Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা-খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা-খবর

42
শার্শায় সরিষায় আগ্রহ বেড়েছে চাষিদের

ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের কর্মি সভা অনুষ্ঠিত
ডুমুরিয়া প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসনে নৌকার প্রার্থী নারায়ণ চন্দ্র চন্দ কে বিজয়ী করার লক্ষে ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের আয়োজনে এক কর্মি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা নাগমা সিনেমা হলের সামনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি খান আবুল বাশার। সভায় প্রধান অতিথি ছিলেন এমপি পুত্র ড. বিশ্বজিৎ চন্দ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগনেতা আজহার উদ্দিন রাসেল , শেখ মাসুদ রানা, কাজী মেহেদী হাসান রাজা, গাজী সোহেল আহমেদ লিটন, মনিরুল ইসলাম, দেবদুলাল চন্দ্র, বিশ্বজিৎ কুমার মন্ডল, রাসেল সরদার, গাজী রবিউল ইসলাম, মনিরুল ইসলাম, আক্তারুল আলম সুমন, অলিউজ্জামান সানি, কার্তিক দাস, সিয়ামউর রহমান সাগর, নাজমুল ইসলাম বাবু, শাকিব হাসান, রাকিবুল ইসলাম, সোহান খান, সামিউল ইসলাম অনি, রবিউল ইসলাম, মাজিন সহ অনেকে।

সতন্ত্র প্রার্থী এস এস মোর্তজা রশীদী দারার বিরুদ্ধে রিটানিং কর্মকর্তার নিকট অভিযোগ
দিঘলিয়া প্রতিনিধি
খুলনা-০৪ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম মোর্তজা রশিদী দারার বিরুদ্ধ বারাকপুর ইউপি চেয়ারম্যান গাজী সাহাগীর হোসেন পাভেলের রিটানিং কর্মকর্তা খুলনা এর নিকট লিখিত অভিযোগ দাখিল। অভিযোগ সূত্রে জানাযায়, স্বতন্ত্র প্রার্থী এস এম মোর্তজা রশিদী দারা গত ২৬ ডিসেম্বর বিকাল ৩টায় বারাকপুর ইউনিয়নে গণসংযোগ কালে বারাকপুর ইউপি চেয়ারম্যান গাজী সাহাগীর হোসেন পাভেলের নাম উল্লেখ করে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি প্রদান করে। ইউপি চেয়ারম্যান গাজী সাহাগীর হোসেন পাভেল অভিযোগে আরও জানান, তার পরিবার হচ্ছে আওয়ামী পরিবার, তাছাড়া জননেত্রী শেখ হাসিনা মনোনীত খুলনা-০৪ আসনের নৌকার প্রার্থী আব্দুস সালাম মূর্শেদীর কাজ করার জন্য স্বতন্ত্র প্রার্থী এস এম মোর্তজা রশিদী দারা তাকে হত্যার হুমকি প্রদান করে। ইউপি চেয়ারম্যান অবিলম্বে স্বতন্ত্র প্রার্থী এস এম মোর্তজা রশিদী দারার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন।

সাতক্ষীরা তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ বোর্ডের পূর্বে প্রার্থী মনোনীত
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ বোর্ডের পূর্বে ব্যাপক অনিয়ম, স্বজনপ্রীতি এবং বিধিবহির্ভূত ভাবে একজন প্রার্থীকে মনোনীত করার অভিযোগ উঠেছে। জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ল্যাব সহকারী পদে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর প্রধান শিক্ষক রেজাউল করিম এর স্বজনপ্রীতিতে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনিরুল ইসলাম কে টাকায় ম্যানেজ করে ল্যাব সহকারী পদে নিয়োগ বোর্ড বসার আগেভাগেই একজন প্রার্থীকে মনোনীত করা হয়। ল্যাব সহকারী পদে মনোনীত ঐ প্রার্থী হলেনঃ সাতক্ষীরা সদর উপজেলার উত্তর কাটিয়া গ্রামের রেজাউল করিম এর ছেলে আজমীর হোসেন। প্রার্থী আজমীর হোসেন তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম এর আপন ছেলে। স্থানীয়দের অভিযোগ, তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ল্যাব সহকারী পদে প্রধান শিক্ষক নিয়মের তোয়াক্কা না করে স্বজনপ্রীতির মধ্য দিয়ে শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির নিমিত্তে ল্যাব সহকারী পদে নিয়োগ বোর্ডের পূর্বে নিজের ছেলেকে মনোনীত করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় বইছে। স্থানীয়রা অভিযোগ তুলে বলেন, ডিজি প্রতিনিধি ও মাধ্যমিক শিক্ষা অফিসার কে ম্যানেজ করে যে কোন সময় একটি সাজানো পাতানো নিয়োগ বোর্ডের মাধ্যমে ল্যাব সহকারী পদে তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম এর ছেলে আজমীর হোসেন কে নিয়োগ প্রদান করা হবে। এদিকে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি কর্তৃক প্রার্থী আজমীর হোসেন কে ল্যাব সহকারী পদে মনোনীত করায় স্থানীয়দের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। সুশীল সমাজের মতে, একজন শিক্ষক মানুষ গড়ার কারিগর। আর সেই শিক্ষক যদি ক্ষমতার অপব্যবহার করে দূর্নীতির মাধ্যমে নিজের ছেলেকে নিয়োগ বোর্ডের আগে বিধিবহির্ভূত ভাবে মনোনীত করেন তা হলে ঐ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থা রসাতলে যাবে না এ কথা অস্বীকার করার নয়। এ বিষয় তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম মুঠোফোনে আলাপকালে বলেন, আমার ছেলে ল্যাব সহকারী পদে আবেদন করেছে সত্য কথা। তবে নিয়োগ বোর্ডের পূর্বে তাকে মনোনীত করার ব্যাপারটি সত্য নয়। এ বিষয় তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনিরুল ইসলাম এর সাথে মুঠো ফোনে আলাপকালে উৎকোচ বিনিময়ে নিয়োগ বোর্ডের পূর্বে আজমীর হোসেন কে মনোনীত করার ব্যাপারে তিনি অস্বীকার করেন। এ বিষয় ডিজি প্রতিনিধি ও তালা বিদে সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজয় কুমার হালদার এর সাথে মুঠো ফোনে আলাপকালে বলেন, নিয়োগ বোর্ডের আগে প্রার্থী মনোনীত করার ব্যাপারে আমি অবগত নই। এ বিষয় সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদূর রহমান এর সাথে মুঠো ফোনে আলাপকালে তিনি বলেন, তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগ সংক্রান্ত ব্যাপারে আমি কোন চিঠি হাতে পায়নি।

