Home জাতীয় ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে ১৮৮

ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে ১৮৮

40

ঢাকা অফিস
দেশে ডেঙ্গুতে একদিনে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮৮ জন।

রোববার স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত ডেঙ্গুতে মৃত চারজনের মধ্যে দুইজন ঢাকার ও বাকিরা অন্য জেলার বাসিন্দা। এছাড়া নতুন আক্রান্তদের মধ্যে ঢাকায় ৪১ জন এবং ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৭ জন রোগী।

এ বছর সব মিলিয়ে হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ২০ হাজার ৪৬০ জনে। এর মধ্যে ঢাকার বাইরে ২ লাখ ১০ হাজার ৬৪৩ জন এবং ঢাকায় ভর্তি হয়েছেন ১ লাখ ৯ হাজার ৮১৭ জন।

এছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ১ হাজার ৬৯৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ৯৭৭ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় মারা গেছেন ৭২০ জন।

রোববার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ১ হাজার ১০১ জন ডেঙ্গুরোগী। তাদের মধ্যে ৩৬০ জন ঢাকায় এবং ৭২০ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।