খবর বিজ্ঞপ্তি।।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খুলনা-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম কামাল হোসেন বলেন, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রত্যেকটি নির্বাচনে অংশগ্রহণ করেছে। দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্রকে হাটি হাটি পা পা করে আজ বাংলাদেশ একটি সমৃদ্ধি জায়গায় অবস্থান করছে। এই গণতন্ত্রের ভীতকে মজবুত করতে নির্বাচনের কোন বিকল্প নেই। তিনি আরো বলেন, নির্বাচনকে বানচাল করতে বিএনপি-জামায়াত আগুন সন্ত্রাস করে জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করছে। সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করছে। জনগণ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে শত প্রতিকূলতা উপেক্ষা করেই ভোট কেন্দ্রে যাবে এবং নৌকায় ভোট প্রদান করবে। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, যারা সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখাবে তাদের যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিহত করে চিরতরে জনগণের পাশে দাড়াতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাকে আওয়ামী লীগের একজন সামান্য কর্মী হিসেবে আপনাদের পাশে থেকে কাজ করার সুযোগ দিয়েছেন। আমি নির্বাচিত হলে এলাকার চলমান উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ।
গতকাল শুক্রবার দিনব্যাপী নগরীর দৌলতপুর বাজার, বনিকপাড়া, পাবলা দত্ত পাড়া, আড়ংঘাটা মন্দিরসহ ৫নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা এবং অটোরিক্সা শ্রমিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, বীর মু্িক্তযোদ্ধা মাকসুদ আলম খাজা, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, শেখ সৈয়দ আলী, মো. শহিদুল ইসলাম বন্দ, মনিরুজামান খান খোকন, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুর রহমান, কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, কাউন্সিলর শাহাদাত হোসেন মিনা, মফিজুর রহমান জিবলু, মফিজুর রহমান হিরু, হারুনুর রশীদ, রেজাউল ইসলাম, সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ











































