Home আঞ্চলিক ডুমুরিয়ায় নারায়ন চন্দ্র চন্দ’র পক্ষে খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের গণসংযোগ

ডুমুরিয়ায় নারায়ন চন্দ্র চন্দ’র পক্ষে খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের গণসংযোগ

131

খবর বিজ্ঞপ্তি।।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নারায়ন চন্দ্র চন্দ’র পক্ষে খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ ও সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেলের নেতৃত্বে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টা থেকে শুরু করে ডুমুরিয়া উপজেলার শাহাপুর বাজার, রুদাঘরা, মিকশিমিল, খর্ণিয়া বাজার, চুকনগর বাজার, আঠারো মাইল বাজার, ডুমুরিয়া বাজার সহ বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ, পথসভা এবং লিফলেট বিতরণ করেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ নেতা জিএম ফারুক হোসেন, আবুল হাসান শেখ, উপজেলা যুবলীগের আহবায়ক গোবিন্দ কুমার ঘোষ, আওয়ামী লীগ নেতা মাস্টার নেছার উদ্দিন, সুরঞ্জন ঘোষ, যুবলীগ নেতা মোঃ তসলিম হুসাইন তাজ, কামরুল ইসলাম, রোকনুজ্জামান মন্টু, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ রেজাউল ইসলাম রাজা, এফ এম হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত হোসেন, দপ্তর সম্পাদক মোঃ আবু সাঈদ খান, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা জাফর ইসলাম শান্ত, শেখ হেলাল বাবু, শফিকুল ইসলাম সোহাগ, প্রভাষক এম এম ইমরান হোসেন, স.ম কবিরুল ইসলাম, সোহেল আহমেদ লিটন, সুজল সেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আঃ হালিম, আফজাল হোসেন টিটু সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা।