পরে দুপক্ষ রাতে আবারও দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে আহতদের মধ্যে আব্দুর নুর (৪৫), আলমগীর (৩৮), সামছুদ্দীন গাজী (৭৫), ফজিলা খাতুন (৬৫), শরিফা বেগম (৩৫), পারীভন (৩০), ওয়াজেদ সরদার (৬০), মুসলিমা খাতুন (৩৪), আলতাফ হোসেন (৪০), মহিদুল ইসলাম (৪৮), গোলাম মোস্তফা (৪৫) ও আব্দুল্লাহকে (৩০) শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আব্দুর নুর, তার স্ত্রী পারভীন ও ওয়াজেদ সরদারকে তাৎক্ষণিকভাবে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীর জানান, গাবুরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান ও ইউপি সদস্য আব্দুর রহিম মাস্টারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আব্দুর রহিম সাবেক চেয়ারম্যান জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক সফিউল আযমের লেনিনের হাত ধরে আওয়ামী লীগে যোগ দেন। সোমবার মিজানুর ও তার সমর্থকরা জয়ী নৌকার প্রার্থী আতাউল হক দোলনকে ফুলের শুভেচ্ছা জানাতে যান শ্যামনগরে। এ সময় নৌকার পক্ষে ভোট না দেওয়ার অভিযোগ তুলে আব্দুর রহিমের সমর্থকরা হামলা চালালে মিজানুর ও তার সহকর্মী আমিনুর আহত হন। পরে চিকিৎসার জন্য তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ খবর ছড়িয়ে পড়লে গাবুরায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং রাত আটটার দিকে মিজানুরের অনুসারী জিয়া ও আব্দুর রহিমের ভাই আব্দুর নুরের নেতৃত্বে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের বিষয়ে আব্দুর রহিম জানান, সকালে মিজানুরের উপর হামলায় তার লোকজন জড়িত ছিল না। পূর্ব শত্রুতার জেরে মিজানুরের লোকজন তার ভাই, ভাবিসহ বাড়ির বয়স্ক মানুষের পাশাপাশি নারীদের কুপিয়েছে। আহত আটজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তিনজনকে সাতক্ষীরা মেডিকেলে পাঠানো হয়।

মিজানুর রহমান বলেন, সদ্য নির্বাচিত এমপিকে ফুল দিতে গেলে লেনিন ও আব্দুর রহিমের নেতৃত্বে তার উপর হামলা হয়। চিকিৎসার জন্য সাতক্ষীরায় অবস্থানের সময় জানতে পারেন আব্দুর রহিমের ভাই আব্দুর নুরের নেতৃত্বে তার বাড়িঘর ভাঙচুরসহ পরিবারের লোকজনের উপর হামলা হয়েছে। তবে গ্রামবাসীর প্রতিরোধের মুখে প্রতিপক্ষের কয়েকজনের আহত হওয়ার খবর তিনি পেয়েছেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

খুলনায় সেনাপ্রধানের পক্ষে শীতবস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার
খুলনায় সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্য চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে শহিদ শেখ আবু নাসের স্টেডিয়ামে সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশিদ সেনাবাহিনীর প্রধানের পক্ষ থেকে এক হাজার দুঃস্থ ও অসহায় নারী পুরুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। পরে তিনি ডিভিশন কর্তৃক পরিচালিত ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেন।

উল্লেখ্য, সেনাবাহিনী প্রধানের নির্দেশে প্রতিবছরের ন্যায় এই বছরও শীত মৌসুমে অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যের চিকিৎসা সেবা ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার সামগ্রী বিতরণসহ নানাবিধ সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে যশোর অঞ্চলের সেনা সদস্যরা। ভবিষ্যতেও ৫৫ পদাতিক ডিভিশন এ ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে বলে জিওসি আশাবাদ ব্যক্ত করেন।

নড়াইলে অনলাইন প্রতারক চক্রের ২ সদস্য আটক
নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলার যাদবপুর গ্রামে অনলাইনে প্রতারণার অভিযোগে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৯টি মোবাইল ফোন ও ১৬টি সিমসহ দুই সহোদরকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (৯ জানুয়ারি) ভোরে তাদেরকে যাদবপুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুই সহোদর শাহজালাল শেখ (২৭) ও শাহজামান শেখ (২৩) যাদবপুর গ্রামের আবদুল কুদ্দুস শেখের ছেলে।

পুলিশ সুপার মো.মেহেদী হাসান নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং-এ সাংবাদিকদের বলেন, গ্রেপ্তারকৃত দুই প্রতারক ‘ইলোরা ফ্যাশন’ নামে ফেইসবুক পেইজে ১,৫৫০ টাকা মূল্যে বিভিন্ন প্রকার কম্বল বিক্রি ও অনলাইনে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন দিয়ে গত ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ২৩ লাখ ৪৫ হাজার ৫৪৬ টাকা প্রতারণা করে হাতিয়ে নিয়েছে। রেজওয়ান সিদ্দিক ইমরান (৩২) নামে এক ব্যক্তি ফেইসবুক পেইজে কম্বলের বিজ্ঞাপন দেখে দু’টি কম্বল কেনার জন্য অর্ডার দেন। প্রতারক চক্র বিভিন্ন ছলচাতুরী করে ভুক্তভোগী রেজওয়ান সিদ্দিক ইমরানের কাছ থেকে নগদ একাউন্টের মাধ্যমে ২৭ হাজার ৯০০ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে প্রতারক চক্র ভুক্তভোগীর কম্বল সরবরাহ করেনি এবং মোবাইল ফোনও রিসিভ করেনি। ওই ভূক্তভোগী নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই সহোদরকে গ্রেপ্তার করে।

এসময় প্রেস ব্রিফিং-এ উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, মো. দোলন মিয়া, ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছাব্বিরুল আলম, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম প্রমুখ।

 

চুয়াডাঙ্গার প্রবীণ সাংবাদিক ডিউক আর নেই
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার প্রবীণ সাংবাদিক ও আইনজীবী তছিরুল আলম মালিক ডিউক (৬৬) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি …. রাজেউন)।
মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল ৮টার দিকে নিজ বাসভবনে স্ট্রোকজনিত কারণে মারা যান তিনি।
জীবদ্দশায় তিনি স্থানীয় দৈনিক আকাশ খবরের প্রকাশক ছিলেন। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের প্রতিনিধিত্ব করেছেন, সবশেষ বাংলাদেশ বেতারে কাজ করছিলেন। জেলার প্রবীণ এই সাংবাদিক ও আইনজীবী ছিলেন আওয়ামী রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। টানা ১৮ বছর নেতৃত্ব দিয়েছেন জেলা কৃষক লীগের।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন চুয়াডাঙ্গা-১ আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এছাড়া চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের পক্ষ থেকে মরহুমের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে সমবেদনা জানানো হয়েছে।

তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, দীপ্ত টিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি ও দৈনিক আকাশ খবরের সম্পাদক জান্নাতুল আওলিয়া নিশি তার মেয়ে।

যশোরে লিফলেট বিতরণের সময় পুলিশের লাঠিচার্জ
যশোর অফিস
যশোরে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জের অভিযোগ পাওয়া গেছে। এসময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন দলটির নেতারা।
মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের কাপুড়িয়াপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর শহরের বড়বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন স্থানে টহলের পাশাপাশি পুলিশকে তল্লাশি অভিযান চালাতেও দেখা গেছে।
বিএনপি নেতাদের দাবি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করায় ধন্যবাদ দিয়ে লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করে যশোর জেলা বিএনপি। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বেলা ১২টার দিকে শহরের দড়াটানা মোড় থেকে লিফলেট বিতরণ শুরু হয়। এতে খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দড়াটানা থেকে কর্মসূচিটি যখন কাপুড়িয়াপট্টি হাটচান্নি এলাকায় যায় তখনই পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করে। এতে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনায় বেশকয়েকজন আহত হয়েছে বলে বিএনপি নেতারা দাবি করেছেন।
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে যশোরে শান্তিপূর্ণ পরিবেশে লিফলেট বিতরণের শেষ দিকে নেতাকর্মীদের ওপর লাঠচার্জ করে পুলিশ। সরকারের ডামি ভোট বর্জন করেছে সাধারণ মানুষ। এ অবৈধ সরকার এখন শান্তিপূর্ণ কর্মসূচিকেও ভয় পাচ্ছে। নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি।’
তবে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘বিএনপি কর্মসূচি করেছে কিনা জানা নেই। পুলিশ লাঠিচার্জ করেছে কিনা সেটাও জানা নেই।’

বেনাপোল এক্সপ্রেসে আগুন: নিখোঁজদের এখনও খুঁজছেন স্বজনরা
ঢাকা অফিস
রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগে গত ৫ জানুয়ারি রাতে। দুর্বৃত্তের দেওয়া ওই আগুনে পুড়ে অঙ্গার হয় চারটি তাজা প্রাণ। আহত হন অনেকে। পুড়ে যায় কয়েকটি বগি। অগ্নিকাণ্ডের খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস, আসেন যাত্রীদের স্বজনরা। একটা সময় আগুন নিভেও যায়। কিন্তু ট্রেনে চার যাত্রীকে এখনও খুঁজে পাওয়া যায়নি। ফলে তাদের খোঁজে বিভিন্ন হাসপাতালে ঘুরছেন স্বজনরা।