পাইকগাছায় পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে দুর্বৃত্তদের আগুন
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে রাতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। আগুনে ক্ষয়ক্ষতি হয়নি বলে বিদ্যুৎ বিভাগ সুত্রে জানা গেছে। থানা প্রশাসন বলছে দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতার চেষ্টা করে ব্যার্থ হয়েছে।
জানাগেছে, বুধবার ভোর ৬ টার দিকে উপজেলার হরিঢালী ইউনিয়নের দক্ষিণ সলুয়া-রামনাথপুরে গ্রামের কয়রা পাইকগাছা সড়কের পাশে পল্লী বিদ্যুতের উপকেন্দ্র -১ এর পাওয়ার ট্রান্সফার্মারে হঠাৎ ধোঁয়া দেখতে পায় ওই কেন্দ্রের পাহারাদার সিদ্দিকুর রহমান ও অশোক কুমার সাহা। এ সময় তারা দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ফলে পাওয়ার ট্রান্সফার্মারের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে তারা জানান। সংবাদ পেয়ে পল্লী বিদ্যুতের পাইকগাছা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ( ডিজিএম ) সিদ্দিকুর রহমান তালুকদার, এজিএম রফিকুল ইসলাম, প্রকৌশলী হাফিজুর রহমান সহ কপিলমুনি পল্লী বিদ্যুতের আঞ্চলিক অফিসের ইনচার্জ চঞ্চল কুমার সরকার ঘটনাস্থলে আসেন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেন খুরনা জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) সাইফুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান, হরিঢালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ সঞ্জিত কুমার বিশ্বাস। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন, বিদ্যুৎ কেন্দ্রে নাশকতার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। তদন্ত চলছে ঘটনার তথ্য উদঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সেখ জুয়েলের পক্ষে সদর থানা স্বেচ্ছাসেবক লীগের গণসংযোগ
খবর বিজ্ঞপ্তি
আওয়ামী লীগ মনোনীত খুলনা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী সেখ সালাহউদ্দিন জুয়েলের পক্ষে গণসংযোগ করেছে সদর থানা স্বেচ্ছাসেবক লীগ। গতকাল বুধবার বিকাল সাড়ে তিনটায় থেকে নগরীর সদর থান অন্তর্গত বিভিন্ন এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ এবং ভোট প্রার্থনা করেছেন সংগঠনের সভাপতি এম এ নাসিম ও সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল। খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচার প্রচারণা ও সম্বনয় কমিটির আহবায়ক মোঃ মাসুম বিল্লাহ ও সদস্য সচিব কাজী মোঃ ইউসুফ আলী মন্টুর পরিচালনায় গণসংযোগ নগরীর পাইনিয়র মহিলা কলেজ থেকে শুরু করে আজম খান কমার্স কলেজ, বাংলাদেশ ব্যাংক মোড়, শিশু হাসপাতাল, কেসিসি মার্কেট, শহীদ হাদিস পার্ক, কেডিএ ঘোষ রোড়, স্টেশন রোড এলাকা হয়ে পাওয়ার হাউজ মোড়ে গিয়ে শেষ হয়। এসময় স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ নৌকা প্রতিকের প্রার্থী সেখ সালাহউদ্দিন জুয়েলের পক্ষে পথচারীদের মাঝে, রাস্তার পাশে ব্যবসা প্রতিষ্ঠানে ও বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ এবং ভোট প্রার্থনা করেন। এতে অংশ নেন নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ রাজীব হোসাইন, বায়জিদ হোসেন, মোঃ তাজমুল হক তাজু, এস. এম. আসিফ ইকবাল সবুজ, রফিকুর রহমান মারুফ, মোঃ হুমায়ুন শিকদার, রবীন্দ্রনাথ ধর, মোঃ জিলহজ্জ হাওলাদার, মোঃ মোজাহার হোসেন মোজো, মোঃ হাবিবুর রহমান হাবিব, মোঃ হাসান শেখ, মোঃ জাকির হোসেন খোকন, মোঃ রবিউল ইসলাম প্রিন্স, মোঃ শাহরিয়ান নেওয়াজ রাব্বি, কাজী মোঃ জায়েনুর ইসলাম বাবু, মোঃ মারুফ হোসেন, শহিদুল ইসলাম রিপন, শামীম হাওলাদার, রাশেদুজ্জামান রুবেল, নবিরুল ইসলাম নয়ন, মোঃ বুলবুল আহমেদ, আবিদ আল হাসান, তানভির ইসলাম সাব্বির, আলী আজগর আকন, মোঃ আকরাম হোসেন, মোঃ কবির হোসেন, শহিদুল ইসলাম রিপন, রাজিব হোসেন নীল, শামীম হাওলাদার, হাসান মোল্লা, মোঃ আব্দুল রাজ্জাক গাজী, নাসির মৃধা, কোমল বিশ^াস, শাজাহান শিকদার, রাজু মোল্লা, জুয়েল শেখ, শামীম শেখ, জি এম দাবিউস পারভেজ সুমন, মোঃ মিজান শেখ, জয় দত্ত, মোঃ রানা খান, মোঃ হানিফ, মোঃ ডালিম শিকদার, নবিরুল ইসলাম নয়ন, আনন্দ দফাদার, রুবেল তালুকদার, রাজিব মোল্লা, রাজিব শেখ, মোঃ ইজাজুল ইসলাম, শেখ মনোয়ার হোসেন রাশিক, মোঃ সালাহ্উদ্দিন, মোঃ নুর ইসলাম, শামীম শিকদার, মোঃ ফারুক হোসেন, রাম মোহন সরকার, জয় খন্দকার মানিক, হাফেজ মোঃ মামুন, প্রমুখ।

 

জীবননগরে আবাদযোগ্য জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে ৩ জনকে জরিমানা
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে আবাদযোগ্য জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে ৩ জনকে ভ্রাম্যমাণ আদালত ৩৫ হাজার টাকা জরিমানা করেছে।
বুধবার দুপুর ২ টায় জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলার বাকা ইউনিয়নের সুটিয়া গ্রামে এক অভিযানে যান।এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র আবাদযোগ্য জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির প্রমাণ পান। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ আইন) ২০০৯ এর ৯৮(৩) ও ৮৯( ২) ধারায় সুটিয়া গ্রামের মো. আজিজুল হককে ১৫ হাজার টাকা, জাহিদুল হককে ১০ হাজার টাকা ও আতিয়ার রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

প্রচারপত্র বিলিকালে খুলনা বিএনপি নেতৃবৃন্দ: সরকার নির্বাচনের নামে নাটক মঞ্চস্থ করেছে
।। খবর বিজ্ঞপ্তি।।
সরকার যতই শক্তি প্রয়োগ করুক, শেষ রক্ষা হবে না উল্লেখ করে খুলনা মহানগর বিএনপি নেতারা বলেছেন, নিশিরাতের সরকার গণতান্ত্রিক বিশ্বকে দেখানোর জন্য নির্বাচনের নামে নাটক মঞ্চস্থ করেছে। একদলীয় ডামি নির্বাচন ঘিরে একদিকে চলছে রীতিমতো রঙ-তামাশা আর অন্যদিকে নৌকা-ডামির কামড়া-কামড়ি, গোলাগুলি, খুনোখুনি, সঙ্ঘাত-সহিংসতায় জনপদগুলো বসবাস অযোগ্য হয়ে পড়েছে। ত্রাসের রাজত্ব কায়েম করেছে সর্বত্রই।
বুধবার (২৭ ডিসেম্বর) দুপুওে নগরীর রুপসা ফেরিঘাট চত্বর ও তৎসংলগ্ন এলাকা এবং রুপসা পাইকারি মাছের আড়ঁতে ডামি নির্বাচন বর্জন এবং অবৈধ সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের আহ্বানে লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ এসব কথা বলেন। তারা আরো বলেন, বিরোধীদলহীন পূর্বনির্ধারিত ফলাফলের এই নির্বাচনে ভোটারদের ন্যুনতম আগ্রহ না থাকলেও গণতান্ত্রিক বিশ্বকে তথাকথিত ভোটের উৎসব দেখানোর জন্য অত্যাচার নিপীড়ন থেকে তাদের রেহাই নেই। সারাদেশে এখন আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। পুরো রাষ্ট্রযন্ত্রকে নামানো হয়েছে আমি আর ডামি’র ভোটরঙ্গে। প্রচারপত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক স ম আব্দুর রহমান, শের আলম সান্টু, মো. মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, মোঃ জাহিদ হোসেন, আলী আক্কাস, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, সালাউদ্দিন মোল্লা বুলবুল, এইচ এম আসলাম, শওগাতুল ইসলাম সগীর, মুরাদ হোসেন, আব্দুল্লাহ আল মামুন, মুজাহিদুল ইসলাম টনি, মোঃ সাইফুজ্জামান সাইদুল, আহসান আল বাকের শোভন, ইবাদুল ইসলাম, সৈয়দ ইমরান, খান সাইফুল ইসলাম, সাজ্জাদ হোসেন জিতু, শাকিল আহমেদ, এম ডি নাজিম উদ্দিন, মিজানুর রহমান মিজান, তৌহিদুল ইসলাম, সৈয়দ তানভীর আহমেদ, মো: নোমান, সৈকত ইসলাম উজ্জল প্রমুখ।
অনুরুপ কর্মসুচি পালন করেছে দৌলতপুর থানা বিএনপি। বেলা ২টায় দৌলতপুর বাজার ও তৎসংলগ্ন এলাকায় দৌলতপুর থানা বিএনপির আহ্বায়ক মুর্শিদ কামাল ও সদস্য সচিব ইমাম হোসেনের নেতৃত্বে পালন করেন, এ সময় শফিকুল আমিন লাভলু, বেলাল হোসেন, মাহবুব হোসেনসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রামপালে মাদকসহ কারবারি সুব্রত আটক
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে সুব্রত সরদার (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে। এ ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। আটক সুব্রত কে বাগেরহাটের আদালতে প্রেরন করা হয়েছে। সে ফকিরহাট উপজেলার দেয়াপাড়া গ্রামের সুজিত সরদারের ছেলে।
রামপাল থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রামপাল উপজেলার গৌরম্ভা ফাঁড়ির ইনচার্জ মো. নাসির উদ্দীন সঙ্গীয় ফোর্সসহ গৌরম্ভার ফারুকের বাড়ির সামনে অভিযান পরিচালনা করেন। ওই সময় ৫০ গ্রাম গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করেন।
মাদকসহ কারবারি সুব্রতকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ।

