খবর বিজ্ঞপ্তি।।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক প্রার্থী আব্দুস সালাম মূর্শেদী এমপিকে বিজয়ী করার লক্ষ্যে রূপসার নৈহাটী ইউনিনের রহিমনগর গ্রামের সাবেক ইউপি সদস্য আমজাদ হোসের বাড়িতে গতকাল শুক্রবার বেলা ১১টায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন আব্দুস সালাম মূর্শেদী এমপির সহধর্মিণি ও এনভয় গ্রুপের চেয়ারম্যান সারমিন সালাম।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফুর রহমান মোল্যা, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক শ্যামল দাস। সাবেক ইউপি সদস্য আমজাদ হোসেনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা সুজনের পরিচালনায় বক্তৃতা ও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ (মনা), ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রকিব উদ্দিন, দপ্তর সম্পাদক আকতার ফারুক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সৈয়দ নাসির হোসেন সজল, আওয়ামী লীগ নেতা ফরিদ শেখ, যুবলীগ নেতা মোঃ হারুন মোল্লা, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ইউপি সদস্য আকলিমা খাতুন তুলি, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুনা, ইউপি সদস্য রিনা পারভিন, মাসুম সরদার, নাজমা বেগম, মমতা হেনা জোসনা, রোমেছা বেগম, যুবলীগের হারুন মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য শিমুল শেখ, আওয়ামী লীগ নেতা সিদিক শেখ, আলী আকবর শেখ, মন্টু হাওলাদার, ব্যবসায়ী আঃ সালাম শেখ, যুবলীগ নেতা আশিক ইকবাল, মোঃ মোকতার হোসেন, কৃষকলীগ নেতা মোঃ জিয়াউদ্দিন শেখ, তুষার শেখ, ছাত্রলীগ নেতা শেখ রিয়াজ, শেখ রাসেল, হিমেল শেখ, নোমান সৈকত প্রমুখ।
ক্যাপসন : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনে নৌকা প্রতীক প্রার্থী আব্দুস সালাম মূর্শেদীকে বিজয়ী করার লক্ষ্যে রূপসার নৈহাটী ইউনিনের রহিমনগর এলাকায় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন আব্দুস সালাম মূর্শেদী এমপি’র সহধর্মিণি ও এনভয় গ্রুপের চেয়ারম্যান সারমিন সালাম











