এদিকে পুড়ে অঙ্গার হওয়া চারটি মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আর যারা নিখোঁজ স্বজনদের খুঁজছেন, তাদের ও পরিবারের সদস্যদের ডিএনএ সংগ্রহ করেছে কর্তৃপক্ষ। পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিএনএ ল্যাব অ্যানালিস্ট আহমেদ ফেরদৌস বাংলা ট্রিবিউনকে বলেন, আদালত থেকে অনুমতি নিয়ে উদ্ধার হওয়া চারটি মরদেহের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। একই সঙ্গে নিখোঁজ চার ব্যক্তির পরিবারের সদস্যরাও ডিএনএ নমুনা দিয়ে গেছেন। তাদের রক্ত ও হাত থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

এগুলো মঙ্গলবার (৯ জানুয়ারি) পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পেতে তিন থেকে চার সপ্তাহ লাগতে পারে। তারপরও যত তাড়াতাড়ি সম্ভব প্রতিবেদন দেওয়া হবে।

রেলওয়ে পুলিশ জানিয়েছে, গোপীবাগ ট্রেনে অগ্নিকাণ্ডে চারটি মরদেহের দাবিদার এখন পর্যন্ত চার পরিবার। তাদের দাবি অনুযায়ী নিখোঁজ ব্যক্তিরা হলেন আবু তালহা, চন্দ্রিমা চৌধুরী সৌমি, এলিনা ও নাতাশা জেসমি।

সোমবার (৮ জানুয়ারি) সৌমির পরিবার ছাড়াও নিখোঁজ আবু তালহার স্বজন ডিএনএ নমুনা দিয়েছেন। এ ছাড়া আজ নিখোঁজ আরও দুজনের স্বজন ডিএনএ নমুনা দিয়েছেন।

আবু তালহার বাড়ি রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের বড়ইচারা গ্রামে। তার বাবা মো. আবদুল হক মণ্ডল বলেন, ‘ঢাকায় এমন কোনও হাসপাতাল নেই, যেখানে ছেলের সন্ধান করিনি। আমার মনে হয় সে জীবিত নেই। তাকে খুঁজে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আবেদন করেছি। ডিএনএ নমুনা দিয়েছি সিআইডিতে।’

গতকাল সোমবার (৮ জানুয়ারি) সিআইডি কার্যালয়ে মাকে নিয়ে ডিএনএ নমুনা দিতে আসেন নিখোঁজ চন্দ্রিমা চৌধুরী সৌমির ভাই চিকিৎসক দিবাকর চৌধুরী। চন্দ্রিমা চৌধুরী সৌমি রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের চিত্তরঞ্জন চৌধুরীর মেয়ে।

কান্নাজড়িত কণ্ঠে সৌমির ভাই দিবাকর বলেন, ‘আমরা এখনও চন্দ্রিমাকে জীবিত ফিরে পাওয়ার আশায় আছি। তাকে যেন এভাবে (লাশ) ফেরত পেতে না হয়।’

নিখোঁজ এলিনা ইয়াসমিনের স্বামী সাজ্জাদ হোসেন জানান, গত শুক্রবার রাতে তার ছয় মাসের ছেলে আরফান হোসেনকে নিয়ে রাজবাড়ী থেকে বেনাপোল এক্সপ্রেসে ঢাকায় ফিরছিলেন এলিনা। রাজধানীর গোপীবাগে ট্রেনে আগুন লাগার পর এলিনা তাকে কল করেন। এরপর থেকে তার আর খোঁজ মেলেনি।

সাজ্জাদ হোসেন বলেন, বেনাপোল এক্সপ্রেসের ‘চ’ বগিতে ৫১ থেকে ৫৪ নম্বর— এই চার সিটের একটিতে ছিল এলিনা। ট্রেনে অগ্নিকাণ্ডের পর ৯টা ১০ মিনিটে সে আমাকে ফোন দেয়। এ সময় আশপাশ থেকে মানুষের কান্নাকাটি-চিৎকার-চেঁচামেচি শোনা যায়। এর মধ্যে এলিনা কই হারালো জানি না।

সাজ্জাদ রাজধানীর মিরপুরে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন। এলিনা রাজবাড়ী শহরের লক্ষ্মীকোল গ্রামের মৃত সাইদুর রহমান বাবুর মেয়ে। গত ২৭ ডিসেম্বর তার বাবার মৃত্যু হলে তারা রাজবাড়ীতে যান। পরে অফিসের জরুরি কাজে তাদের রেখেই ঢাকায় চলে আসেন সাজ্জাদ। সর্বশেষ শুক্রবার মামাতো বোনের সঙ্গে এলিনা ঢাকায় ফিরছিলেন। ট্রেনে অগ্নিকাণ্ডে সবাই নামতে পারলেও এলিনার খোঁজ নেই।

নিখোঁজ আরেকজন নাতাশা জেসমিন রাজধানীর ওয়ারীর একাডেমিয়া স্কুলের শিক্ষক। গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তিনি ফরিদপুর থেকে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে ওঠেন। তার স্বামী আসিফ খানের সঙ্গে ট্রেনে ওঠার পর নাতাশা নারিন্দায় তার মাকে ফোন করে ঢাকায় ফেরার কথা জানান।

তবে সে রাতে নাতাশা আর বাড়ি ফিরতে পারেননি। ট্রেনের আগুনে পুড়ে অঙ্গার হন তিনি। তার পরিবার তাকে স্থানীয় হাসপাতালে খুঁজে না পেয়ে পরদিন সকালে রেললাইনে খুঁজতে যান। কিন্তু সেখানেও খোঁজ মেলেনি তার। একই ঘটনায় নাতাশার স্বামী গুরুতর দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার সময় তিনি অজ্ঞান হয়ে পড়েন। এরপর থেকে তিনি জানেন না স্ত্রী নাতাশার খবর।

নাতাশার বোন শাহীন নাসরিন বলেন, ট্রেনে আগুন দেওয়ার পর থেকে আমার বোন নিখোঁজ এবং আমরা কেউ জানি না সে কোথায় আছে। জানি না আমার বোন বেঁচে আছে নাকি মারা গেছে।

শুক্রবার (৫ জানুয়ারি) অগ্নিকাণ্ডের পরের দিন শনিবার (৬ জানুয়ারি) বেনাপোল এক্সপ্রেস ট্রেনের পরিচালক (গার্ড) এস এম নুরুল ইসলাম বাদী হয়ে ঢাকা রেলওয়ে থানায় ট্রেনে আগুন ধরিয়ে নাশকতা ও যাত্রী হত্যার ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন। বিশেষ ক্ষমতা আইন ও দণ্ডবিধির ৩০২ ধারায় এ মামলা করেন তিনি।

পরে বিএনপি নেতা জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীসহ আট জনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবির দাবি, এ ঘটনায় বিএনপির এই নেতাকর্মীরা জড়িত। নবী এ ঘটনার অন্যতম পরিকল্পনাকারী ও অর্থদাতা। এ ছাড়া ভিডিও কনফারেন্সে যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম ও সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের পরিকল্পনা ও নির্দেশনায় এই নাশকতা ঘটানো হয় দাবি করেন ডিবি।

এ প্রসঙ্গে ও মামলার তদন্তের অগ্রগতি নিয়ে জানতে চাইলে রেলওয়ে ঢাকা জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, জড়িতদের খোঁজে বের করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। আমাদের ধারণা আগুন ভেতরে কিংবা বাইরে থেকে যেকোনও একটা জায়গা থেকে হতে পারে। যাত্রীদের সঙ্গে কথা বলেছি। কিন্তু কেউ কিছুই বলতে পারেনি। কোনও প্রত্যক্ষদর্শী নেই। এ জন্য সুনির্দিষ্টভাবে কিছু বলা যাচ্ছে না।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগে। এতে ঘটনাস্থল থেকে চার জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এ ঘটনায় আহত হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন আর ও ১০ জন।

ভোটে জিতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলায় ইউপি সদস্য আহত, বাড়িঘর ভাঙচুর
যশোর প্রতিনিধি
ভোটকে কেন্দ্র করে যশোর-২ আসনের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া, আন্দুলপোতা ও বাঁকড়ায় অন্তত ১২টি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকজনকে মারধর করা হয়। পাশাপাশি যশোর-৫ আসনের মণিরামপুর উপজেলায় বিজয়ী স্বতন্ত্র প্রার্থী এসএম ইয়াকুব আলীর সমর্থকদের হামলায় আহত হয়েছেন নৌকার কর্মী ইউপি সদস্য আজব আলী। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রবিবার রাতে এবং সোমবার এসব ঘটনা ঘটে।

