Home খেলাধুলা প্রথমবার ওয়ানডে ফরম্যাট স্পর্শ করল যে মাইলফলক

প্রথমবার ওয়ানডে ফরম্যাট স্পর্শ করল যে মাইলফলক

57
Afghanistan's Rahmat Shah (R) walks back to the pavilion after his dismissal during the 2023 ICC Men's Cricket World Cup one-day international (ODI) match between Bangladesh and Afghanistan at the Himachal Pradesh Cricket Association Stadium in Dharamsala on October 7, 2023. (Photo by ARUN SANKAR / AFP) / -- IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE -- (Photo by ARUN SANKAR/AFP via Getty Images)

স্পোর্টস ডেস্ক

বিদায়ী বছর ভারতের মাটিতে বসেছিল ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসর। বিশ্বসেরা হওয়ার এই লড়াইয়ে মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। বিশ্বকাপ ছাড়াও চলতি বছর বেশ কিছু দ্বিপাক্ষিক সিরিজও ছিল।

সবমিলিয়ে ম্যাচ সংখ্যার হিসেবে ২০২৩ সালে প্রথমবার নতুন মাইলফলক স্পর্শ করেছে ওয়ানডে ফরম্যাট।

এ বছর প্রথম ওয়ানডে ম্যাচ মাঠে গড়ায় ৯ জানুয়ারি। করাচিতে সেদিন মুখোমুখি হয়েছিল পাকিস্তান-নিউজিল্যান্ড। আর বছরের শেষ ওয়ানডে অনুষ্ঠিত হয়েছে ২২ ডিসেম্বর। যেখানে নেপিয়ারে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সবমিলিয়ে এ বছর মোট ওয়ানডে হয়েছে ২১৮টি।

এর মাধ্যমে এক পঞ্জিকা বর্ষে এবারই প্রথম ম্যাচ সংখ্যার ডাবল সেঞ্চুরি দেখলো ওয়ানডে ফরম্যাট। এর আগে এক বছরে সবচেয়ে বেশি ওয়ানডে হয়েছিল ২০০৭ সালে। সেবার মোট ১৯১টি ওয়ানডে হয়েছে। তৃতীয় সর্বোচ্চ ১৬১টি ম্যাচ হয়েছে ২০২২ সালে।

২০০৬ সালে হয়েছিল ১৬০টি ম্যাচ। ১৯৯৯ সালে হয়েছিল পঞ্চম সর্বোচ্চ ১৫৪ ওয়ানডে। এই তালিকায় এরপরে আছে যথাক্রমে ২০০৯ (১৫০ ওয়ানডে), ২০১৯ (১৫০ ওয়ানডে), ২০০৩ (১৪৭ ওয়ানডে), ২০১১ (১৪৬ ওয়ানডে) ও ২০১৫ (১৪৬ ওয়ানডে)।

এ বছর ম্যাচের মতোই ওয়ানডে খেলেছেও সবচেয়ে বেশি দল। মোট ২২টি দল এ বছর ওয়ানডে ক্রিকেট খেলেছে। এর আগে ২০২২ ও ২০১৯ সালে ২০টি করে দল খেলেছে।