Home আঞ্চলিক হেটে হেটে অভিনব প্রচারণা, নৌকার বিজয়ের পর গোসল করবে বাদশা

হেটে হেটে অভিনব প্রচারণা, নৌকার বিজয়ের পর গোসল করবে বাদশা

47

 

মোংলা প্রতিনিধি।।
বাগেরহাটের মোড়েলগন্জের বহরবুনিয়া ইউনিয়নের মোঃ বাদশা খালি গায়ে খুলনা ও বাগেরহাটে বিভিন্ন আসনে হেঁটে হেঁটে নৌকার প্রচারণা চালাচ্ছেন। আগামীকাল নৌকার জয়ের পর গোসল করে ঘরে উঠবেন তিনি।

নির্বাচনী তফসিল ঘোষণা ও প্রতীক বরাদ্দে পর থেকে খালি গায়ে ও গোসল না করে একটানা নৌকার অভিনব প্রচারণা চালাচ্ছেন বাদশা। বাদশা বলেন, আমি বেশির ভাগ (৮০ভাগ) পায়ে হেটে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকার প্রচারণা চালাচ্ছি।

দূরে যাওয়ার সময় (খুলনা-বাগেরহাট-মোংলা) শুধু গাড়ীতে উঠছি। তফসিল ঘোষণার পর থেকে মাথায় নৌকা, কপালে ব্যাচ বেঁধে ও শরীরে বঙ্গবন্ধুর নৌকা এঁকে এ প্রচারণা চালাচ্ছেন তিনি। গোসল করবে শরীরে আঁকা ছবি/ প্রতীকী মুছে যাবে, তাই তিনি গোসলও করছেন না। আগামীকাল নৌকা বিজয়ী হওয়ার তিনি গোসল করে ঘরে উঠবেন।