Home বিনোদন বান্ধবীকে নিয়ে ঘুরতে গিয়েও ট্রলের শিকার দিশা

বান্ধবীকে নিয়ে ঘুরতে গিয়েও ট্রলের শিকার দিশা

35

বিনোদন ডেস্ক।।

অনেক দিন বড় পর্দায় দেখা মেলেনি দিশা পাটানির। হাতেও তেমন বড় কোনো কাজ নেই। এর পরও আলোচনায় আছেন নানাভাবে। সেই আলোচনা যতটা না অভিনয়ের জন্য, তারচেয়ে বেশি প্রেম ও ফ্যাশন সচেতনতা নিয়ে। যদিও বেশির ভাগ সময় আলোচনার মোড় ঘুরে তা ট্রলে পরিণত হয়। এরপরও এ নিয়ে খুব একটা মাথা ঘামাতে দেখা যায়নি দিশাকে। যে জন্য আরও একবার এ বলিউড তারকাকে নিন্দা কুড়াতে হলো নেটিজেনদের কাছ থেকে।

গত কয়েক দিন ধরে বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী মৌনী রায়ের সঙ্গে থাইল্যান্ড চষে বেড়াচ্ছেন দিশা। এ সফরের ছবি ও ভিডিও নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে যাচ্ছেন। যেখানে দেখা গেছে, কখনও সুইমস্যুট পরে পুলে, আবার কখনও বিকিনি পরে সমুদ্রসৈকতে ছুটে বেড়াচ্ছেন দুই অভিনেত্রী। এর আগেও খোলামেলা পোশাক নিয়ে বহুবার নিন্দিত হয়েছেন দিশা। কিন্তু কখনোই বিষয়টি সেভাবে পাত্তা দেননি। তাই থাইল্যান্ড সফরে গিয়েও খোলামেলা পোশাকেই ঘুরে বেড়াচ্ছেন তিনি।

 

তবে পোশাক নয়, এবার নেটিজেনদের চোখে বিষয়টি অন্যভাবে ধরা দিয়েছে। তা হলো– মৌনীর সঙ্গে একটু অতিমাত্রার ঘনিষ্ঠতা। এ দুই অভিনেত্রীর বন্ধুত্ব অনেক দিনের, এটি অনেকেই জানেন। কিন্তু এতটা অন্তরঙ্গ অবস্থায় কখনও কোনো ছবির ফ্রেমে ধরা দেননি তারা। সে কারণে নানা প্রশ্ন তৈরি হয়েছে নেটদুনিয়ার বাসিন্দাদের মনে; যা নিয়ে ট্রলও শুরু করে দিয়েছেন তারা। অথচ এ নিয়ে কোনো প্রতিক্রিয়াই দেখাননি দিশা পাটানি, বরং নিজের ইচ্ছামতোই সময়টা উদযাপন করে যাচ্ছেন তিনি!

এদিকে বলিউডে গুঞ্জন, টাইগার-দিশার ভেঙে যাওয়া প্রেম নতুন করে জোড়া লেগেছে। কিছুদিন আগে মুম্বাই থেকে দিল্লিতে একই বিমানে উড়ে আসতে দেখা গেছে তাদের। শুধু তা-ই নয়, একসঙ্গে একই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। পাশাপাশি বসেছেন। হাসিমুখে কথা বলতেও দেখা গেছে তাদের। সেই মুহূর্তের বেশকিছু ছবি ও ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে। কিন্তু সেই অনুষ্ঠানের পর আর কোথাও তাদের একসঙ্গে দেখা যায়নি।

 

টাইগার শ্রফ ও দিশা পাটানির প্রেম টানা কয়েক বছর বলিউডের আলোচনার বিষয় ছিল। সেই প্রেমের ইতি টানায় অবাক হয়েছিলেন অনেকেই। বিচ্ছেদের পর টাইগারকে অন্য এক তরুণীর সঙ্গে দেখা গেছে; যা দেখে অনেকের ধারণা, নতুন করে প্রেমে পড়েছেন এ অভিনেতা। একইভাবে দিশাও আলেকজান্ডার অ্যালেক্স নামে এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছেন বলে শোনা যাচ্ছে।