গণসংযোগ ও লিফলেট বিতরণের শেষদিনে
খবর বিজ্ঞপ্তি।।
জনসাধারনকে ‘ডামি নির্বাচন বর্জন’ ও অসহযোগ আন্দোলনে সহযোগিতার আহ্বান জানিয়ে খুলনা বিএনপি নেতারা বলেছেন, চলমান অসহযোগ আন্দোলনের মাধ্যমেই অবৈধ সরকারের বিদায় হবে। ক্ষমতাসীনদের বিদায় না দেয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। সরকার কথিত নির্বাচনের নামে ভোট ডাকাতির মহোৎসবের মাধ্যমে দেশকে মাফিয়া রাষ্ট্রে পরিণত করতে চায়। কিন্তু সচেতন জনতা তাদের সে ষড়যন্ত্র কখনোই বাস্তবায়ন হতে দেবে না বরং স্বতঃস্ফূর্তভাবে সরকারের পাতানো, সাজানো ও নীলনকশার নির্বাচন প্রতিরোধ করবে।
শনিবার (২৩ ডিসেম্বর) দিনব্যাপী আগামী ৭ জানুয়ারির ভোট বর্জন এবং সরকারকে অসহযোগিতার আহ্বান জানিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণের শেষদিনে নেতৃবৃন্দ এসব কথা বলেন। তারা ভাঁওতাবাজীর নির্বাচন প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
মহানগর বিএনপি: বেলা সাড়ে ১২টায় খুলনা মহানগরীর পিকচার প্যালেস মোড়ের মালেক চেম্বার এবং আক্তার চেম্বার সংলগ্ন এলাকায় এবং বিকাল ৩টায় নগরীর হেরাজ মার্কেট, হ্যানিম্যান মার্কেট, ক্লে রোড লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন খুলনা মহানগর বিএনপি। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক শের আলম সান্টু, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মোঃ মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদ, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, মুরাদ হোসেন ও মইদুল হক টুকু, যুবদল ও ছাত্রদলের মনিরুজ্জামান মনি, মোজাহিদুল ইসলাম টনি, আব্দুল্লাহ আল মামুন, আহসান আল বাকের শোভন, ইবাদুল ইসলাম, সৈয়দ ইমরান, সাজ্জাদ হোসেন জিতু, শাকিল আহমেদ, সৈয়দ তানভীর আহমেদ, নোমান, নাজমুল হাসান হৃদয়, সৈকত ইসলাম উজ্জ্বলসহ অনেকে।
সোনাডাঙ্গা থানা বিএনপি: শনিবার দুপুরে ডামি নির্বাচন বর্জন ও সরকারকে অসহযোগিতার আহ্বান জানিয়ে ১৬ ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতা কর্মীরা বয়রা বাসস্ট্যান্ড ও বয়রা বাজারে লিফলেট বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি যুগ্ম আহবায়ক শেখ মোস্তফা কামাল, জাহিদুল ইসলাম খোকন, লাবু বিশ্বাস, যুবদল নেতা সাইফুল ইসলাম বকশি, ফারুক খান, আল আমিন দেওয়ান, শরীফুল ইসলাম বাদল, খান আনিছুর রহমান, মিজানুর রহমান,ইনামুল হোসেন, মোঃ হাসান, ছাত্রদল নেতা অমিত মল্লিক, ইব্রাহীম হোসেন, শ্রমিক দল নেতা মোল্লা মাসুদ, হাফিজুল শেখ, হোসেন,শহিদুল ইসলাম প্রমুখ।

খালিশপুর থানা বিএনপি: সকাল সাড়ে ১০টায় বৈকালী মোড় ও তৎসংলগ্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন খালিশপুর থানা বিএনপি। এসময় উপস্থিত ছিলেন থানা আহবায়ক শেখ জাহিদুল ইসলাম, সদস্য সচিব হাবিবুর রহমান বিশ্বাস, শাহিন উদ্দিন, জাহিদ বাবু, সারজেন্ট বাবুল, পিয়ার সুমন, বাবলু, সেলিম চৌধুরী, আবুল কালাম, সাগর শরিফ, মুতালেব, শামিম কাজী, নূর ইসলাম, শেখ হালিম, খোকন,পলাশ, ফেরদৌস প্রমূখ।