সাজানো পাতানো নির্বাচনে ভোটবর্জনের আহবানে গ্রাম-গঞ্জে খুলনা জেলা বিএনপি
খবর বিজ্ঞপ্তি
নিশিরাতের ভোট ডাকাত ফ্যাসিষ্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন আগামী ৭ জানুয়ারি সাজানো-পাতানো দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোট বর্জনে জনমত গঠন ও অসহযোগ আন্দোলনের প্রচারপত্র নিয়ে প্রত্যন্ত গ্রাম-গঞ্জে ছুটছেন খুলনা জেলা বিএনপি’র নেতাকর্মীরা। লিফলেট বিতরণকালে জেলা বিএনপি নেতারা বলছেন, সরকারের এই ডামি নির্বাচন জনগনের অর্থের অবচয় ছাড়া আর কিছুই নয়। ফলাফল পূর্বর্নিধারিত এই তামাশার নির্বাচন বর্জন করতে হবে, তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হলে কেউ ভোট কেন্দ্রে যাবেন না বলে ভোটারদের নিরুৎসাহিত করেন খুলনা জেলা বিএনপি নেতৃবৃন্দ।
গতকাল বুধবার (২৭ ডিসেম্বর) খুলনা-১ আসনের বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছে খুলনা জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এসময়ে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনকে সাজানো-পাতানো ডামি নির্বাচন উল্লেখ করে ভোট বর্জনের আহ্বান জানান তারা। একই সাথে গণতন্ত্র পুনরুদ্ধার যুদ্ধে অসহযোগ আন্দোলনে বিএনপি’র শান্তিপূর্ণ কর্মসূচি পালনে সর্বাত্মক সমর্থন দিতে সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।
লিফলেট বিতরণকালে অংশ নেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ও জেলা যুবদলের সভাপতি এসএম শামিম কবির, জেলা বিএনপি’র সদস্য হাফিজুর রহমান হাফিজ, জেলা যুবদলের সহ-সভাপতি মোল্লা আইয়ুব হোসেন, শফিকুল আলম বাচ্চু, বাহাদুর মুন্সী, বুলবুল, মোল্লা শফিক, সোহেল, শাহিনুর রহমান শাহিন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুম বিল্লাহ, মোঃ মফিজুল ইসলাম, তারেক হোসেন, আবু দারদা, মশিউর রহমান শফিক, আনিচুর রহমান, গাজী শহিদুল ইসলাম, শেখ ফারুখ, হেলাল উদ্দীন, মিল্টন রায়, ইমরান খান, জাহিদুল ইসলাম, তানভীর আলম, জাফর হাসান, রুম্মন, ইসমাইল খান, আরিফ শেখ, মামুন শেখ, আলামিন তরিকুল, বাইজিদ ও রুবেল প্রমুখ। এছাড়া পাইকগাছা, রূপসা, ফুলতলা, ডুমুরিয়া ও বটিয়াঘাটা উপজেলাসহ নয় উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।।

কালিগঞ্জে গনপতি দারুল আরকান ইবতেদায়ী মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ
কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জ উপজেলার গনপতি দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার আয়োজনে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরুস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) বেলা ১১ টায় মাদ্রাসার হলরুমে মাদ্রাসার প্রধান শিক্ষক, উপজেলা ঈমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা আব্দুল গফুরের সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক মাওঃ আশিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কবীর কাজল। বিশেষ অতিথি ছিলেন ডিএসবি কর্মকর্তা সাখাওয়াত হোসেন, ডাঃ মুজিব রূবি হাইস্কুলের প্রধান শিক্ষক জি এম কামরুজ্জামান, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, অবঃ সেনা কর্মকর্তা মোকাররম হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য সাইফুল ইসলাম কচি, উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আল আমিন, মঞ্জুরুল আলম, শিক্ষক জহির উদ্দীন, রিপনুজ্জামান, ফারুক হোসেন ও প্রিন্স প্রমুখ। এসময়ে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ, সূধী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেখ জুয়েল ও এস এম কামাল হোসেন এর পক্ষে খুলনা মহানগর মৎস্যজীবী লীগের গণসংযোগ
খবর বিজ্ঞপ্তি
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত খুলনা মহানগর মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শেখ আব্দুল জব্বার এবং সাধারণ সম্পাদক এডভোকেট ইব্রাহিম খলিল ইমনের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ নগরীর শিববাড়ি মোড় থেকে মজিদ সরণি সকল দোকানপাট এবং সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডের প্রতিটি দোকানে যেয়ে খুলনা-২ আসনের প্রার্থী শেখ সালাউদ্দিনের জুয়েল এর নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করে। এবং বিকেল ৪ টা থেকে রাত ৯ টা পর্যন্ত খালিশপুর থানার ছয় নম্বর ওয়ার্ডের দেওয়ানা মহেশ্বর পাশা থেকে শুরু করে কবির বটতলা পর্যন্ত খুলনা -৩ আসনের নৌকার প্রার্থী এস এম কামাল হোসেনের লিফলেট বিতরণ করে ও হ্যান্ড মাইকের মাধ্যমে সকলকে আগামী ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে যেয়ে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান। উক্ত গণসংযোগে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনে মৎস্যজীবী লীগের নির্বাচন প্রচারণা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ আমিরুল ইসলাম এবং সদস্য সচিব তন্ময় সরকার, খুলনা-৩ আসনে মহানগর মৎস্যজীবী লীগের নির্বাচনী প্রচারণা কমিটির আহবায়ক সৈয়দ মিজানুল ইসলাম আল জামিল ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার শাকিল আহসান উপাধ্যক্ষ এস এম নজরুল ইসলাম,আবুল কালাম মোল্লা ,মোঃ আব্দুস সবুর, লিংকন পাল, সুমনা সিরাজ সুমি, আবুয়াল হোসেন, সিদ্দিকুর রহমান তপু ,এস এম জাকির হোসেন , ইঞ্জিনিয়ার শাকিল হাসান প্রিন্স, মল্লিক মাসুম জামান, মোঃ আকবর আলী , আব্দুল্লাহ আল মামুন,বীর মুক্তিযোদ্ধা ইসহাক আহমেদ, সজল আহমদ ,কারি কামরুল ,আলামিন গাজী ,জাহিদ চৌধুরী, মোঃ কামরুল ইসলাম,রতন সাহা , রবিউল ইসলাম খান, আব্দুল ওয়াহিদ, শেখ পুতুল,হালিমা খাতুন লিমা,সাকিব খান জিম ,রুমি সিকদার, মমতাজ বেগম, মুন্নি বেগম প্রমূখ।

বাবার ঈগল ফেলে নৌকার প্রচারে ছেলে
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসন থেকে এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন নজরুল ইসলাম ছানা। নিজে প্রার্থী হলেও নেই কোনো প্রচার। এমনকি নির্বাচনি এলাকায় তার প্রতীকের কোনো পোস্টার চোখে পড়েনি। বাবা ঈগল প্রতীকের প্রার্থী হলেও ছেলে নৌকার প্রচারে নেমেছেন। এমন ছবি নিজেই ফেসবুকে পোস্ট করেছেন ছেলে মাসুম বিল্লাহ।

নির্বাচন অফিসসূত্রে জানা গেছে, ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসন থেকে আওয়ামী লীগ মনোনীত বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ খোকন (ট্রাক), জাতীয় পার্টির এমদাদুল ইসলাম বাচ্চু (লাঙ্গল), স্বতন্ত্র নজরুল ইসলাম ছানা (ঈগল) ও তৃণমূল বিএনপির নুর উদ্দিন আহম্মেদ (সোনালী আঁশ) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ঝিনাইদহ-৪ নির্বাচনি এলাকার তথ্য নিয়ে জানা গেছে, ভোটের মাঠে সব প্রার্থী প্রচারে নামলেও ভোট প্রার্থনায় বিরত রয়েছেন স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম ছানা। নির্বাচন সামনে রেখে এখন পর্যন্ত কোথাও কোনো সভা-সমাবেশ কিংবা গণসংযোগ করতে দেখা যায়নি তাকে।

এলাকার ভোটাররা বলছেন, তিনি আওয়ামী লীগের ডামি প্রার্থী। যেকোনো সময় নির্বাচন থেকে সরে যেতে পারেন। তিনি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। এর আগে তিনি নৌকা প্রতীক নিয়ে উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তবে সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতুর কাছে পরাজিত হন।

এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম ছানা বলেন, ভোট প্রার্থনায় আছি। কিছু স্থানে পোস্টার দেওয়া হয়েছিল, হয়তো শিশিরে নষ্ট হয়ে গেছে। আমি অসুস্থ বলে ছেলে নৌকার পাল্লা ভারি করার জন্য প্রচারে আছে।

