
খুলনায় ৩৯ জন প্রার্থীর মধ্যে জামানত হারালেন ৩০ প্রার্থী
স্টাফ রিপোর্টার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ছয়টি আসনে ভোটের লড়াইয়ে অংশ নেওয়া ১১টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র ৩৯ জন প্রার্থীর মধ্যে ৩০ জনই জামানত হারিয়েছেন।
সোমবার (৮ জানুয়ারি) খুলনা জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহমেদ বলেন, সংসদ নির্বাচনে ঘোষিত ফলাফলে প্রদত্ত বৈধ ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় নৌকা ব্যতীত বাকি ১০টি দল ও অধিকাংশ স্বতন্ত্র প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। তবে, জামানত টিকেছে তিন স্বতন্ত্র প্রার্থীর।
জামানত হারালেন যারা-
খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে জামানত হারিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী কাজী হাসানুর রশিদ ‘লাঙ্গল’, তৃণমূল বিএনপির চন্দ্র প্রামাণিক ‘সোনালী আঁশ’ ও স্বতন্ত্র প্রার্থী প্রশান্ত কুমার রায় ‘ঈগল’ প্রতীক।
খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনে জাতীয় পার্টির মো. গাউসুল আজম ‘লাঙ্গল’, বাংলাদেশ কংগ্রেসের দেবদাস সরকার ‘ডাব’, সাংস্কৃতিক মুক্তিজোটের বাবু কুমার রায় ‘ছড়ি’, গণতন্ত্রী পার্টির মতিয়ার রহমান ‘কবুতর’, বিএনএম প্রার্থী মো. আব্দুল্লাহ আল আমিন ‘নোঙর’ ও স্বতন্ত্র প্রার্থী মো. সাঈদুর রহমান ‘ঈগল’।
খুলনা-৩ (দৌলতপুর-খালিশপুর-খানজাহান আলী) আসনে জাতীয় পার্টির মো. আব্দুল্লাহ আল মামুন ‘লাঙ্গল’, জাকের পার্টির এসএম সাব্বির হোসেন ‘গোলাপ ফুল’ ও স্বতন্ত্র প্রার্থী ফাতেমা জামান সাথী ‘ঈগল’।
খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) আসনে জাতীয় পার্টির মো. ফরহাদ আহমেদ ‘লাঙ্গল’, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. মোস্তাফিজুর রহমান ‘আম’, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান ‘সোনালী আঁশ’, বাংলাদেশ কংগ্রেসের মনিরা সুলতানা ‘ডাব’, ইসলামী ঐক্যজোটের রিয়াজ উদ্দীন খান ‘মিনার’, বিএনএম প্রার্থী এস এম আজমল হোসেন ‘নোঙর’, স্বতন্ত্র প্রার্থী মো. জুয়েল রানা ‘ট্রাক’, স্বতন্ত্র প্রার্থী এমডি এহসানুল হক ‘সোফা’, স্বতন্ত্র প্রার্থী এইচএম রওশন জামির ও স্বতন্ত্র প্রার্থী মো. রেজভী আলম ‘ঈগল’।
খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে জাতীয় পার্টির মো. শাহীদ আলম ‘লাঙল’, বাংলাদেশ কংগ্রেসের এসএমএ জলিল ‘ডাব’ ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির শেখ সেলিম আকতার ‘হাতুড়ি’।
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে জাতীয় পার্টির মো. শফিকুল ইসলাম মধু ‘লাঙ্গল’, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. আবু সুফিয়ান ‘আম’, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মির্জা গোলাম আজম ‘ডাব’, বিএনএম প্রার্থী এস এম নেওয়াজ মোরশেদ ‘নোঙর’, তৃণমূল বিএনপির মো. নাদির উদ্দিন খান ‘সোনালী আঁশ’।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ছয়টি আসনেই নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীরা। তারা হলেন, খুলনা-১ আসনে ননী গোপাল মণ্ডল, খুলনা-২ আসনে সেখ সালাউদ্দিন জুয়েল, খুলনা-৩ আসনে এস এম কামাল হোসেন, খুলনা-৪ আসনে আব্দুস সালাম মুর্শেদী, খুলনা-৫ আসনে নারায়ণ চন্দ্র ও খুলনা-৬ আসনে মো. রশীদুজ্জামান।
যে তিন স্বতন্ত্র প্রার্থীর জামানত টিকেছে- খুলনা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী এসএম মোর্ত্তজা রশিদী দারা (কেটলি), খুলনা-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী শেখ আকরাম হোসেন (ঈগল) ও খুলনা-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী জিএম মাহাবুবুল আলম (ঈগল)।
সাতক্ষীরায় জামানত হারিয়েছেন ২৩ প্রার্থী
সাতক্ষীরা প্রতিনিধি
সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী ৩০ প্রার্থীর মধ্যে ২৩ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এর মধ্যে জাতীয় পার্টির তিন প্রার্থীসহ দুইজন সাবেক সংসদ সদস্যও রয়েছেন। যদিও তারা দুই জন মনোনয়নপত্র প্রত্যাহারের কয়েক দিন পর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
রোববার (৭ জানুয়ারি) কোনো অপীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে জেলার চারটি আসনে নির্বাচন হয়। বিএনপি-জামায়াতসহ সমমনা জোটের ভোট বর্জনের মুখে সাতক্ষীরায় ১০টি নিবন্ধিত রাজনৈতিক দলের ২২ জন এবং ৮ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রার্থীদের মধ্যে একজন স্বতন্ত্র প্রার্থী নিজে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এবং অপর একজনকে দলের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়া হয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ৩০ প্রার্থীর মধ্যে ২৩ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
কোনো প্রার্থীকে জামানত বাঁচাতে হলে ওই আসনে মোট প্রাপ্ত বৈধ ভোটের ৮ ভাগের ১ ভাগের থেকে বেশি পেতে হয়। এই ২৩ প্রার্থী তা পাননি।
জামানত বাজেয়াপ্তরা হলেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনোনীত হাতুড়ি প্রতীকের প্রার্থী মুস্তফা লুৎফুল্লাহর প্রাপ্ত ভোট ৪৩১টি, বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের প্রার্থী ইয়ারুল ইসলামের প্রাপ্ত ভোট ৮৩৫, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের ছড়ি প্রতীকের প্রার্থী শেখ মো. আলমগীরের প্রাপ্ত ভোট ২৩৫, তুণমূল বিএনপির সোনালী আশ প্রতীকের প্রার্থী সুমি ইসলামের প্রাপ্ত ভোট ৪৪২, স্বতন্ত্র প্রার্থী দোলনা প্রতীকের এসএম মুজিবুর রহমানের (সরদার মুজিব) প্রাপ্ত ভোট ১৫ হাজার ৭০৮, স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের মো. নুরুল ইসলাম ২০৮, স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের শেখ নুরুল ইসলাম ৫ হাজার ৯৪৮ এবং স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী শেখ মুজিবুর রহমান ৩৫৩ ভোট পেয়েছেন।
এই আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফিরোজ আহমেদ স্বপন ১ লাখ ৪৪ হাজার ৯৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রার্থী জাতীয় পার্টি মনোনীত লাঙ্গলের প্রার্থী সৈয়দ দিদার বখত পেয়েছেন ২৬ হাজার ৮২১ ভোট।
তবে এই আসনে প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র কাঁচি প্রতীকের শেখ মুজিবুর রহমান পত্রিকায় প্র্রেসবিজ্ঞপ্তি দিয়ে এবং মুস্তফা লুৎফুল্লাহর পক্ষে জেলা ওয়ার্কার্স পার্টি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
