পাইকগাছায় (খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় প্রতিপক্ষের নামে থানায় মামলা দিয়ে ঘরবাড়ী ভাংচুর করে ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে উপজেলার চাঁদখালীর বিষ্ণুপুরে এ ঘটনাটি ঘটেছে।
এ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, জমি নিয়ে চাঁদখালী’র চক বিষ্ণুপুরের আঃ গফুর শেখ ও প্রতিপক্ষ রহমত সরদার-সাবেক ইউপি চেয়ারম্যান মনছুর আলী গাজীর মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয় ভাবে ও থানা পুলিশ পর্যন্ত বসাবসিতে কোন সমাধান মেলেনি।
ইতোমধ্যে আঃ গফুর শেখ পাইকগাছার নির্বাহী আদালতে মামলা করলে আদালত দখল ভিত্তিক স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দেন।
কিন্তু মনছুর আলী গাজীর অভিযোগ গফুর শেখ আদালতে ১৪৪ ধারার মামলা করে নিজেই আইন ভঙ্গ করে আমার রেকর্ডীয জমিতে পাঁকা স্থাপনা তৈরীর কাজ শুরু করলে আমার জমিতে টিনের ঘরবাড়ী বেঁধে ইটের পাচালী দিয়ে ঘিরে ফেলি। তিনি আরোও অভিযোগ করেন ১ জানুয়ারী সকাল ৯ টার দিকে কুয়াশা অবস্থায় মৃতঃ নুরুল মোড়লের ছেলে সাবুদ আলী,গফুর শেখ তার লোকজন নিয়ে আমার ঘরবাড়ীসহ খাট ভাংচুর করে ১টি টেলিভিশন ও অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়। এ বিষয়ে প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মিরাজ সরদারের ছেলে রেজাউল সরদার ও ডলি বেগম, জানান, সাবুদ মোড়ল,গফুর শেখের পরিবার লোকজন নিয়ে মনছুর গাজীর ঘরবাড়ি ভাংচুর করে জিনিসপত্র সরিয়ে ফেলে। এ বিষয় গফুর শেখ জানান ভাংচুর হয়েছে তার প্রমান বা কি? সে আরোও বলেন,আমরা নিজেদের জমিতে বসবাস করছি এবং রহমত-মনছুর গাজীরা উচ্ছেদ চেষ্টা করছেন।
এদিকে ২৯ ডিসেম্বর রহমত- মনছুর আলী গাজীর লোকজন এ জমিতে ঘরবাড়ি বেঁধে দখল নিলে গফুর শেখর মেয়ে সুবর্না বেগম বাদী হয়ে প্রতিপক্ষদের নামে থানায় মামলা করে। এ বিষয়ে ওসি মোঃ ওবায়দুর রহমান বলেন, জমির বিরোধ নিয়ে দু’পক্ষের মধ্যে আদালতে মামলা চলছে। ইতোমধ্যে এক পক্ষ থানায় মামলা করেছেন। সর্বশেষ ঘরবাড়ী ভাংচুরের বিষয়ে বিট পুলিশ অফিসারকে দেখার নির্দেশ দেওয়ার কথা বলেন তিনি।











