খুলনায় সমবায় কর্মকর্তা গোপীনাথের বিরুদ্ধে দুদকের মামলা
স্টাফ রিপোর্টার
খুলনার বটিয়াঘাটা উপজেলার সমবায় কার্যালয়ের ফেসিলিটেটর ও কৃত্রিম প্রজননকারী গোপীনাথ রায়ের বিরুদ্ধে প্রায় ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
বুধবার (২৭ ডিসেম্বর) উক্ত অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মুহা. অহিদুর রহমান।

উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীদের জীবনযাত্রার মান উন্নয়ন শীর্ষক প্রকল্পের ঋণের আদায়কৃত ৩৮ লাখ ৯ হাজার টাকা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। গোপীনাথ রায় বটিয়াঘাটা উপজেলার সুকদাড়ার তিতুখালী গ্রামের কৃষ্ণ পদ রায়ের ছেলে।

মামলার বাদি মুহা. অহিদুর রহমান বলেন, অসাধু উদ্দেশ্যে ব্যাংকে জমা না দিয়ে অপরাধজনক বিশ্বাসভঙ্গ ও অর্পিত ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে উক্ত টাকা আত্মসাৎ করায় দণ্ডবিধির ৪০৯/২০১ ধারাসহ ১৯৪৭ সালের ২ নম্বর দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এর আগে এ বিষয়ে বটিয়াঘাটা থানায় একটি লিখিত অভিযোগ করেন। পরবর্তীতে অভিযোগটি দুদকের তফসিলভুক্ত হওয়ায় আইনি পদক্ষেপের জন্য খুলনা সমন্বিত জেলা কার্যালয় পাঠানো হয়েছে।

মামলার বিবরণে জানা যায় ‘ছয়ঘরিয়া দুগ্ধ উৎপাদনকারী নারী উন্নয়ন সমবায় সমিতি’ ও ‘চক্রাখালী দুগ্ধ উৎপাদনকারী নারী উন্নয়ন সমবায় সমিতি’ এর সদস্যদের নিকট থেকে আদায় রশিদ ও গ্রাহকের পাসবইতে স্বাক্ষর প্রদান পূর্বক ঋণের কিস্তি ও সার্ভিস চার্জ বাবদ মোট ১ কোটি ৪ লাখ ৯ হাজার ৯০০ টাকা আদায় করেন। আদায়কৃত অর্থের মধ্যে তিনি সোনালী ব্যাংক লিমিটেডের বটিয়াঘাটা শাখায় পরিচালিত প্রকল্প সংশ্লিষ্ট তিনটি ব্যাংক হিসাবে ৬৬ লাখ ৫৬৮ টাকা জমা করেন। অবশিষ্ট ৩৮ লাখ ৯ হাজার ৩৩২ টাকা তিনি নিজে লাভবান হওয়ার অসাধু উদ্দেশ্যে ব্যাংকে জমা না দিয়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে আত্মসাৎ করেন।

প্রকল্প সংশ্লিষ্ট ও অভিযোগ প্রমাণে সহায়ক বিভিন্ন রেকর্ডপত্র যেমন: ক্যাশবই, ঋণ বিতরণ রেজিস্ট্রার, আদায় রশিদ, ব্যাংক জমার স্লিপ, জরুরি নথিপত্র এবং প্রকল্প হস্তান্তরের কাগজপত্র অপসারণ করেছেন মর্মে অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।

আসামি গোপীনাথ রায় এখনো পলাতক রয়েছেন। এছাড়া মামলা তদন্তকালীন অন্য কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে দুদক।

স্বতন্ত্র প্রার্থী শেখ আকরামের হুমকি:‘নারান বাবু কেন, তোর বাপও তোকে বাঁচাতে পারবে না’
স্টাফ রিপোর্টার
খুলন-৫ (ফুলতলা-ডুমুরিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ও সদ্য পদত্যাগকারী ফুলতলা উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেনের একটি বক্তৃতা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নির্বাচনি সভায় দেওয়া তার ওই বক্তব্য তার নির্বাচনি এলাকার মানুষের মধ্যে তোলপাড় সৃষ্টি করেছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে শেখ আকরাম হোসেনকে বলতে শোনা যায়, ‘কেউ পার পাবে না। আজকে বলে আসছি-ঐ সালাম, কালাম দুইজনকেই। সময় দিয়ে গেলাম তিনদিন। তোর নারান বাবু কেন? তোর বাপও তোকে বাঁচাতে পারবে না। তুই আমার কোনো নেতাকর্মীর গায় হাত দিস, তুই আমাকে চিনিস না, আজকে যেহেতু নির্বাচন করতে আইছি, করছি, সকলে মিলেই করছি, জনগণ যাকে চায়- সেই নির্বাচিত হবে। বাঁধা সৃষ্টি করে, ভয় দিয়ে, আরে কারে ভয় দিচ্ছিস- দুটো গুলি ফুটলি তো তুই পলাবি।’

খোঁজ নিয়ে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে ডুমুরিয়া উপজেলার রুদাঘরা ইউনিয়নের মিকশিমিল বালিকা বিদ্যালয় মাঠে একটি নির্বাচনি সভায় স্বতন্ত্র প্রার্থী শেখ আকরাম হোসেন বক্তৃতা করছিলেন। বক্তৃতার এক পর্যায়ে উত্তেজিত হয়ে তিনি ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামানের দুই চাচা গাজী সালাম ও গাজী কালামকে উদ্দেশ করে বক্তব্য দেন। গাজী সালাম ও গাজী কালাম ডুমুরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী আব্দুল হাদীর ভাই। তারা পারিবারিকভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তারা আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দের নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনি প্রচারণা করছেন। এতে ক্ষুব্ধ হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা শেখ আকরাম হোসেন।

এ ব্যাপারে ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য গাজী এজাজ হোসেন বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী আকরাম হোসেন আমাকে ও আমার ভাই ইউপি চেয়ারম্যান গাজী তৌহিদুজ্জামানকে শাসাতেই আমাদের চাচাদের নাম ধরে হুমকি দিয়েছেন। এ ঘটনার পর আমরা চরম আতঙ্কের মধ্যে রয়েছি। স্থানীয় নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা করে আমরা আইনগত ব্যবস্থা নেবো।’

এ বিষয়ে জানতে শেখ আকরাম হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

গত ২১ ডিসেম্বর সকালে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান এবং বিচারপতি মো. বশির উল্লাহ’র সমন্বয়ে গঠিত বেঞ্চে শেখ আকরাম হোসেনের প্রার্থিতা বাতিল করেন। এরপর চেম্বার জজের রায়ে মনোনয়নের বৈধতা পান শেখ আকরাম হোসেন। রায়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য শেখ আকরাম হোসেনের মনোনয়নপত্র গ্রহণ করে প্রতীক বরাদ্দ করে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়ার জন্য নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসার খুলনাকে নির্দেশ প্রদান করে।

৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফুলতলা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকরাম হোসেন আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। ঋণ খেলাপির অভিযোগে খুলনা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তার মনোনয়নপত্র বাতিল হয়। প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে তিনি আপিল করেন। সেখানেও তার প্রার্থিতা বাতিল করা হয়। পরে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। গত ২১ ডিসেম্বর সকালে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান এবং বিচারপতি মো. বশির উল্লাহ’র সমন্বয়ে গঠিত বেঞ্চে দীর্ঘ শুনানি শেষে তার প্রার্থিতা বাতিল করলেও চেম্বার জজ আদালতে তিনি তার প্রার্থিতা ফিরে পান।

খুলনা-৫ আসনে বর্তমানে চারজন প্রার্থী নির্বাচনের মাঠে রয়েছেন। শেখ আকরাম হোসেনের প্রার্থিতা ফিরে পাওয়ায় খুলনা-৫ আসনে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও সাবেক মৎস্য ও পশুসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের প্রতিদ্বন্দিতা হবে। এই নির্বাচনে ‘ঈগল’ প্রতীক নিয়ে লড়ছেন শেখ আকরাম হোসেন।

বাগেরহাটে ভেজাল ওষুধ তৈরি, ইউপি সদস্যকে জরিমানা
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে অনুমোদন ছাড়া গবাদি পশুর ভেজাল ওষুধ উৎপাদন ও বিক্রয় করার অপরাধে মো. ফজলুর রহমান নামের এক ইউপি সদস্যকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার রামচন্দ্রপুর এলাকায় ওই জনপ্রতিনিধির বাড়িতে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই জরিমানার আদেশ দেন। সেই সাথে প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ এবং অনুমোদনহীন ওষুধ ও ওষুধ তৈরির উপকরণ ধ্বংস করা হয়।