সাতক্ষীরা-২ আসনে ন্যাশনাল পিপিলস পার্টির (এনপিপি) আম প্রতীকের প্রার্থী মো. আনোয়ার হোসেন পেয়েছেন ৯৩৮ ভোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর নোঙ্গর প্রতীকের প্রার্থী মো. কামরুজ্জামান বুলু ৭২৫ ভোট, তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের প্রার্থী মোস্তফা ফারহান মেহেদী ৩০৩ ভোট, স্বতন্ত্র কাঁচি প্রতীকের এনছান বাহার বুলবুল ৪৮০ ভোট এবং স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী মো. আফসার আলী পেয়েছেন ৭৭৯৪ ভোট। তবে প্রার্থীদের মধ্যে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এনছান বাহার বুলবুল লাঙ্গলের পক্ষে ভোট চেয়ে প্রচার অভিযানে অংশ নেন।
এই আসনে জাতীয় পাটি মনোনীত লাঙ্গলের প্রার্থী মো. আশরাফুজ্জামান ৮৮ হাজার ৩৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের মীর মোস্তাক আহমেদ রবি পেয়েছেন ২৭ হাজার ৪৪৭ ভোট।
সাতক্ষীরা-৩ (আশাশুনি-দেবহাটা ও কালিগঞ্জের আংশিক) আসনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গলের প্রার্থী মো. আলিফ হোসেনের প্রাপ্ত ভোট ১২ হাজার ৪৭৩, ন্যাশনাল পিপিলস পার্টি (এনপিপি) আম প্রতীকের প্রার্থী মো. আব্দুল হামিদ ৪ হাজার ১৮৩ ভোট, জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের প্রার্থী মো. মঞ্জুর হোসেন ১ হাজার ৮৫৫ ভোট, তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের রুবেল হোসেন ৮৪৭ ভোট এবং বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) এর চাকা প্রতীকের প্রার্থী শেখ তরিকুল ইসলাম পেয়েছেন ৭৭৮ ভোট।
এই আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আ ফ ম রুহুল হক ১ লাখ ৭৩ হাজার ৮৭৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন।
সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জের আংশিক) নির্বাচনি এলাকায় তৃণমূল বিএনপির সোনালী আশ প্রতীকের আসলাম আল মেহেদীর প্রাপ্ত ভোট ৫০৯, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. মাহবুবর রহমান ৩ হাজার ৩৩৯ ভোট, বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের মো. শফিকুল ইসলামের প্রাপ্ত ভোট ১ হাজার ৩২, ন্যাশনাল পিপিলস পার্টির (এনপিপি) আম প্রতীকের প্রার্থী শেখ ইকরামুল ৪৯৩ এবং স্বতন্ত্র কাঁচি প্রতীকের মো. মিজানুর রহমান পেয়েছেন ৫৮২ ভোট।
এই আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের এসএম আতাউল হক ১ লাখ ৩৬ হাজার ৩৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর নোঙ্গর প্রতীকের প্রার্থী এইচএম গোলাম রেজা পেয়েছেন ৩৮ হাজার ৯৪৬ ভোট।
সাতক্ষীরা জেলায় মোট ভোটার ১৭ লাখ ৪৬ হাজার ২২৪ জন। এর মধ্যে নারী ভোটার ৮ লাখ ৬৯ হাজার ২২৮ জন ও পুরুষ ভোটার ৮ লাখ ৭৬ হাজার ৯৮৪ জন এবং ১২ জন হিজরা ভোটার রয়েছেন।
দ্বাদশ জাতীয় নির্বাচনে তরুণ এমপি হলেন যারা
ঢাকা অফিস
দেশে দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল রোববার। এতে দেশের ২৯৯টি সংসদীয় আসনের মধ্যে ২৯৮টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ ২২৩টি আসনে জয়লাভ করে একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করেছে। স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৬১টি আসনে। এছাড়া জাতীয় পার্টি ১১টি এবং ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি একটি করে আসনে জিতেছে। এ আসনগুলোর মধ্যে তরুণ হিসেবে অনেকে নির্বাচিত হয়েছেন। তারা হলেন—
মাশরাফি বিন মুর্তজা:
নড়াইল-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজা ১ লাখ ৮৯ হাজার ১০২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ার্কার্স পার্টির প্রার্থী শেখ হাফিজুর রহমান (হাতুড়ি প্রতীক) পেয়েছেন ৪ হাজার ৪১ ভোট। এ আসনে জাতীয় পার্টির প্রার্থী খন্দকার ফায়েকুজ্জামান (ফিরোজ) লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯০৯ ভোট, ন্যাশনাল পিপলস পার্টি, এনপিপির প্রার্থী মো. মনিরুল ইসলাম আম প্রতীকে ৫৮০ ভোট, গণফ্রন্ট মনোনীত প্রার্থী মো. লতিফুর রহমান মাছ প্রতীকে ৫৮২ ভোট, ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো. মাহবুবুর রহমান মিনার প্রতীকে ১ হাজার ৮৫২ ভোট, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমির (লিটু) ট্রাক প্রতীকে ৩৫৬ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. নুর ইসলাম ঈগল প্রতীকে ১ হাজার ৩৬৩ ভোট পেয়েছেন।
চিত্রনায়ক ফেরদৌস আহমেদ:
ঢাকা-১০ আসনে নৌকা প্রতীক নিয়ে প্রথমবার বিজয়ী হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। তিনি মোট ভোট পেয়েছেন ৬৫ হাজার ৮৯৮টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী শামসুল আলম আম প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ২৫৭ ভোট।
ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন:
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ঈগল প্রতীকে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন এক লাখ ৬৯ হাজার ৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলী পেয়েছেন ৬৯ হাজার ৫৪৩ ভোট।
সাকিব আল হাসান:
মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সাকিব আল হাসান নৌকা প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান কাজী রেজাউল হোসেন ডাব প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৯৭৩ ভোট।
মজিবুর রহমান চৌধুরী নিক্সন:
ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে স্বতন্ত্র প্রার্থী বর্তমান স্বতন্ত্র দলীয় সংসদ সদস্য আওয়ামী যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন জয়লাভ করেছেন। এবার ঈগল প্রতীকে নিক্সন পেয়েছেন এক লাখ ৪৮ হাজার ৩৫ ভোট ভোট।
শেখ সারহান নাসের (তন্ময়):
বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ সারহান নাসের (তন্ময়) বিজয়ী হয়েছেন। শেখ তন্ময় পেয়েছেন ১ লাখ ৮২ হাজার ৩১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির হাজরা শহিদুল ইসলাম লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ১৭৪ ভোট।
সোলায়মান সেলিম:
ঢাকা-৭ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সোলায়মান সেলিম বিজয়ী হয়েছেন। তিনি নৌকা প্রতীক নিয়ে ৬৩ হাজার ৮১৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির সাইফুদ্দিন আহমেদ মিলন (লাঙ্গল) পেয়েছেন ৭ হাজার ৩০৮ ভোট।
মোহাম্মদ এ আরাফাত:
ঢাকা-১৭ আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। তিনি পেয়েছেন ৪৮ হাজার ৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিকল্পধারা বাংলাদেশ এর মো. আইনুল হক কুলা প্রতীকে ১ হাজার ৩৮০ ভোট পেয়েছেন।
সাঈদ খোকন:
ঢাকা-৬ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সাঈদ খোকন। তিনি নৌকা প্রতীক নিয়ে মোট ৬১ হাজার ৭০৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ঐক্য জোটের প্রার্থী রবিউল আলম মজুমদার মিনার প্রতীক নিয়ে পেয়েছেন এক হাজার ১০৯ ভোট।
খসরু চৌধুরী:
ঢাকা-১৮ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী খসরু চৌধুরী। তিনি কেটলি প্রতীক নিয়ে পেয়েছেন ৭৯ হাজার ৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরেক স্বতন্ত্র প্রার্থী তোফাজ্জল হোসেন ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৪৪ হাজার ৯০৯ ভোট। এ আসনে প্রার্থী ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের স্ত্রী শেরীফা কাদের। তিনি লাঙ্গল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৬ হাজার ৪২৯ টি। এর ফলে তার জামানত বাজেয়াপ্ত হয়েছে।
মাহবুব উর রহমান রুহেল:
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী মাহবুব উর রহমান রুহেল। তিনি পেয়েছেন ৮৯ হাজার ৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন পেয়েছেন ৫২ হাজার ৯৯৫ ভোট।
কাজী নাবিল আহমেদ:
যশোর-৩ (সদর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী কাজী নাবিল আহমেদ পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৭২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের প্রার্থী মোহিত কুমার নাথ পেয়েছেন ৬৪ হাজার ৫১১ ভোট।
এনামুল হক বাবুল:
যশোর-৪ (বাঘারপাড়া ও অভয়নগর) আসনে আওয়ামী লীগ মনোনীত এনামুল হক বাবুল নৌকা প্রতীক নিয়ে এক লাখ ৮১ হাজার ২৯৫ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির জহুরুল হক লাঙ্গল প্রতীকে ১০ হাজার ৩৪৬ ভোট পেয়েছেন।
মো. বিপ্লব হাসান পলাশ:
কুড়িগ্রাম-৪ আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. বিপ্লব হাসান পলাশ। নৌকা প্রতীকে নিয়ে তিনি ভোট পেয়েছেন মোট ৮৬ হাজার ৬৫৮টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মুজিবুর রহমান বঙ্গবাসী ঈগল প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৬৮৪ ভোট।
তাড়াশে নসিমন ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
খুলনাঞ্চল রিপোর্ট
সিরাজগঞ্জের তাড়াশে নসিমন ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চালকসহ দুজন নিহত হয়েছেন।
সোমবার (৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ৮নং ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকশা চালক পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল এলাকা মুগবেলাই গ্রামের সাইদুর রহমান (৪৫) ও অজ্ঞাত পরিচয় এক নারী (৪৮)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. এম এ ওয়াদুদ জানান, বিকেলের দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হামকুড়িয়া ৮নং ব্রিজ এলাকায় নসিমন ও একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক সাইদুর রহমান ও অজ্ঞাত পরিচয়ের যাত্রী এক নারী ঘটনাস্থলেই নিহত হন।
তিনি আরও জানান, এ সময় নসিমনের চালক পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নসিমনটি জব্দ করা হয়েছে।
সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: নুর
ঢাকা অফিস
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুলহক নুর বলেছেন, বিএনপিসহ নির্বাচন বর্জনকারী সকল দলগুলোকে নিয়ে নতুনভাবে আন্দোলন গড়ে তোলা হবে। সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন ও সংগ্রাম চলবে। আমরা রাজপথে আছি, বিজয় অর্জন না হওয়া পর্যন্ত রাজপথ থেকে ফিরবো না।
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে গণঅধিকার পরিষদের উদ্যোগে ‘গণতন্ত্র হত্যায় একতরফা প্রহসনের ভোটের প্রতিবাদে’ এক অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত মুখে কালো কাপড় বেঁধে এই অবস্থান কর্মসূচি ও মিছিল করেন দলটির নেতাকর্মীরা।
নুরুল হক নুর বলেন, বিএনপিসহ সকলকে বলবো, এবার আর ভুল করা যাবে না। ৮০ থেকে ৯০ ভাগ জনগণ আমাদের সঙ্গে আছে। ধারাবাহিক আন্দোলন চালিয়ে যেতে হবে। আন্দোলনের গণঅভ্যুত্থানেই এই সরকারের পতন হবে।
তিনি বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গণদাবি উপেক্ষা করে জনবিচ্ছিন্ন সরকার দেশে একদলীয় শাসন বাকশাল কায়েমে ভারতীয় মদদে এই একতরফা নির্বাচন করেছে। নিজেরা নিজেরা নির্বাচন করেছে। সেখানেও কেন্দ্র দখল, জোরজবরদস্তি করে ব্যালটে সিল মারা, শিশুদের দিয়ে ভোটদান, গোলাগুলি, মানুষ হত্যার ঘটনা ঘটেছে। দেশের ৮০ থেকে ৯০ ভাগ মানুষ ভোট বর্জন করে এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে। নুর বলেন, সিইসি বিকাল ৩টার সময় একবার বললেন ২৮শতাংশের মতো ভোট পড়েছে।
তার ১ ঘন্টা পর বললেন ৪০শতাংশ! প্রকৃত অর্থে ১০ শতাংশ ভোট পড়েছে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। আমরা আগে থেকেই বলে আসছি, লোকজন ভোট না দিলেও এরা ৪০ থেকে ৬০ শতাংশ ভোট মিলিয়ে দেখাবে। কাজেই ভোট কতো পারসেন্ট পড়েছে, কারা ভোট দিয়েছে, কারা প্রার্থী হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার অবকাশ নাই। এই নির্বাচনই অবৈধ। অবৈধভাবে ক্ষমতায় থাকতে জনমতের বাইরে এই ভোটারবিহীন নির্বাচন করেছে। আওয়ামী লীগের সিনিয়র নেতা, মন্ত্রীদের কথা শুনে লজ্জা লাগে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বললেন, ভোটের মাধ্যমে নাকি তাদের বিজয় হয়েছে। তর্কের খাতিরে আপনাদের কথা যদি ধরেও নেই যে, ৪০ শতাংশ ভোট পড়েছে তাহলেও তো সংখ্যা গরিষ্ঠ ৬০ শতাংশ মানুষ আপনাদের প্রত্যাখান করেছে। কিভাবে বলেন জনগণ আপনাদের ভোট দিয়েছে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগের নেতৃত্ব পর্যায়, রাষ্ট্রের বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাসহ সর্বত্র ভারতীয় লোক রয়েছে। যারা দেশকে ভারতের তাবেদার রাষ্ট্র বানাতে চায়। ৭ই জানুয়ারি ফেলানি হত্যা দিবস, সেই দিন কেনো নির্বাচনের তারিখ ঠিক করা হলো? আগে কিংবা পরেও তো করা যেতো। ফেলানি হত্যাসহ সীমান্ত হত্যার কথা মানুষের মন থেকে ভুলিয়ে দিতেই ৭ই জানুয়ারি ভারতীয় মদদে এই প্রহসনের ভোটের তারিখ ঠিক করা হয়েছে।
গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হাসানের সঞ্চালনায় কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, আব্দুজ জাহের, এডভোকেট সরকার নুরে এরশাদ সিদ্দিকী, জসিম উদ্দিন আকাশ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
খুলনা বিভাগের বিভিন্ন আসন থেকে বিজয়ী হলেন যারা
স্টাফ রিপোর্টার
