সাতক্ষীরা প্রতিনিধি।।
খুলনা থেকে প্রকাশিত দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সাতক্ষীরা কলারোয়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক সোহাগ হোসেন এর পিতা আব্দুল মাজেদ সরদার ইন্তেকাল করেছেন “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন”। মঙ্গলবার ৯ই জানুয়ারি সকাল ৮ টায় সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি গ্রামে তার বড় মেয়ের বাড়িতে আব্দুল মাজেদ সরদার (৬৮) হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা ওইদিন বিকাল ৪টার সময় কলারোয়া উপজেলার শাহাপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষে শাহাপুর পারিবারিক কবর স্থানে তার দাফন সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, নাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান সাংবাদিক আবুল কালাম, দৈনিক মানবজমিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি ইয়ারব হোসেন, কলারোয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শামিমুজ্জামান টিপু, নিকটতম আত্বীয়, সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তি। সোহাগ হোসেন এর পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক খুলনাঞ্চল সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান মিলটন সহ খুলনাঞ্চল পরিবারের সদস্যরা। অনুরুপ বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা খুলনাঞ্চল পরিবারের সাংবাদিক ইব্রাহিম খলিল, সাংবাদিক খান নাজমুল হুসাইন, সাগর হোসেন, আক্তারুজ্জামান, ইলিয়াস হোসেন, মফিদুল ইসলাম জ্বালামিন হোসেন প্রমূখ।











































