স্টাফ রিপোর্টার:
খুলনা সদর থানা আওয়ামী লীগ ও খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম শ্বাস কষ্ট জনিত কারনে অসুস্থ হলে তাকে প্রথমে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে পরবর্তীতে নার্গিস মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়।
সন্ধ্যায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে। এ্যাড. মো. সাইফুল ইসলামের অসুস্থ্যতার খবর পেয়ে খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা হাসপাতালে দেখতে যান। নেতৃবৃন্দ সেখানে কিছু সময় অবস্থান করেন এবং চিকিৎসার খোজ খবর নেন। এ সময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন বাচ্চু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, অধ্যা. মিজানুর রহমান, তসলিম আহমেদ আশা, সমীর কৃষ্ণ হীরা, মো. শওকাত হোসেন, ইউসুফ আলী সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভানুধায়ীরা।
এদিকে এ্যাড. মো. সাইফুল ইসলামের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।
॥ সংসদ সদস্যের বিবৃতি ॥
খুলনা সদর থানা আওয়ামী লীগ ও খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলামের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল।
॥ এস এম কামাল হোসেনের বিবৃতি ॥
খুলনা সদর থানা আওয়ামী লীগ ও খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলামের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।
॥ শেখ সোহেলের বিবৃতি ॥
খুলনা সদর থানা আওয়ামী লীগ ও খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলামের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শেখ সোহেল।











