অর্থদণ্ড প্রাপ্ত মো. ফজলুর রহমান মোরেলগঞ্জ উপজেলা রামচন্দ্রপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, কোন প্রকার অনুমোদন ছাড়াই ইউপি সদস্য মো. ফজলুর রহমান গবাদি পশুর ওষুধ তৈরি ও বাজারজাত করছিলেন। এই অপরাধে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪১ ধারায় প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানটি স্বেচ্ছায় জরিমানার অর্থ পরিশোধ করেন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

 

সারারাত স্ত্রীর মরদেহ পাহারা দিয়ে সকালে থানায় হাজির স্বামী
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় খাদিজা খাতুন নামের এক গৃহবধূকে গলায় ফাঁস লাগিয়ে ‘হত্যার’ অভিযোগে স্বামী আলম হোসেনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৭ ডিসেম্বর) ভোরে পৌর এলাকার কলেজপাড়ায় এ ঘটনা ঘটে। সকালে খবর পেয়ে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে।

নিহত গৃহবধূ খাদিজা খাতুন (২৭) উপজেলার হারদি ইউনিয়নের কৃষি-ক্লাব পাড়ার ভিকু মিয়ার মেয়ে। অভিযুক্ত স্বামী আলম হোসেন (৩০) একই উপজেলার কালিদাসপুর ইউনিয়নের মোনাকষা গ্রামের আব্দুল আজিজের ছেলে।

স্থানীয়রা জানান, এক বছর আগে প্রেমের সম্পর্কে খাদিজা-আলমের বিয়ে হয়। এটা দুজনেরই তৃতীয় বিয়ে। খাদিজা তার স্বামীর সঙ্গে পৌর এলাকার কলেজপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। বৃহস্পতিবার দিবাগত রাতে নিহত খাদিজার স্বামী তাকে মারপিট করে গলায় ফাঁস দিয়ে জানালার গ্রিলে ঝুলিয়ে রাখেন। সারারাত মরদেহ পাহারা দিয়ে ভোরে প্রতিবেশীদের জানান তার স্ত্রী ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তারপর নিজেই থানায় উপস্থিত হয়ে স্ত্রীর আত্মহত্যার ঘটনাটি পুলিশকে জানান।

তবে নিহতের ভাই আব্দুস সামাদ অভিযোগ করে বলেন, তার বোনকে এর আগেও আলম ও তার পরিবারের লোকজন যৌতুকের জন্য নির্যাতন করেছিলেন। এমন ঘটনার পরই গত দুমাস কলেজপাড়ার একটি বাসা ভাড়া নিয়ে দুজনে বসবাস করতেন। এবার তার বোনকে গলায় ফাঁস লাগিয়ে মেরে ফেলা হয়েছে।

নিহতের মা আশুরা বেগম অভিযোগ করে বলেন, আমার মেয়ে দুই মাসের অন্তঃসত্ত্বা ছিল। প্রথম পক্ষের মেয়ের বয়স যখন পাঁচ মাস তখন ডিভোর্স হয়। গত এক বছর আগে আলমের সঙ্গে বিয়ে হয় খাদিজার। বিয়ের পর থেকে ছোটখাটো বিষয়ে মেয়েকে মারধর করতো আলম ও তার পরিবারের সদস্যরা। বুধবার রাতের যেকোনো সময় তাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে তারা। আমি সুষ্ঠু বিচার চাই।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া বলেন, সকালে আলম নিজেই আমাদেরকে জানান তার স্ত্রী আত্মহত্যা করেছেন। আমরা ঘটনাস্থলে পৌঁছে খাদিজার ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের পর জানা যাবে হত্যা নাকি আত্মহত্যা।

শার্শায় সরিষায় আগ্রহ বেড়েছে চাষিদের
বেনাপোল (যশোর) উপজেলা প্রতিনিধি
সরিষার মৌসুমে মাঠে মাঠে হলুদ ফুলের আনাগোনা। পৌষের ঝিরঝির হিমেল বাতাসে সেই ফুল আপন মনে দোল খাচ্ছে। ফুল ও ফুলের সুবাস মানুষকে বিমোহিত করছে। ফুলের মৌ মৌ গন্ধে মাতোয়ারা মৌমাছিও। মৌমাছি দলবেঁধে মাঠের পর মাঠ ছুটে বেড়াচ্ছে। এমন দৃশ্য যশোরের শার্শার প্রতিটি মাঠে লক্ষ্য করা যাচ্ছে।

সরেজমিনে জানা গেছে, মাঠজুড়ে সরিষার চাষ হয়েছে। চাষিরা সরিষার পরিচর্যা নিয়ে ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছেন। পাকা সরিষা সংগ্রহ ও মাড়াই করে ঘরে তোলার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। এবারও সরিষার বাম্পার ফলন হওয়ায় তাদের মুখে হাসি ফুটেছে।

উপজেলা কৃষি অফিস জানায়, শার্শা উপজেলায় ২০২২-২৩ অর্থবছরে উপজেলায় ৬ হাজার ৩৬৬ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছিল। চলতি বছর তা বেড়ে ৭ হাজার ১৫৬ হেক্টর হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য সরিষার জাত হচ্ছে বারি ১৪, ১৭, ১৮ এবং বিনা ৪, ৯ ও ১০।

কৃষি বিভাগ বলছে, উপজেলার মাটি সরিষা চাষের উপযোগী। অনুকূল পরিবেশে এখানে কৃষকদের সময়োপযোগী উৎসাহ ও পরামর্শ দেওয়া হয়। এমনকি কৃষকদের মাঝে সময়মতো সরকারি প্রণোদনার বীজ, সার দেওয়ায় সরিষা চাষ বাড়ছে।

কুমরী গ্রামের জসিম উদ্দিন বলেন, ‘গেল বছর ২ বিঘা জমিতে সরিষা চাষ করে ফলন ও দাম ভালো পাওয়ায় এ বছর ৪ বিঘা জমিতে চাষ করেছি।’

কায়বা রুদ্রপুর গ্রামের চাষি নাজিমুদ্দিন জনি বলেন, ‘বরাবরই আমি মৌসুমে সরিষা চাষ করি। প্রতিবার ভালো ফলন ও দাম পেয়ে অনেক লাভবান আমি।’

ডিহি ইউনিয়নের দরিদূর্গাপুর গ্রামের ইমান, শালকোনার রফিকুল ও ইয়াছিনসহ বেশ কয়েকজন জানান, কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী ১৬ অক্টোবর থেকে নভেম্বরের শেষ পর্যন্ত সরিষা চাষ করা যায়। সে অনুযায়ী কৃষকেরা উদ্বুদ্ধ হয়েছেন। সরিষা চাষে সেচ ও রাসায়নিক সার কম দরকার হওয়ায় খরচও কম। এছাড়া সরিষার পাতা জমিতে পড়ে সবুজ সার তৈরি হয়, যা বোরো চাষে জৈব সারের চাহিদা মেটায়।

উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা বলেন, ‘সরিষার আবাদ বৃদ্ধি করতে সরকারি নির্দেশনা অনুযায়ী এ বছর উপজেলার ৫ হাজার ৫০০ কৃষকের মধ্যে বিঘাপ্রতি প্রণোদনার ১ কেজি সরিষার বীজ ও ২০ কেজি সার বিতরণ করা হয়েছে। এ বছর বৃষ্টিপাত কম হওয়ায় জমিতে দ্রুত জো এসেছে। আশা করি চাষিরা গত বছরের তুলনায় বেশি ফলন ও দাম পাবেন।’

যাত্রীর পাসপোর্ট আটকে চাঁদাবাজি: কাস্টমসের সিপাই গ্রেফতার
ঢাকা অফিস
বিদেশ থেকে আগত যাত্রীর পাসপোর্ট আটকে রেখে চাঁদা দাবির ঘটনায় ঢাকা কাস্টম হাউজের সিপাই আছাদুল্লাহ্ হাবিবকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে দক্ষিণ খান এলাকায় যাত্রীর কাছ থেকে ১ লাখ টাকা চাঁদা নেওয়ার সময় হাতেনাতে আটক করা হয় তাকে। এ ঘটনায় দক্ষিণ খান থানায় মামলা করেছেন দুবাইফেরত যাত্রী সজিব আহমেদ।

জানা গেছে, ২৫ ডিসেম্বর দুবাই থেকে ইউএস-বাংলার একটি ফ্লাইটে (বিএস৩৪৪) ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন যাত্রী সজিব আহমেদ (২৮)। তিনি ৫টি মোবাইল ফোন নিয়ে আসেন। ফোনগুলোর জন্য বিমানবন্দরের ডিউটিরত কাস্টমস কর্মকর্তারা শুল্ক প্রদানের জন্য বলেন। সজিব ৭৯ হাজার ১৫২ টাকা শুল্ক প্রদান করেন। যার ট্যাক্স রসিদ নম্বর ০২২৪০৯৩। পরে ভুলবশত সজিব আহমেদ তার পাসপোর্টটি কাস্টমস এলাকায় ফেলে চলে যান। বাসার যাওয়ার পর তার মোবাইলে ভারতীয় একটি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে কল করেন কাস্টমসের সিপাই আছাদুল্লাহ্ হাবিব (৩০)। পাসপোর্টটি ফেরত নেওয়ার জন্য ১ লাখ টাকা চাঁদা দাবি করেন তিনি। টাকা নেওয়ার সময় তাকে হাতেনাতে আটক করে আর্মড পুলিশ সদস্যরা। তার বিরুদ্ধে দক্ষিণ খান থানায় মামলা করেছেন সজিব আহমেদ। মামলা নম্বর ৪৬/৪৫২ তারিখ-২৭/১২/২০২৩।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দক্ষিণ খান থানার ডিউটি অফিসার এসআই কবির। তিনি বলেন, চাঁদাবাজির মামলায় কাস্টমসের সিপাই আছাদুল্লাহ্ হাবিবকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সূত্র জানায়, কাস্টমসের সিপাই আছাদুল্লাহ্ হাবিবের বিরুদ্ধে এর আগেও অনৈতিক কাজে যুক্ত থাকার অভিযোগ ছিল। বিমানবন্দরে কর্মরত গোয়েন্দা সংস্থার হাতে ধরা পড়ে সে। পরবর্তীতে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাস্টম হাউজে পাঠানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

মামলার এজাহারে বলা হয়েছে, সজিব আহমেদের মোবাইলে ভারতীয় নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপ থেকে জানানো হয়, আপনার পাসপোর্টটি আমার কাছে আছে। কীভাবে পাসপোর্টটি পেয়েছে সজিব জানতে চাইলে কল করা ব্যক্তি জানান, তিনি এয়ারপোর্টে থাকেন, সেখানেই পাসপোর্টটি পেয়েছেন। এরপর সজিব আহমেদ ওই ব্যক্তির সঙ্গে কথা বলেন। পাসপোর্ট ফেরত দিতে এক লাখ টাকা দাবি করে ওই ব্যক্তি। টাকা না দিলে পাসপোর্টটি নষ্ট করে ফেলার হুমকিও দেয়। আতঙ্কে সজিব এক লাখ টাকা দিতে রাজি হন। পরে সেই ব্যক্তি সজিবকে টাকা নিয়ে দক্ষিণ খান থানাধীন আশিয়ান সিটির পয়সা বাজারে যেতে বলেন।

এজাহারে আরও বলা হয়েছে, এ ঘটনায় সজিব আর্মড পুলিশ ব্যাটালিয়নকে লিখিত অভিযোগ দেন। পরবর্তীতে ২৬ ডিসেম্বর বিকালে সজিবকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে বিমানবন্দর আর্মড পুলিশ। দক্ষিণ খান থানা এলাকার আশিয়ান সিটি পয়সা বাজার এলাকায় অবস্থান নেয় আর্মড পুলিশ সদস্যরা। সজিব আহমেদের সঙ্গে দেখা করতে আসে ওই ব্যক্তি। তখন সেই ব্যক্তি সজিবকে ভয়ভীতি দেখাতে থাকেন। পরে এক লাখ টাকা নেওয়ার সময় তাকে হাতেনাতে আটক করে বিমানবন্দর আর্মড পুলিশ সদস্যরা। পরবর্তী সময়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে পরিচয় নিশ্চিত হওয়া যায়। সে ঢাকা কাস্টম হাউজের সিপাহি আছাদুল্লাহ্ হাবিব। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাজ করেন।

 

খানজাহান আলী থানায় ১৫ কেজি ৮শ’ গ্রাম গাঁজাসহ স্বামী স্ত্রী আটক
খানজাহান আলী থানা প্রতিনিধি
খানজাহান আলী থানা এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি ৮শ” গ্রাম গাঁজাসহ ২ মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন দৌলতপুর গোলমধাম পশ্চিমপাড়া এলাকার মোর্শেদ মিয়ার স্ত্রী সালমা বেগম(২৬) ও শিরোমনি উত্তরপাড়ার আবুল হোসেনের বাড়ির ভাড়াটিয়া ইদ্রিস আলীর পুত্র মোর্শেদ মিয়া তারা স্বামী স্ত্রী । খানজাহান আলী থানার ওসি মোমতাজুল হক বলেন ২৭ ডিস্মেম্ভর বুধবার রাত সাড়ে ১২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শিরোমনি উত্তরপাড়ায় মাদক কেনাবেচার জন্য মাদক ব্যবসায়িরা অবস্থান করছে। এ সময় এসআই অয়ন তীর্থ পাইক এসআই পীযূষ দাশ, এসআই সুমঙ্গল কুমার দাশ, এসআই এস.এম রাজিবুল ইসলাম, এসআই মোঃ আলমগীর হোসেন, এএসআই মোঃ তুহিন মিয়া, এএসআই শরিফুল ইসলাম মোল্লা, এ এস আই সানাউল্লাহ নুরী, এ এস আই তপন কুমার মন্ডল অভিযান চালিয়ে আটককৃত মাদক ব্যবসায়িদের ভাড়া বাড়ির রুম থেকে ৮ শ গ্রাম গাজা উদ্ধার করে , পরবর্তিতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মিরেরডাঙ্গা রংমিল রোডের কল্পনা বেগমের “রওশন ভিলা” নামক তাদের নতুন ভাড়ার বাসায় ২য় তলায় রুমের ভিতর রাত্র পৌনে ২ টার সময়ে বস্তায় ভিতরে পলিথিন দ্বারা মোড়ানো ১৫ কেজি গাজা মোট ১৫ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় খানজাহান আলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে যার নং-১৪, তাং২৭/১২/২০২৩।

খানজাহান আলী থানা শ্রমিক দলের লিফলেট বিতরন
খানজাহান আলী থানা প্রতিনিধি
ডামি নির্বাচন বর্জন, অসহযোগ আন্দোলনে জনমত তৈরীর লক্ষ্যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, এবং সকল রাজবন্দীদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে খানজাহান আলী থানা শ্রমিকদলের উদ্যোগে উদ্যোগে ২৭ ডিসেম্বর বুধবার বেলা সাড়ে ১২ টায় শিরোমনি বাজার ও ফুলবাড়ীগেট এলাকার বিভিন্নস্থানে লিফলেট বিতরন কর্মসূচি পালিত হয়। এসময় উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা শ্রমিকদল নেতা মোঃ জিহাদুল ইসলাম , মনোজ হাওলাদার, রবিউল ইসলাম , মোঃ সুমন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ভোট বর্জনের দাবিতে দৌলতপুর থানা বিএনপির লিফলেট বিতরন
খানজাহান আলী থানা প্রতিনিধি
অসহযোগ আন্দোলনে জনমত তৈরীর লক্ষ্যে, ও ভোট বর্জনের আহবান জানিয়ে দৌলতপুর থানা বিএনপির উদ্যোগে২৭ ডিসেম্বর বুধবার দুপুরে দৌলতপুর বাজার সহ দৌলতপুরের বিভির্ন্নস্থানে দৌলতপুর থানা বিএনপি’র আহবায়ক এম মুর্শিদ কামাল ও সদস্য সচিব শেখ ইমাম হোসেনের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক শফিকুল আমিন লাভলু, ৬ নং ওয়ার্ড বিএনপি নেতা লাবু, যুবদল নেতা মাহবুবুর রহমান, ১ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম , ৩ নাম্বার ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক রওশন মুস্তাফিজ নয়ন , ডে নাইট কলেজ ছাত্রদলের আহবায়ক সাজ্জাদ হোসেন রিপ্পি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

 

রুপসায় ইসলামি ঐক্যজোটের নির্বাচনী অফিস উদ্ভোধন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
ইসলামি ঐক্যজোটের খুলনা ৪ আসনের মনোনিত প্রার্থী মুফতি রিয়াজ উদ্দীনের রুপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের সামান্তসেনায় নির্বাচনী অফিস উদ্ভোধন গতকাল সকাল ১১ টায় অনুস্ঠিত হয়। পরে সেখানে বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান শেষে ইসলামি ঐক্যজোটের খুলনা ৪ আসনের মনোনিত প্রার্থী মুফতি রিয়াজ উদ্দীন রুপসা উপজেলার বিভিন্নস্থানে লিফলেট বিতরন, উঠান বৈঠক করেন এ সময় তিনি বলেন আগামি ৭ জানুয়ারি সকাল সকাল ভোট কেন্দে গিয়ে মিনার প্রতিকের পক্ষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে আমি অবহেলিত রুপসা, তেরখাদা ও দিঘলিয়ার মানুষের জন্য ব্যাপক উন্নয়ন , মাদক , সন্ত্রাস , চাঁদাবাজ মুক্ত এলাকা গড়ে তুলবো। এ সময় তার সাথে সংগঠনের খুলনা মহানগর, জেলা, উপজেলা সহ বিভিন্ন স্থানের নেতৃবৃন্দ ও ওলামা মাশায়েখবৃন্দ উপস্থিত ছিলেন।

