Home খেলাধুলা শান্ত-লিটনকে নিয়ে যা বললেন মাশরাফী

শান্ত-লিটনকে নিয়ে যা বললেন মাশরাফী

38

ক্রীড়া প্রতিবেদক

কিছুদিন আগেই ওয়ানডে ফরম্যাটে প্রথমবার নিউজিল্যান্ডের মাটিতে দলটির বিপক্ষে জয়ের দেখা পেয়েছিল বাংলাদেশ। এরপর আজ (বুধবার) নেপিয়ারে টি-২০তে কিউইদের ৫ উইকেটে হারিয়ে সিরিজে শুরু করেছে টাইগাররা।

এর মাধ্যমে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো টি-২০ ফরম্যাটে জয়ের স্বাদ পেল দল। বাংলাদেশ দলের এমন জয়ের পর অভিনন্দন জানিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচরণায় নিজ এলাকা নড়াইলেই অবস্থান করছেন ম্যাশ। সেখানেই এক জনসভায় জয়ের পর বাংলাদেশকে অভিনন্দন জানান তিনি।

মাশরাফী বলেন, বাংলাদেশ দল জিতেছে আলহামদুলিল্লাহ। খেলা তো এত দেখার সুযোগ হচ্ছে না। অভিনন্দন, বাংলাদেশ দলকে। এটাও তো আরেকটা ভালো লাগার সংবাদ।

শান্তর নেতৃত্বে এবার জয় পেয়েছে টাইগাররা। তার অধিনায়কত্ব নিয়ে মাশরাফী বলেন, অবশ্যই ও দারুণ খেলোয়াড়। ওর একটা সুবিধা হচ্ছে, অনেক সমালোচনার মধ্যে দিয়ে এসেছে। সুতরাং এই জিনিসটাকে ও বুঝতে পারে।

তিনি আরো বলেন, শান্ত যেহেতু বুঝে ফেলছে সবকিছু, ও দারুণ কিছু করবে ভবিষ্যতে, আমার বিশ্বাস। এছাড়া ১৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই দেখে শুনে খেলেন লিটন। তার বিষয়ে মাশরাফী বলেন, এভাবে খেলাই তার দায়িত্ব।