স্টাফ রিপোর্টার||
বর্ষিয়ান আইনজীবি, সাবেক দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, সাবেক রাষ্ট্রদূত, বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও কেন্দ্রীয় কমিটির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা এড. শেখ তৈয়েবুর রহমান-এর ৮ম মৃত্যুবার্ষিকী আজ।
মরহুম শেখ তৈয়েবুর রহমান এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে আজ পহেলা জানুয়ারি মরহুমের বাসভবনে দরিদ্র ও এতিমদের মধ্যাহ্নভোজ ও বিকালে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে। ২রা জানুয়ারি মরহুমের গ্রামের বাড়ি কররী(বাগেরহাট)তে মাদ্রাসার এতিমদের মধ্যাহ্নভোজ ও ৩রা জানুয়ারি নগরীর জোড়াগেট সংলগ্ন হযরত আবু বকর রাঃ মাদ্রাসা ও গাবতলা জামে মসজিদের এতিমদের মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়েছে।










