পিলজংগে স্থানীয় সরকারকে শক্তিশালি করতে উন্মুক্ত ওর্য়াড সভা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থানীয় সরকারকে শক্তিশালি করতে সকল শ্রেণীর ও পেশার জনগনের অংশ গ্রহনে উন্মুক্ত ওর্য়াড সভা বুধবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় ১নং টাউন নওয়াপাড়া ওর্য়াডের বুড়ির-মা’র মন্দির চত্তরে অনুষ্ঠিত হয়েছে। ইউপি সদস্য শেখ ফজলুর রহমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ। উদ্ভোধক ছিলেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক মোড়ল জাহিদুল ইসলাম। উপদেষ্টা ছিলেন সংরক্ষিত মহিলা সদস্যা মর্জিনা বেগম। এতে আরো বক্তৃতা করেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র, কোষাধক্ষ শেখ সরোয়ার হোসেন, ইউনিয়ন আ’লীগের সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে, সংগঠনিক সম্পাদক শেখ মোশারেফ হোসেন, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক শেখ আছাবুর রহমান ও উপ-সহকারী কৃষি অফিসার ডিপ্লমা কৃষিবিদ বিপুল কুমার পাল। সভা শেষে দু’শতাধিক উপকারভোগী তাদের চাহিদা দাবী করেন। যা ইউপি’র উদ্যোক্ততা মৌসুমী আক্তার খসড়া আকারের একটি রেজুলেশন করেন। ##

ফকিরহাটে ভেনামি চিংড়ি চাষে উদ্বুদ্ধকরণ সভা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা কেরামত আলী মার্কেট চত্ত্বরে ভেনামি চিংড়ি চাষে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) বিকেল ৪টায় কলকাতা মেসার্স এ.এম এক্সপোর্টের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এ.এস.এম রাসেল। মূলঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড. হিটলার গোলদারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কচুয়া উপজেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস, মোড়লগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়, খুলনা মৎস্যজীবী সমিতির সহ-সভাপতি বিকাশ চন্দ্র বিশ্বাস, সাতক্ষরিা হাসান এন্টার প্রাইজের প্রোপাইটর মো. হাসান উজ্জামান, বিশিষ্ট সমাজসেবীকা জোৎসনা দত্ত। অনুষ্ঠানে আহবায়ক ছিলেন মৎস্য ব্যবসায়ি সুজয় হালদার। এসময় বিভিন্ন মৎস্য ব্যবসায়ি ও মৎস্য চাষী উপস্থিত ছিলেন। #

 

 

‘অভিযোজন পদ্ধতি ও প্রকৃতিভিত্তিক সমাধান’ অধিপরামর্শ সভায় বক্তারা
জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবেলায় স্থানীয় অভিযোজন পদ্ধতিগুলির যুৎসহ প্রয়োগ নিশ্চিত করতে হবে
খবর বিজ্ঞপ্তি
‘স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে পরিচালিত অভিযোজন পদ্ধতি ও প্রকৃতিভিত্তিক সমাধান’ বিষয়ক এক অধিপরামর্শ সভায় বক্তাগণ বলেন, জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবেলায় স্থানীয় অভিযোজন পদ্ধতিগুলির যুৎসহ প্রয়োগ ও কৌশলকে গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে স্থানীয় নেত্বত্বে গড়ে ওঠা প্রকৃতিভিত্তিক সমাধানসূত্র আবিষ্কার করতে হবে। স্থানীয় জনগোষ্ঠীর দীর্ঘদিনের চর্চায় গড়ে ওঠা উদ্ভাবনীকে কাজে লাগাতে হবে। এলাকার ভৌগলিক বৈশিষ্ট এবং চরিত্রকে বিবেচনায় নিয়ে পরিবেশসম্মত কর্মপন্থা নির্ধারণ করতে না পারলে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা করা যাবে না।
বক্তাগণ বলেন, যেভাবে জলবায়ুর অভিঘাতে আমাদের বেঁচে থাকার অবলম্বন জল, জমিন এবং জঙ্গল আক্রান্ত হচ্ছে তাতে আগামীতে আমাদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। তাই এই মুর্হূর্ত হতে আমাদের সকলতে পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণ করতে হবে। পরিবেশের বিরুদ্বাচরণ করা যাবে না। সকলের সম্মিলিত এবং সমন্বিত পরিকল্পনার মাধ্যমে সরকারের উদ্যোগের সাথে বেসরকারী উদ্যোগগুলোর সেতুবন্ধন তৈরী করতে হবে। জীবন-জীবিকাকে আগামী প্রজন্মের জন্য টেকসহ করতে হবে। উপকূলের বিশেষ বৈশিষ্টকে গুরুত্ব দিয়ে পানি ব্যবস্থাপনাসহ ভূ-গর্ভস্থ এবং ভূ-উপরিস্থিত পানিসম্মদকে সংরক্ষণ করতে হবে।
বুধবার সকালে খুলনার একটি অভিজাত হোটেলে উন্নয়ন সংগঠন রূপান্তরের আয়োজনে এবং কেয়ার-বাংলাদেশের সহায়তায় অধিপরামর্শ সভাটি অনুষ্ঠিত হয়।
অধিপরামর্শ সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার খুলনা বিভাগের পরিচালক (যুগ্মসচিব) মোঃ তবিবুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন রূপান্তরের প্রোগ্রাম ডিরেক্টর ফারুক আহমেদ। অধিপরামর্শ সভায় ধারণাপত্র পেশ করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির।
রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহের সভাপতিত্বে অুনুষ্ঠিত পরামর্শ সভায় সম্মানিত অতিথি হিসেবে বিশেযজ্ঞের বক্তব্য দেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ডিরেক্টর (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ডা. শিবেন্দ্র শেখর শিকদার, খুলনা বিশ^বিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. আব্দুল্লাহ হারুন এবং খুলনা কৃষি বিশ^বিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও শিক্ষক এসোসিয়েশন সাধারণ সম্পাদক আশিকুর আলম। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও বক্তব্য দেন খুলনা প্রেসক্লাবের সভাপিত এসএম নজরুল ইসলাম ও কেয়ার-বাংলাদেশের প্রোগাম ম্যানেজার তৈয়েব আলী প্রামানিক। প্রকল্পভিত্তিক উপস্থাপনা করেন রূপান্তরের ‘ক্লাইম্ব’ প্রকল্পের মনিটরিং এন্ড ইভাল্যুয়েশন অফিসার নুসরাত জাহান। সঞ্চালনা করেন রূপান্তরে প্রোগ্রাম কোঅর্ডিনেটর অসীম আনন্দ দাস।
অনুষ্ঠানে খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা জেলার সরকারী কর্মকর্তা, শিক্ষাবিদ, মিডিয়াকর্মী, উন্নয়ন কর্মী, স্থানীয় সরকারের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার নির্বাচিত নেতৃস্থানীয় ব্যক্তিবর্গসহ শরণখোলা, শ্যামনগর, আশাশুনি, দাকোপ, মোংলা ও বটিয়াঘাটা উপকূলীয় উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিবৃন্দও উপস্থিত ছিলেন।
মুক্ত আলোচনায় বক্তব্য দেন খুলনা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক খান মোতাহার হোসেন, খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন, খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, মেডিকেল অফিসার ডা. সাদিয়া মনোয়ারা উষা, বিআরডিবির উপ-পরিচালক একেএম আশরাফুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কৃষ্ণপদ দাস, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আব্দুল করীম, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উপ-পরিচালক অসীম কুমার শিকদার, জেলা প্রাথমিক শিক্ষা শেখ অহেদুল আলম, জেলা সমবায় সমবায় কর্মকর্তা সৈয়দ জসীম উদ্দীন, বটিয়াঘাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, নারীনেত্রী শামীমা সুলতানা শিলু, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী এসএম মেহেদী হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মোস্তফা মশিউল আলম, প্রতাপনগর ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ রায়হানুজ্জামান, গাবুরা ইউপি চেয়ারম্যান এম ডি কবিরুল ইসলাম, সাউথখালী ইউপি চেয়ারম্যান ইমরান হোসেন রাজির প্রমুখ। অনুষ্ঠানে মিডিয়া নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা ও টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মল্লিক সুধাংশুসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