শেষ হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। রোববার সকাল ৮টায় সংসদীয় ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনের ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত। এ নির্বাচনে ৪২ হাজার কেন্দ্রের মধ্যে অনিয়মের কারণে স্থগিত হয় ৯টি আসনের ২১টি কেন্দ্রের ভোট। এর মধ্যে একটি আসনের ভোট স্থগিত করা হয়। ওইদিন বিকেলে ভোটগ্রহণ পর্ব শেষে কেন্দ্রে কেন্দ্রে চলে ভোট গণনা। ভোট গণনা শেষে প্রাথমিকভাবে আসনগুলোর ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। খুলনা বিভাগের বিভিন্ন আসন থেকে বেসরকারীভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী বিজয়ীদের তালিকা:
খুলনা: খুলনা-১ ননী গোপাল মণ্ডল (নৌকা), খুলনা-২ শেখ সালাউদ্দিন জুয়েল (নৌকা), খুলনা-৩ এসএম কামাল হোসেন (নৌকা), খুলনা-৪ আব্দুস সালাম মুর্শিদী (নৌকা), খুলনা-৫ নারায়ণ চন্দ্র (নৌকা), খুলনা-৬ মো. রশিদুজ্জামান (নৌকা)।
যশোর: যশোর-১ শেখ আফিল উদ্দিন (নৌকা), যশোর-২ মো. তৌহিদুজজামান (নৌকা), যশোর-৩ কাজী নাবিল আহমেদ (নৌকা), যশোর-৪ এনামুল হক বাবুল (নৌকা), যশোর-৫ মো. ইয়াকুব আলী (স্বতন্ত্র), যশোর-৬ মো. আজিজুল ইসলাম (স্বতন্ত্র)।
সাতক্ষীরা: সাতক্ষীরা-১ ফিরোজ আহম্মেদ স্বপন (নৌকা), সাতক্ষীরা-২ মো. আশরাফুজ্জামান (লাঙ্গল), সাতক্ষীরা-৩ আ ফ ম রুহুল হক (নৌকা) ও সাতক্ষীরা-৪ আতাউল হক নৌকা)।
মেহেরপুর: মেহেরপুর-১ ফরহাদ হোসেন (নৌকা), মেহেরপুর-২ (গাংনী) এএসএম নাজমুল হক সাগর (নৌকা)।
নড়াইল: নড়াইল-১ বি এম কবিরুল হক (নৌকা) ও নড়াইল-২ মাশরাফী বিন মোর্ত্তজা (নৌকা।
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা-১ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন (নৌকা), চুয়াডাঙ্গা-২ আলী আজগার টগর (নৌকা)।
কুষ্টিয়া: কুষ্টিয়া-১ মো. রেজাউল হক চোধুরী (স্বতন্ত্র), কুষ্টিয়া-২ মো. কামারুল আরেফিন (স্বতন্ত্র), কুষ্টিয়া-৩ মো. মাহবুবউল আলম হানিফ (নৌকা), কুষ্টিয়া-৪ আবদুর রউফ (স্বতন্ত্র)।
মাগুরা: মাগুরা-১ আসনে সাকিব আল হাসান (নৌকা), মাগুরা-২ আসনে বীরেন শিকদার (নৌকা),
চুয়াডাঙ্গার দুটি নির্বাচনী আসনে ৯ জনের জামানত বাজেয়াপ্ত
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা(চুয়াডাঙ্গা)
চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনে ১৫ প্রার্থীর মধ্যে ৯ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন।১৫ প্রার্থীর মধ্যে রয়েছে জাতীয় পার্টির ২ জন, ন্যাশনাল পিপলস্ পার্টির ২ জন, জাকের পার্টির ১ জন, জাতীয় সমাজতান্ত্রিক দলের ১ জন ও ৩ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
রবিবার ভোটগ্রহণ শেষে রিটানিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত ফলাফল থেকে জানা যায়, বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট বৈধ ভোটের (কাস্টিং ভোট) আট ভাগের এক ভাগ থেকে অন্তত একটি ভোট বেশি পেতে হবে।এব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান বলেন, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে কাস্টিং ভোটের সাড়ে ১২ শতাংশ বা কাস্টিং ভোটের আট ভাগের একভাগ থেকে অন্তত একটি ভোট বেশি পেতে হবে। এর কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে।সেক্ষেত্রে ঘোষিত ফলাফল অনুযায়ী নির্বাচনী চুয়াডাঙ্গা-১ (তিতুদহ, বেগমপুর, নেহালপুর ও গড়াইটুপি ইউনিয়ন ব্যতীত চুয়াডাঙ্গা সদর উপজেলা ও আলমডাঙ্গা উপজেলা) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন ৯৬ হাজার ২৬৬টি ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগারওয়ালা ৭২ হাজার ৭৬৮টি ভোট পেয়েছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৩ হাজার ৯৮০ জন। ১৮১টি কেন্দ্রে ভোট পড়েছে ২ লাখ ৩৫ হাজার ৮১৭টি। এর ৮ ভাগের ১ ভাগ হচ্ছে ২৯ হাজার ৪৭৭টি ভোট, এই পরিমাণ ভোট পাননি এ আসনের ৩ জন প্রার্থী।তারা হলেন,এম শহিদুর রহমান (স্বতন্ত্র-ট্রাক) পেয়েছেন ৯৫৮ ভোট, ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি-আম) প্রার্থী ইদ্রিস চৌধুরী পেয়েছেন ৫৪০ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট সোহরাব হোসেন (লাঙ্গল) পেয়েছেন ৫৭১ ভোট।
অন্যদিকে চুয়াডাঙ্গা-২ (দামুড়হুদা উপজেলা, জীবননগর উপজেলা, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ, বেগমপুর, নেহালপুর ও গড়াইটুপি ইউনিয়ন) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের আলী আজগার টগর ১ লাখ ৭ হাজার ৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবু হাসেম রেজা ৫৮ হাজার ৮৯৫টি ভোট পেয়েছেন।অন্যদিকে জামানত হারিয়েছেন তারা হলেন,জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-মশাল) প্রার্থী দেওয়ান ইয়াছিন উল্লাহ তিনি পেয়েছেন ২১১ ভোট, স্বতন্ত্র প্রার্থী নজরুল মল্লিক (ফ্রিজ) পেয়েছেন ৮২৯ ভোট, ন্যাশনাল পিপলস পাটির (এনপিপি-আম) পেয়েছেন ৪৩০ ভোট, জাতীয় পার্টির প্রার্থী রবিউল ইসলাম (লাঙ্গল) পেয়েছেন ৭৭৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী নূর হাকিম (ঈগল) পেয়েছেন ২ হাজার ৬৫১ ভোট এ
ও জাকের পার্টির প্রার্থী আব্দুল লতিফ খান (গোলাপ ফুল) পেয়েছেন ৩ হাজার ২৭১ ভোট।
পাইকগাছায় বিরোধপূর্ণ জমি দখল করতে যাওয়ায় মারামারিতে উভয় পক্ষের আহত ৫
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় বিরোধপূর্ণ জমিতে মৃত ব্যক্তিকে কররস্থ করায় বাঁধা। প্রশাসনের মধ্যস্থতায় করর দেয়ার এক দিন পর মারামারিতে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে। ঘটনাটি সোমবার সকালে উপজেলা রেজাকপুর গ্রামে। এঘটনায় থানায় উভয় পক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছিলো।
জানাগেছে, উপজেলার কপিলমুনি ইউনিয়নের রেজাকপুর গ্রামের আব্বাস গাজী(৫৫) ও আমজেদ গাজী (৬০) মধ্যো জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ নিয়ে থানা প্রশাসন সহ বিভিন্ন দফতারে মামলা রয়েছে। গত শনিবার আবুল হোসেনর বোন খতে জান মৃত্যু বরণ করলে ওই বিরোধপূর্ণ জমিতে কররস্থ করতে যায়। এ সময় আমজেদ গাজী সহ তার পরিবার বাঁধা দেয়। এ সময় পাইকগাছা থানার প্রশাসনের মধ্যস্থতায় ওই জমিতে কবর দেয়া হয়। আব্বাস গাজী জানান, সোমবার সকালে আমজেদ গাজী(৬০), আবুল হোসেন(৩৫) হাসান গাজী(৩২)সহ ৫/৬ জন ওই জমিতে জোর করে ঘেরা বেড়া দিতে যায়। আমরা বাঁধা দিলে মারামারিতে আমিসহ, আক্কাজ গাজী(৪৫)শিরিনা বেগম(৩৫) আহত হয়। এ বিষয় আবুল হোসেন জানান, আমার পৌত্রিক জমিতে তারা জোর করে মৃত ব্যক্তির কবর দিয়েছে। আমরা তাদেরকে মারেনি। তারাই আমাকে ও আমার ভাই হাসানকে মারপিট করে আহত করেছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন, মারামারিতে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে শুনেছি। তারা মামলা দিলে মামলা নেয়া হবে।
মোংলায় নৌকার ১২নেতা-কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছেন ঈগলের কর্মীরা
