Home আঞ্চলিক জনগণ আ’লীগের দুঃশাসন ও দুর্বৃত্তায়নের কবল থেকে মুক্তি চায়: খুলনা বিএনপি

জনগণ আ’লীগের দুঃশাসন ও দুর্বৃত্তায়নের কবল থেকে মুক্তি চায়: খুলনা বিএনপি

18

খবর বিজ্ঞপ্তি।।
ডামি ভোটের খেলা বর্জন করার আহবান জানিয়ে খুলনা বিএনপি নেতারা বলেছেন, দেশে নির্বাচনের নামে একতরফা নির্বাচনের আয়োজন করেছে আওয়ামী লীগ। তারা আইন শৃঙ্খলাবাহিনী ও সিভিল প্রশাসনকে বিশেষ সুবিধা দিয়ে জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্রকে হত্যা করেছে। জনগণকে জিম্মি করে আওয়ামী লীগের নেতাকর্মীরা সারাদেশে ত্রাসের রাজত্ম কায়েম করেছে। জনগণ আওয়ামী লীগের দুঃশাসন ও দুর্বৃত্তায়নের কবল থেকে মুক্তি চায়। শুক্রবার (২১ ডিসেম্বর) দিনব্যাপী অসহযোগ ও ভোট বর্জনের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে তিন দিনের গণসংযোগের দ্বিতীয় দিনে নগরীর বিভিন্ন থানা ওয়ার্ডে লিফলেট বিতরণকালে নেতারা এসব কথা বলেন। নেতৃবৃন্দ আরো বলেন, তামাশার নির্বাচনে জনগণের কোনো আগ্রহ নাই। তাই তারা ভোটকেন্দ্রে যাবে না। কারণ এই নির্বাচন জনগণের জন্য অভিশাপ আর দখলদার আওয়ামী লীগের জন্য মহোৎসব। সরকার নিজেদের অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করতেই দেশে একটি সুবিধাভোগী শ্রেণী তৈরি করেছে। এমনকি সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনকে দাসপ্রবণ ও আত্মসম্মানহীন লোকদের নিয়োগ দিয়ে সরকারের অ্যাজেন্ডা বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয়েছে। তারা নির্বাচনকে প্রতিপক্ষহীন ও প্রতিদ্বন্দ্বিতামুক্ত রাখার জন্যই তত্ত্বাবধায়ক সরকারের গণদাবি উপেক্ষা করে নির্বাচনের নামে কানামাছি খেলা শুরু করেছে। নেতৃবৃন্দ ৭ জানুয়ারি ডামি ভোটের খেলা বর্জন, ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীগণ দায়িত্ব পালনে বিরত থাকার আহবান, সরকারকে সকল প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল ও অন্যান্য প্রদেয় স্থগিত রাখতে ও ব্যাংকে লেনদেন এড়িয়ে চলতে এবং রাজনৈতিক নেতাকর্মীসহ মিথ্যা ও গায়েবি মামলায় অভিযুক্তগণ মামলায় হাজিরা দেয়া থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন।

জেলা বিএনপি: শুক্রবার সকালে খুলনা জেলা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক আবু হোসেন বাবুর নেতৃত্বে বিএনপি অংগ ও সহযোগী সংগঠনের নেতারা গল্লামারী বাজার, বিশ^বিদ্যালয় এলাকায় লিফলেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, খান জুলফিকার আলি জুলু, শেখ তৈয়েবুর রহমান, শামসুল আলম পিন্টু, এনামুল হক সজল, আরিফুর রহমান, আতাউর রহমান রনু, আব্দুল্লাহ হেল কাফি সখা, জাবির আলী, রফিকুল ইসলাম, শোভন, মোঃ হুমায়ুন কবির রুবেল, রাকিব হোসেন, আবু জাফর, কাজল, সিরাজুল ইসলাম সাগর, অনিক আহমেদ, ইমতিয়াজ আলী, রেজাউল ইসলাম খোকন, স্বেচ্ছাসেবক দলের আবু তাহের হীরা, রফিকুল ইসলাম, সোহাগ মুন্সি, এস এম রফিকুল ইসলাম, হেলাল উদ্দিন, আসাদুজ্জামান বিল্পব, শাহাবুদ্দিন আহম্মেদ, টুটল আহমেদ, মোঃ ফরিদ আহমেদ, মোঃ ফরিদ হোসেন, সেকেন্দার আলী, মোঃ শাহিন প্রমুখ।


মহানগর বিএনপি: জুম্মাবাদ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক ভিপি চৌধুরী শফিকুর রহমান হোসেন এর নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাঈদ হাসান লাভলু, আসাদুজ্জামান আসাদ, মিজানুর রহমান মিজান, মনিরুজ্জামান মনি, শফিকুর রহমান শাহিন, তারিন শেখ, হীরা প্রমূখ।
দৌলতপুর থানা বিএনপি: সকাল থেকে দৌলতপুর থানার বিভিন্ন ওয়ার্ডে প্রচারপত্র বিলি করেছে থানা বিএনপি ও অঙ্গ দলের নেতারা। এসময় উপস্থিত ছিলেন, থানা বিএনপির আহবায়ক মুরশিদ কামাল, সদস্য সচিব শেখ ইমাম হোসেন, শফিকুল আমিন লাভলু, জয়লাল আবেদীন, বেল্লাল হোসেন, রকিবুল ইসলাম মিঠু, এম এম জসিম, মাহবুব হোসেন, আল মামুন, পারভেজ মিজান, মিজানুর রহমান মৃদুল, আশরাফুল ইসলাম, মেহেদী হাসান, হৃদয় হাসান প্রমূখ।


মহানগর যুবদল: মহানগর যুবদলের উদ্যোগে নগরীর ৫থানা ও ৩১ ওয়ার্ডে প্রচারপত্র বিলি করেছে। এসময় সদর থানায় উপস্থিত ছিলেন, নাজমুল হাসান নাসিম, কামরুজ্জামান টুকু, ইয়াকুব পাটোয়ারী, জাকির হোসেন, মোঃ আলাউদ্দিন, মোঃ রাসেল, মোঃ রিফাত, আজিজুল প্রমুখ। দৌলতপুর থানা মাহাবুব হোসেন, আশরাফুল ইসলাম, রওশান নয়ন, জাহিদ, হৃদয়, শোভন প্রমূখ। খানজাহান আলী থানায় জুয়েল, মাসুম, সোহেল, জুয়েল হাওলাদার, জুয়েল হাসান প্রমুখ। খালিশপুর থানা এলাকায় গাজী সালাউদ্দিন, নূরুল ইসলাম, মোঃ আলিম, সাইদূর রহমান, মাস্টার রাজিব, সজল প্রমুখ। এছাড়াও সোনাডাঙ্গা, খালিশপুর, খানজাহান আলী থানা এলাকায় প্রচারপত্র বিলি করেছে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।