Home আঞ্চলিক পাইকগাছায় ইউএনও’র হস্তক্ষেপে ১২ বছরের শিশুর; বাল্য বিবাহ পন্ড

পাইকগাছায় ইউএনও’র হস্তক্ষেপে ১২ বছরের শিশুর; বাল্য বিবাহ পন্ড

71

 

পাইকগাছা প্রতিনিধি>>

খুলনার পাইকগাছার উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর হস্তক্ষেপে ১২ বছরের শিশুর বাল্য বিবাহ বন্ধ।

জানা গেছে, শুক্রবার বিকালে উপজেলার ২নং কপিলমুনি ইউনিয়নের কাশিমনগর গ্রামের আমিরুল মোড়ল তার ৫ম শ্রেণি পড়ুয়া মেয়েকে পার্শ্ববর্তী রামনগর গ্রামের আজগর আলীর ছেলে খায়রুল ইসলামের সাথে অবৈধ নোটারী পাবলিকের মাধ্যমে বাল্য বিবাহের আয়োজন করেন।

এদিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহম্মদ আল-আমিন সরেজমিনে উপস্থিত হয়ে বাল্য বিবাহ থেকে শিশুটিকে রক্ষা করেছেন। এছাড়াও ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাল্য বিবাহ নিরোধ আইনে মেয়ের পিতাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড সহ বিয়েটি বন্ধ করে দিয়েছেন।

এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন, আনসার কমান্ডার আবু হানিফ, ইউনিয়ন লিডার মোঃ ফয়সাল হোসেন সহ পুলিশ সদস্য বৃন্দ।

উল্লেখ্য, উপস্থিত সকলের সামনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন বলেন, নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ের কোনো বৈধতা নেই। মেয়েটিকে স্কুলে ভর্তি করে তার লেখাপড়া চালিয়ে যান। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সার্বিক সহযোগিতা করা হবে।