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
নির্বাচন পরবর্তী মোংলায় একের পর এক নৌকা প্রতীকের নেতা-কর্মীদেরকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করছেন ঈগল প্রতীকের কর্মীরা। এতে গুরুতর আহত ১২জনের মধ্যে ১জনকে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রবিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা ও সোমবার সকালে পৌর শহরে পৃথক এ হামলা ও আহতের ঘটনা ঘটে।
উপজেলার সুন্দরবন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান কবির উদ্দিন শেখ জানান, রবিবার (৭জানুয়ারী) ভোটের দিন নৌকার এজেন্ট থাকায় ওইদিন রাতে মাদুরপাল্টা গ্রামে ৭নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মানবেন্দ্র মল্লিক (৩৫) ও তার ভাই দিজেন্দ্র মল্লিক (৩৩)কে দা দিয়ে কুপিয়ে জখম করেন ঈগল প্রতীকের কর্মী সজল ও উজ্জল। এছাড়া একই সময়ে ওই ইউনিয়নের বাঁশতলা গ্রামে ঈগলের কর্মীদের হামলায় আহত হন নৌকা প্রতীকের আরেক কর্মী সুমন শেখ (১৮)।
সোনাইলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন সরদার জানান, ভোট ঈগলে না দিয়ে নৌকায় দেয়ায় ভোটের দিন রবিবার রাতে ঈগল প্রতীকের কর্মীরা সোনাইলতা গ্রামের নৌকা প্রতীকের কর্মী রবিউল শেখ (৪২), জুবায়ের সরদার (২৩), নাজমুল সরদার (২৪), তফিম সরদার (৩৫) ও আজমল সরদার (৫৫)কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেন। তাদেরকে উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় নাজমুলকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। বাকীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আওয়ামী লীগ নেতা কবির উদ্দিন ও হুমায়ুন সরদার বলেন, নৌকা জিতেও আমাদের নৌকার নেতা-কর্মীরা মার খাচ্ছেন। আমরা জিতলেও শান্ত রয়েছি, কিন্ত ঈগলের লোকজন গায়ে পড়ে আমাদের লোকজনের উপর হামলা চালিয়ে যাচ্ছেন। তারা আরো বলেন, গতরাতের এ ঘটনায় সোমবার সকালে থানায় পৃথক অভিযোগ দায়ের করা হবে, এখন তারই প্রস্তুতি চলছে।
অপরদিকে সোমবার দুপুরে থানায় দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের শ্রমকল্যাণ সড়ক এলাকায় ঈগল প্রতীকের কর্মী মোঃ সাকিলসহ৫/৬সংঘবদ্ধ হয়ে নৌকা প্রতীকের কর্মী আঃ সালাম মোল্লা, শিউলি, কুলসুম ও ফারুক বয়াতীর উপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীদের লাঠিসোঁটার মারপিটে নৌকার এই ৪কর্মী গুরুতর আহত হন। পরে আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় আহতদের পক্ষ থেকে দুপুরেই থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। ঘটনাকে ঘিরে পৌর শহরে উত্তেজনা বিরাজ করছে।
মুলত নির্বাচনের শুরু থেকেই বেপরোয়া ঈগল প্রতীকের কর্মীরা লাগাতারভাবে বিভিন্ন এলাকায় নৌকা প্রতীকের কর্মীদের মারপিটসহ নানা ধরণের উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড চালিয়ে আসছে। আর এসব ঘটনায় পুলিশের তেমন কোন ভূমিকা না থাকায় দিনকে দিন বেপরোয়া হয়ে উঠেছে ঈগলের কর্মীরা।
একের একের পর নৌকার কর্মীদের উপর হামলার ঘটনায় প্রশাসনের আচরণ সন্দেহজনক উল্লেখ করে নৌকা প্রতীকের নির্বাচিত সাংসদ হাবিবুন নাহার বলেন, আমি আমার নেতা-কর্মীদেরকে ধৈর্য্য ধরতে বলেছি। কিন্তু তারা কতক্ষণ ধৈর্য্য ধরবে, আমি বুঝতে পারছিনা। পুলিশকে এসব ঘটনায় দায়ী ব্যক্তিদের গ্রেফতার করতে বলা হলেও তারা সেটি করছেন না।
এ বিষয়ে মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে,এম আজিজুল ইসলাম বলেন, সাংসদ মহোদয় বলার পর আমরা সেভাবেই কাজ করছি। আর মারামারির ঘটনার অভিযোগের তদন্ত করে অবশ্যই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
ভোটার ও দলীয় নেতাকর্মীদের প্রতি নব নির্বাচিত সংসদ সদস্য ও আ’লীগের কৃতজ্ঞতা
খবর বিজ্ঞপ্তি
খুলনা-২ ও ৩ আসনের সকল ভোটার এবং দলীয় নেতাকর্মীদের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং নবনির্বাচিত সংসদ সদস্যগণ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নির্বাচনকে সব সময়ই বাংলাদেশের মানুষ উৎসব হিসেবে গ্রহণ করে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোট প্রদান করেন। শত প্রতিকূলতা স্বত্বেও দলীয় নেতাকর্মীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট ক্যাম্পেইন করেছে। তাদের আহবানে বাংলার আবাল বৃদ্ধ বণিতা প্রতিকূলতাকে উপেক্ষা করে স্বেচ্ছায় ভোট কেন্দ্রে গিয়ে তাদের মূল্যবান ভোট প্রদান করে গণতন্ত্রের ভীত মজবুত করেছে। সব সময়ই বাংলার মানুষ আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধুকে ভালোবেসে নৌকায় ভোট দিয়েছে। কিন্তু বাংলাদেশের বিরোধীরা নির্বাচনের সেই ফলাফলকে মেনে নিতে পারে নি বলেই ক্ষমতা দেয়নি। বাংলার সকল সম্পদ লুটে নিয়েছে। আজ বাঙালি তাদের অধিকার আদায়ে স্বচেষ্ট। তাই তারা সকল প্রতিকূলতাকে উপেক্ষা করে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আবারও প্রমান করেছে এদেশ আমাদের। এদেশকে আমাদের রক্ষা করতে হবে। আর সেজন্যেই নির্বাচনের কোন বিকল্প নেই। নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন এবং যোগ্যতম প্রধানমন্ত্রী নির্বাচিত করে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখায় কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন, খুলনা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল এমপি, খুলনা-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।
অনুরুপ বিবৃতি দিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ হারুনুর রশীদ, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও খুলনা মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি কাজি আমিনুল হক, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কাল বুধবার
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস কাল বুধবার। দিবসটি উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে খুলনা মহানগর আওয়ামী লীগ। ১০ জানুয়ারি সকাল ৮ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, বাদ মাগরিব দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে মহানগর, থানা, ওয়ার্ড আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং নির্বাচিত দলীয় কাউন্সিলরদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।
খুবির অফিসসমূহ খুলছে আজ
খবর বিজ্ঞপ্তি