ঝিকরগাছার শিমুলিয়া গ্রামের ভুক্তভোগীরা জানান, যশোর-২ আসনে বিজয় নিশ্চিত হওয়ার পর রবিবার রাতে নৌকার কর্মী জয়নাল, ডালিম, আবুসহ কয়েকজন শিমুলিয়া গ্রামে প্রবেশ করেন। তারা স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলামের পক্ষে কাজ করা কর্মী আজিজুর, লাল্টু মেম্বারসহ সাত জনের বাড়িতে, আন্দুলপোতা গ্রামের চার কর্মীর বাড়িতে ও হরিদ্রাপোতা গ্রামের আকছেদ আলীর বাড়িতে হামলা চালান। এ সময় বাড়িঘরে ব্যাপক ভাঙচুর করেন তারা।

ভুক্তভোগী আজিজুর রহমানের মা ওজলা বানু বলেন, জয়নাল, ডালিম ও আবুসহ কয়েকজন আমার বাড়ি এসে হামলা চালায়। তারা বাড়ির সব আসবাবপত্র তছনছ এবং লুটপাট করে। যাওয়ার সময় আমার ছেলে আজিজুরকে হত্যার হুমকি দিয়ে যায়।

হরিদ্রাপোতা গ্রামের আকসেদ আলী বলেন, রবিবার এশার নামাজের পর ঘরে ভাত খাচ্ছিলাম। ওই সময় বাইরে থেকে আমার নাম ধরে কয়েকজন ডাক দেয়। বাইরে বের হতেই তারা আমাকে মারতে থাকে। ঠেকাতে এসে আমার ছেলে ও পুত্রবধূ মারধরের শিকার হয়। ট্রাক মার্কার পক্ষে কাজ করায় তারা হামলা চালিয়ে আমার ঘরটি ভেঙে তছনছ করে দিয়েছে। এ সময় ছেলের ঘরে থাকা ৫০ হাজার টাকা নিয়ে গেছে।

অপর ভুক্তভোগী লালটু মেম্বার জানান, ট্রাক মার্কায় নির্বাচন করায় তারসহ এলাকার বেশ কয়েকজনের বাড়ির সব আসবাবপত্র ভাঙচুর করেন নৌকার সমর্থকরা। এ সময় তাদের হত্যার হুমকি দিয়ে ও পরিবারের সদস্যদের সতর্ক করে যায়।

তিনি বলেন, পরবর্তীতে আমি ও আমার এলাকার বেশ কয়েকজনের নামে তারা মামলা করেছে থানায়। বর্তমানে আতঙ্কে বাড়িঘরে যেতে পারছি না।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ। তিনি বলেন, নির্বাচনকে উৎসবমুখর করার জন্য মনিরুল ইসলামের ট্রাক মার্কার পক্ষে ছিলাম আমরা। কিন্তু নির্বাচনে জিতে নৌকার সমর্থকরা আমাদের নেতাকর্মীদের মারধর, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছে। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। তারপরও আইনের প্রতি শ্রদ্ধা রেখে প্রশাসনের ওপরে আস্থা রেখেছি। হামলাকারীদের দ্রুত আটকের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাই।

ঝিকরগাছা থানার ওসি কামাল হোসেন ভুঁইয়া বলেন, হামলার বিষয়ে জেনেছি। এসব বিষয়ে বেশ কয়েকটি অভিযোগ থানায় এসেছে, তদন্ত চলছে। দুই জনকে আটক করা হয়েছে।

এছাড়া, মণিরামপুর উপজেলায় বিজয়ী স্বতন্ত্র প্রার্থী এসএম ইয়াকুব আলীর সমর্থকদের হামলায় আহত হয়েছেন নৌকার কর্মী ইউপি সদস্য আজব আলী। তিনি মশ্মিমনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার। তিনি বলেন, সোমবার বেলা ১১টার দিকে ধারালো অস্ত্র নিয়ে ঘিরে ধরে আমাকে মারপিট করা হয়।

এশিয়া ছিন্নমুল মানবাধিকার খুলনা জেলরা পুনার্ঙ্গ কমিটি গঠন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনা জেলা এশিয়া ছিন্নমুল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের এক জরুরী সভা গতকাল সকাল ১১ টায় শিরোমনি অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের খুলনা বিভাগীয় সভাপতি মোঃ ফারুক হোসেন এর সভাপতিত্বে সভায় সর্বসম্মতিক্রমে শ্রী নন্দনাল মজুমদার কে সভাপতি ও মোঃ শামিম শেখ কে সাধারন সম্পাদক করে খুলনা জেলার ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। যথাক্রমে সিনিয়র সহ সভাপতি মোঃ গাউছ মির, সহ সভাপতি শেখ মাহবুর হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আল আমিন, সাংগঠনিক সম্পাদক গাজী খোকন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মিজান শেখ, তদন্ত কর্মকর্তা পল সরকার, ক্রীড়া ও সাংকৃতিক সম্পাদক মিহির রজ্ঞন দাশ , কোষাধক্ষ মোঃ সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ নাসির হোসেন, সমাজ কল্যান সম্পাদক মোঃ আলমগীর হোসেন, প্রচার সম্পাদক শিউলী মজুমদার, মহিলা বিষয়ক সম্পাদিকা ইসমত আরা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক সম্পাদক কাজী বাকিউল্লাহ, ত্রান ও দুর্যোগ সম্পাদক মোঃ বাবুল গাজী, সহ সাধারন সম্পাদক এ্যাডভোকেট মোঃ মিলন শেখ, আইন বিষযক সম্পাদক মোঃ টুটুল খান, কার্যনির্বাহী সদস্য নিমাই দাশ, সদস্য ধিমাই সরকার, মোঃ জাবের শেখ।

ভোটারবিহীন প্রহসনের নির্বাচন বাতিল ও তদারকী সরকারের অধীনে নির্বাচনের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
খবর বিজ্ঞপ্তি
ভোটারবিহীন প্রহসনের নির্বাচন বাতিল ও তদারকী সরকারের অধীনে নির্বাচনের দাবীতে ০৯ জানুয়ারি ’২৪ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় বাম গণতান্ত্রিক জোট খুলনা’র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। নগরীর পিকচার প্যালেস মোড় হতে এক বিক্ষোভ মিছিল আরম্ভ হয়ে ফেরীঘাট যেয়ে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। খুলনা জেলা বাম গণতান্ত্রিক জোটের আহবায়ক ও সিপিবির কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডা. মনোজ দাশের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সদস্য রণজিৎ চ্যাটার্জি, সিপিবির কেন্দ্রীয় সদস্য ও জেলা সাধারণ সম্পাদক এস এ রশীদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলÑবাসদ খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নাণ্টু, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের খুলনা জেলা নেতা আনিসুর রহমান মিঠু, ডাঃ সমরেশ রায়, সিপিবি খুলনা মহানগর সভাপতি মিজানুর রহমান বাবু, সাধারণ সম্পাদক এড. নিত্যানন্দ ঢালী, বাসদের জেলা সদস্য সচিব কোহিনুর আক্তার কণা, সিপিবি খুলনা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য এইচ এম শাহাদৎ, এড. চিত্তরঞ্জন গোলদার, সুতপা বেদজ্ঞ, বাসদের আঃ করিম, সিপিবি নেতা এস এম চন্দন, এড. প্রীতিষ মণ্ডল, বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, বীর মুক্তিযোদ্ধা কিংশুক রায়, মোস্তাফিজুর রহমান রাসেল, তোফাজ্জেল হোসেন, অধ্যাপক সঞ্জয় সাহা, হুমায়ুন কবির, শরীফুল ইসলাম সেলিম প্রমুখ নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ভোটারবিহীন একতরফা প্রহসনমূলক নির্বাচন সম্পন্ন করে ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। বক্তারা অবিলম্বে ফলাফল বাতিল করে তদারকী সরকারের অধীনে নির্বাচনের জোর দাবী জানান।

১১ জানুয়ারি থেকে চলবে বেনাপোল এক্সপ্রেস ট্রেন
বেনাপোল প্রতিনিধি
রাজধানীর গোপীবাগে ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর অনিবার্য কারণবশত ৬-৭ জানুয়ারি ঢালারচর এবং ৬-৭-৮ জানুয়ারি বেনাপোল এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ থাকবে। গত শনিবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে পশ্চিমাঞ্চল রেলওয়ের ফেসবুক পেইজে এক পোস্টে বিষয়টি জানানো হয়। পাশাপাশি দেশের বিভিন্ন রুটে চলাচলকারী আরও ২০টি ট্রেন দুইদিন না চালানোর সিদ্ধান্ত নেন বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

বেনাপোল স্টেশন মাস্টার শাহিদুজ্জামান জানান, আগামী বৃহস্পতিবার (১১ জানুয়ারি) থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি চালু করা হবে।

তিনি জানান, আগামী বৃহস্পতিবার দুপুর ১ টার সময় বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্য ট্রেনটি ছেড়ে যাবে। পরে ওইদিন রাত ১১ টা ৪৫ মিনিটে ট্রেনটি ঢাকা থেকে ফের বেনাপোলে উদ্দেশ্যে ছেড়ে আসবে। বৃহস্পতিবার ট্রেনটি সাপ্তাহিক বন্ধ থাকার কথা থাকলেও সেদিন ট্রেনটি চালু করা হবে বলে জানান রেলওয়ের এই কর্মকর্তা।

