Home আলোচিত সংবাদ নৌকার মিছিলে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের গুলি, আহত ৩

নৌকার মিছিলে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের গুলি, আহত ৩

50

 

খুলনাঞ্চল রিপোর্ট।।

টাঙ্গাইল-৫ আসনে নৌকার মিছিলে বর্তমান এমপি সানোয়ার হোসেনের সমর্থকের গুলিতে যুবলীগ নেতাসহ তিনজন আহত হয়েছেন। রবিবার রাত ১১ টার দিকে উপজেলার বাঘিল ইউনিয়নে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- বাঘিল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, কর্মী সিয়াম ও রোকন মিয়া। এদের মধ্যে সাধারণ সম্পাদকের অবস্থা আশংকাজনক।

আওয়ামী লীগের প্রার্থী মামুনুর অর রশিদ জানান, রাতে বাঘিলে নৌকার পক্ষে তার সমর্থকরা মিছিল বের করে। এসময় বর্তমান এমপি ছানোয়ার হোসেনের সমর্থকরা মিছিলে অতর্কিত গুলি চালায়। এতে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সহ তিনজন গুলিবিদ্ধ হয়েছে। তাদের টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন জানান, এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী ঈগলের সমর্থক দুইজনকে গ্রেফতার করা হয়েছে।