Home আঞ্চলিক খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

45

খবর বিজ্ঞপ্তি।।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক ম্হাফুজুর রহমান বলেন, বর্তমান ক্ষমতালোভী আওয়ামী সরকার ২০১৪ ও ২০১৮ সালের মতো করে দেশে আরেকটি প্রহসনের নির্বাচন বাস্তবায়নে মরিয়া হয়ে উঠেছে। আওয়ামী সরকারের আজ্ঞাবহ এই নির্বাচন কমিশন ঘোষিত তফসিলকে দেশপ্রেমিক জনগণ ঘুণাভরে প্রত্যাখ্যান করেছে। ইতোমধ্যেই বাংলাদেশের জনগণ ও বিরোধী সকল রাজনৈতিক দল এই নির্বাচনকে বর্জন করেছে। এই অবৈধ সরকার ৭ জানুয়ারি যে নির্বাচনী খেলা ও প্রহসনের নাটক তৈরি করেছে, সচেতন নাগরিক হিসেবে সেই নির্বাচন বর্জন ও ভোট দান থেকে বিরত থেকে সরকারের ভোটাধিকার হরণের ষড়যন্ত্রের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার জন্য আমরা খুলনাবাসীকে আহবান জানাচ্ছি। মূলত এই ফ্যাসিস্ট সরকার ক্ষমতাকে কুক্ষিগত রাখতে যেনতেন ভাবে নির্বাচনী বৈতরণী পার করতে চায়। আমরা সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, অবিলম্বে এ ধরনের নির্বাচনী তামাশা বন্ধ করুন, একতরফা প্রহসনের নির্বাচন এদেশের মানুষ আর মেনে নেবে না, এই পাতানো নির্বাচনকে জনগণ প্রতিহত করবে ইনশাআল্লাহ। তিনি প্রহসনের নির্বাচন বর্জন, ভোটদান থেকে বিরত থাকা এবং ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধভাবে গণ আন্দোলন গড়ে তোলার আহবান জানান। শুক্রবার (২২ ডিসেম্বর) কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের গণআন্দোলনের অংশ হিসেবে নির্বাচন বর্জন ও ভোট প্রদান থেকে বিরত থাকার আহবান জানিয়ে খুলনা মহানগরীর খালিশপুর এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এ কথা বলেন। এ সময়
জামায়াত নেতা খলিলুর রহমান, মোশাররফ হোসেন, আবু আব্দুল্লাহ, জাহিদ রানা, রহিম গাজী, আবু তুরাব, রাইহান গাজী, মুজাহিদ শেখ, আবু জাফর প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তিনি আরো বলেন, জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ প্রায় সাড়ে তিন হাজার নেতাকর্মীকে অন্যায়ভাবে কারাগারে আটক রেখেছে। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে এ পর্যন্ত সরকারের দায়ের করা মামলার সংখ্যা ১৪ হাজার ৮৪৯টি। অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার উচ্চ আদালত থেকে জামিন পাওয়া সত্ত্বেও তাকে মুক্তি না দিয়ে নতুন নতুন মামলা দিয়ে কারাগারে আটক রেখেছে। তিনি অবিলম্বে কারাগারে আটক নেতাকর্মীদের নি:শর্ত মুক্তির দাবি জানান।