উল্লেখ্য, গত শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগে ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারজন যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনার পর রাতে ঢালারচর ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত নেন বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

মৎস্যশিল্পে ই-ট্রেসিবিলিটি বিষয়ক পাইলটিং প্রকল্পের উঠান বৈঠক
খবর বিজ্ঞপ্তি
স্মার্ট ফিশারিজ বাস্তবায়নে মৎস্যশিল্পে ই-ট্রেসিবিলিটি বিষয়ক পাইলটিং প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন শীর্ষক ক্লাস্টার চিংড়ি চাষীদের নিয়ে ফিশারী প্রোডাক্টস বিজনেজ প্রোমশন কাউন্সিল (্এফপি-বিপিসি) বাণিজ্য মন্ত্রণালয় ও ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ, (ফোয়াব)-এর যৌথ অর্থায়নে খুলনা জেলা মৎস্য অফিস ও আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিঃ-এর সহযোগিতায় এবং টেক-অ্যানালাইটিকা লিমিটেড-এর কারিগরি সহযোগিতায় ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ, (ফোয়াব)-এর ব্যবস্থাপনায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের বারুইকাটিতে চিংড়ি ক্লাস্টার সভাপতি সঞ্চিত কুমার গাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কুন্তল মণ্ডলের সঞ্চালনায় প্রথম চিংড়ি চাষীদের উঠান বৈঠক এবং বিকেল ৪টায় ১০নং ভাণ্ডারপাড়া ইউনিয়নের তালতলা চিংড়ি ক্লাস্টারের সভাপতি প্রণব বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ব্রজেন হালদারের পরিচালনায় দ্বিতীয় চিংড়ি চাষীদের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত বৈঠকদ্বয়ে ‘স্মার্ট ফিশারিজ বাস্তবায়নে মৎস্যশিল্পে ই-ট্রেসিবিলিটি বিষয়ক পাইলটিং প্রকল্প’ সম্পর্কে উপস্থাপনা করেন পাইলটিং প্রকল্পের কো-অডিনেটর মৎস্যবিদ মোঃ মনিরুজ্জামান। উভয় বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোয়াব সভাপতি মোল্লা সামছুর রহমান শাহীন। বিশেষ অতিথি ছিলেন সিনিয়ির উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুবক্কর সিদ্দিক ও ভাণ্ডারপাড়া ইউপি চেয়ারম্যান গোপাল চন্দ্র দে। এছাড়াও উপস্থিত ছিলেন ফোয়াবের খুলনা আঞ্চলিক কমিটির সদস্য সচিব শেখ শাকিল হোসেন, চিংড়ি বিশেষজ্ঞ কমলেশ সরকার, মোঃ ইয়াসিন হাওলাদার মানিক, ফোয়াবে অর্থ সম্পাদক সাফায়েত হোসেন শাওন, মনিমোহন মণ্ডল, ফোয়াব ডুমুরিয়া উপজেলা আঞ্চলিক কমিটির সদস্য সচিব আব্দুর সালাম বিশ্বাস, পাপ্পু রায়, ডেপুটি ম্যানেজার সেলস, আস্থা ফিড লিঃ আশিকুর রহমান, শিউলি গাইন, সুনীতি গাইন, চঞ্চল বিশ্বাস, দিপংকর বিশ্বাস, হিমা কবিরাজ, কমলেশ বৈরাগী, নমিতা রায়, কনক রায়, অনামিকা মণ্ডল, বন্ধন বিশ্বাস, সুক্রিয়া মণ্ডল, ধীরাজ বালা, শ্যামল বিশ্বাস প্রমুখ।

মহেশপুর পরাজিত স্বতন্ত প্রার্থীর কর্মীদের উপর হামলার অভিযোগ
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুরে স্বতন্ত্র প্রার্থীর ট্রাক মার্কা কর্মীদের উপর বিজয়ী প্রার্থীর নৌকা মার্কা কর্মীরা বিভিন্ন স্থানে হামলা করেছে বলে অভিযোগ করা হয়েছে। মহেশপুর থানা ও অভিযোগ কারীরা জানিয়েছে,তারা স্বতন্ত প্রার্থীর ট্রাক মার্কায় নির্বাচন করায় প্রতিপক্ষ নৌকা মার্কার কর্মীরা হামলা করেছে। মহেশপুর পৌরসভার নওদা গ্রামের মতিয়ার রহমানের ছেলে আব্দুর রশিদ থানায় অভিযোগ করেছে। তার গ্রামের মান্দার বস্ক্রের ছেলে মহাসিন,লোকমানের ছেলে মশিয়ার,গুড়চাঁদের ছেলে ওমেদুল,ফকির চাঁদরে ছেলে রেজা,মান্দারের ছেরে আজিজুল সহ সাত আট জন ৭ই জানুয়ারী রাত ৮ টায় নৌকা মার্কার বিজয় সংবাদ শুনে তার ব্যবসা প্রতিষ্ঠানের হামলা
করে এবং তাকে মারধর করার চেষ্ঠা করলে সে পালিয়ে জীবন রক্ষা করে। একই বাজারে মনিরুলের ডেকোরেটর দোকানে ইট পাটকেল নিক্ষেপ করে ও গালিগালাজ করে এবং যেখানে পাবো সেখানে মারধর করা হবে বলে হুমকি দেয়। এ বিষয়ে (৮ জানুয়ারি) সন্ধায় মহেশপুর থানায় পৃথক পৃথক অভিযোগ করা হয়েছে।
স্বতন্ত্র প্রাথী সাবেক সংসদ সদস্য শফিকুল আজম খানঁ চঞ্চলের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, নেপা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের সাবেক উপজেলা চেয়ারম্যান মৃতঃ বজলু রহমানের ছেলে টুনু ও নেপা মোড়ে জিয়াউর রহমানের উপর হামলা করা হয়েছে। এবিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন,তারা একাধিক অভিযোগ পেয়েছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নগরবাসীকে কাঙ্খিত সেবা দিন: মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক কেসিসিকে সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেছেন, নগরবাসীকে কাঙ্খিত সেবা দিন। যে কোন মূল্যে আমার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাই। তিনি বলেন, নগরীর চলমান উন্নয়ন ও সেবামূলক কর্মকান্ড বাস্তবায়নের জন্য কেসিসি’র দপ্তর প্রধানদের আরো দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় আমরা সকল ফুটপাথ অবৈধ দখলমুক্ত ও যানজট নিরসন করে নগরবাসীর জন্য একটি পরিচ্ছন্ন ও সুন্দর নগরী গড়ে তুলতে চাই।

সিটি মেয়র মঙ্গলবার বিকেলে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে কেসিসি’র কঞ্জারভেন্সী বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে অনুষ্ঠিত সভায় এ নির্দেশনামূলক বক্তব্য দেন।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আনিসুর রহমানসহ সহকারী কঞ্জারভেন্সী অফিসারগণ সভায় উপস্থিত ছিলেন।

সকালে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক নগর ভবনের জিআইজেড মিলনায়তনে কেসিসি’র সকল বিভাগ ও শাখা প্রধানদের সাথেও মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি চলমান সকল কাজ দ্রুত সম্পন্ন করাসহ দাপ্তরিক কাজ গতিশীল করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন। সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা সানজিদা বেগম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) মোঃ আব্দুল আজিজ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ স্বপন কুমার হালদার, বাজেট কাম একাউন্টস অফিসার মোঃ মনিরুজ্জামান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা, নির্বাহী প্রকৌশলী মোঃ সাহাবুল আলম ও শেখ মো: মাসুদ করিম, স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, ভেটেরিনারি সার্জন ড. পেরু গোপাল বিশ্বাস, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এস কে এম তাছাদুজ্জামান, এস্টেট অফিসার নুরুজ্জামান তালুকদার, বাজার সুপার এম এ মাজেদ, সিনিয়র লাইসেন্স অফিসার ফারুক হোসেন তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