আজ ০৯ জানুয়ারি (মঙ্গলবার) থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ চালু হচ্ছে। এদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত যথারীতি অফিসিয়াল কার্যক্রম চলবে। তবে ক্লাসসহ সকল একাডেমিক কার্যক্রম আগামী ১৪ জানুয়ারি (রবিবার) থেকে শুরু হবে। এছাড়া, ০৯ জানুয়ারি থেকে অনলাইনে কোর্স রেজিস্ট্রেশন চালু থাকবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর (রবিবার) থেকে ৮ জানুয়ারি (সোমবার) পর্যন্ত ভাইস-চ্যান্সেলরের নির্বাহী আদেশে ছুটি, শিক্ষার্থীদের টার্ম ব্রেক ও শীতকালীন ছুটির কারণে খুলনা বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবা ব্যতীত সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল।
আ’ লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি দেশরত্ম জননেত্রী শেখ হাসিনা বিশ্ব ইতিহাসে রেকর্ড গড়তে যাচ্ছেন। গতকাল অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী বাংলাদেশ আওয়ামী লীগ। নির্বাচনে বিজয়ের রেকর্ড গড়ে পঞ্চম মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন দেশরত্ন শেখ হাসিনা।
এদিকে সব জল্পনা কল্পনা, সংশয় সন্দেহ, ভীতি আতঙ্কের অবসান ঘটিয়ে সারাদেশের ন্যায় খুলনাতে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বহুসংখ্যক বিদেশি পর্যবেক্ষক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করেন। ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিকে নির্বাচন বিরোধী প্রচারণা ও আতঙ্ক সৃষ্টির পরও ভোটাররা নির্বিঘ্নে ভোট দিয়েছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও ভোটাররা সন্তোষ প্রকাশ করেছেন। পুরুষের পাশাপাশি মহিলা ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করায় বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন পাশাপাশি খুলনা জেলা আওয়ামী লীগের ০১ নং সদস্য বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র জনাব শেখ হেলাল উদ্দীন (বাগেরহাট ০১ থেকে নির্বাচিত) ও খুলনা জেলার ০৬ টি আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যথাক্রমে খুলনা-১ ননী গোপাল মন্ডল, খুলনা-২ বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা-৩ এস এম কামাল হোসেন, খুলনা-৪ আব্দুস সালাম মূর্শেদী, খুলনা-৫ নারায়ণ চন্দ্র চন্দ, খুলনা-৬ রশীদুজ্জামান মোড়ল সহ বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সকল বিজয়ী প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা-অভিনন্দন ও সম্মানিত ভোটারদের প্রতি ধন্যবাদ এবং মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. সুজিত অধিকারীসহ জেলা আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
নব-নির্বাচিত সংসদ সদস্য বৃন্দদের জেলা শ্রমিক লীগের শুভেচ্ছা ও অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত খুলনার ৬টি আসনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য খুলনা-১ বাবু ননী গোপাল মন্ডল, খুলনা-২ সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা-৩ এস এম কামাল হোসেন, খুলনা-৪ আব্দুস সালাম মুর্শেদী, খুলনা-৫ বাবু নারায়ণ চন্দ্র চন্দ ও খুলনা-৬ মোঃ রশীদুজ্জামানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা জেলা শ্রমিক লীগের নেতৃবৃন্দ। অভিনন্দন জানিয়ে বিবৃতি দাতারা হলেন- কেন্দ্রীয় শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খুলনা জেলা শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বি এম জাফর, খুলনা জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ পীর আলী, সহ-সভাপতি সৈয়দ তারিকুল ইসলাম, মুন্সি সেলিম আহমেদ, মোঃ নিজামুল হক বাবলু,মোঃ ফরিদ আহমেদ, মোঃ আলম হাওলাদার, এ্যাড.এবিএম এনামুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শাহিন আহমেদ, মোঃ মঞ্জুর মোর্শেদ রাহাত, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক হাওলাদার, প্রচার শেখ মোঃ মঈনুল ইসলাম মোহন, দপ্তর সম্পাদক গাজী কামরুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, শ্রমিক নেতা মোঃ কামাল হোসেন চিশতি, মোঃ সোহাগ হাওলাদার, মোঃ হায়দার আলী খান প্রমুখ।
বাগেরহাটে-০৩ আসনের ৭প্রার্থীর মধ্যে ৫জনেরই জামানত বাজেয়াপ্ত
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাট-০৩ (মোংলা-রামপাল) আসনে বেসরকারি ফলাফল অনুযায়ী লাঙ্গলের প্রার্থীসহ পাঁচজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। ঘোষিত ফল বিশ্লেষণ করে মোংলা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল সোমবার (৮জানুয়ারী) এ তথ্য নিশ্চিত করেছেন।
মোংলা উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী কোন প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট প্রদত্ত ভোটের (কাস্টিং ভোট) আটভাগের একভাগ থেকে অন্তত একটি ভোট বেশি পেতে হবে। এ আসনে দুই লাখ ৫৪ হাজার ৮৫৮জন ভোটারের মধ্যে ভোট পড়েছে এক লাখ ৪৭ হাজার ৯৩০টি। জামানত রক্ষার জন্য তাদের প্রয়োজন ছিল ১৮হাজার ৪৯২ভোট করে।
কিন্তু জামানত বাজেয়াপ্ত হওয়া এই আসেনর লাঙ্গল প্রতীকের মনিরুজ্জামান মনি সেই ভোট পায়নি। তিনি পেয়েছেন ৬৭০ভোট। জাসদের শেখ নুরুজ্জামান মাসুম পেয়েছেন ৩৩৮ভোট, তারও জামানত বাজেয়াপ্ত হয়েছে। জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম এর সুব্রত মন্ডলও জামানত হারিয়েছেন। তিনি পান ৪২৩ভোট। তৃনমূল বিএনপির ম্যানুয়েল সরকার পেয়েছেন ২২৮ভোট। তিনিও জামানত খুইয়েছেন। আর ডাব প্রতীকে নির্বাচন করা বাংলাদেশ কংগ্রেসের মফিজুল ইসলাম গাজী ২০৮ভোট পেয়ে জামানত হারান বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান।
তিনি আরও বলেন, এই আসনে সর্বোচ্চ ৮৪হাজার ৩৭২ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারদার। # #
খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের অভিনন্দন ও শুভেচ্ছা
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা জেলার ৬টি আসনের নবনির্বাচিত সংসদ সদস্য খুলনা-১ : ননী গোপাল মণ্ডল, খুলনা-২ : সেখ সালাউদ্দিন জুয়েল, খুলনা-৩ : এস এম কামাল হোসেন, খুলনা-৪ : আব্দুস সালাম মুর্শিদী, খুলনা-৫ : নারায়ণ চন্দ্র চন্দ ও খুলনা-৬ : রশীদুজ্জামান মোড়ল-কে গৌরিক অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা এবং একই সাথে নবনির্বাচিত অভিভাকবৃন্দর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিবৃতি প্রদান করেছেন কেন্দ্রীয়, খুলনা জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ।
বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেন কেন্দ্রীয় উপদেষ্টা বিজয় কুমার ঘোষ, জেলা পূজা পরিষদের সভাপতি কৃষ্ণ পদ দাশ, সাধারণ সম্পাদক বিমান সাহা, সহ-সভাপতি রবীন্দ্র নাথ দত্ত, এ্যাড. নিমাই চন্দ্র রায়, চম্পক কুমার পাল, রতন কুমার মিত্র, রণজিৎ কুমার ঘোষ, অধ্যক্ষ অজিত কুমার বিশ্বাস, গৌর চন্দ্র ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. তমাল কান্তি ঘোষ, সাধন কুমার ভদ্র, অনিমেষ সরকার রিণ্টু, কোষাধ্যক্ষ বিভূতি ভূষণ সাহা, মহানগর ছাত্র লীগের সাবেক সভাপতি দেবদুলাল বাড়ৈ বাপ্পি, সমীর কৃষ্ণ হীরা, চালনা পৌরসভা মেয়র সনৎ কুমার বিশ্বাস, জেলা শাখার উপদেষ্টা এ্যাড. বীরেন্দ্র নাথ সাহা, শ্যামা প্রসাদ কর্মকার, ডাঃ সুনীল বালা, গণেশ চন্দ্র মণ্ডল, বাবুল চন্দ্র সাহা বাবলা, মৃণাল কান্তি বিশ্বাস, বিধান চন্দ্র রায়, সমীর চক্রবর্ত্তী, স্বপন কুমার রায়, অনুপ গোলদার, প্রশান্ত কুমার হালদার, সাগর সাহা, অধ্যাপক বিচক্ষণ মণ্ডল, অনুপ সাহা, পলাশ সাহা দেবু, বিশ্বজিৎ কুমার মণ্ডল, অধ্যাপক রমেন্দ্র নাথ সরদার, সাংবাদিক লিটন কুমার রায়, জয়ন্ত ফকির, মাধুরী মণ্ডল, অনামিকা দাস পপি, রিপন কুমার মণ্ডল, দেবাশিষ কুমার দে, এ্যাড. চিত্তরঞ্জন সরকার, শিলা রানী মণ্ডল, ভুজঙ্গ রায় সুমন, নিভারানী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক অমিতাভ ঘোষ, দপ্তর সম্পাদক সুমন দাস, প্রচার সম্পাদক পলাশ মণ্ডল, সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক অজিত হালদার, বিমান রায়, আশিষ কুমার সিনহা উৎপল, অমর কুমার দাস, দিপঙ্কর মণ্ডল লিটন, এ্যাড. পবিত্র কুমার বিশ্বাস, প্রশান্ত কুমার মণ্ডল, শোভা রানী হালদার, ইঞ্জিনিয়ার নিবীড় মণ্ডল, মহিলা ভাইস-চেয়ারম্যান চঞ্চলা মণ্ডল, বিশ্বজিৎ পাল, প্রদীপ কুমার হীরা, বিপুল কান্তি চৌধুরী, দীপা বিশ্বাস, দীপ লাল পাণ্ডে, অতনু কর বাপ্পা, দিপঙ্কর সাহা বাবু, রাজু মল্লিক, সম্মানিত সদস্য শেখর রঞ্জন দেবনাথ, এ্যাড. পঙ্কজ কুমার সাহা, অধ্যাপক রথীন্দ্র নাথ মণ্ডল, নিত্যানন্দ সাহা নিতাই, পল্লব কুমার বিশ্বাস, অরিন্দম মল্লিক, অভিজিৎ কুণ্ডু টুটুল, রণজিৎ বোস, সুশান্ত অধিকারী, অরবিন্দ মণ্ডল, গোবিন্দ দত্ত, লিটন বিশ্বাস খোকন, মৃণাল কান্তি বাছাড়, তপন চক্রবর্ত্তী, শঙ্কর সাহা, জগদীশ চন্দ্র দে, ব্রজেন্দ্র নাথ মণ্ডল, কৃষ্ণেন্দু দত্ত, সুজন মণ্ডল, সুমন দে, মিঠুন কুমার দে মিঠু, শিউলি বাছাড়, শুভঙ্কর রায়, তরুণ সরকার, সুজন বৈদ্য, রঞ্জন কুমার সাহা, লিটন বিশ্বাস, নিভানন রায়, মানবেন্দ্র মণ্ডল, মৃত্যুঞ্জয় সরদার, পাইকগাছা উপজেলা সভাপতি-সাধারণ সম্পাদক সমীরণ সাধু ও আনন্দ মোহন বিশ্বাস, কয়রা উপজেলা সভাপতি-সাধারণ সম্পাদক এ্যাড. অম্বিকা চরণ সানা ও দীলিপ কুমার বৈরাগী, ডুমুরিয়া উপজেলা সভাপতি-সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র বৈরাগী ও গোবিন্দ ঘোষ, ফুলতলা উপজেলা সভাপতি-সাধারণ সম্পাদক গৌরহরি দাস ও মৃণাল হাজরা, রূপসা উপজেলা সভাপতি-সাধারণ সম্পাদক শক্তি পদ বসু ও কৃষ্ণ গোপাল সেন, তেরখাদা উপজেলা সভাপতি-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অরবিন্দ প্রসাদ সাহা ও শঙ্কর বালা, দিঘলিয়া উপজেলা সভাপতি-সাধারণ সম্পাদক সৌমিত্র দত্ত ও প্রদীপ বিশ্বাস, বটিয়াঘাটা উপজেলা সভাপতি-সাধারণ সম্পাদক বিধান রায় ও অনুপম বিশ্বাস, দাকোপ উপজেলা সভাপতি-সাধারণ সম্পাদক অসিত বরণ সাহা ও সঞ্জয় মোড়ল, চালনা পৌরসভা সভাপতি-সাধারণ সম্পাদক অতিন মণ্ডল ও সুকৃতি রায়, পাইকগাছা পৌরসভা সভাপতি-সাধারণ সম্পাদক বাবুরাম মণ্ডল ও জগদীশ রায় প্রমুখ নেতৃবৃন্দ।
বেনাপোল স্থলবন্দর দিয়ে ফের শুরু হয়েছে দু দেশের মধ্যে আমদানি-রপ্তানি
বেনাপোল প্রতিনিধি
একদিন বন্ধ থাকার পর সোমবার সকাল থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে দু দেশের মধ্যে আমদানি-রপ্তানি বানিজ্য। তবে এদিন দুইদেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।
জাতীয় নির্বাচন ্উপলক্ষে বন্দরের নিরাপওার স্বার্থে বন্ধ ছিল আমদানি রফতানি বানিজ্য।
বেনাপোল সিএন্ড এফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ¦ শামসুর রহমান জানান, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারি ছুটি থাকায় গতকাল রবিবার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। সোমবার বেলা সাড়ে ৯ টার দিকে পুনরায় দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে। সকাল থেকে এ পর্যন্ত ৮৯ ট্রাক মালামাল আমদানি হয়ে প্রবেশ করেছে বোনাপোল বন্দরে।
বেনাপোল পুলিশ ইমিগ্রেশনের ওসি কামরুজ্জামান বিশ^াস জানান, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুইদেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত ছিল স্বাভাবিক।
বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার রাবন্দ্র সিংহা জানান, নির্বাচন উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে দু দেশের মধ্যে আমদানি-রপ্তানি ঊহৃ ছিল। তবে বন্দরে যে সকল ভারতীয় খালি ট্রাক আটকা ছিল সে গুলো ভারতে ফিরে যেতে অর্ধ দিবস খোলা চিল কাস্টমস কার্গো শাখা।
সিপিবি মহানগর নেতা লুৎফুল হকের দুলাভাইয়ের মৃত্যুতে শোক ও সমবেদনা জ্ঞাপন
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র খুলনা মহানগর কমিটির নেতা লুৎফুল হক মিঠুর দুলাভাই আজহারুল ইসলাম (৬৫) গত ০৪ জানুয়ারি ২৪ বৃহস্পতিবার সকালে মুসলমানপাড়াস্থ নিজ বাড়ীতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন সিপিবি খুলনা জেলা ও মহানগর নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন সিপিবি খুলনা জেলা সভাপতি কমরেড ডাঃ মনোজ দাশ, সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদ, মহানগর সভাপতি কমরেড মিজানুর রহমান বাবু, সাধারণ সম্পাদক কমরেড এড. নিত্যানন্দ ঢালী, সদর থানা সভাপতি কমরেড তোফাজ্জেল হোসেন সাধারণ সম্পাদক কমরেড সাইদুর রহমান বাবু, সোনাডাঙ্গা থানা সভাপতি কমরেড বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, সাধারণ সম্পাদক কমরেড অধ্যাপক সঞ্জয় সাহা, খালিশপুর থানা সভাপতি কমরেড হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক কমরেড মোস্তাফিজুর রহমান রাসেল, দৌলতপুর থানা সভাপতি কমরেড হরমুজ আলী, সাধারণ সম্পাদক কমরেড সোহরাব হোসেন, খানজাহান আলী থানা সভাপতি কমরেড আব্দুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক কমরেড এমদাদ আলী প্রমুখ।
ইন্দুরকানীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় নৌকার ১২ নেতাকর্মী আহত
ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতাঃ
ইন্দুরকানীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় নৌকা মার্কার ১২ নেতাকর্মী আহত হয়েছে। রোববার রাতে উপজেলার বালিপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার বালিপাড়া ইউনিয়নের পশ্চিম বালিপাড়া পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ফলাফল ঘোষণায় বিলম্ব হলে সাবেক ইউপি সদস্য ও নৌকা মার্কার নির্বাচন পরিচালনা কমিটির ইউনিয়ন সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন হাওলাদার লোকজন নিয়ে উক্ত ভোট কেন্দ্রে গিয়ে বিষয়টি জানতে। এখবর শুনে স্বতন্ত্র প্রার্থী ঈগল মার্কার নির্বাচনী এজেন্ট ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতী ও তার লোকজন নিয়ে ঘটনাস্থলে গেলে উভয়ের মধ্যে বাকবিতন্ডা এবং ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরে কবির বয়াতীর লোকজন মোয়াজ্জেম হোসেনের লোকজনের উপর হামলা করে। হামলায় নৌকার সমর্থক ছাত্রলীগ কর্মী রাহাত ব্যাপারী (১৮), সুমন শেখ (২৬), রাকিব গাজী (২৫), মুগিজ শেখ (২০), রাব্বি খান (১৮), পারভেজ খান (২৩), আ’লীগ নেতা হেলাল খান (৪০), রহিম ফকির (৫২), বাদল তালুকদার (৬০), সেলিম বয়াতী (৫০), আলম ডাক্তার (৫১), রুহুল তালুকদার (৫৪) আহত হয়। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। আহতদের ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নৌকা মার্কার নির্বাচন পরিচালনা কমিটির ইউনিয়ন সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন হাওলাদার জানান, ভোটের ফলাফল জানাতে দেরি হলে আমার এর প্রতিবাদ করি। কিন্তু কবির চেয়ারম্যান ও তার লোকজন এসময় কোন কারণ ছাড়াই আমাদের উপর হামলা করে। হামলায় আমাদের ১২ নেতা-কর্মীরা আহত হয়।
এব্যাপারে ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতী জানান, ভোটের রেজাল্ট দিতে বিলম্ব হওয়ায় মোয়াজ্জেম ও তার লোকজন ভোট কেন্দ্রের কেসি গেট ভাংচুর করে। বিষয়টি শুনে আমি কিছু লোকজন নিয়ে গিয়ে তাদের থামানোর চেষ্টা করি। এসময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে তবে কারও উপর কোন হামলা করা হয়নি।
ইন্দুরকানী থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, ভোট কেন্দ্রের রেজাল্ট দিতে দেরি হওয়ায় দুই পক্ষের সমর্থকদের উত্তেজনার সৃষ্টি হলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও বিজিবি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে এঘটনায় কোনও লিখিত অভিযোগ পাইনি।
কুয়েটের ভাইস-চ্যান্সেলর ও প্রো-ভাইস চ্যান্সেলর এর শুভেচ্ছা
খবর বিজ্ঞপ্তি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য এস এম কামাল হোসেনকে শুভেচ্ছা জানিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। ০৮ জানুয়ারি সোমবার দুপুরে খালিশপুরস্থ সংসদ সদস্যের বাসভবনে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এসময় বিশ^বিদ্যালয়ের সিই অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ, ইইই অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ শাহজাহান, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার এবং বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সেখ সালাহউদ্দিন জুয়েলকে খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের ফুলেল শুভেচ্ছা
খবর বিজ্ঞপ্তি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে পুনরায় নির্বাচিত সংসদ সদস্য, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সেখ সালাহউদ্দিন জুয়েলকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। সোমবার (৮ জানুয়ারি) দুপুরে খুলনাস্থ বাসায় তাকে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল, সহ-সভাপতি মোঃ সরোয়ার হোসেন গহন, মোঃ রেজাউল ইসলাম রাজা, কুমারেশ মন্ডল, মোঃ মঈনউদ্দিন মাসুদ রানা, এস এম আসাদুজ্জামান নূর, যুগ্ম-সাধারণ সম্পাদক আবির মালিক, প্রচার সম্পাদক মোঃ ওহিদুজ্জামান, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক শেখ হেলাল বাবু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রব, উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোঃ উজ্জ্বল হাওলাদার প্রমুখ।#
শরণখোলায় এমপি সোহাগ
ভোট দিয়ে আমাকে ঋণি করেছেন, প্রয়োজনে আমি ছুটে আসব আপনাদের কাছে
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
নির্বাচিত হয়েই জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাতে শরণখোলায় ছুটে আসেন তারুণ্যদীপ্ত সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ। সোমবার (৮জানুয়ারি) দুপুরে এসেই প্রথমে তিনি উপজেলা সদরে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা এবং তার প্রয়াত শ্বশুর বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান বাদলের কবর জিয়ারত করেন।
পরে রায়েন্দা বাজারের পূর্ব মাথায় এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মিলিত হন নবনির্বাচিত এমপি বদিউজ্জামান সোহাগ। সেখানে হাজারো জনতার ভালোবাসায় শিক্ত হন তিনি। বক্তব্যের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে সোহাগ বলেন, আমি দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ যে, আমাকে নৌকার মনোনয়ন দিয়ে জনগণের সেবা করার সুযোগ করে দিয়েছেন। আজকে আমার এই বিজয়ের সকল কৃতিত্ব জননেত্রী শেখ হাসিনা এবং মোরেলগঞ্জ ও শরণখোলাবাসীর। আমি আমার সর্বোচ্চ দিয়ে সেই মান রাখার চেষ্টা করবো।
বদিউজ্জামান সোহাগ বলেন, জনগণ স্বতস্ফুর্তভাবে ভোট দিয়ে প্রমান করেছে বাংলাদেশের অপরাজনীতির বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনা দীর্ঘ লড়াই-সংগ্রাম করে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছেন। তার প্রতিফলন আমরা গতকালকে (৭ জানুয়ারি) দেখেছি। নারী-পুরুষ, আবাল-বৃদ্ধবনিতা ভোট কেন্দ্রে এসে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন।
জনতার উদ্দেশে তরুণ এমপি বদিউজ্জামান সোহাগ বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে ঋণি করেছেন। আপনাদের কোনো প্রয়োজনে আমার পেছনে দৌঁড়াতে হবে না। আমিই আপনাদের কাছে ছুটে আসবো। আপনাদের সেবক হয়ে থাকতে চাই। যে প্রত্যাশা নিয়ে আমাকে বিজয় উপহার দিয়েছেন, সেই আশা পুরণ করতে সবসময় আপনাদের সহযোগিতা চাই।
সবশেষে নির্বাচনকে সফল করতে নিরলসভাবে কাজ করার জন্য উপজেলা নির্বাচন পরিচালনা কমিটিসহ দলের নেতাকর্মী ও সকল জনগণকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করেন সদ্য নির্বাচিত এমপি বদিউজ্জামান সোহাগ।
শুভেচ্ছা অনুষ্ঠানে প্রবীন আওয়ামীলীগ নেতা এম এ রশিদ আকন, উপজেলা পরিষদের চেয়রাম্যান মো. রায়হান উদ্দিন শান্ত, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মইনুল ইসলাম টিপু, সদস্য সচিব রফিকুল ইসলাম কালাম, খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন, রায়েন্দা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জালাল আহমেদ রুমি, খোন্তাকাটার সাধারণ সম্পাদক মো. তাজু সরদারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসন থেকে নৌকা প্রতীকে ১লাখ ৯৯ হাজার ৩৪ ভোট পেয়ে এমপি নির্বাচিত হন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ। ##










































