Home খেলাধুলা কলকাতার নতুন অধিনায়ক যিনি

কলকাতার নতুন অধিনায়ক যিনি

78

 স্পোর্টস ডেস্ক

আইপিএল শুরু হতে এখনো অনেক সময় বাকি। তবে এরই মধ্যে দলগুলো নিজেদের গুছিয়ে নিতে শুরু করেছে। আগামী বছরের মার্চে শুরু হবে আইপিএল। সেই আসরকে সামনে রেখে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) নিজেদের অধিনায়কের নাম ঘোষণা করেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

গত মৌসুমে ইনজুরির কারণে আইপিএল খেলতে পারেননি শ্রেয়াস আইয়ার। তার পরিবর্তে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছিল নীতিশ রানার কাঁধে। তবে এবার কলকাতার জার্সিতেই দেখা যাবে আইয়ারকে। আসন্ন মৌসুমের জন্য তাকেই অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে কলকাতা।

কলকাতা নাইট রাইডার্সের সিইও ভেঙ্কি মাইসোর এ বিষয়ে বলেন, ‘ইনজুরির কারণে গত আইপিএল খেলতে পারেনি শ্রেয়স, যা ছিল দুর্ভাগ্যজনক। তবে এবার সে খেলবে। আমরা খুশি যে আবার নেতৃত্বে ফিরেছে আইয়ার। যেভাবে সে ইনজুরিকে কাটিয়ে উঠেছে তা দৃঢ় মানসিকতার পরিচয় দেয়।’

আইপিএলের গত মৌসুমে বাজে সময় পার করেছে কলকাতা। ১৪টি ম্যাচের মধ্যে কেবল ৬টি ম্যাচে জয় পেয়েছিল তারা। শেষ চারে থাকার দারুণ সুযোগ ছিল কেকেআরের সামনে। কিন্তু শেষদিকে টানা কয়েকটি ম্যাচ হেরে সেই সুযোগ হারায় নীতিশ রানার দল।

উল্লেখ্য, চলতি মাসের ১৯ তারিখ অনুষ্ঠিত হবে আইপিএলের নিলাম। সেখানে বেশ কয়েকজন ক্রিকেটারের দিকে বাড়তি নজর হয়েছে তাদের। আগেরবারের চেয়ে শক্তিশালী দল গঠন করাই এবার কলকাতার মূল লক্ষ্য।