সাতক্ষীরায় সাংবাদিক হত্যাপ্রচেষ্টা মামলায় কারাগারে থাকা কিশোর গ্যাং লিডার নাহিদের জামিন না মঞ্জুর, জেল হাজতে প্রেরন
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ভোরের চেতনা পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও বকচরা আহমেদিয়া দাখিল মাদ্রাসার সুপার রমজান আলীসহ চার জনকে কুপিয়ে ও ছুরকাঘাত করার ঘটনায় দায়েরকৃত হত্যা প্রচেষ্ঠা মামলার প্রধান আসামী কিশোর গ্যাং লিডার নাহিদকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেছে জেলা ও দায়রা জজ আদালত। সোমবার দুপুরে কারাগারে থাকা হত্যা প্রচেষ্টা ও চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামী নাহিদ জামিন আবেদন জানালে আদালতের বিচারক চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।
জামিন না মঞ্জুরকৃত আসামী কিশোর গ্যাং লিডার মোঃ নাহিদ (২৬) শহরের ইটাগাছা এলাকার মৃত গিয়াস উদ্দীনের পুত্র।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে গত বছরের ২৩ অক্টোবর সকাল ১১টার দিকে কিশোর গ্যাং লিডার নাহিদ ও রিপনসহ তাদের গুন্ডাবাহিনী হাতে রাম দা, লোহার রড, ছুরি, লোহার হাতুড়ি, জিআই পাইপ নিয়ে বেআইনী জনতা দলবদ্ধ হয়ে শহরের বাঁকালস্থ রমজান আলীর বাড়িতে অনধিকারভাবে প্রবেশ করে অশ্লীল ভাষায় গালিগালাচ করতে থাকে। এতে রমজান প্রতিবাদ করলে ৪নং আসামী আব্দুল গফফারের হুকুমে নাহিদ, রিপন, সিরাজুলসহ অন্যান্য আসামীরা তাকে এলোপাতাড়ি মারপিট করতে থাকে। এ সময় তার ডাক চিৎকারে বোন সাজিদা খাতুন, ভাগ্নে ফাহিম সরদার ও রমজানের ছেলে ফারহান ফেরদৌস তাকে রক্ষা করতে গেলে উক্ত আসামীরা তাদেরও মারপিট করতে থাকে। এক পর্যায়ে ১ নং আসামী নাহিদ হত্যার উদ্দেশ্যে তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে সজোরে রমজানের পেটের বাম পাশে পাজরের নিচে ছুরিকাঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। এরপর ২নং আসামী রিপন হত্যার উদ্দেশ্যে জিআই পাইপ দিয়ে বোন সাজিদাকে মারতে গেলে তার বাম চোখে লেগে থ্যাতলানোসহ রক্তাক্ত জখম হয়। ৩নং আসামী সিরাজুল হত্যার করার উদ্দেশ্যে ভাইপো ফারহানকে রামদা দিয়ে তার পিঠের বাম পাশে কোপ মারে। এতে সে গুরুতর জখম হয়। আসামী আব্দুল গফফার হত্যার উদ্দেশ্যে ভাগ্নে ফাহিমকে ধারালো দা দিয়ে মাথায় কোপ মারতে গেলে সে মাথা সরিয়ে নিয়ে হাত দিয়ে ঠেকাতে গেলে তার ডান হাতের কনুইয়ের নিচে লেগে গুরুতর রক্তাক্ত জখম হয়। এ সময় রমজান ছাড়াও তার বোন সাজিদা, ভাইপো ফারহান ও ভাগ্নে ফাহিমের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারপিট করে রক্তাক্ত জখম করে। আহতরা সবাই সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ ঘটনায় রমজানের মেঝ ভাই আব্দুর রহমান বাদী হয়ে নাহিদ, রিপন, সিরাজুল গফফারসহ ৭ জনের বিরুদ্ধে পরদিন সদর থানায় মামলা দায়ের করেন। এ মামলায় কারাগারে থাকা প্রধান আসামী কিশোর গ্যাং লিডার নাহিদ জামিনের আবেদন জানালে আদালতের বিচারক তা না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। কিশোর গ্যাং লিডার নাহিদের বিরুদ্ধে এর আগেও শহরের ইটাগাছা এলাকার আবুল হোসেনের পুত্র মুজাহিদুর রহমান অন্তুকে হত্যার উদ্দেশ্যে ধারালো দা দিয়ে বাম হাতের ৪টি আঙ্গুল কেটে নেয়া ও একই এলাকার আব্দুস সবুরের মালিকানাধীন আলম এন্টার প্রাইজের ৪ লাখ ১৮ হাজার টাকা ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। এ মামলায় রাস্ট্র পক্ষের আইনজীবি ছিলেন, জজ কোর্টের পিপি এড. আব্দুল লতিফ। তাকে সহায়তা করেন এড. এবিএম সেলিম। এছাড়া আসামী পক্ষে ছিলেন, এড. আব্দুল মজিদ, এড. মামুনুুর রশিদ প্রমুখ।
জজ কোর্টের পিপি এড. আব্দুল লতিফ উক্ত আসামীর জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের বিষয়টি নিশ্চিত করেছেন।

৯০ এর গনঅভ্যুত্থানের নেতা: মনিরুজ্জামান বাদলের ৩২তম মৃত্যু বার্ষিকী পালিত
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
স্বৈরাচার বিরোধী ৯০ এর গনঅভ্যুত্থানের অন্যতম নেতা বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ মনিরুজ্জামান বাদলের ৩২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে শরণখোলায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৯জানুয়ারি) উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শোক র্যালী, বাদলের সমাধিতে পূস্পমাল্য অর্পন ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপজেলা আওয়ামীলীগসহ জেলা ও কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সকাল ১০টায় রায়েন্দা বাজারের পূর্বমাথায় বাদলের নিজ বাড়ির মাঠে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি, নব নির্বাচিত সংসদ সদস্য শহীদ মনিরুজ্জামান বাদলের জামাতা এইচ.এম বদিউজ্জামান সোহাগ। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন মুক্তার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন, বাদলের সহধর্মিনী শামিমআরা বাদল, প্রবীন আওয়ামীলীগ নেতা এম এ রশিদ আকন, জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য সাইফুল ইসলাম খোকন, উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন শান্ত, কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান শেখ প্রমুখ। সভা শেষে মনিরুজ্জামান বাদলের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
১৯৯২সালের ৯জানুয়ারী ঢাকা বিশ্ববিদ্যায়ের টিএসসি চত্বরে ঈদ পূণমিলনী অনুষ্ঠান চলাকালিন সময় তৎকালিন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার উপস্থিতিতে মঞ্চ থেকে ডেকে নিয়ে শামসুন্নাহার হলের পাশে আততায়ীরা গুলি করে হত্যা করে। এরপর থেকে প্রতিবছর কেন্দ্রীয় ছাত্রীলীগের পাশাপাশি শরণখোলায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

মুক্ত বাংলা সংস্থার সদস্য পলাশের ইন্তেকাল : শোক
খবর বিজ্ঞপ্তি
নগরীর সামাজিক সংগঠণ মুক্ত বাংলা সংস্থার সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী এস এম ওয়ারিছুল হক পলাশ (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্না—–রাজিউন)। ৯ জানুয়ারি ভোর ৪টার দিকে মুসলমান পাড়া ক্রস রোডস্থ নিজ বাসায় বুকে ব্যাথা অনুভব করলে সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎক তাকে মৃত. ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি নড়াইল জেলা সদরের বাঘডাঙ্গা গ্রামের মরহুম সহিদ মোল্লার ছেলে। ব্যবসার সুবাদে তিনি পরিবার নিয়ে মুসলমান পাড়া ক্রস রোডে বসবাস করতেন। মরহুমের জানাযা জোহর বাদ মুসলমান পাড়া রোডস্থ দারুল উলুম জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে তাকে বসুপাড়া সরকারি কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযা নামাজে খুলনা মহানগর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মিজানুর রহমান মিজান, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর রাজুল হাসান রাজুসহ নগরীর গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও স্থানীয় বিপুল সংখ্যক মুসাল্লি অংশগ্রহণ করেন।
সমাজ সেবক ও ক্রীড়া সংগঠক ওয়ারিছুল হক পলাশের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন মুক্ত বাংলা সংস্থার নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন সভাপতি জেড এ মাহমুদ ডন, সহ-সভাপতি মো. আব্দুল লতিফ সুইট ও মো. জাকির হোসেন হাওলাদার, সাধারন সম্পাদক মো. কামরান হাচান মন্টু, যুগ্ম-সম্পাদক শেখ সহিদ আলী ও মো. আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মো. তালাত মাহামুদ সাগর, দপ্তর সম্পাদক মো. আবুল হাসান, ক্রীড়া সম্পাদক শেখ জাহিদুর রহমান জাহিদ, তথ্য ও প্রচার সম্পাদক এম এ জলিল, সমাজকল্যাণ সম্পাদক নাইম হাসান হাসিব, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক দ্বীন মোহাম্মদ, শিক্ষা ও পাঠাগার সম্পাদক এস এম আনোয়ার হোসেন, মহিলা ও সংষ্কৃতি সম্পাদক বনানী সুলতানা ঝুমু, কার্যনির্বাহী সদস্য শামীম আহমেদ, মোরশেদ আহমেদ রিপন, জি এম মাজাহারুল ইসলাম ডাবলু, আজিজুর রহমান, সৈয়দ জামিল উদ্দিন বাপ্পা, রফিকুল ইসলাম বাচ্চুসহ সংস্থার সকল সদস্যবৃন্দ।

খুলনা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে বটিয়াঘাট উপজেলায় দুস্থদের মধ্যে কম্বল বিতরণ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির খুলনা জেলা ইউনিটের পক্ষ থেকে মঙ্গলবার বিকেলে খুলনার বটিয়াঘাটা উপজেলার গাওঘরা বাজার চত্বরে শীতার্ত দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন খুলনা জেলা পরিষদ ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু।

খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান জোবায়ের আহমেদ খান জবা’র সভাপতিত্বে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে জেলা রেড ক্রিসেন্ট ইউনিট কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, জেলা ইউনিটের যুব প্রধান মুস্তাকিম বিল্লাহ মুহিত, সুরখালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ জাকির হোসেন লিটু, ইউনিয়ন পরিষদ সদস্য সরদার নাজমুস সাকিব, আবুল কালাম হালদার, রুনা বেগম, সুজিত রায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম ফরিদ রানা।
অনুষ্ঠানে কাতার রেড ক্রিসেন্টের অনুদানকৃত ২০০টি কম্বল দুস্থদের মধ্যে বিতরণ করা হয়। জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্যরা কম্বল বিতরণে সহযোগিতা করে।
কম্বল বিতরণকালে প্রধান অতিথি শেখ হারুনার রশীদ বলেন, যে কোনো প্রাকৃতিক দূর্যোগে রেড ক্রিসেন্ট সোসাইটি অসহায় মানুষের পাশে দাঁড়ায় এবং সাধারণ মানুষের দুর্দশা লাঘবে সবরকম সহযোগিতা করে। আর্তমানবতার সেবায় খুলনা জেলায় রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম অব্যহত থাকবে।

প্রহসনের ভোটবর্জন করায় কৃতজ্ঞতা প্রকাশ করে জেলা বিএনপি’র লিফলেট বিতরণ ও গণসংযোগ
খবর বিজ্ঞপ্তি
গত ৭ জানুয়ারি আ’লীগের সাজানো-পাতানো প্রহসনের নির্বাচন দেশব্যাপী একচেটিয়াভাবে প্রত্যাখ্যান করায় জনগনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে গণসংযোগে লিফলেট বিতরণ করেছে খুলনা বিএনপি। আজ মঙ্গলবার (০৯ জানুয়ারি) দুপুরে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবির পক্ষে জনগণকে সম্পৃক্ত করতে গণসংযোগ কর্মসূচি পালন করে খুলনা জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, খুলনা তথা সারাদেশের মানুষ ভোটবর্জনের নিরব বিপ্লব করে আওয়ামীলীগের রাজনৈতিক কবর রচনা করেছে। গেল ১৫টি বছরে মাফিয়া সরকারের দুর্নীতি-লুটপাট, দমন-নিপীড়ন, জুলুম-নির্যাতনের ঐতিহাসিক প্রতিবাদ প্রদর্শিত হয়েছে ভোট বর্জনের মধ্যদিয়ে। সারাদিন ভোটার শুণ্য ভোট কেন্দ্রগুলোতে কুকুরের আনাগোনা ছিল চোখে পড়ার মতোই। গণতন্ত্রকামী জনতার বিজয় অবশ্যম্ভাবী।
গণসংযোগে লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ও জেলা যুবদলের সভাপতি এসএম শামীম কবির, রূপসা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোল্লা সাইফুর রহমান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এসএম মাসুম বিল্লাহ, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন, জেলা তাঁতীদলের আহবায়ক মেহেদী আহসান মিন্টু, জেলা যুবদলের সহ-সভাপতি মোল্লা আইয়ুব হোসেন, কয়রা উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোঃ শরিফুল আলম, মাহমুদুল হাসান লোটাস, এসএম মারুফ আহমদ, শফিকুল ইসলাম বাচ্চু, হাবিবুর রহমান বেলাল, গাজী শহীদুল ইসলাম, মশিউর রহমান শফিক, হেলাল উদ্দীন, ইমরান খান, মিল্টন রায়, জাফর হাসান, শাহিন মোল্লা, জাহাঙ্গীর হোসেন, জাহিদুল ইসলাম, ইসমাইল খান, মনিরুজ্জামান সোহাগ, মোঃ আরিফ শেখ, বায়জিদ হোসেন, মামুন শেখ, রাজ্জাক, রাজু, তরিকুল,সাইদ রানা, সাব্বির, নাহিদ, তরিকুল ও রব্বানী প্রমুখ।।

মহেশ্বরপাশায় এস এম প্লাজায় ভয়াভহ অগ্নিকান্ড
স্টাফ রিপোর্টারঃ
দৌলতপুর মহেশ্বরপাশা কালিবাড়ি বাজারে সোমবার রাত ১১ টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
অগ্নিকান্ডে মহেশ্বরপাশা কালিবাড়ি মন্দিরের পশ্চিমপাশে এস এম প্লাজায় রবিউল টেলিকমে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এসময় পাশের আরো দুটি দোকানে আংশিক পুড়ে যায়।
দৌলতপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ কাইমুজ্জামান জানান বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকান্ডে ১ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে এবং আরো ২টি দোকানের আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে।
দৌলতপুর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও ৩ টি ইউনিট প্রায় ৪৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে তবে অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান এখন পর্যন্ত জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা ।

যশোর-৪ আসনে কর্মক্ষেত্রে ভুল হলে ধরিয়ে দিবেন- এনামুল হক বাবুল
তামিম আহমেদ মনির।।
৮৮ যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া-বসুন্দিয়া) আসনে সদ্য নির্বাচিত সংসদ সদস্য এনামুল হক বাবুলকে বিশাল সংবর্ধণা প্রদান করা হয়েছে। অভয়নগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকালে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে শাহ্ হাদীউজ্জামান স্বাধীনতা মঞ্চে এই সংবর্ধণা প্রদান অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান গাজী নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব। এসনময় বক্তব্য রাখেন, সদ্যনির্বাচিত সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল, সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী বিশ^াস, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত।
সদ্যনির্বাচিত সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল তাঁর বক্তব্যে বলেন, ‘যশোর-৪ আসনে সকল প্রকার নিয়োগবাণিজ্য ও চাঁদাবাজি বন্ধ। এর সাথে যারা জড়িত থাকবে তাদেও বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, চলার পথে কাজ করার সময় অনেক ভুলত্রুটি হতে পারে। আপনারা আমার ভুলগুলো ধরিয়ে দিবেন। জনগণের সঙ্গে ছিলাম, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।
এনামুল হক বাবুলকে অভয়নগর উপজেলা আওয়ামী লীগ, নওয়াপাড়া পৌর আওয়ামী লীগ, সকল অঙ্গ সহযোগি সংগঠন, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, ক্রীড়া সংগঠনসহ শিক্ষক সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে সংবর্ধণা প্রদান করা হয়।

খুলনায় জামায়াতে ইসলামীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সজলিসে শুরা সদস্য ও খুলনা মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার পুরো নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করে দিয়ে বাকশাল কায়েম করেছে। সকল দলের অংশগ্রহণে অর্থবহ নির্বাচনের পরিবর্তে ডামি নির্বাচনের ব্যবস্থা করে। সরকার বিচার ব্যবস্থাকে কলুষিত করেছে। রাজনৈতিক নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে ফরমায়েশী রায়ের মাধ্যমে মাঠ ফাঁকা করতে চাচ্ছে। তারা রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। ফলে দেশের জনগণ আর আওয়ামী সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। এই স্বৈরাচারী, জালিম সরকারের পতন নিশ্চিত করে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার মাধ্যমে সকলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও অর্থবহ নির্বাচনের কোনো বিকল্প নেই। প্রহসনের নির্বাচন বাতিল, অবিলম্বে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের নতুন তারিখ ঘোষণা, জনগণের ন্যায্য ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে মঙ্গলবার (৯ জানুয়ারি) নগরীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও গণসংযোগকালে তিনি এ সব কথা বলেন।
এ সময় জামায়াত নেতা আলম শেখ, আবু রায়হান, কাজল খান, মঈনুদ্দীন শেখ, এস কে বারি, খান রবিউল ইসলাম, গোলাম রাব্বানী, কাজী মোরতুজা, এস এম হাবিবুর রহমানসহ প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, সরকার আবারো যেনতেনভাবে ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচন বাস্তবায়ন করেছে। কাকে কোন আসন থেকে বিজয়ী করা হবে সরকার সেই তালিকাও নির্বাচনের পুর্বেই চুড়ান্ত করে রেখেছিল। তারা জনমতকে পদদলিত করে যা ইচ্ছা, তাই করেছে। জনগণ তাদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ। তাই নির্বাচনের মাঠে তারা যায়নি। এ জন্য ভোট কেন্দ্রগুলোতে কুকুর, ছাগল, ভেড়া আর বানরের দেখা মিলেছে। তিনি বলেন, এই প্রহসনের নির্বাচনী ফলাফল বাতিল করে অবিলম্বে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করার আহবান জানান। তিনি ফ্যাসিস্ট সরকারের সকল ধরনের রক্ত চক্ষু উপক্ষো করে ভোট ও ভাতের অধিকার আদায়ের আন্দোলন অব্যাহত রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

কয়রা আ,লীগের সভাপতির সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি।
খুলনার কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জি,এম মোহসিন রেজার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পাইকগাছা আগড়ঘাটা বাজারস্থ বালুর মাঠে নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান এর পক্ষ থেকে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ প্রেম কুমার মন্ডল, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু।

এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য নাহার আক্তার, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম সানা, খুলনা জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শিউলী বিশ্বাস, কয়রা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নিলিমা চক্রবর্তী, অধ্যক্ষ রাজিব বাছাড়, সাবেক মেম্বর প্রশান্ত বাইন, শিমুল বিল্লাল বাপ্পি, আওয়ামী লীগনেতা আব্দুর রশিদ, প্রভাষক সুকুমার বাছাড়, আনিস রহমান, যুবলীগনেতা অহেদুজ্জামান মোড়ল ও জেলা ছাত্রলীগনেতা মৃণাল কান্তি রায় বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী।

এমপি রশীদুজ্জামান ফুলেল শুভেচছায় সিক্ত
পাইকগাছা প্রতিনিধি।

খুলনার পাইকগাছা ও কয়রার দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন (খুলনা-৬) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান।

মঙ্গলবার(৯ ডিসেম্বর) সকাল থেকে শুরু করে দিনব্যাপী নির্বাচনী এলাকা পাইকগাছা-কয়রার বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সরকারি প্রতিষ্ঠান ও সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

এসময়ে উপস্থিত ছিলেন,খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জিল্লুর রহমান, পাইকগাছার ডেপুটি জেনারেল ম্যানেজার সিদ্দিকুর রহমান তালুকদার, কয়রার ডিজিএম শাহীন রেজা, এজিএম রফিকুল ইসলাম, পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, জেলা পরিষদ সদস্য নাহার আক্তার,

ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম সানা, খুলনা জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পাইকগাছা-কয়রার নির্বাচনী সমন্বয়কারী শিউলী বিশ্বাস, কয়রা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নিলিমা চক্রবর্তী, অধ্যক্ষ রাজিব বাছাড়, সাবেক মেম্বর প্রশান্ত বাইন, শিমুল বিল্লাল বাপ্পি, আওয়ামী লীগনেতা আব্দুর রশিদ, প্রভাষক সুকুমার বাছাড়, স্বাক্ষর বাছাড়, মিথুন বাইন,যুবলীগনেতা অহেদুজ্জামান মোড়ল ও জেলা ছাত্রলীগনেতা মৃণাল কান্তি রায় সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী।

দাকোপে শীত নিবারণে পুরাতন কাপড়েই ঝুঁকছে মধ্যবিত্তরা
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
সারা দেশে চলছে শীতের মৌসুম কুয়াশার সাথে পাল্লা দিয়ে বাড়ছে শীত। কনকনে ঠান্ডায় মানুষ নির্জীব, বেলা বের না হওয়া পর্যন্ত কাজে চলছে ধীরগতি। এই পরিবেশে অর্থসংকটে অধিকাংশ মানুষ তাইতো শীত নিবারণে খুলনার বিভিন্ন ফুটপাতের উষ্ণ কাপড়ের দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ। খুলনার দাকোপ উপজেলার পুরাতন কাপড় বিক্রয়ের জন্য খ্যাত উপজেলা সদরের চালনা বাজার ও বাজুয়া বাজার যেখানে শিশু, যুবক, যুবতী, বৃদ্ধা সহ সকল মানুষের কাপড় পাওয়া যায় সুলভ মূল্যে। সপ্তাহে মঙ্গলবার ও বুধবারের হাটে দেখা যায় উষ্ণ কাপড় ক্রেতাদের উপচেপড়া ভিড়। এখানে বিক্রয় করা হয় মাফলার-৫০, কানটুপি-২০, চাদর-১০০, ট্রাউজার-৬০, জেকেট-১০০ সহ শীত নিবারণের বিভিন্ন উষ্ণ কাপড়। ঢাকাসহ পার্শ্ববর্তী জেলা ঝিনাইদহ, যশোর থেকে আনা হয় এ সব কাপড়। এমনি একজন কাপড় বিক্রেতা মাসুদ রানার সাথে কথা বললে তিনি জানান, খুলনা ডাকবাংলো মার্কেটে কাপড় বিক্রি করতাম মার্কেটটি যুগ যুগ ধরেই পুরাতন কাপড় বিক্রয়ের জন্য সেরা ছিল। বর্তমানে পুরাতন কাপড় ক্রয়ের জন্য অনেক ক্রেতাই এখানে আসে না ফলে বিক্রি অনেক কম হচ্ছে তাই বিভিন্ন বাজারে এসে পুরাতন কাপড় বিক্রয় করছি। বাজুয়া বাজারে কাপড় ক্রয় করতে আসা এক ব্যক্তির সাথে কথা বললে তিনি জানান কম মূল্যে মোটামুটি একটু ভালো কাপড় পাওয়া যায় এখানে তাই নিজে ও পরিবারের সদস্যদের শীত নিবারণ করতে কাপড় কিনতে প্রায়ই আসি। মার্কেটটাকে আরো একটু সম্প্রসারণ করে স্থায়ী মার্কেট করে দিলে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ স্বল্পমূল্যে ভালো কাপড় ক্রয় করতে পারবে বলে ধারণা করছেন স্থানীয় সচেতন মহল।

 

পাইকগাছায় চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ গড়ুইখালী ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে!
পাইকগাছা( খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় কবরস্থান সংরক্ষনের নামে প্রায় ৫ শতাধিক মানুষের চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ গড়ুইখালী ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে। সোমবার সকালে শত শত এলাকাবাসি ফুসে উঠে ওই পথ উন্মুক্ত করেছে। এ নিয়ে এলাকাবাসী ও চেয়ারম্যান পক্ষ মুখমুখি অবস্থানে রয়েছে।
এলাকাবসি জানান,উপজেলার গড়ুইখালী ইউনিয়ন পরিষদের সরকারী জায়গায় ৬৬ শতক জমির উপর কবর স্থান রয়েছে। গড়ুইখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তাফা কামাল বন্ধন ইউনিয়ন পরিসদ ও কবরস্থানের পাশ দিয়ে আজমল, ইকবল সহ খৃষ্টানদের সিন্ধুতারা মা মারিয়াম গীর্জার ৭০ টি পরিবারের লোকজনের চলাচলের জন্য রাস্তা তৌরী করে দেন। গীর্জার সভাপতি শ্যাম সরকার জানান, আমরা এই পথ দিয়ে প্রায় বিশ বছর ধরে চলাফরা করছি। কররের স্থান সংরক্ষনের জন্য সীমানা প্রাচির দিয়ে আলাদা করে দেন সাবেক চেয়ারম্যান। বর্তমান চেয়ারম্যান আব্দুস ছালাম কেরু সে সীমান প্রাচির ভেঙ্গে রাস্তা বন্ধ করে দেয়। সে কারণে আমাদের ছেলেমেয়েরা বিদ্যাল যেতে পারে না। সাবেক চেয়ারম্যান রুহুলামীন বিশ্বাস জানান, আমার আমলেও রাস্তা সংস্কার করে চলাচলের ব্যবস্থা করা হয়। ইউনিয়ন আলীগের সাধারণ সম্পাদক আয়ূব আলী জানন, জনগনের চলাচলের রাস্তা বন্ধ করা চেয়ারম্যানের ভূল হয়েছে। এ কারণে এলাকাবাসি ফুসে উঠে সোমবার সকালে রাস্তা উন্মুক্ত করেছে। বর্তমান চেয়ারম্যান আব্দুস ছালাম কেরু বলেন, এখানে কোন রাস্তা ছিলোনা। কবরস্থান সংরক্ষনের জন্য আমি ঘেরাবেড়া দিয়েছি। তবে সাবেক দুই চেয়ারম্যানের নৃর্তৃত্বে এলাকাবাসি পথ উন্মুক্ত করেছে। আমি প্রশাসনকে জানিয়েছি। তারা বলেছে আগামী তিন দিনের মধ্য সমাধান করবেন বলে আশ্বস্ত করেছে। এ বিষয় পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, চেয়ারম্যান আমাকে জানিয়েছে। খুব তাড়াতাড়ি এলাকাবাসীকে নিয়ে সমাধান করা হবে। পাকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা আল- আমিন জানন, গড়ুইখালী ইউনিয়ন চেয়ারম্যান জানিয়েছে। খুবতাড়া তাড়ি এটি সমাধান করা হবে।

সাবেক প্রতিমন্ত্রী ডা. মোজাম্মেল হোসেন এর ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ
স্টাফ রিপোর্টার
আজ বুধবার (১০ জানুয়ারি) বাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এবং বাগেরহাট জেলা আওয়ামা লীগের সাবেক সভাপতি ডা. মো. মোজাম্মেল হোসেনের চতুর্থ মৃত্যুবার্ষিকী। ২০২০ সালের এদিনে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
তিনি ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন। বাগেরহাট-১ এবং বাগেরহাট-৪ আসন থেকে তিনি ৫ বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। শরণখোলা-মোড়েলগঞ্জ এলাকাসহ বাগেরহাটের বিভিন্ন রাস্তাঘাট-কালভার্ট, ব্রিজ, নলকূপ, মসজিদ-মন্দিরসহ অসংখ্য জনহিতকর কাজে তিনি অবদান রাখেন। তিনি চিকিৎসক হিসেবে দীর্ঘকাল জনসেবা করেন।
এদিকে তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পরিবারের উদ্যোগে আগামীকাল বাদ আসর মোড়েলগঞ্জ উপজেলার মধ্য কচুবুনিয়া গ্রামে মসজিদ ও অন্যান্য স্থানে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