ইন্দুরকানীতে যুবককে কুপিয়ে গুরুতর জখম বসতবাড়ী ভাংচুর ও মুরগী ফার্মে আগুন
ইন্দুরকানী(পিরোজপুর)সংবাদদাতা ঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে মামলায় স্বাক্ষী দেওয়ার কারনে যুবককে কুপিয়ে গুরুত্বর জখম । মঙ্গলবার রাতে উপজেলার চর লাহুরী গ্রামে এ ঘটনা ঘটে । জানা যায়, চরলাহুরী গ্রামের মৃত মোশারেফ শিকদারের ছেলে মিজান ও তার সাথে থাকা শফিক ও কামরুলকে নিয়ে রাতে বাড়িতে যাওয়ার পথে একই গ্রামের ধান ক্ষেতে লুকিয়ে থাকা নান্নু,চুন্নু ,রাসেল,হালিম সহ ১০/১২জন তাদের উপর অতর্কিত হামলা করে । তখন শফিক ও কামরুল দৌড়ে পালিয়ে গেলেও মিজানকে একা পেয়ে দেশীয় অস্র দিয়ে শরীরে বিভিন্ন জায়গায় কুপিয়ে গুরুত্বর জখম করেন এতে তার দুইটি আঙ্গুল বিছিন্ন প্রায় । মিজানের চিৎকার শুনে স্থানীয় লোকজন উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। মিজানের ভাই কামাল জানান, নান্নু,চুন্নু ,রাসেল,হালিম তারা আবারও আমাদের বসতবাড়ীতে হামলা করে মুরগীর ফার্ম আগুন দিয়ে পুড়িয়ে দেয় । তাতে প্রায় দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। নান্নু চুন্নুর একটি মারামারি মামলায় মিজান স্বাক্ষী দেওয়ার কারনে এ ঘটনা ঘটে ।
ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, মিজান নামে এক যুবকে কুপিয়ে জখম করার অভিযোগে থানায় মামলা হয়েছে । আসামী গ্রেফতারের জন্য অভিযান চলছে ।

স্বতন্ত প্রার্থীর বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের নৌকা প্রার্থীর ৩টি অভিযোগ
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনে স্বতন্ত প্রার্থী অ্যাড.শফিকুল আজম খাঁন চঞ্চলের বিরুদ্ধে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ বরাবর একাধিক আচারণ বিধি লঙ্ঘনের ৩টি অভিযোগ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ ডিসেম্বর পোস্টারে ও প্রচার মাইকে কোথাও স্বতন্ত সংসদ সদস্য প্রার্থী উল্লেখ করেননি ও ডান পাশে জয় বাংলা,জয় বঙ্গবন্ধু লিখেছে,২১ ডিসেম্বর কাজিরবের ইউপির ৫নং ওর্য়াডের কুল বাড়িয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমানের বাড়ি দরবার শরীফে এক অনুষ্ঠানে বক্তব্যদানকালে ট্রাক প্রতীকে ভোট প্রার্থনা করে জনসম্মুখে টাকা প্রদান করে ও নির্বাচিত হলে ঘর করে দেওয়ার অঙ্গিকার করে নির্বাচনকে প্রভাবিত করা চেষ্টা করেছেন,২৩ ডিসেম্বর আজমপুর ইউনিয়নে স্বতন্ত প্রার্থীর ট্রাক মার্কার উঠান বৈঠকে শফিকুল আজম খাঁ চঞ্চলের কর্মী আজমপুর গ্রামের মতিয়ার খন্দকারের ছেলে মন্টু মিয়া যে অসত্য বক্তব্য দিয়েছেন যা নৌক প্রতীক প্রার্থী মেজর জেনারেল(অবঃ) সালাউদ্ধিন মিয়াজির মানহানী ঘটেছে। সবকটি অভিযোগ নির্বাচনী আচারণ বিধি লঙ্ঘন বলে অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে। ২৬ ডিস্মের নির্বাচনী আচারণ বিধি লঙ্ঘনের অভিযোগ ৩টি করেন নৌকা প্রতীকের প্রার্থী মেজর জেনারেল(অবঃ) সালাউদ্দিন মিয়াজির ব্যক্তিগত সহকারী শরিফুল ইসলাম।

ভয় দিয়ে হুমকি দিয়ে বঙ্গবন্ধুর সৈনিকদের দমানো যাবে না ঃ নারায়ন চন্দ্র চন্দ
খবর বিজ্ঞপ্তি
খুলনা- ৫ আসনের আওযামী লীগ মনোনীত প্রার্থী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, ’ তৃণমুলের নেতা-কর্মীরাই আওয়ামী লীগের প্রাণ। আওয়ামী লীগের নেতা-কর্মীকে ভয় দেখিযে দমিয়ে রাখা যাবে না। কোন রকম অপপ্রচার করে শেখ হাসিনার সরকারের উন্নয়নের যে মহাসড়ক চলমান সেই চলমান গতিকে থামানো যাবে না। এদেশের খেটে খাওযা মানুষ অপপ্রচারের বিরুদ্ধে জেগে উঠেছে। ভয় দিয়ে হুমকি দিয়ে বঙ্গবন্ধুর সৈনিকদের দমানো যাবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রমহামেন সুযোগ্য কন্যা সফল রাষ্ট্র প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের শিখরে আসিন। শেখ হাসিনার পোড় খাওয়া নেতা-কর্মীরা নৌকার পক্ষে জেগে উঠেছে।’ আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতা বজায় রাখতে নারায়ন চন্দ্র চন্দ সকলের প্রতি আহবান জানান।
বুধবার ডুমুরিযা উপজেলার ১০ নম্বর ভান্ডারপাড়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মাষ্টার অরুন কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও মাষ্টার সৌরেন্দ্র হালদারের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন পরিকল্পনা আধুনিক ও বিজ্ঞান মনস্ক। একটি আধুনিক ও বিজ্ঞানভিত্তিক রাষ্ট্র গঠনে যা যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন জননেত্রী শেখ হাসিনা তা বাস্তবায়ন করে যাচ্ছে। যার ফলে দেশ আজ একটি আধুনিক ও বিজ্ঞানভিত্তিক দেশে পরিণত হয়েছে। এসব করতে গিয়ে শেখ হাসিনাকে অনেক চ্যালেঞ্জ অতিক্রম করতে হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নত, সমৃদ্ধ দেশের পথে এগিয়ে যাবে। আর উন্নতি ও সমৃদ্ধির জন্য আমাদের নৌকাকে বিজয়ী করতে হবে।
বুধবার বিকেলে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী নারায়ন চন্দ্র ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নে ভান্ডারপাড়া মাদ্রসা প্রাঙ্গন, কাঞ্চন নগর, ধানিবুনিয়া, হাজিবুনিয়া, জাবড়া, বান্দা, উলা বাজার, ঘোনা এলাকায় জনসংযোগ, লিপলেট বিতরন ও পথসভায় বক্তব্য দেন।
এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদের সাবেক সদস্য সরদার আবু সালেহ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু সাঈদ সরদার সৈয়দ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদ্দার, ডুমুরিযা উপজেলা ভাইস চেয়ারম্যান শারমীনা পারভীন রুমা, ইউপি চেয়ারম্যান গোপাল চন্দ্র দে, শেখ শওকাত হোসেন, অধ্যক্ষ সৌমেন মন্ডল, প্রভাষক অমিত বিশ্বাস অপু, ধীরাজ বৈরাগী, নৃপেন বৈরাগী, মাহাবুর গাজী, সিদ্দিকুর রহমান, ইউপি সদস্য শেখ মাহাবুর রহমান, বশির গাজী, ইউপি সদস্য সঞ্জয় বিশ্বাস, আইয়ুব হোসেন, মিহির রায়, সুবির মন্ডল, মলয় মন্ডল, দিপকর বিশ্বাস, মান্নান সরদার, রাজ্জাক মোল্যা, আনন্দ মন্ডল, শংকর বিশ্বাস, ইউপি সদস্য সিরাজুল ইসলাম সিরাজ, শেখ রাজেশ, প্রীতিষ বৈরাগী, বিথীকা মল্লিক, নারায়ন চন্দ্র মন্ডল, আছাদুজ্জামান বাচ্চু, খোরশেদ মির্জা, শেখ শাহিন, রকিবুল ইসলাম খান, নজরুল ইসলাম প্রমুখ।