Home বিনোদন ঐশ্বরিয়ার আগেবঘন স্ট্যাটাস

ঐশ্বরিয়ার আগেবঘন স্ট্যাটাস

36

বিনোদন প্রতিবেদক।।

অভিষেক-ঐশ্বরিয়ার সংসারে বর্তমানে বিচ্ছেদের সুর বাজছে। প্রাক্তন এই বিশ্বসুন্দরী মেয়েকে নিয়ে থাকছেন আলাদা। ঐশ্বরিয়ার বচ্চন পরিবারের সঙ্গে অশান্তি যেন পিছু ছাড়ছে না। এর মাঝেই বাবা-মাকে নিয়ে আগেবঘন এক স্ট্যাটাস দিলেন তিনি।

২০১৭ সালে প্রয়াত হয়েছেন ঐশ্বরিয়ার বাবা কৃষ্ণরাজ রাই। এখন মা বৃন্দা এবং মেয়ে আরাধ্যার সঙ্গেই বেশি সময় কাটান এই নায়িকা। সম্প্রতি বাবা-মার একটি পুরনো ছবি শেয়ার করে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী।

এ বছরের এপ্রিল মাসে নিজেদের ১৬তম বিবাহবার্ষিকী পালন করেছেন অভিষেক ও ঐশ্বর্যা। কিন্তু তার পর থেকেই নাকি তাদের সংসারে লেগেছে ভাঙনের আঁচ। তবে সেই কানাঘুষা বলিপাড়ায় ছড়িয়ে পড়া সত্ত্বেও নাকি নির্বিকার ঐশ্বরিয়া। পালন করলেন নিজের মা-বাবার বিবাহবার্ষিকী।

ক্যাপশনে প্রাক্তন এই সুন্দরী লিখেছেন, তোমাদের বিবাহবার্ষিকীতে অনেক শুভেচ্ছা। তোমাদের আজীবন ভালোবাসি।

সোশ্যাল মিডিয়ায় ঐশ্বরিয়ার পোস্ট করা এই ছবিটি দেখেছেন অভিষেকও। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য থাকলেও নিজের শ্বশুর-শাশুড়ির বিবাহবার্ষিকীতে স্ত্রীর পোস্টে ‘লাইক’ করতে ভোলেননি জুনিয়র বচ্চন।

তবে কি অশান্তি ভুলে শান্তিতে সংসার করার চেষ্টাই করছেন অভিষেক-ঐশ্বরিয়া? এমন কৌতূহল যেন জট বেঁধেছে নেটিজেনদের মাঝে।