নজিরবিহীন বিজয়লাভের জন্য প্রধানমন্ত্রীকে খুবি উপাচার্যের অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘আওয়ামী লীগের এই নিরঙ্কুশ বিজয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনা এবং উন্নয়নের পক্ষে অকুণ্ঠ সমর্থন। চলমান সর্বাত্মক উন্নয়ন অভিযাত্রায় এ বিজয় এগিয়ে যাওয়ার সংকল্প। উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ নির্মাণের অঙ্গীকার।’
তিনি আরও বলেন, ‘গত দেড় দশক ধরে দেশের শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোগত উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার এক নীরব বিপ্লব ঘটিয়ে ফেলেছে। ন্যায়, সমতা, শান্তি ও প্রগতির পক্ষে সুষ্পষ্ট এ গণরায় বঙ্গবন্ধুর দেখানো পথে দেশকে এগিয়ে নেওয়ার এক অনির্বাণ প্রেরণা হিসেবে কাজ করবে।’

 

খুলনার নবনির্বাচিত ৬ সংসদ সদস্যকে খুবি উপাচার্যের শুভেচ্ছা ও অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসনে ননী গোপাল মণ্ডল, খুলনা-২ আসনে সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা-৩ আসনে এস এম কামাল হোসেন, খুলনা-৪ আসনে আব্দুস সালাম মুর্শেদী, খুলনা-৫ আসনে নারায়ন চন্দ্র চন্দ এবং খুলনা-৬ আসনে মো. রশীদুজ্জামান মোড়ল সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মুক্তিযুদ্ধের স্বপক্ষের রাজনৈতিক দল আওয়ামী লীগ মনোনীত প্রার্থীবৃন্দ সংসদ সদস্য পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন; তাঁদের এই বিজয় খুলনার উন্নয়নে মাইলফলক হিসেবে কাজ করবে। নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দ খুলনা বিশ্ববিদ্যালয়ের বিকাশে অতীতের ন্যায় সার্বিক দিকনির্দেশনা ও পরামর্শ দিয়ে পাশে থাকবেন বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে তাঁদের নেতৃত্বে বৃহত্তর খুলনা নগরী ও জেলা উন্নয়নের দিকে আরও বেশি ধাবিত হবে বলে তিনি উল্লেখ করেন।

ডুমুরিয়ায় গোয়েন্দা পুলিশের অভিযানে ২টি অস্ত্রসহ যুবক গ্রেফতার
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ২টি দেশীয় অস্ত্রসহ ডালিম বিশ্বাস (৩০) নামে এক যুবককে আটক করেছে। সে উপজেলার রুদাঘরা ইউনিয়নের শোলগাতিয়া গ্রামের মৃত রফিকুল বিশ্বাসের ছেলে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলার টিপনা নতুনরাস্তা এলাকা থেকে তাকে আটক করা হয়।
জেলা ডিবি পুলিশের এসআই শেখ ইমরুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার দিন সকালে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা¯’ল টিপনা আব্দুল ওহাব গাজীর বাড়ির পাশে অভিযান চালিয়ে সন্দেহ জনক একটি নম্বর বিহীন মোটর সাইকেলসহ ডালিম বিশ্বাস কে আটক করা হয়। এরপর তার কাছে থাকা একটি প্লাস্টিকের বাজার করা ব্যাগ তল্লাশি করে ২টি দেশীয় ওয়ান সুটার গান (এল জি) অস্ত্র উদ্ধার করা হয়।
এ বিষয়ে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ সুকান্ত সাহা জানান, খুলনা জেলা ডিবি পুলিশ অস্ত্রসহ এক আসামীকে থানায় সোপর্দ করেছে এবং তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।###

ডুমুরিয়ায় দলিল লেখক সমিতি সভাপতির অনা¯’ার প্রতিবাদে সংবাদ সম্মেলন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় দলিল লেখক সমিতির সভাপতি ফাররুখ হোসেন খানকে নিয়ম নীতির তোয়াক্কা না করে এবং উদ্দেশ্য প্রণোদিত ভাবে অনা¯’া আনা হয়েছে এমনটি দাবি করে এক সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার সকালে দলিল লেখক সমিতির কার্যালয়ে আয়োজিত জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি ফাররুখ হোসেন খান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি সমিতির ৬৭ জন সদস্যের গোপন ব্যালটের মাধ্যমে ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সর্বাধিক ভোট পেয়ে আমি সভাপতি পদে নির্বাচিত হই। এরপর থেকে সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মোল্লা ও কোষাধ্যক্ষ প্রশান্ত কুমার জোদ্দার বিভিন্ন সময়ে বিশেষ বিশেষ সভায় যোগ না দিয়ে সংগঠন পরিপš’ী কার্যক্রমে লিপ্ত হয়। এমনকি তারা সমিতির নির্ধারিত লাইব্রেরী ফির টাকা না দিয়ে উপরš‘ এক লাখ ষাট হাজার টাকা ব্যক্তিগত ভাবে পকেট¯’ করেছেন। ওই টাকার হিসাব চাইতে গেলে তাদের সাথে নানা টানা পোড়েন সৃষ্টি হয়। যে কারণে গত ২৬ নভেম্বর’২৩ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মোল্লা কে সাময়িক বরখাস্ত করা হয়। তারই জের ধরে সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ চক্রান্ত মুলক ভাবে কার্যিনর্বাহী কমিটির অন্যান্য সদস্যদের ভূল বুঝিয়ে একটি সাদা কাগজে স্বাক্ষর নিয়ে ভূয়া রেজুলেশন করে আমাকে অনা¯’া আনা হয়েছে। যা নিয়ম বহির্ভূত এবং উদ্দেশ্য প্রণোদিত। সাদা কাগজে স্বাক্ষরকারী সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সামছুর রহমান মোড়ল বলেন, আমাকে একটা মিটিং করার কথা বলে সাদা কাগজে স্বাক্ষর করে নিয়েছে সভাপতির অনা¯’ার ব্যাপারে কিছু জানিনা। এমন অভিযোগ কমিটির অনেকেরই। এ সময় উপ¯ি’ত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক খান মোজাম্মেল হোসেন, আঃ সাত্তার মোল্যা,ইনছার আলী গাজী, শেখ মোশারফ হোসেন সহ অনেকে।###

গাবতলায় বায়নাপত্র করে অন্যত্র জমি বিক্রির পায়তারা।
জ্বলেমিন হোসেন,আশাশুনি
আশাশুনি উপজেলার গাবতলায় বড় ভাই জমি ছোট ভাইয়ের কাছে বায়নাপত্র করে অন্যত্র জমি বিক্রির পায়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে জানা যায়, গাবতলা গ্রামের মৃত শৈলেন্দ্র নাথ দাশের বড় ছেলে সুভাষ চন্দ্র দাশ তার ছোট ভাই সুমল চন্দ্র দাশের কাছে সাড়ে বারো বিগা জমি ২০২৫ সাল পর্যন্ত মেয়াদে ৩০০ টাকার স্ট্যাম্পে ৮ ল্ক্ষ টাকার বিনিময়ে ব্যাংক চেক ও ৫ লক্ষ টাকা বাইনাপত্র রেজিষ্ট্রি করেন প্রায় এক বছর আগে। বাইনাপত্রে উল্লেখ জমি, আশাশুনি থানার গাবতলা, ভোগিয়াসহ অন্যান্য মৌজা ৪২৭ নং বি আর এস খতিয়ানে দাগ নং ১০৯০, ১০৯৩, ১১১২, ১১১৯, ১১২০, ১১৩৬, ১১৬৯, ১১৭৩, ১১৭৮, ১১৯৩, ১১৯৪, ১১৯৯, ১২০২, ১২০৪, ১২৬৩, ১২৬৪, ১২৭৮, ১২৭৯, ১২৮২, ১২৮৫, ১২৮৭, ১২৮৮ সহ অন্যান্য দাগে সাড়ে ১২ বিঘা জমি। কিন্তু বড় ভাই ভারতে বাস করেন। সেখানকার নাগরিক হয়ে প্রায় বাংলাদেশে এসে বিভিন্ন জায়গায় এ জমি বিক্রির পায়তারা করেন। যার ইন্দন দেয় উত্তম কুমার, বিশ্বজিৎ ও রবি শংকর। দ্বৈত নাগরিক হওয়ায় ২৯/৮/২৩ তারিখে ছোট ভাই সুমল চন্দ্র দাশ নাগরিকত্ব বাতিলের জন্য উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবর আবেদন করেন। এবিষয়ে ছোট ভাই সুমল চন্দ্র দাশ বাইনাপত্রে ক্রয়কৃত জমি অন্যত্র বিক্রি করতে না পারেন সেজন্যে উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।