Home আঞ্চলিক আ’লীগের সাজানোপাতানো এ প্রহসনের এ নির্বাচনে বিন্দুমাত্র আগ্রহ নেই মানুষের: জেলা বিএনপি

আ’লীগের সাজানোপাতানো এ প্রহসনের এ নির্বাচনে বিন্দুমাত্র আগ্রহ নেই মানুষের: জেলা বিএনপি

35

খবর বিজ্ঞপ্তি।।
খুলনা জেলা বিএনপি’র নেতৃবৃন্দ বলেছেন, দেশের মানুষের ভোটাধিকার হরণের মধ্যেদিয়ে গণতন্ত্রের কবর রচনা করে ডামি নির্বাচনে আরেকটি মাফিয়া লুটেরা সরকার গঠনের চেষ্টায় ফ্যাসিষ্ট আওয়ামী লীগ। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর চেয়ারে রেখে বাংলাদেশে কখনোই কোন নির্বাচন অবাধ-সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহনমুলক হতে পারে না। তাই আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিন্দুমাত্র আগ্রহ নেই।

শেখ হাসিনার নির্বাচনী নাটক সুপার ‘ফ্লপ’ করেছে। দেশের মানুষ জানতে চায়- লুটেরা সরকারের বিদায় কবে হবে? অচিরেই বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষকে সাথে নিয়ে দুর্বার আন্দোলনের মধ্যদিয়ে নিশিরাতের ভোটডাকাত অবৈধ সরকারের পতন নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ্। ভোটবর্জন ও অসহযোগ আন্দোলনে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) খুলনা সিটি বাইপাসের মোস্তর মোড় ও ডুমুরিয়া উপজেলায় লিফলেট বিতরণকালে এসব কথা বলেন নেতৃবৃন্দ।

আওয়ামীলীগের নেতৃত্বে আগামী ৭ জানুয়ারি সাজানো-পাতানো দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোট বর্জনে জনমত গঠন ও অসহযোগ আন্দোলনের প্রচারপত্র নিয়ে প্রত্যন্ত গ্রাম-গঞ্জে প্রচারপত্র বিতরণ করছেন খুলনা জেলা বিএনপি’র নেতাকর্মীরা।

খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ও জেলা যুবদলের সভাপতি এসএম শামীম কবির, বটিয়াঘাটা উপজেলা বিএনপি’র সভাপতি খায়রুল ইসলাম খান জনি, রূপসা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুর রহমান মোল্লা, কয়রা উপজেলা বিএনপি’র সদস্য সচিব নূরুল আমিন বাবুল, হাফিজুর রহমান হাফিজ, মোজাফ্ফার হোসেন, ইসমাইল হোসেন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুম বিল্লাহ, জিএম শহিদুল ইসলাম, জাহিদুর রহমান, সরোয়ার হোসেন, আব্দুর রব আকুঞ্জি, মোল্লা আইয়ুব হোসেন, শরিফুল আলম, বাহদূর মুন্সি, রুবেল মীর, আমিনুল ইসলাম বুলবুল সোহেল, আসলাম, শফিক মোল্লা, বাদল, শাহিনুর রহমান, গফ্ফার, বিল্লাল, মশিউর রহমান শফিক, ইমরান খান, মাকচুদ, জাফর হোসেন, ইসমাইল হোসেন, ইসরাফিল বাবু, মনিরুজ্জামান সোহাগ, খাইরুল ইসলাম রাজু, শফিক, আরিফ শেখ, ইয়াসিন, সাব্বির ও তরিকুল প্রমুখ।।