দৌলতপুর থানা বিএনপি: সকাল ও বিকালে দৌলতপুরের মহেশ্বরপাশা কালীবাড়ি বাজার এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন করেন থানা বিএনপি। এসময় উপস্থিত ছিলেন থানা বিএনপির আহ্বায়ক মুর্শিদ কামাল, সদস্য সচিব ইমাম হোসেন, বিএনপি নেতা আব্দুল ওহাব, রফিকুল ইসলাম মিঠুসহ দৌলতপুর থানা থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মহানগর শ্রমিকদল: নগরীর মহেন দাসের মোড় থেকে কদমতলা ও তৎসংলগ্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেন মহানগর শ্রমিকদল। এসময় উপস্থিত ছিলেন, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, আবুবক্কার সিদ্দিক, জিএম মাহাবুব, আবু জাফর, রাহুল চিশতি, মিজান সরদার, রিপন আকন, ইসলাম খলিফা, বাবুল গাজী, মোঃ নূরআলম, মন্টু হাওলাদার, মোঃ জাহাঙ্গীর, মোঃ আজগর, মোঃ হানিফ, মোঃ রিপন, মোঃ আনিস, মোঃ হুমায়ুন, মোঃ দুলু, মোঃ দুলাল, মোঃ মাসুদ, মোঃ কুট্রি, জামাল হাওলাদার, বাদল খাঁ, মোঃ জিয়াদ, ইব্রাহীম খলিল, সেলিম খন্দকার, মোঃ হালিম, মোঃ মিলন প্রমূখ।
স্বেচ্ছাসেবক দল: মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেলা দেড়টায় সাত রাস্তার মোড় থেকে শান্তিধাম মোড় পর্যন্ত লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেন। এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম শাহিন, মুনতাসির আল মামুন, হেলাল ফরাজী, নাসির উদ্দিন, মহিদুল ইসলাম, লাবু বিশ্বাস প্রমূখ।
কৃষকদল: বেলা ১টায় খানজাহান আলী রোডের কবরখানার মোড় থেকে পিটিআই মোড়, টুটপাড়া সেন্ট্রাল রোড ও বাবু খান রোডে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, খুলনা মহানগরের আহবায়ক আক্তারুজ্জামান তালুকদার সজীব, আবুল কালাম খান, সানাউল্লাহ সানি, মাহফুজ খান, রবিউল ইসলাম রবি, মোর্তোজা কামাল, এস এম জাহাংগির, মোঃ এজাজ শেখ, মোঃ বাবু, মোঃ জাহিদ শেখ প্রমূখ।
জাসাস: মহানগর জাসাসের আহবায়ক ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম বাচ্চু, শহিদুল ইসলাম, আজাদ আমিন এর নেতৃত্বে কাজী জলি, মাইনুল ইসলাম কিরণ, রবিউল ইসলাম, মো: আরিফসহ খুলনা মহানগর ও জেলা জাসাসের নেতৃবৃন্দ দুপুর ১টায় রুপসা গোলচত্বর নতুন বাজার ও কাস্টম ঘাট এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেন।
এদিকে বিকাল ৪টায় বিএনপি নেতা সাবেক ইউপি মেম্বার সরদার মোস্তাক আহমেদ এর নেতৃত্বে মো: ইব্রাহিম, বাচ্চু শেখ সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। এছাড়া বিএনপির নেতা মোঃ জাহিদ হোসেনের নেতৃত্বে যুবদল নেতা সাইফুল ইসলাম সান্টুসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ নেছারিয়া মাদ্রাসা এলাকায় দুপুর ২ ঘটিকায়, ২০ নম্বর ওয়ার্ড বিএনপির আহবায়ক আসাদুজ্জামান আসাদ এর নেতৃত্বে ওয়ার্ড বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নগরের শেখপাড়া বাজার ও তৎসংলগ্ন এলাকায় দুপুর ২ টার সময় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেন। যুবদল নেতা নাজমুল হাসান নাসিম এর নেতৃত্বে শিপইয়ার্ড এলাকায়, মো: শাহিন ও রাফিউল এর নেতৃত্বে ফুল মার্কেট এলাকায়, মো: মোজাহিদুল ইসলাম টনি ও বাকের এর নেতৃত্বে ধর্মসভা এলাকায় লিফলেট বিতরণ করা হয়।











































